-001716115 ইরাক রাজধানী শহরের চতুপার্শবর্তী সমৃদ্ধ নদীবহুল জিলাগুলিতে জনসংখ্যার উল্লেখযোগ্য ঘনত্ এবং বসরা ও মাওসিলে অপেক্ষাকৃত কম ঘনবসতি লক্ষ্য করা যায়। নদীগুলি সাধারণত নূতন জনবসতি গড়ার আকর্ষণ হইয়া থাকে, যদিও নদীর তীর এখন আর সুষমভাবে চাষাবাদের উপযোগী নাই। উদাহরণস্বরূপ, সামাওয়া জিলার নিম্ন ফুরাতের যে জলাভূমি, সেখানে শুধু জলা অঞ্চলের “আরবদের (57517 /১29109০0) হান্কা বসতি রহিয়াছে, উহার নিজস্ব বৈশিষ্ট্যময় রীতিনীতি ও অর্থনীতি রহিয়াছে । দেশের উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলের যথেষ্ট সংখ্যক ঘন জনবসতি, বিশেষ করিয়া সুলায়মানিয়্যার চতুষ্পার্্ববর্তী অঞ্চলের বসতি লক্ষ্য করিবার মত। ইরাকের একমাত্র এই এলাকাতেই বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয় এবং কোনরকম কৃত্রিম পানিসেচ ব্যতীতই কৃষিকাজ করা সম্ভব হয়। এই অঞ্চলেই কু্দী উপজাতির প্রধান অংশ বাস করে, উহাদের সংখ্যা (১৯৬৫ খৃ.) আনুমানিক প্রায় সাড়ে সাত লক্ষ ৷ অপেক্ষাকৃত কম সংখ্যায় বসবাসকারী সংখ্যালঘুদের মধ্যে রহিয়াছে সিনজারের য্াধীদীগণ, সংখ্যায় প্রায় ৫৬,০০০ এবং (49810995210) বা সেন্ট জন খৃন্টানগণ ৷ গ্রন্থপঞ্জী 8 (১) চা, ৮0], [90501790015 [70216910006 1) খা. £ঘ000.1], আআ] (1911), 24] প., ইহা আরমেনীয় সমস্যার উপরে লিখিত একখানি চিরায়িত অবদান । (২) ঘা. [,. 11555, ৬৮110 ৮/০76 0172 0126155% 152715616% 1939, 01090. 11,657. 070. 60-65. এখানে উক্ত বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচিত হইয়াছে; (৩) 1 7, 1080165% 81015007015 1005 চ6010165 01 £১519., 1925, 017979. 4-এ মুল্যবান মৌলিক তথ্য রহিয়াছে; (8) [107 ঢি1০1৭ এই বিষয়ের উপরে অনেক নির্ভরযোগ্য গ্রন্থ রচনা করিয়াছে, তন্মধ্যে উল্লেখযোগ্যঃ £9159 ০ 06009] 1790... (1610 1805. 9৮. 575৮, 20001000200, 45000০858০9 19350; 6৫) 1105 48181790501 [79.0, 1 0. এ০ 0, 1755. £১00010-, অঞ্ (1936), 49-593 ৬) 1৬০90106211) 05010155 011790. 2000. 1720, তত 5. 1 01991), 47275; (৭) 106 £50107701009195 01 1190, 2৮. [5 010108.209; (৮) 10. [, 02000. 04555), 1951-23; 89100. (৯) 48180126701 2100. 1090577) 120 1া। 5০901010৮৮5516]7 4১519511201 1956; (১০) 51 4000] 75100-এর সুগভীর দৃষ্টিভঙগীজাত রচনাবলী, হ16]05 550 0£ 1935 01 £59195 0£ 020081 [7790.....এর অন্তর্ভুক্ত (উপরে দ্র.) এবং 73570:2207 1170705,5-এর £১191912১ ৪6]1য, তত ০] 1932, £20- 1, 0. 301-33-এর অন্তর্ভূক্ত; (১১) ড/. 0. 87106-এর 9০) 691 45519, লগ্তন ১৯৬৬ খু, গ্রন্থখানিতে মানব গোষ্ঠীর ইতিহাস বর্ণিত হইয়াছে; (১২) জনসংখ্যার পরিসংখ্যান সরকারের বার্ষিক পরিসংখ্যান তথ্য গ্রন্থে দেওয়া আছে। ডড. 0. 8005 (5.7.2)/হুমায়ুন খান ৩। ইতিহাস ৪ (ক) প্রাটীন ইতিহাস (দ্র. বাক্র ইবৃন ওয়াস্ইল, আল-হীরা, ওয়ান, লাখমীগণ, আল-মাদাইন, নাবাত, আল-উবুল্লা, ইত্যাদি প্রবন্ধ) €থ) “আরব বিজয় হইতে ১২৫৮ খু. ৷ ৮৭ ইবনাক অতি আদিকাল হইতেই ইরাক উর্বরা, সমৃদ্ধ অঞ্চল। ইসলামের আবির্ভাবের পূর্ব হইতেই এই দেশের প্রতি কিছু সংখ্যক “আরব দলের দৃষ্টি আকর্ষিত হয়। খৃষ্টান লাখমীগণ দ্র.) ৩য় শতকেই আল-হীরা (্র.)-র পার্শ্ববর্তী এলাকাসমূহে বসতি স্থাপন করে এবং সাসানী শাসকগণ তাহাদিগকে দায়িত্ দেয় যে, বায়যানটায় বা তাহাদের মিত্রশক্তির যে কোন সান্তাব্য আক্রমণ হইতে তাহারা মেসোপটেমিয়া এলাকা রক্ষা করিবে । ৬ষ্ঠ শতকে মধ্য “আরবের কিছু সংখ্যক গোত্র, তাগলিবগণ ও বাক্র ইব্ন ওয়াইলগণ (দ্র.) অজ্ঞাত কোন অর্থনৈতিক সংকটহেতু তাহাদের আদি বাসভূমি ত্যাগ করিয়া নিম্ন ফুরাতের স্তেপভূমিতে আসিয়া বসতি স্থাপন করে। পরে তামীম (দ্র.) গোত্রেরও কিছু কিছু লোক তাহাদের অনুসরণ করে। তাহারা ক্রমে নদীর উজানের দিকে যাত্রা শুরু করে এবং মেসোপটেমিয়ার লাখমীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং উত্তর “আরবের কিনদীগণের শাসিত অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে গিয়া বসতি স্থাপন করে। এই সময়ে উহাদের কিছু সংখ্যক লোক খৃষ্ট ধর্ম গ্রহণ করিয়াছিল বলিয়া মনে হয়। - মি “আরবদের ইরাক বিজয় শুরু হয় হযরত “উমার (রা)-এর খিলাফাতকালে । হযরত আবু বাক্র রো)-এর প্রচেষ্টায় সমগ্র “আরব ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হইলে খালিদ ইবনুল-ওয়ালীদ (রা) (দ্র.) রিদ্দার যুদ্ধ (দ্র.) শেষ করেন, অর্থাৎ মিথ্যা নুবৃওয়াতের দাবীদারগণ এবং যাকাত প্রদানে অস্বীকারকারী গোত্রসমূহকে দমন করেন । তখন বাক্র গোত্রীয়গণের জনৈক নেতা, নও-মুসলিম আল-মুছণন্না ইব্ন হণরিছণ (খালিদ (রা)-কে আহ্বান জানান যেন তিনি তাহার সহিত যোগদান করেন, যাহাতে উভয়ে সম্মিলিতভাবে উর্বর দেশ ইরাক জয় করিতে পারেন । ১২/৬৩৩ সালের বসন্ত বা গ্রীষ্মকালে খালিদ (রা) ছোট একটি সেনাদল লইয়া আল-হীরার বহির্ভাগে উপস্থিত হন, অনতিবিলম্বে আল-হীরার পতন ঘটে । কিন্তু ১৩/৬৩৪ সনে মুসলিম বাহিনীকে আল-মুছণন্নার অধীনে রাখিয়া খালিদ যখন সিরিয়া বিজয়ে চলিয়া যান তখন যুদ্ধের গতি শ্রথ হয় । মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে কয়েক মাস যাবত বিভিন্ন ঘটনাসহ কয়েকটি খণডযুদ্ধ হয়। মুছান্না প্রথমে “সেতুর যুদ্ধে' পরাজিত হন, পরের বৎসর তিনি বাওয়ায়হ-এর তীহার,স্থলাভিষিক্ত পরবর্তী মুসলিম সেনাপতি, প্রথম স্তরের সাহাবা সাদ ইব্ন আবী ওয়াক্কাস রো) (্র.)-কে ১৬/৬৩৭ সালের বসন্তকালে সাসানী সেনাপতি রুস্তম-এর আক্রমণের সম্মুখীন হইতে হয়। এই যুদ্ধে পারসিক বাহিনী মুসলমানদের প্রায় তিন গুণ ছিল । আল-হীরার ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-কাদিসিয়্যা দ্র.)-তে সংঘটিত হয় তিন দিন তিন রাত্রি ব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধে শেষ পর্মন্ত মুসলিম বাহিনী বিজয়ী হয়, আর এই বিজয়ের ফলে ইরাক তাহাদের নিকটে উন্মুক্ত হইয়া যায়। প্রথমে টেসিফন অধিকৃত হয়, অতঃপর সমথ দেশটি তাহারা অধিকার করিয়া নেয়; অধিবাসিগণ ছিল আরামাই বা প্রাচীন সিরীয় জাতির এবং বিজেতা মুসলিমগণের ন্যায়ই সেমিটিক ভাষাভাষী, তাহারা “আরব মুসলিমগণকে বরং আনন্দের সঙ্গেই বিজয় অভিনন্দন জানায় । ১৭/৬৩৮ সনে শাতুল-আরাবের তীরে সুরক্ষিত সেনা ছাউনি আল-বাসরা (দ্র.) স্থাপিত হয়, পরবর্তী কালে ক্রমে ক্রমে উহার উন্নয়ন সাধন করা হয় এবং উহাকে শক্তিশালী করা হয় ৷ আধুনিক বাগদাদের দক্ষিণে এবং ফুরাত নদীরও দক্ষিণ তীরে অবস্থিত আল-কুফা দ্র.) সেনা ছাউনি স্থাপিত হয় ১৭ বা ১৮/৬৩৯ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।