ইরাক অতঃপর সাবেক প্রধানমন্ত্রী মেজর জেনারেল (পরে ফীন্ড মার্শাল) আহমাদ হাসান আল-বাক্র প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রী হন। দেশের সর্বোচ্চ ক্ষমতা অর্পিত হয় একটি বিপ্রবী কমাও কাউন্সিলের উপর । আল-বাক্রের শাসনামলে সিরিয়ার সঙ্গে ইরাকের সম্পর্কের উন্নতি হয়। ১৯৭৯-এর ১৬ জুলাই বিপ্লবী পরিষদের ভাইস-প্রেসিডেন্ট সাদ্দাম হুসায়ন আল-বাক্রকে অপসারিত করিয়া বিপ্লবী পরিষদের (২৪৮০1501009 00702702700 00010011) চেয়ারম্যান এবং দেশের "প্রেসিডেন্ট হন। সেই বসরই তিনি বাছ' ও কমুনিস্টদের যৌথ দল ন্যাশনাল প্রগ্রেসিভ ফ্রন্ট ভাঙ্গিয়া দেন। পর বৎসর ১৯৮০ খু. তিনি জাতীয় সনদ (2101051 01797০7) ঘোষণা করেন এবং ইরাকের জোটনিরপেক্ষতাও ঘোষণা করেন। ১৯৮০-এর জুন মাসে দেশের ২৫০ সদস্যের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই বৎসরই সেপ্টেম্বর মাসে দেশের অন্যতম বড় সমস্যা কুদী স্বায়ত্তশাসিত অঞ্চলের ৫০ সদস্যের আইন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। তীহার প্রচেষ্টায় দেশে বিবিধ নির্মাণ কর্ম, রেলপথ সম্প্রসারণ, সড়ক যোগাযোগ, কৃষি এবং শিক্ষার অগ্থগতি সাধিত হয়। ইরাক-ইরান যুদ্ধ $ ইরাক ১৯৮০ সনের ১৬ সেপ্টেম্বর ইরাক-ইরান সীমান্ত চুক্তি (১৯৭৫ খৃ.) বাতিল বলিয়া ঘোষণা করে, ২২ সেপ্টেম্বর ইরাকী /সনাবাহিনী সীমান্ত অতিক্রম করে। পূর্ণ চার বৎসর ব্যাপী প্রতিদিন যুদ্ধ চলিবার পরেও কোন পক্ষই ভূভাগ দখলের দিক হইতে তেমন কোন বড় সুবিধা অর্জন করিতে পারে নাই । কিন্তু উভয় পক্ষই বিপুল লোকক্ষয় এবং অপরিমিত অর্থনৈতিক ক্ষতি স্বীকার করিতে বাধ্য হয়। ১৯৮২ খু. শুধু যুদ্ধের কারণে ইরাকের তৈল উৎপাদন এবং রফতানী মারাত্মকভাবে ব্যাহত হয়। ১৯৭৯ খৃ. যেখানে দৈনিক উৎপাদন ছিল ৩৪,৫০,০০০ ব্যারেল, ১৯৮০ খু. যুদ্ধ শুরুর বৎসরে উৎপাদন হাস পাইয়া তাহা দাঁড়ায় ২৬,৪৫,০০০ ব্যারেলে । আর ১৯৮১ খু. উৎপাদন ছিল মাত্র ৯,০০,০০০ ব্যারেল। দেশের সামগ্বিক উন্নয়ন প্রচেষ্টা অবশ্য অব্যাহত রাখিবার চেষ্টা করা হয়। ১৯৮২ খৃ. জোটনিরপেক্ষ দেশসমূহের শীর্ষ সম্মেলন বাগদাদে অনুষ্ঠিত হইবার কথা ছিল। কিন্তু এই যুদ্ধের কারণে সম্মেলন সেখানে অনুষ্ঠিত হইতে পারে নাই; পরে তাহা নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়। ইরাকের ভাষা ও সাহিত্য বিষয়ে আলোচনায় অগ্রসর হইবার পূর্বে সংক্ষেপে আধুনিক ইরাকের একটি সামগ্রিক পরিচিতি প্রদান করা যাইতে পারে । ইরাক ১৫টি প্রদেশে বিভক্ত, তাহা ছাড়া রহিয়াছে ৩টি স্বায়ত্তশাসিত অঞ্চল, তন্মধ্যে একটি কুদীদের অঞ্চল। দেশের অধিবাসিগণের ৯৫% মুসলিম, তনাধ্যে প্রায় ৫০% শী'“আ মতাবলম্বী, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিতগণের অধিকাংশই সুন্নী মতাবলম্বী। ১৯৭৮ খু. দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সংখ্যা ছিল. ১০০% দেশৈ ৬টি বিশ্ববিদ্যালয় রহিয়াছে, ১৯৮০ খু. বিশ্ববিদ্যালয়সমূহের নির্মাণ ব্যয় ধরা হইয়াছিল নয় শত মিলিয়ন ডলার । দেশের প্রধান উৎপাদিত পণ্য গম, ধান, যব, ভু্টা, গোল আলু, তরমুজ, আঙ্গুর খেঞ্জুর ও তুলা; প্রধান উৎপন্ন দ্রব্য খেজুর ও তৃলা । ইরাক বিশ্বে সর্বাধিক খেজুর উৎপাদনাকরী দেশ; ১৯৮১ খু. মোট উৎপাদন ছিল (ছাচ২0 হিসাবে) ৪,০৫,০০০ মেন্রিক টন। ইরাক মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম তৈল উৎপাদনকারী দেশ, ১৯৭৯ খু. দৈনিক উৎপাদন ছিল ৩.৪৫ মিলিয়ন ব্যারেল । দেশের বিশাল অর্থনৈতিক আয়ের মূল উৎস এবং বিশাল উন্নয়ন কর্মকাণ্ডের মূলে রহিয়াছে তৈল আয় । ১৯৭৪ খৃ. তৈল আয় ছিল ৯৪ 00171191715 ইরাক ৬,০০০ মিলিয়ন ডলার, ১৯৭৮ খৃ. ৮,০০০ মিলিয়ন ডলার, ১৯৮০ খু. ২৬,৫০০ মিলিয়ন ডলার এবং ১৯৮১ খৃ. ১০, ৪০০ মিলিয়ন ডলার । উত্তরের পার্বত্য অঞ্চলে, বিশেষ করিয়া মাওসিল ও কিরকুক এলাকায় অধিকাংশ তৈল উত্তোলিত হয় । তৈল উত্তোলনে নিয়োজিত রহিয়াছে ইরাক পেট্রোলিয়াম কোম্পানী নামক আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠীন। দেশের প্রধান বন্দর বসরা । সমগ্র দেশে ২,০০০ কিলোমিটার রেলপথ রহিয়াছে । বর্তমানে রেল ও সড়ক যোগযোগের ব্যাপক উন্নয়ন সাধন করা হইতেছে। পর্যটন দেশের আয়ের একটি বড় উৎস। সুপ্রাটীন'সভ্যতার দেশ বলিয়া প্রতি বৎসর বহু বিদেশী ইরাক সফর করিতে আসে । ১৯৭৮ খু. আগত পর্যটকের খখ্যা ছিল ৭,১৯,৮২৩। ইরাকের উর, ব্যাবিলন, নিনেভ ইত্যাদি স্থান আল-কৃফা, কারবালা, বাগদাদ, মাওসিল (মসুল), বসরা ইত্যাদি স্থান ইসলামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত, বহু মুসলিম প্রতি বৎসর এই সকল স্থান সফর করিয়া থাকেন । ইরাকের প্রশাসনের সর্বোচ্চ স্তরে রহিয়াছে বিপ্রবী কমাণ্ড কাউন্সিল (7২00) ৷ এই কাউন্সিল ৯ সদস্য বিশিষ্ট । কাউন্সিলের সভাপতি প্রেসিডেন্ট সাদ্দাম হুসায়ন। দেশে ১৮ বৎসর বয়স্ক প্রত্যেক তরুণের জন্য সামরিক শিক্ষা বাধ্যতামূলক। | - গ্রন্থপজী £ (১) 7. চড. 11618170190) 2. 5150 17 চ0110698] 05ড10107015706, লগ্ন ১৯৩৭ খৃ.; (২) “আবদুর রায্যাক আল-হাঁসানী, তারীখুল-ওয়াযারাতি'ল-“ইরাকিয়্যা ১০ খণ্ডে, সিন ১৯৩৪-৫৮ খু.; (৩) এ লেখক, তারীখুল ইরাক আস-সিয়াসী আল-হাদীছ', ৩ খন্ডে, বাগদাদ ১৯৪৯ খু.; (8) 5. [ন্. [,01061165, 1189 1900 1950 লগ্ডন ১৯৫৬ খু.; (৫) মাজীদ খাদ্দুরী, [7701730601৭ লগ্ডন ১৯৬০ খৃ.; (৬) এঁ লেখক, চ২5107510110977 1799, লগ্ডন ১৯৬৯ খু; (৭) ঢ.10980210, 1780 01006] 99,556]00, লণ্তন ১৯৬৯ খু. €৮) ফ্রাঙ্কলিন বুক প্রোগ্রামস, বাংলা বিশ্বকোষ, প্রথম খণ্ড, প্রবন্ধ, ইরাক' এবং “আরব লীগ", ঢাকা নওরোজ কিতাবিস্তান, ১৯৭২ খু. (৯) [3701058. 5680 8001, 1983, ৮০]. 1], ৮ 1799, চ5770102. £01011021010705 10, 190990 1984; (১০) [0০90177৮619] ০1 0০ 01650 [২91005, , রি. 1110110211070, 1983. £১ [11021 (ছ1.2)/হমায়ুন খান ৪। ভাষা $ ইরাকের রান্ত্রীয় ভাষা “আরবী (দ্র. 'আরাবিয়্যা)। কিন্তু “আরবী ভাষাভাষী অঞ্চল একই প্রকৃতির নহে, বরং কিছু ইরানী আঞ্চলিক ভাষা এখনও প্রচলিত রহিয়াছে । আঞ্চলিক ভাষাগুলির মধ্যে কুদী ভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য নিটভিইদিনিনি এই ভাষাকে সরকারী ভাষার মর্যাদা দেওয়া হইয়াছে। €ক) “আরবী আঞ্চলিক ভাষাসমূহ $ দুইটি বৈশিষ্ট্যময়' উপভাষা রূপ, প্যান-'আরবীয় বিভাগেরই একটি আলাদা রূপ, “কাল' উপভাষা ও “গাল' উপভাষা, মেসোপটেমীয় অঞ্জলে একযোগে ব্যবহৃত হয়। কাওল (অর্থ বলা) ক্রিয়া পদের রূপের উত্তম পুরুষে এক বচনে উহাদের বলা যায় কিল্তু উপভাষা এবং গিলিত উপভাষা; উহাদের তিনটি গঠন-বৈশিষ্ট্য, যথাঃ প্রাচীন “আরবী কাফ (3) (90159), অনুসর্গের রূপ বা আকার এবং স্বরধ্বনি ব্যবহারের মাত্রা। এই বিভাগ অংশত অঞ্চলভিত্তিক অংশত ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।