Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইরাক যাইবার পরে ইরাকের রাজনৈতিক পতনের যুগ শুরু হইয়াছে সেই পতন ১৬শতকের পরবর্তীকাল পর্যন্ত চলিতে থাকে । তখন ছিল অর্থনৈতিক ০0017161715 ৯০ অধঃপতনের আমল, ১৫শ শতকের দিকে তাহা সর্বনিষ্ন পর্যায়ে গিয়া পৌছায়: অথচ অবস্থার ক্রমাবনাত জনগণ তখনও যথাযথভাবে বুঝিতে পারে নাই । প্রায় তিন শতাব্দী কালের মঙ্গোল (ঈলখানী, জালায়িরী, তৈমূরী) এবং তুর্কোমান (কারা-কো য়েনলু, আক-কোয়ুনলু, সাফাবী) বংশীয়গণের শাসনকাল সন্বন্ধে সামগ্রিক অধ্যয়ন হয় নাই; এঁতিহাসিক, ভূগোল, প্রশাসনিক ব্যবস্থা এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে সামান্যই জানা যায়, শুধু রাজনৈতিক ইতিহাসই তুলনামূলকভাবে সঠিকভাবে পুনর্লিখিত হইয়াছে। সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ উৎস-গ্রস্থের উদ্ীতিসমূহ “আব্বাস আল-আযযাবী রচিত তারীখৃল-ইরাক বায়না ইহতিলালায়ন, ১-৩ (এবং ৪), বাগদাদ ১৯৩৫ খৃ., বইয়ে কালানুক্রমিকভাবে দেওয়া আছে। প্রধান প্রধান তথ্য-সূত্র হইল, ঈলখানী আমলের জন্য ইব্নু'্ল ফুওয়াতী (দ্র.)-এর গ্রন্থাবলী, কারা এবং আক-কোয়ুনলু আমলের জন্য তারীখুল-গিয়াছ (অপ্রকাশিত) এবং আবু বাক্র তিহরানী, তারীখ-ই দিয়ারবাকরিয়্যা, সম্পা. ফারূক সুমের, ২খ, আন্কারা ১৯৬২-৪ খু. । ঈলখানীদের (দ্র.) আমলে কেবল মাত্র একটি প্রাদেশিক রাজধানীতে পরিণত হইলেও তখন পর্যন্ত বাগদাদে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও ধশীয়ি দ্যুতির কিছু পরিচয় বর্তমান ছিল। প্রাদেশিক সরকার, যাহা এখানে প্রতিষ্ঠিত ছিল তাহা, নিম্ন মেসোপটেমিয়া শাসন করিত, উপরাংশের মেসোপটেমিয়া শাসিত হইত আল-মাওসিল হইতে । ইরাকের এই যে দুই বড়, সুস্পষ্ট এবং প্রায়শ প্রতিদন্ী প্রশাসনিক বিভাগ ইহা “উছুমানী অধিকার পর্যন্ত বিদ্যমান ছিল। ঈলখানী সাত্রাজ্যের অন্যান্য অংশের ন্যায় ইরাকী প্রদেশদ্বয়েরও প্রধান শাসক ছিলেন একজন মঙ্গোল গভর্নর (তাহাদের অসম. এবং অসম্পূর্ণ. তালিকার জন্য দ্র. 1319 71017601570 17) 17910, 348-59)। তাহাকে সহায়তা করিতেন একজন অ-মঙ্গোল নাইব, যিনি হইতেন কোন একজন প্রবীণ মুসলিম, খৃষ্টান বা য়াহুদী কর্মকর্তা-সাধারণত উীরগণের মধ্যকারই কোন একজন যিনি নাকি 0£9০-তে প্রভাব-প্রতিপত্তির জন্য প্রতিছন্দিতা করিতেন। বাগদাদ এবং দক্ষিণ ইরাক এইভাবে বিশ বৎসর যাবত শাসন করেন খুরাসানী শাসক, যাঁহাদিগকে নিয়ন্ত্রণ করিতেন জুওয়ায়নীগণ । তীহাদের পতনের পরে ঈলখানী রাজ্যের সর্বত্র যে সামাজিক চাপ সৃষ্টি হইয়াছিল, ইরাকে সেই অবস্থা আরও বেশী জটিল হয়। কেননা সেখানে অগণিত খৃষ্টান ও য়াহুদী ছিল এবং মঙ্গোল শাসকগণ ইসলাম ধর্ম গ্রহণ করিয়া শী“আ মুসলিমগণের আকজ্কা অনুযায়ী নিজেদের ধর্মীয় মতামত গর্বভরে প্রকাশ করিতে থাকেন। : ও ঈলখান আবু সাঈদ-এর মৃত্যুর পরে (৭৩৫/১৩৩৫) রাজ্য ভাঙ্গিয়া যাইবার কালে ইরাক প্রথমে মঙ্গোল প্রভাবাধীনে ছিল, কিন্তু হাসান জালায়ির মৃত্যু (১৩৫৬ খু.) পর্যন্ত চেঙ্গিসখানী বংশের উত্তরাঁধিকারিগণের প্রতি বিশ্বস্ত. থাকিলেও তিনিই একটি নৃতন রাজবংশের প্রতিষ্ঠাতা বলিয়া খ্যাত। জালায়িরীগণ (দ্র.) বাগদাদে নিজেদেরকে প্রতিষ্ঠিত করিয়া তাহাদের প্রতিদন্দথী চুবানীদের বিতাড়িত করেন এবং মেসোপটেমিয়ার উপরাংশে তাহাদের অধিকার প্রতিষ্ঠিত করেন । তবে বাগদাদ এবং তাবরীয-এই উভয় স্থানে রাজধানী থাকাহেতু তাহাদের রাজ্য যতটা “আরব ছিল তাহার তুলনায় বেশী ছিল ইরানী । ৭৯৫/১৩৯৩ সনে ইরাকে তৈমূরের প্রথম অভিযানের পরে বিভিন্ন শহরে .প্রবেশকালে নগরবাসিগণের প্রতিবন্ধকতাহেতু তাহার ইরাক অগ্রযাত্রা স্থানে স্থানে ব্যাহত হয় । অতঃপর তৈমূরীয় শাসনের সংক্ষিপ্ত কাল (৭৯৬/১৩৯৩-৪, ৮০৪/১৪০১-২, ৮০৬-৭/১৪০৩-৫) এবং জালায়িরীগণের ক্ষমতা পুনর্দখলের কাল, যখন কারা কোয়ুনলু তুকেমানগণের সর্বাত্মক সমর্থন প্রদান ছিল অতীব গুরুত্বপূর্ণ; সে কারণে ১৫শ শতকে তাহাদের আধিপত্যই গৌণ হইয়া পড়ে। তৈমুর কর্তৃক বাগদাদ লুষ্ঠনের ফলে (৮০৩/১৪০১) তু. £0:810109,, 15/2, 1969) ইতিমধ্যেই ক্ষীয়মান রাজধানীতে মারাত্মক আঘাত পড়ে, যে আঘাতের ক্ষতি এই শহরে আর কোনদিন কাটাইয়া উঠিতে পারে নাই। প্রকৃতপক্ষে উপজাতীয় উত্থান দেক্ষিণে বেদুঈনগণ, উত্তরে তুর্কোমান ও কুদীগণ) তখন হইতে শুরু করিয়া দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করিয়া ফেলে এবং পারস্য উপসাগর, কৃষ্তঠসাগর ও ভূমধ্যসাগরের মধ্যকার যে বাণিজ্যিক পণ্যসামগ্বির কাফেলা চলাচল করিত সেইগুলিকে পারস্য ও আনাতোলিয়ার বাণিজ্য পথের দিকে বিতাড়িত করিয়া দেয়। ইরাক এমন এক প্রাণহীন অঞ্চলে পরিণত হয় যে, জালায়িরীয় বংশের ক্ষমতাচ্ুতির পরে (১৪১০-১১ খু.), কারা-কোয়ুনলুগণকে দুই দশক (১৪১১-৩১) খু.) পর্যন্ত তৎকর্তৃক প্রথমে দক্ষিণের জিলাসমূহে (খুধিস্তান, বসরা, আল-হিল্লা) বিতাড়িত ও পরে তাহাদেরই উত্তরাধিকারিগণের সঙ্গে বিবাদে লিগ্ত থাকিতে হয় । রাজনৈতিক বিভেদ ক্রমে আরও বেশী প্রকট আকার ধারণ করে এবং তাহা কেবলমাত্র তুর্কোমান জাতিসমূহের বিভিন্ন দলের মধ্যকার বৈরিতার কারণেই নহে বরং এই বাস্তব ঘটনার ফলশ্রতি স্বরূপ (উন্বেখযোগ্য . যে, দেশটি এঁতিহ্যগতভাবে বিভিন্ন জিলা এলাকায় বিভক্ত ছিল এবং সেইগুলির মধ্যে কোন এঁতিহাসিক এঁক্য ছিল না), বাগদাদের শাসকগণ এবং আল-মাওসিল-এর শাসকগণের মধ্যে সশস্ত্র প্রতিযোগিতা লাগিয়াই থাকিত এবং মুশশীশশগণ (দ্র.)-এর রাজনৈতিক-ধর্মীয় আন্দোলন নিম্ন ইরাকের সর্বশেষ জালায়িরীগণের কাছ হইতে ক্ষমতা দখল করিয়া নেয়; সেইখানে উহারা একদিকে ফার্স-এর তৈমূরীয়দের রাজ্য বিস্তারের প্রচেষ্টাকে রোধ করিয়া রাখে, আর একই সঙ্গে তুর্কোমান আধিপত্যবাদ হইতেও দেশকে রক্ষা করে৷ তুর্কোমানদের কর্তৃতৃকে মুকাবিলা করিবার মত যথেষ্ট শক্তিসম্পন্ন একমাত্র দেশীয় আন্দোলন মুশশীশণ বিদ্রোহ সীমাবদ্ধ হইয়া পড়ে এবং বিরুদ্ধ শক্তিসমূহের নানা অসুবিধা থাকা সত্তেও মুশশীশী বাগদাদ অধিকার করিতে সক্ষম হয় নাই। এমন কি তাহারা মাত্র স্বল্পকালের জন্য আল-হিন্লা দখলে রাখিতে পারিয়াছিল (১৪৬৬-৮)। কারা-কোয়ুনলুগণের স্থানাধিকারী (১৪৬৮-৯) আক-কোযুনলুগণের অধীনে থাকাকালীন ইরাকে যুদ্ধ ও বিদ্রোহ অপেক্ষাকৃত কম হয় । ইরান হইতে সাফাবী কীষীলবাসিগণ কর্তৃক বিতাড়িত হইবার পরে তাহারা কিছু সময়ের জন্য ইরাকে ক্ষমতা দখল করিয়াছিল। ইরাকে সাফাবী আধিপত্যের কাল (১৫০৮-৩৪) অন্যান্য স্থানের নতহ ছিল অর্থনৈতিক অচলাবস্থা এবং দুর্বল কেন্দ্রীয় সরকার দ্বারা চিহ্নিত । উচ্চ মেসৌপটেমিয়া মাওসিল আমীরগণের প্রভাবাধীন ছিল, তাহারা ইতোমধ্যে আক-কোয়ুনলুদের আমলে সেখানে ক্ষমতাবান হইয়া উঠিয়াছিলেন এবং বাগদাদ শাসন করিবার কর্তৃতৃ লাভ করিয়া বাস্তবে তাহারা সমগ্ ইরাকের উপরেই নিয়ন্ত্রণ লাভ করিয়াছিলেন। ১ম শাহ তাহমাস্প-এর আমলে তাহাদের মধ্যে একজন যুল-ফিকার, যিনা ও বসি চাহিয়াছিলেন (১৫২৮-৯ খু.)।। ্রন্থুপঞ্জী £ প্রবন্ধে উল্লিখিত হইয়াছে। খ্য. £9010117-055-1.2)/হুমায়ুন খান ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।