Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইরাক (ঘ) “উছমানী আমল £ ১০ম/১৬শ শতক হইতে শুরু করিয়া খৃষ্টীয় ১৯শ শতক পর্যন্ত ইরাকী ভূভাগ মূলত “উছমানী তৃকীঁ সাশ্রাজ্যের ক্ষমতার দুর্স্বরূপ ছিল। এখান হইতে পারস্যের শাসকগণের এবং উত্তর-পূর্বের একগুঁয়ে, অবাধ্য কুদীদের এবং দক্ষিণপশ্চিমের দিজলা-ফুরাত সমভূমির “আরব গ্রোত্রীয়দের মুকাবিলা করা হইত । পশ্চিমের উর্বর অর্ধচন্ত্রাকার . ভূভাগ যেমন ৯২২/১৫১৬ সনে একটিমাত্র অভিযান দ্বারা বিজিত হইয়াছিল এবং অতঃপর খুস্টীয় ১৮শ শতকের শেষভাগের পূর্বে আর কখনও বহিঃশক্তির আক্রমণ দ্বারা গুরুতররূপে বিদ্বিত হয় নাই। কিন্তু ইরাকের ক্ষেত্রে অবস্থাটা ভিন্নরূপ ছিল, ইরাক অধিকৃত হইয়াছিল খণ্ড খণ্ডভাবে ও ক্রমায়ে বার বার জয়-পরাজয়ের মধ্য দিয়া এবং দীর্ঘস্থায়ী শাসন যে কায়েম করা সম্ভব হইয়াছিল তাহাও বাগদাদের গভর্নরদিগকে যথেষ্ট স্বায়ত্তশীসন প্রদানের বিনিময়ে ৷ ১৯শ শতকে “উছমানী সাম্রাজ্যের অন্যান্য অংশের ন্যায় _ এখানেও প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করা হয়। তুকীরা প্রথমে দখল করে _ মাওসিল, দিয়ার বাক্র (্র.) এবং দিজলা নদীর পূর্বদিকের কুদী অঞ্চলসমূহ, এইসবই ৯২১-৩/১৫১৫-১৭ সালে চালদিরান (দ্র.) অভিযানকালে বিজিত হয়। সুলতান সুলায়মান এবং শাহ্তাহমাস্প-এর মধ্যে পুনরায় বিরোধ দেখা দিলে ৯৪১/১৫৩৪ সনে বাগদাদ (্র.) বিজিত হয় । বসরার “আরব শাসক রাশিদ ইব্‌ন মুগামিস (দ্র) তুরক্কের সুলতানের করদ রাজ্যে পরিণত হয়। পরে তাহার রাজ্য (৯৫৩/১৫৪৬ সনের পরে) পুরাপুরিভাবে তুরস্ক সাম্রাজ্যের অংশে পরিণত হয়। তিনটি কেন্দ্রীয় ইয়ালেত' মাওসিল, বাগদাদ শাহরিযুর আর পারস্য উপসাগরের পশ্চিম উপকূলে (দ্র. বাহ্‌'র ফারিস) অবস্থিত ছিল ইয়ালেত আল-হাসা (্র.)। দিয়ার বাক্র ইয়ালেত আধুনিক ইরাকের বাহিরে অবস্থিত হইলেও “উছুমানী আমলে উহার ইতিহাসের সঙ্গে অঙ্গাঈীভাবে যুক্ত ছিল। ১১শ/১৭শ ও ১২শ/১৮শ শতকে তুরক্কের কেন্দ্রীয় শক্তি দুর্বল হইয়া পড়িলে সাম্রাজ্যের অন্যান্য স্থানের মত ইরাকেও তাহার প্রতিফলন দেখা যায় এবং স্বৈরাচারী স্থানীয় শাসকগণ মাথাচাড়া দিয়া উঠে, আর শহ্রগুলিতে রক্ষিত সৈন্যগণ আধিপত্য বিস্তার করিতে থাকে । বসরার গভর্নর পদটি আফরাসিয়াব (দ্র.) নামক জনৈক ব্যক্তি বিপুল অর্থের বিনিময়ে বাগাইয়া লইয়াছিল। (আনু. ১০২১/১৬১২), সেই পদ তাহার বংশধরগণের একচেটিয়া হইয়া যায়। আল-হাসাতেও অনুরূপ একটি গভর্নর পরিবার ১০ম/১৬শ শতক হইতে ১০৭৪/১৬৭৩-৪ সাল পর্যন্ত শাসন করিতে ৯১ থাকে । বাগদাদের ছাউনীর সৈন্যদলও ইতোমধ্যে বিশেষ সুবিধাভোগী এবং . নগর এলাকায় সামাজিকভাবে ক্ষমতাবান হইয়া পড়িয়াছিল, তাহাদের মধ্য হইতে একজন নেতার উত্তব হয়, নাম বাক্র সু বাশী দ্র.) । নিজ ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যে তিনি শাহ্‌ আব্বাসী (্র.)-এর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। এইভাবে বাগদাদ এবং কেন্ত্রীয় ইরাক পারস্যের শাসনাধীনে চলিয়া যায় (১০৩৩/১৬২৩), কিন্তু সাফাবীগণ মাওসিল এবং শাহরিযূর অধিকারে রাখিতে পারেন নাই। অবশেষে তুরস্কের সুলতান ৪র্থ মুরাদ কর্তৃক ১০৪৮/১৬৩৮ সনে পারস্য শক্তি ইরাক হইতে উৎখাত হয়। অতঃপর যে “উছমানী-সাফাবী মীমাংসা হয় (যুহাব-এর চুক্তি দ্বারা উভয় শক্তির মধ্যে করা সীমানা নির্ধারিত হয় ১৪ মুহাররাম, ১০৪৯/১৭ মে, ১৬৩৯) । কিন্তু সেই সীমারেখা চূড়ান্ত করণ লইয়া খৃষ্টীয় ১৯শ শতক পর্যন্ত উভয় শক্তির মধ্যে বৈরিতা লাগিরাই থাকে। ও ইরাক নাই । বাগদাদের শিবিরস্থ সৈন্যগণ পূর্বের মতই বিক্ষুব্ধ এবং আনুগত্যহীন ছিল। বসরার আফরাসিয়াব বংশের স্বায়ত্তশাসন শেষ পর্যন্ত ১০৭৮/১৬৬৮ সনে দমন করা হইলেও জলাভূমি অঞ্চলের মুনতাফিক শক্তিসংঘের এবং দক্ষিণের মরুভূমির “আরবদের উত্থানের ফলে উছমানী নিয়ন্ত্রণ ভীতিজনক বাধার সম্মুখীন হয়। বাগদাদের দুইজন গভর্নর সেই পরিস্থিতি আয়ত্তে আনেন, একজন হাসান পাশা (দ্র.), যিনি ১১১৬/১৭০৪ হইতে ১১৩৬/১৭২৪ সাল পর্যন্ত এবং অপরজন তীহারই পুত্র এবং উত্তরাধিকারী আহমাদ পাশা (্র.) (যিনি মধ্যবর্তী কিছু সময় ব্যতীত) ১১৬০/১৭৪৭ সনে ইনতিকালের পূর্ব পর্যন্ত শাসন করেন। তৎকালীন অন্য “উছমানী গভর্নরগণের মত তাহাদেরও কর্তৃত্বের ভিত্তস্বরূপ ছিল এক নূতন সামরিক ও প্রশাসনিক পদ্ধতি। হাসান ও আহমাদ ছিলেন জজীয় বংশোডভূত। তাহারা বাগদাদে জজয়ি মামলুক পরিবার প্রতিষ্ঠা করেন, উহাদের মাধ্যমে তাহারা প্রদেশ শাসন ও নিয়ন্ত্রণ করিতেন । মুনতাফিকগণের আক্রমণের ভয়হেতু বসরা বাস্তবে বাগদাদের উপরে নির্ভরশীল হইয়া পড়ে। ১১৩৫/১৭২২ সালের পর হইতে উহা অপেক্ষা মারাত্মক আর এক ভীতির আবির্ভাব হয়; প্রথমে আফগানগণ ও পরে নাদির শাহ পারস্যের সাফাবীগণের স্থলাভিষিক্ত হন এবং “উছমানী শক্তির সঙ্গে তাহাদের বৈরিতা নৃতন করিয়া দেখা দেয়। পরবর্তীকালের অভিযানসমূহে বাগদাদের কেন্দ্রীয় গুরুত্ব থাকাহেতুই সম্ভবত এবং তিনি স্বায়ত্ুশাসন ভোগ করেন। এই একই সময়ে জালীলী দ্র.) পরিবারের সদস্যগণ নিজেদেরকে মাওসিলের প্রায় বংশানুক্রমিক গভর্নররূপে প্রতিষ্ঠিত করেন। নাদির শাহ ১১৪৬-৭/১৭৩৩ সনে বাগদাদ অবরোধ করেন এবং ১১৫৬/১৭৪৩ সনে মাওসিল অবরোধ করেন। কিন্তু সুদীর্ঘ সংগ্রাম সামধ্িকভাবে অমীমাংসিতই থাকে, পরে ১১৫৯/১৭৪৬ সনে যে মীমাংসা হয় তদ্বারা বাস্তবে যুহাব চুক্তিই পুনঃপ্রতিষ্ঠিত হয়। নাদির শাহ্‌-এর মৃত্যুর (১১৬০/১৭৪৭) অল্পদিন পরেই আহমাদ পাশার মৃত্যু হয়। অতঃপর তাহার মামলুক পরিবারের সদস্যগণ দৃঢ়ভাবে ক্ষমতা ও প্রশাসনিক উচ্চ পদসমূহ অধিকার করেন। মামলুকগণ সুলতানের সরকার কর্তৃক তাহাদিগকে ক্ষমতাচ্যুত করিবার প্রচেষ্টাকে ব্যর্থ করিয়া লাভের জন্য একটি স্থায়ী পদ্ধতি উদ্ভাবন করিতে পারেন নাই। মামলুকগণের পাশা (2.51)8170) আমলে (১১৬০-১২৪৭/ ১৭৪ ৭/ ১৭৪৭-১৮৩১) পারস্যের শাসক কারীম খান্‌-ই যান্দ-এর সঙ্গে সৎ বাধে, তখন মামলুকগণ সাময়িকভাবে বসরা হারায় (১১৯০-৩/ ১৭৭৬-৯), কিন্তু কারীম খানের মৃত্যুর পরে সে বিপদ কাটিয়া যায়। বুযুক সুলায়মান বাগদাদ, বসরা ও শাহরিযোর একযোগে শাসন করেন। কিন্তু শাঁসনের শেষভাগে ওয়াহ্হাবীগণ যখন আল-হাসাতে এবং ইরাকের প্রান্তবরতী এলাকায় সম্প্রসারিত হইতে থাকে তখন তাহাদিগকে দমন করিতে গিয়া তিনি ব্যর্থ হন। পরে মুনতাফিক শক্তিজোট এক সঙ্গে বাধা দান করিয়া তাহাদিগকে প্রতিহত করে। ১২১৬/১৮০২ সালে বিশাল ওয়াহ্হাবী আক্রমণ এবং কারবালা শহর লুণ্ঠন দ্বারা মামলুক পাশা শাহীর শক্তিহীনতা প্রমাণিত হয়। উক্ত ঘটনার পরে আরও অল্প কিছুকাল তীহারা ক্ষমতায় ছিলেন, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।