Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — sankhipta islami bishwakosh
/ ٥٤٧
📝 نص 📖 PDF

05010 1151 মহাপরিচালকের কথা আলহামদু লিল্লাহ্‌! রাহমানুর রাহীম আন্লাহ্‌ পাকের অশেষ রহমতে “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ'-এর প্রথম খণ্ডের পঞ্চম সংক্করণ প্রকাশিত হইতে যাইতেছে। পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলার দরবারে আমাদের এই অব্যাহত সাফল্য প্রদানের জন্য জানাইতেছি অসংখ্য শোক্র ও সুজুদ । জ্ঞান-বিজ্ঞানের যাবতীয় জ্ঞাতব্য তথ্য একত্রে সংকলন করিয়া অনুসন্ধিৎসু পাঠকের নিকট পরিবেশন করার উদ্দেশ্যে বিশ্বকোষ প্রণীত হইয়া থাকে । বিশ্বের যেখানেই জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও অনুশীলন হইয়াছে, সেখানেই বিশ্বকোষ প্রণয়ন ও প্রকাশের উদ্যোগ দেখা যায়। ইহার আবশ্যকতা অতীতেও অনুভূত হইয়াছে, এখনও হইতেছে। বর্তমানে ইহার প্রয়োজন আরও ব্যাপক এবং গভীর এই কারণে যে, মানব জাতির উন্নতি ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জ্ঞান-বিজ্ঞানের শাখা-প্রশাখা ও বিভাজন নিত্য বাড়িয়া চলিয়াছে; এখন আর পৃথক পৃথকভাবে সকল বিষয়ের পুথি-পুস্তক অধ্যয়ন, আগ্রহ থাকিলেও, সকলের পক্ষে সম্ভব হয় না। এই জন্য একটি মাত্র সংকলনে বিধৃত তথ্যাবলী হাল-আমলের পাঠকদের জন্য অনেক বেশি উপযোগী । বিশেষ করিয়া যাঁহারা গবেষক, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী তাহাদের জন্য বিশ্বকোষের উপযোগিতা একান্তভাবে স্বীকৃত । বিশ্বের যাবতীয় জ্ঞান-ভাগ্তারের সার-সংগ্রহ লইয়া যেমন বিশ্বকোষ প্রণীত হইয়াছে, তেমনি কোন একটি মতাদর্শ কিংবা জ্ঞান-বিজ্ঞানের কোন একটি শাখার প্রয়োজনীয় যাবতীয় তথ্য লইয়াও বিশ্বকোষ প্রণীত হইয়া থাকে। ইসলামী বিশ্বকোষ ইসলাম সম্পর্কে যাবতীয় তথ্যে সমৃদ্ধ হইয়া ইংরেজি এবং অন্যান্য ভাষায় প্রকাশিত হইয়াছে । ইসলাম কেবল একটি জীবন-দর্শন নয়: ইহা একটি সমাজ-ব্যবস্থা এবং রাষ্ট্র-ব্যবস্থাও ! আদিকাল হইতে ইসলাম মানুষের সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিক জীবনে বিপুল অবদান রাখিয়াছে। শিল্পে, সাহিত্যে, স্থাপত্যে, সঙ্গীতে, দর্শনে, অধ্যাত্ম "ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কে ইসলামের অবদান মৌলিক, ব্যাপক ও বিচিত্র। বহু শতাব্দীর পরিক্রমায় সৃষ্ট এই সব অবদান মুসলিম বিশ্বের সর্বত্র ছড়াইয়া আছে- মুদ্রিত পুঁথির পৃষ্ঠায়, পাঙ্ুলিপিতে, স্থাপত্য নিদর্শনে, নানা সংগঠনে ও অনুষ্ঠান-প্রতিষ্ঠানে। পৃথক পৃথকভাবে যে কোন একটি বিষয় অধ্যয়নে যে কোন জিজ্ঞাসু পাঠক তাহার সম জীবন কাটাইয়া দিতে পারেন। এই ধরনের বিশীল ক্ষেত্রের মূল কথা ও তথ্যগুলি সংগ্রহ করিয়া বিশ্বকোষে সংকলন করা হইয়া থাকে । ইসলামী বিশ্বকোষও এই ধরনের একটি অত্যাবশ্যক সংকলন । ইংরেজি ও আরবিসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় ইসলামী বিশ্বকোষ সংকলিত এবং প্রকাশিত হইলেও বাংলা ভাষায় ইহার অভাব দীর্ঘদিন যাবত অনুভূত হইয়া আসিতেছিল। ইতিপূর্বে বাংলা ভাষায় ফ্রাংকলিন বুক প্রোগ্রামস্‌ কতৃর্ক একটি বিশ্বকোষ প্রকাশিত হইয়াছিল, কিন্তু প্রায় ষোল কোটি মুসলমানের মাতৃভাষা বাংলায় বর্তমান ইসলামী বিশ্বকোষ প্রকাশের পূর্বে এই জাতীয় কোন সংকলনপ্গরন্থ প্রকাশিত হয় নাই। এই অভাব পূরণের জন্যই বাংলা একাডেমী ১৯৫৮ খিস্টাব্দে লাইডেন হইতে প্রকাশিত '9110161 7771070101099919 0£ 1919" নামক সংক্ষিপ্ত বিশ্বকোষটির অনুবাদ প্রয়োজনীয় সংশোধনসহ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে । নানা কারণে বাংলা একাডেমীর পক্ষে ইহা প্রকাশ করা সম্ভব হয় নাই। ১৯৭৬ খরিস্টাব্দে বাংলা-একাডেমী কর্তৃক অনুদিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের পারঙুলিপিটি ইসলামিক ফাউন্ডেশনের নিকট "হস্তান্তর করা হয়। মূল '51101%61: [771050101099019 ০৫ 151907'-এর সংকলিত প্রবন্ধ ও নিবন্ধগুলির লেখক প্রায় সকলেই অমুসলিম; এই কারণে এই বিশ্বকোষের হুবহু অনুবাদ গভীরভাবে পরীক্ষা না করিয়া প্রকাশ করা যুক্তিসঙ্গত বিবেচিত হয় নাই। পাগ্তিত্য সত্তেও অমুসলিম লেখকদের ইসলাম বিষয়ক রচনায় সঙ্গত কারণেই ভুল-ক্রটির অবকাশ থাকিয়া যায়। এই জাতীয় ক্রুটি-বিচ্যুতি হইতে পারুলিপিটি যাহাতে যথাসাধ্য মুক্ত হয় সেইজন্য ইসলামিক ফাউন্ডেশন এই দেশের বিশিষ্ট ইসলামী

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.