0০017161715 ইরাক: রকম পরস্পর বিরোধী স্বার্থাবেধী ধ্বংসাত্মক স্থানীয় শক্তি ছিল। এই সকল ্বার্থান্বেষীকে নিয়ন্ত্রণ করিয়া রাষ্ট্রের স্বার্থে কাজে লাগাইবার জন্য প্রয়োজন ছিল বুদ্ধিদীপ্ত নেতৃত্বের এবং একদিকে, বিটিশ ও 'জাতীয়তাবাদিগণের মধ্যে এবং অপর দিকে, বিভিন্ন জাতীয়তাবাদী শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করা । ফায়সাল যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ভারসাম্য রক্ষা করিয়াছিলেন । কিন্তু ১৯৩৩ খু. তাহার আকম্মিক মৃত্যুতে অপুরণীয় ক্ষতি হয়। ইরাকের আধুনিক ইতিহাসের এক জটিল সময়ে তাহার মৃত্যু হয়, যখন আসীরীয় গণহত্যা, উপজাতীয় উত্থান এবং উগ্র বিটিশ বিরোধী আন্দোলন নূতন রাষ্ট্রের ভিত্তিকেই কীপাইয়া তোলে । গাযী ফায়সাল এর উত্তরাধিকারী ছিলেন একজন অনভিজ্ঞ ব্যক্তি এবং দেশে রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখিবার জন্য পিতার ন্যায় কর্তৃত্ও তাহার ছিল না। ইরাকের বিক্ষুব্ধ এবং বহু বিভক্ত _ রাজনীতিতে তাহাকে পক্ষপাতিত্বের জন্য টানিয়া আনা হয়। কোন কোন দল চেষ্টা করিতেছিল উপজাতীয় বিদ্রোহ ঘটাইয়া নিজেদের প্রতিদ্বন্্বীকে ক্ষমতা হইতে অপসারিত করিতে, অন্যেরা, আবার সচেষ্ট ছিল সেনাবাহিনীর সহযোগিতায় ক্ষমতা দখল করিতে । এইভাবে ১৯৩৬ খু. জেনারেল বাক্র সিদ্বী হিক্মাত সুলায়মান-এর সহযোগিতায় এবং আল-আহালী নামে * পরিচিত সংক্কারবাদী রাজনৈতিক দলের সমর্থনে এক. সামরিক অভ্যুত্থান ঘটান। এই আন্দোলন শুরু হইবার মাত্র দশ মাসের মধ্যেই আবার আর এক অভ্যুথথানের ফলে উহা শেষ হইয়া যায় । রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ এক মারাত্মক উদাহরণের সৃষ্টি. করে। কেননা ১৯৩৬-৪১ খু. সময়ের মধ্যে দেশে কমপক্ষে সাতবার অভ্যুত্থান ঘটে । এই সময়ে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী মনোভাব অক্ষশক্তির উষ্কানী ও সহায়তায় এবং আল-গায়লানীর নাৎসীপন্থী সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। এই সরকার ১৯৪১-এর এপ্রিল মাসে ক্ষমতায় আসে এবং ১৯৩০ খু. সম্পাদিত আযাংলো-ইরাকী চুক্তি লঙ্ঘন করিতে উদ্যত হয়। ইহার পরিণতিতে ১৯৪১-এর মে মাসে ব্রিটিশ পরিচালনাধীন জর্দানের “আরব বাহিনী বাগদাদ দখল করে। গায়লানী শাসন দমন এবং গঠনতান্ত্রিক একক শাসন পুনঃপ্ববর্তনের পরে ইরাকী রাজনৈতিক নেতা নূরী আস-সা“ঈদ পরবর্তী মন্ত্রীসভাসমূহের লৌহ মানবরূপে আবির্ভূত হন। ১৯৪৩ খু. ইরাক অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তদ্বারা জাতিসংঘ সংস্থার অন্যতম 01091০7 সদস্য হিসাবে গণ্য হইবার যোগ্যতা অর্জন করে এবং ১৯৪৫ খু. ২১ ডিসেম্বর ইরাক জাতিসজ্ঞের প্রতিষ্ঠাতা সদস্যপদ লাভ করে । একই বৎসরে ইহা 'আরব লীগ রাষ্ট্রীয় সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও হয়। ১৯৪৮ খৃ. ফিলিস্তীনের যুসলিমগণকে বিতাড়িত করিয়া য়াহুদী রাষ্ট্র রাষ্ট্রের সঙ্গে ইরাকও একযোগে ইসরাঈলের উপরে আক্রমণ করে, কিন্তু তাহাদের আক্রমণ ব্যর্থ হয়। বিশ্বযুদ্ধের অবসানে দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের পুনরুজ্জীবন হয় এবং রাজনৈতিক -দলগুলিকে স্বাধীনভাবে রাজনীতি করিবার অনুমতি দেওয়া হয় কয়েকটি রাজনৈতিক দলের উত্তব হয়। সকল দলেই রাজনৈতিকভাবে উচ্চকাঙ্খী বুদ্ধিজীবী দলের সদস্য অন্তর্ভুক্ত ছিল। সকল রাজনৈতিক দলই আ্যাংলো-ইরাকী চুক্তি বাতিল করিবার দাবী জানায় এবং তাহারা শ্রমিক ও ছাত্রগণকে তাহাদের দাবীর প্রতি সমর্থন দানের আহ্বান জানায় । ফলে দেশে ছাত্র আন্দোলন ও শ্রমিক এনা সানি নিউডিচাট হন _ দেওয়া হয়। ৯৩ ইরাক ১৯৫০ খৃষ্টাব্দের প্রথম দিকে ইরাকী তেলের আয় বৃদ্ধি পায়, উহা পানি সেচের জন্য বাধ নির্মাণ ও অন্যান্য দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়। কিন্তু এই সকল প্রকল্প দ্বারা দ্রুত অর্থনৈতিক অগ্রগতি সাধন ব্যর্থ হওয়ায় দেশে ব্যাপক গণ-অসস্তোষের সৃষ্টি হয় যাহার ফলে বিরোধী দলের শক্তি পুনরায় বৃদ্ধি পায়। মিসরে প্রগতিবাদী নৃতন নেতৃত্বের উদ্ভব ঘটিলে ইরাকের বিরোধী দলীয় রাজনীতিকগণ উহার সুযোগ গ্রহণ করেন। তাহারা বৃটেনের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রবল প্রচারকার্য চালাইতে থাকেন এবং উহার পরিবর্তে নিরপেক্ষতা ও মিসরের সঙ্গে মৈত্রী স্থাপনের দাবী জানান । যাহা হউক ইরাক নিজ গৃহে এবং সমথ “আরব দুনিয়াতে প্রবল প্রতিবাদের মুখে পাশ্চাত্যের অনুপ্রাণিত প্রতিরক্ষা ব্যবস্থা বাগদাদ চুক্তিতে যোগদান করে (১৯৫৫ খু.) এবং পরের বৎসর ১৯৫৬ খৃ. সুয়েজ. সংকটের কালে মিসরকে মৃদু সমর্থন দান করে! মিসরের কূটনৈতিক বিজয় এবং “আরব জাতীয় ব্যক্তিত্ব্ূপে জামাল “আবদুন-নাসির-এর আবির্ভাব রাজতন্ত্রপন্থী ইরাকের ইতিহাসের মোড় পরিবর্তন করে । ১৯৫৮ খু. সিরিয়া ও মিসর যখন সংযুক্ত “আরব প্রজাতন্ত্র গঠন.করে, তখন ইরাক এবং জর্দানও হাশিমী রাজতন্ত্রাধীনে একত্রে ফেডারেশন গঠন করে । সেই বৎসরই জুলাই মাসে ব্রিগেডিয়ার “আবদুল-কারীম কাসিম-এর নেতৃত্বে সেনাবাহিনীর একদল অফিসার অত্যু্থান ঘটাইয়া রাজতন্ত্র উচ্ছেদ করে এবং ইরাককে প্রজাতক্প বলিয়া ঘোষণা করে । উত্থানের ফলে বাদশাহ ২য়. ফায়সাল, প্রধান মন্ত্রী নূরী আস-সাঈদ এবং রাজপরিবারের সকল সদস্য নিষ্ঠুরভাবে নিহত হন। বিগেডিয়ার পেরে জেনারেল) কাসিম দেশের রাজনৈতিক দলের এবং ইরাকের সমাজ-কাঠামোর বিচ্ছিন্ন অংশের সকলের যুক্ত. শক্তির ব্যাপক সমর্থন লাভ করেন। কিন্তু তীহাদের সেই সম্মিলিত দলে যথেষ্ট দৃঢ় স্তহতি ছিল না। ফলে কয়েক মাস পরেই উহা ভাঙ্গিয়া যায়। প্রায় পাচ বসূর যাবত কাসিম প্রতিযোগী সামরিক এবং বেসামরিক দলগুলির মধ্যে ভারসাম্য রক্ষা করিতে সচেষ্ট থাকেন । তীহার শাসনামলে ইরাক বাগদাদ চুক্তি হইতে বাহির হইয়া আসে এবং সকল কম্ুনিন্ট দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৬৩-এর ফেব্রুয়ারী মাসে সেনাবাহিনীর প্যান-“আরব মতাবলম্বী দলের এক সামরিক অভ্যুত্থানের ফলে কাসিম ক্ষমতাচ্যুত. ও নিহত হন। তাহার সম্নয়ের উন্মেখযোগ্য..ঘটনা হইতেছে. ইরাকের অভ্যন্তরীণ রাজনীতির সম্পূর্ণ বিচ্ছিন্নকরণ, ইরাককে “আরব দুনিয়ার সঙ্গে একক্রিতকরণ এবং কুর্দী বিদ্রোহ। তাহার পরে ক্ষমতা দখল করেন উল্লিখিত প্যান-'আরব ৰশছ' (9910) পার্টির প্রতিনিধিত্বকারী একটি সরকার । কিন্তু মাত্র সাত মাস পরেই কর্নেল “আবদুস সালাম আরিফ ক্ষমতায়, অধিষ্ঠিত হন। কর্নেল পেরে ফীন্ড মার্শাল) “আরিফ ১৯৬৫-এর সেপ্টেম্বর মাসে. দেশ হইতে সামরিক আইন তুলিয়া.নেন এরং বেসামরিক সরকার প্রতিষ্ঠা করেন। 'আরিফ সরকার মিসরকে সমর্থন প্রদান করেন, কুয়েত এর স্বাধীনতা স্বীকার করিয়া নেন এবং সংযুক্ত “আরব প্রজাতন্ত্রের সঙ্গে ইরাকের যুগ রাজনৈতিক নেতৃত্ স্থাপন করিতে সচেষ্ট হন। “আরিফ সরকার কম্ুনিস্ট-বিরোধী ছিলেন। প্রথম দিকে তীহার নৃতন সরকারের উপরে বণছ' পার্টির প্রভাব বেশী ছিল, কিন্তু পরে তিনি মন্ত্রীপদ হইতে সেই পার্টির সকল সদস্যকে বাদ দেন। ১৯৬৬-এর মার্চ মাসে প্রেসিডেন্ট আরিফ এক বিমান দুর্ঘটনায় নিহত হন এবং তাহার ভাই, একই নামধারী মেজর জেনারেল “আবদুর-রাহমান মুহাম্মাদ “আরিফ প্রেসিডেন্ট হন। ১৯৬৮-এর জুলাই মাসে বণছ' পার্টির সদস্যগণ দ্বিতীয় প্রেসিডেন্ট “আরিফকে ক্ষমতা্ুত করে।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।