ইরাক ১ম/৭ম শতকের দ্বিতীয়ার্ধে বসরা ও কৃফাতে ষে কাব্য রচিত হয়: ভিন্ন রীতি দ্বারাও ইহা প্রভাবিত হয় । বেশ কিছু সংখ্যক কবি দামিশ্কের দরবারের প্রতি আকৃষ্ট হইলেও ইরাকের উমায়্যা গভর্নরগণ এবং কয়েকটি করিয়া মরুভূমিতে প্রতিপালিত বেদুঈনগণ কর্তৃক তখন পর্যন্ত রচিত প্রশস্তিমূলক কবিতায় উৎসাহ প্রদান করিয়া আসিতেছিলেন, কিন্তু এখন তাহারা বড় বড় শহরের বিভিন্ন সুযোগ-সুবিধা দ্বারা প্রলুব্ধ হইলেন। এই শ্রেণীর মধ্যে যে নবম শতকের বিখ্যাত কবিগণ- যথা, আল-ফারায্দাক, জারীর, আল-আখ্তাল এবং আর-রা“ঈ যুর-রুম্মা এবং অন্য আরও অনেক স্বল্পখ্যাত কবি থাকিবেন, তাহা সম্ভবত নিতান্ত ঘটনাক্রম ছিল না। বসরার মিরবাদ ছিল কারাভা-এর মিলন স্থূল, শ্রেষ্ঠ কবিগণ এখানে আসিয়া জনগণের প্রশংসা অর্জনের জন্য স্বরচিত কবিতা পাঠ করিতেন। জনসাধারণের মধ্যে কবিতার এঁতিহ্য যাহারা তুলিয়া ধরিতেন সেই কবিগণ তখন পর্যন্ত নিজেদের বেদুঈন-পূর্ব এতিহ্যেরই নৈকট্যে ছিলেন, তাহারা কাব্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করিতেন, গর্বের সংগে পারম্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হইতেন, কিন্তু ক্রমে ক্রমে তাহারা গোত্রীয় পরিবেশের উর্ধে উঠিতে এবং আরও বিস্তৃততর রাজনৈতিক ভূমিকা পালন করিতে সক্ষম হন। আরও বেশী বৈশিষ্টযময় ছিল একদল কির ভূমিকা, তাহারা হিজা" এবং মাদীহ দ্র.)-এর এতিহ্য অনুসরণ করিয়া কোন গোত্র বা গোত্রীয় প্রধানকে নহে, বরং বিশেষ ধময়ি রাজনৈতিক দলকে সমর্থন অথবা আক্রমণ করিতে সচেষ্ট হইয়াছিল। বাস্তবিক যে বিভিন্নতা, বিশেষ করিয়া সিফ্ফীন (দ্র.)-এর যুদ্ধের পরবর্তীকালীন বিচ্ছিননতার ফলে মুসলমানদের মধ্যে যে দুইটি বিভাগের সৃষ্টি হয় এবং রক্তাক্ত সংঘর্ষের সূচনা হয় তাহা “আলী পন্থী লেখকগণের যেথা, আল-আ'শা হামাদানী, আল-কুমায়ত, কুছণয়্ির 'আয্যা, প্রমুখ) বা খারিজীগণের (যথা, ইমরান ইব্ন হিস্তান, আত-তিরিম্মাহ প্রমুখ) লেখায় প্রতিফলিত হয় । ইহারই স্বাভাবিক ফলশ্রুতি স্বারূপ উমায়্যাদের প্রতি তাহাদের সকলের সাধারণ শত্রুতার মনোভাব প্রকটিত হইয়াছিল সর্দারের প্রশস্তিতে এবং তারপরে ইহাদের প্রশস্তিতে, আর সেই প্রশস্তির মাধ্যমে কবিতার যা দুশক্তির পরিচয় পাওয়া যায়। এইগুলির মধ্যে যে সব কবিতা বর্তমান সময় পর্যন্ত টিকিয়া আছে সেইগুলিতে প্রায়শই মহাকাব্যোচিত গুণ লক্ষ্য করা যায়, যে কারণে কবিতাসমূহের অধিকাংশই হারাইয়া গিয়াছে ' বলিয়া আমাদের দুঃখবোধ জাগে । কেননা এক সময়ে সেইগুলি সৎ অনুভূতি হইতেই উৎসারিত হইয়াছিল । এই সময় পর্যন্ত প্রতিভাবান কবিগণের মধ্যে অনারব ছিল না বলিলেই চলে এবং সম্ভবত ইব্ন মুফার্রিগ অনারব ছিলেন- যদিও তাহার প্রকৃত পরিচয় আজ পর্যন্ত নির্ণীত হয় নাই। যিয়াদ-এর পুত্রগণের অন্তরের শক্র এই কৰি মাওয়ালী দলের সদস্য ছিলেন, এই দলীয়রা শীঘ্বই সাফল্যের সঙ্গে “আরবদিগকে এমন এক ক্ষেত্রে চ্যালেঞ্জ করে যেখানে “আরবরা অপ্রতিদ্বন্থী ছিল। বিশেষ করিয়া হশরিছণ ইব্ন বাদূর আল-গু-দানী আল-হীরার ভোগ-লালসার এঁতিহ্য রক্ষা করিয়া চলিয়াছিলেন, যদিও কাম বাসনার বিষয়সমূহ কোনভাবেই অবহেলিত হয় নাই, তথাপি ঠিক: একই সময়ে হিজাযের শহরসমূহে এই ধরনের যে প্রেমের কবিতা বিকশিত হইয়াছিল সেই সমস্তের সঙ্গে তুলনীয় হইতে পারে ইরাকের তেমন কিছুই ছিল না 0০017161715 ৯৯ » ইরাক এবং শুধুমাত্র আল-'আব্বাস ইব্নুল আহ-নাফ (মূ. আনু. ১৯০/৮০৫)-এর দ্বারাই হিজায-এর এঁতিহ্য ইরাকে প্রবেশ করিয়াছিল। অপরপক্ষে কৃফার আল-আগ'লাব আল-“ইজলীকে উর্জ্যা দ্র.) ছন্দ আবিষ্কারের কৃতিত্ দেওয়া হইয়া থাকে, ইহা তাহার বন্ধু আবুন-নাজ্ম কর্তৃক এবং বসরাবাসী আল-“আজ্জাজ ও তীহার পুত্র রু'বা কর্তৃক কতকটা সাফল্যের সঙ্গে অনুসৃত হয়। ইরাকের শহরবাসী কবিগণ কর্তৃক উরজৃযা ছন্দ নীতিমূলক কবিতার জন্য জনপ্রিয় রূপ বলিয়া গৃহীত হইবার পূর্বে শুধু রাজায ছন্দের মাধ্যমেই প্রমাণের উপায় ছিল যে, তাহারা মরুবাসী বেদুঈনদের জীবনযাত্রা ও ভাষার সঙ্গে পরিচিত ছিলেন। জাহিলী কাব্যের এঁতিহ্যের সহিত তুলনামূলকভাবে (অন্তত সেই এতিহ্য যেরূপ ছিল বলিয়া অনুমান করা যায়) পরিবর্তন খুব একটা দর্শনীয় নহে। যাহা হউক, প্রশস্তিমূলক কবিতা তখন হইতে এমন সব ব্যক্তিকে উদ্দেশ্য করিয়া রচিত হইতে থাকে যীহারা একমাত্র উপজাতীয় অথবা গোত্রের সর্দারই ছিলেন না। রাজনৈতিক ও ধর্মীয় ভাব-যদিও বা গৌড়ামীর মধ্যে সীমাবদ্ধ ছিল না- নৃতন গুরুত লাভ করে । হিজা সংক্ষিপ্ত চাতুর্যময় প্রবাদ বাক্যের রূপ লাভ করে এবং অধিকাংশ ক্ষেত্রে এতিহ্যময় গতানুগতিক ধরনকে সম্মান করা হইলেও কিছু কিছু সংক্ষিপ্ত গ্রন্থে কবিতার টিটি তাহা টির হৃনাদর তির উরী হরির সম্পর্কিত নহে। | আরও সাধারণভাবে বলিতে গেনে, ইরাকের সাংস্কৃতিক জীবনের প্রথম দিককার এই সময়টি ছিল ইরাকে নবাগত বসতি স্থাপনকারী “আরবগণের নৃতন জীবনের সহিত খাপ খাওয়াইয়া লইবার কাল এবং ইসলামী সংস্কৃতিতে বিদেশী উপাদানসমূহের অভিযোজনের কাল । এই যুগের শেষভাগে বিখ্যাত উমায়্যা কবিগণের মৃত্যু হয় এবং আভিধানিকগণের সংজ্ঞা অনুযায়ী খাটি “আরাবিয়্যারও সমাপ্তি ঘটে। প্রকৃতপক্ষে এই সময়েই বসরা ও কুফাতে “আরব-ইসলামী সংস্কৃতির বিকাশ শুরু হয়, ষে সংস্কৃতি পরবর্তীকালে সমগ্ব মুসলিম দুনিয়াতে ছড়াইয়া পড়ে; তখন শিক্ষা সংস্কৃতির কেরে রানের নুনর বানি বা রাজনৈতিক কেন্দ্র তখনও ছিল সিরিয়াতে । ধর্মীয় বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে ইরাকের ভূমিকা কি ছিল এবং কতদূর ছিল এখানে তাহার বিবরণ প্রদান করা সম্ভব নহে; তবে অনুরূপ ক্ষেত্রের উল্লেখ করিয়া বলা যায় যে, ব্যাকরণ ইরাকী পঠন-পাঠনেরই বিষয় ইসহাক (মূ. ১১৭/৭৩৫)। তদুপরি ইরাকেই অভিধান সংকলন এবং ভাষাতত্ত বিষয়ক গবেষণার প্রধান কার্য ্রম গৃহীত হইয়াছিল। সেই গবেষণা ও পঠন-পাঠন এবং তৎসহ প্রাচীন কবিতা, প্রবাদসমূহ ও কমবেশী এঁতিহাসিক এঁতিহ্যসমূহের রীতিসিদ্ধ সংগ্রহ বহু সংখ্যক পন্তিতকে বা. রুওয়াতকে দ্র. রাবী) অনুপ্রাণিত করিয়াছিল, তাহাদের মধ্যে আবূ “আমূর ইব্নুল 'আলা' (মূ. আনু. ১৫৪/৭৭১), আল-আস'মাঈ (মূ. ২১৩/৮২৮) এবং আবূ উবায়দা মূ. ২০৯/৮২৪) স্বল্পকাল পরে সুবিখ্যাত হন, আরও অনেকেই সেইরূপ খ্যাতি অর্জন করিয়াছিলেন । এইভাবে একত্রে সংগৃহীত তথ্য প্রমাণাদি সাহিত্য-সংস্কৃতি তথা আদাব দ্র. “এর ভিত্তি রচনা করে, কাজেই উহার উৎপত্তিস্থল ইরাকেই নির্ধারিত হওয়া উচিত। ও “আব্বাসীগণ ক্ষমতায় আসিবার ফলে ইরাক ইতোমধ্যেই জ্ঞান বিজ্ঞান ও প্রজ্ঞা চর্চার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা গ্রহণ করিয়াছিল তাহাতে জ্ঞান. ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।