Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — sankhipta islami bishwakosh
/ ৫৪৭
📝 লেখা 📖 পিডিএফ

05010091151 [পনের] সতক্ষিগ্ড ইসলামী বিশ্বকোষ সীমিত কলেবরে ও স্বল্প সমাহারে প্রকাশিত হইয়াছিল বিধায় কতিপয় গুরুত্ত্বপূর্ণ নিবন্ধ ইহাতে অন্তর্ভুক্ত কণা সম্ভব হয় নাই। পরবর্তীকালে অতিরিক্ত ৬৯টি নিবন্ধ সংযোজন করিয়া "সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ- পরিশিষ্ট” নামে ইহার একটি সংস্করণ ১৯৮৫ সালের আগস্ট মাসে প্রকাশিত হয়। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করিতে চাই যে, সর্থক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রকাশের পর হইতে আজ পর্যন্ত বহু মূল্যবান মতামত, সমালোচনা এবং পরামর্শ সুধী পাঠক মহলের নিকট হইতে আমরা লাত করিয়াছি। শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলিতেও প্রশংসনীয় মতামতের প্রতিফলন ঘটিয়াছে। ইহার জন্য আমরা তাঁহাদের নিকট কৃতজ্ঞ। ইহার আলোকে প্রথম সংঙ্করণে যে সকল ক্রুট-বিচ্যতি আমাদের গোচরে আসিয়াছে সেইগুলি আমরা বিশেষভাবে পরীক্ষা করিয়া প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিয়াছি। অধিকন্তু পরিশিষ্টে প্রকাশিত নিবন্বগুলি যথাস্থানে ইহার অঙ্গীভূত করা হইয়াছে। ফলে নবতর এই সংক্করণটি ইহার সাবেক সংস্করণ অপেক্ষা অধিকতর নির্তুল ও সমৃদ্ধ হইয়াছে। ইরেজী, জার্মান, ফরাসী প্রভৃতি ভাষায় ইসলামী বিশ্বকোষ থাকিলেও বাংলা ভাষায় এইটিই ছিল প্রথম ইসলামী বিশ্বকোষ। আশা করা যায়, প্রথম সংস্করণের ন্যায় পরিমার্জিত ও পরিবর্ধিত এই বর্তমান সংক্করণটিও সমাদর লাত করিবে। এতদসঙ্গে ইহা-একদিকে যেমন বাংলাভাষী মুসলিম্গণের জ্ঞানানুসন্ধানে ও জ্ঞানার্জনে বিশেষ সহায়ক হইবে, অন্যদিকে তেমনই অমুসলিমগণও ইহা দ্বারা ইসলাম সম্পর্কিত জ্ঞান লাভ করিয়া উপকৃত হইবেন। তদুপরি যাহারা ইসলামী বিষয়ে প্রবন্ধ ও পুস্তকাদি রচনায় আগ্রহী কিংবা গবেষণা কর্মে অভিলাধী, তাহাদের জন্য এই বিশ্বকোষ মূল্যবান নির্ভরযোগ্য তথ্য-ভাগার হিসাবে ব্যবহ্রত হইবে এবং তদ্দরুন এই ধরনের রচনা ও গবেষণা অধিকতর উৎসাহ লাভ করিবে, ফলে সমগ্রভাবে আমাদের জাতীয় জীবনে ইহার সুদূরপ্রসারী শুভ প্রভাব পরিব্যান্ত হইবে। বাংলা ভাষায় ইসলামী বিশ্বকোষ প্রণয়নের ক্ষেত্রে এই সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ (দুই খণ্ডে সমাপ্ত) ছিল একটি প্রারস্তিক পদক্ষেপ ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন আটাশ খণ্ডে বৃহত্তর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্তি । আমরা অত্যন্ত আনন্দিত যে, বৃহত্তর ইসলামী বিশ্বকোষের সকল খণ্ড ইতিমধ্যেই প্রকাশিত হইয়া সুধী পাঠক মহলে ব্যাপকভাবে প্রশসিত হইয়াছে।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।