Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরাক অতঃপর সুলতান ২য় মাহমুদ শক্তিবলে এই বংশের শেষ প্রতিনিধি দাউদ পাশা দ্র.)-কে.বিতাড়িত করিয়া স্বায়ত্তশাসিত গভর্নর পদের অবসান-ঘটান (১৮৩১ খৃ)। 0০017161715 ৯২ ১৮৩১ খু. হইতে ১৯১৮ খু. পর্যন্ত ইরাকের ইতিহাসের মূল বিষয়বস্তু হইতেছে 'উহুমানী প্রশাসনিক সংস্কার এবং ক্রমবর্ধমান যুরোপীয় অনুপ্রবেশ । দাউদ-এর ঠিক পরবর্তী উত্তরাধিকারিগণ উপজাতীয় অধিবাসীদের উপরে তাহাদের কর্তৃত্ প্রতিষ্ঠা করিবার বিষয়ে মামলুক পাশাগণ অপেক্ষা অধিক ফলপ্রসূ কিছু করিতে পারেন নাই। এই বিষয়ে সত্যিকারের পরিবর্তন সূচিত হয় মিদহাত পাশার গভর্নর থাকাকালীন (১৮৬৯-৭২ খু.), যখন বাগদাদের উপর বিলায়েত আইন (১৮৬৪) এবং 'উছমানী ভূমি আইন (১৮৫৮ খু.) বলবৎ করা হয়। এই উভয় আইনই ছিল পাশ্চাত্যমুখী- সংস্কার, একটি ছারা যুরোপীয় পদ্ধতির প্রাদেশিক প্রশাসনের কাঠামো সৃষ্টি করা হয়, অপরটি দ্বারা উপজাতীয় এলাকার ভূমির উপরে ব্যক্তির স্বাধীন স্বত্বাধিকার প্রতিষ্ঠা করা হয়। সুলতান ২য় “আবদুল-হণমীদ ইরারেক বিস্তৃত এলাকার জমি তাহার ব্যক্তিগত সেনিয়্য (5০101) প্রশাসনের অধীনে আনয়ন করেন। যুব তুকাঁ আন্দোলনের সময়ে যে “আরব জাতীয়তাবাদের উদ্ভব হয় তাহা সিরিয়ার প্রদেশসমূহের ন্যায় ইরাকে ততটা অনুভূত হয় নাই, যদিও কিছু নিছছা হাটি নিগার সার তর এই অঞ্চলের অধিবাসী ছিলেন। খৃস্টায় ১৯শ শতকের পূর্ব পর্যন্ত একমাত্র পারস্য উপসাগরের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত ইরাকী অঞ্চল খুব কমই যুরোপীয় দৃষ্টি আকর্ষণ করে। খুন্টীয় ১৮শ শতকের শেষভাগের মধ্যে উপসাগরীয়. অঞ্চলের প্রভাবশালী শক্তিরূপে ইংরেজগণ ওলন্দাজদের স্থান অধিকার করে (তেৎপূর্বে ওলন্দাজগণ যেইরূপ পর্তুগীজদের স্থান দখল করিয়াছিল)। ১৭৬৩ খু. হইতে বসরা ব্রিটিশ বাণিজ্যের কেন্দ্র এবং ইস্ট ইগ্ডিয়া কোম্পানীর একটি এজেন্সীর ব্যবসাস্থল হয় । নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক মিসর অভিযানের পূর্ব পর্যন্ত খোদ বাগদাদের গুরুত্ব ছিল ইংরেজদের কাছে দ্বিতীয় পর্যায়ের । ১৭৯৮ খৃ. সেখানে একজন স্থায়ী ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত হন। ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের স্বার্থে ১৮৩০ খৃষ্টাব্দের পরে ফুরাত জলপথ জরীপ করা হয় এবং উহার ফলে ইরাকে আধুনিক নদীপথের সূচনা হয় । ১৮৬১ খৃষ্টাব্দের পরে টেলিগ্রাফ যোগযোগ স্থাপন করা হয়- যখন ইস্তান্থুলের সহিত বাগদাদের যোগাযোগ স্থাপিত হয়”। আনাতোলিয়া হইতে পারস্য উপসাগর পর্যন্ত জার্মান উদ্যোগে রেলপথ স্থাপনের প্রকল্প ব্রিটিশ সরকার বন্ধ করিয়া দেন এবং শুধুমাত্র বাগদাদ হইতে সামার্রা পর্যন্ত অংশটুকুর রেলপথ 'উছমানী শাসনামলে নির্মিত হয়। যখন প্রথম মহাযুদ্ধ শুরু হয় তখনও ইরাকে যুরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিক অনুপ্রবেশ খুব সামান্য মাত্র ঘটে ! ১৯১৪ খু. নভেম্বর মাসে ভারতবর্ষের একটি সেনাদল উপসাগরের মুখ এবং বসরা দখল করে। ইংরেজদের বাগদাদ দখলের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ১৯১৬ খুষ্টাব্দের করে, দ্বিতীয়বারের প্রচেস্টায় ১৯১৭ খৃশ্টাব্দের মার্চ মাসে তাহারা বাগদাদ . দখল করিতে সক্ষম হয় । তবে মুদরস-এর যুদ্ধ বিরতির দ্বারা যুদ্ধে তুরস্কের ₹শ গ্রহণ সমাপ্ত হইবার পূর্ব পর্যন্ত মাওসিল তুরস্কের অধিকারে থাকে। ইতোমধ্যে ইরাকে প্রধানত ব্রিটিশ এবং ভারতবধয়ি কর্মকর্তাগণের সমবায়ে গঠিত একটি প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং ১৯২০ খু. অছি প্রথা ইরাক অনুযায়ী বিটিশগণ কর্তৃক ইরাক শাসনের দায়িতৃভার গ্রহণের পূর্ব পর্যন্ত অন্তর্বতীকালীন প্রশাসন পরিচালনা করেন। প্রন্থুপঞ্জী ৪ বিস্তারিত গ্রন্থপঞ্জীর জন্য উপরে উল্লিখিত প্রবন্ধসমূহ এবং বিশেষ করিয়া বাগদাদ প্রবন্ধটি দ্র.। ইহা ছাড়া প্রধান প্রধান আধুনিক গ্রন্থ দ্র. (১) 'আব্বাস আল-“আয্যাবী, তারীখুল ইরাক বায়না ইহতিলালায়ন, ৪-৮ খ., বাগদাদ ১৯৪৯-৫৮ খৃ.; (২) 5. নু, [00£055. 8০0 067- (51155 ০0100002770 179. অক্সফোর্ড ১৯২৫ খু. পুনমুদ্রণ লগ্ডন ১৯৬৯ খৃ.; (৩) এ লেখক, [£9ণ 1900 %9 1950, লগুন ১৯৫৩ খৃ.; (৪) 4১. 1, 11501, 110০ 7০791210 07417 লগ্ডন ১৯২৮ খৃ.। ৮.4. 501 (,.].2)/ হুমায়ুন খান (ড) ১৯১৮ খৃষ্টানদের পর হইতে £ ১৯১৮ খৃষ্টানদের মধ্যে ব্রিটিশ বাহিনী কর্তৃক বর্তমান ইরাক অধিকার সম্পন্ন হয় যখন তুরস্ক এবং মিত্রপক্ষের মধ্যে মুদরসের যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হইবার সাত দিন পরে নভেম্বর মাসে ইংরেজ সৈন্যগণ মাওসিল প্রবেশ করে । তবে বিজিত এলাকার রাজনৈতিক ভবিষ্যৎ সম্বন্ধে ব্রিটিশ সরকারী মতামতের পরস্পর বিরোধিতার ফলে প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি হয়। ফলে দেশে ব্রিটিশ বিরোধী “আরব রাষ্ট্রের প্রতিষ্ঠা । ১৯২০ খু. যখন ইরাকের উপরে ব্রিটিশ কর্তৃত্‌ ঘোষণা করা হয় তখন সঙ্গে সঙ্গেই মধ্য ফুরাতের উপজাতীয় শায়খগণের বিদ্রোহ সূচিত হয়, আর তাহাতে সমর্থন যোগায় নাজাফ ও কারবালার শী'আ মুজ্তাহিদগণ । এই বিদ্রোহ দমন করিতে যথেষ্ট সংখ্যাক সৈন্যের প্রয়োজন হয় এবং অবশেষে ১৯২১ খৃষ্টাব্দে শুরুতে পরিস্থিতি শান্ত হয়। বিদ্রোহ দমনের পূর্বে স্যার পারসি কক্স-কে ব্রিটিশ হাই. কমিশনার নিযুক্ত করা হয়, তিনি সরকার পরিচালনার উদ্দেশ্যে একটি “আরব রাজ্যসভা (00747001] 05095) গঠন করেন, ফলে অক্টোবর, ১৯২০ সালে সামরিক শাসনের অরসান ঘটে। ১৯২১ খৃষ্টাব্দের মার্চ মাসে উইনস্টন চার্চিল (ড2056010. 00)91017111)-এর সভাপতিত্বে (তিনি: তখন উপনিবেশ _ সচিব ছিলেন) কায়রো সম্মেলন অনুষ্ঠিত হয়। ইরাকের পরিস্থিতি বিষয়ে .করা হয় এবং ২৫ বৎসর মেয়াদী একটি ঘনিষ্ঠ আযাং সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত-হয় যে, ১৯২০ সালের জুলাই মাসে ফরাসীগণ ফায়সালকে শাসন ক্ষমতা প্রদান করা হইবে। ইরাকের বাদশাহরূপে ফায়সাল-এর এই নির্বাচন রাষ্ট্রীয় কাউন্সিল কর্তৃক সমর্থিত হয়, এক গণভোটে উহা সর্বসাধারণের সম্মতিও লাভ করে এবং ১৯২১-এর আগস্ট মাসে শাসনতান্ত্রিক বাদশাহরূপে তিনি সিংহাসনে আরোহণ -করেন। তাহার একজন প্রতিনিধি রাখিবার ব্যবস্থা হয় এবং দেশের সরকার হয়.গণতান্ত্রিক দ্র. দুসতৃর, ৬৫৯)। ম্যাণ্ডেটে ক্ষমতাবান দেশের সঙ্গে ইরাকের সম্পর্ক কয়েক দফা চুক্তির দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাহাদের. মধ্যে সর্বশেষ চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৩০ খু. । উহা দ্বারা ইরাককে যথাযথভাবে স্বাধীনতা প্রদান ব্যবস্থা রাখা হয়। এইভাবে ১৯৩২ খৃ. একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকূপে ইরাককে জাতিপুঞ্জ (14558 ০ [ব51101,9)-এর সদস্যতুক্ত করা . হয়। £ ইরাকি বানি হর টি ভাধলি ডিলার -উঠিবার জন্য দেশের বিভিন্ন ধর্মাবলম্বী- এবং গোষ্টীর সামাজিক সংহতির বিশেষ প্রয়োজন ছিল । কিন্তু বাস্তবে তাহা ছিল না। দেশের.ভিতরে নানা ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।