ইরাক ২। জনসংখ্যা ও অধিবাসিগণের বিবরণ £ দিজলা ও ফুরাত নদীর পলল সমভূমি নীল নদের সমভূমির ন্যায়ই, নব্য প্রস্তর যুগের শেষভাগে ব্যাপক চাষাবাদ ও জনবসতির উপযোগী হয়- যখন খাল খনন ও পানিসেচ পদ্ধতির যথেষ্ট অগ্রগতি সাধিত হয়। ইহাই সর্বপ্রথম চাষাবাদকৃত ভূমিসমূহের মধ্যে অন্যতম বলিয়া এতিহাসিকভাবে স্বীকৃত। ইহার পর হইতে ইরাকের জনগোষ্ঠীর ইতিহাসে মিসরের ইতিহাস অপেক্ষা অনেক জটিল ও গোলযোগপূর্ণ এবং ঘটনাবহুল হইয়াছে অংশত এই কারণে যে, মিসরের নীল নদ অপেক্ষা ইরাকের নদীসমূহ নিয়ন্ত্রণ করা সহজতর এবং অংশত এই কারণেও যে, মিসরের নিশ্নভূমির উভয় পার্থ মরুময় বিরাণ অঞ্চল থাকাহেতু আক্রমণকারিগণের পক্ষে উহাতে অভিযান পরিচালনা যেইরূপ দুরূহ, ইরাকের নিম্ন সমভূমি অঞ্চল সেইরূপ নহে। বরং বিপরীতটিই সত্য যে, একদিকে নিম্ন-ইরাকের পানিসেচ বিধৌত অঞ্চল এবং হামাদের স্তেপ অঞ্চল এবং অপরদিকে জাগরোস পর্বতমালার পাদদেশ, এই দুইয়ের মধ্যে কোন প্রাকৃতিক প্রতিবন্ধক নাই । গ্রীষ্মকালে হামাদ ও জাবীরার বিরাণ ও শুষ্ক তৃণময় অঞ্চলের বেদুঈনরা প্রথম গ্রীষ্মের বারিস্রোত দ্বারা বিধৌত উপত্যকা-চারণভূমির প্রতি আকৃষ্ট হয়, আবার শীতকালে জাগরোসের উপজাতীয় লোকেরা তাহাদের উঁচু বাসভূমি ত্যাগ করিয়া নদীবিধৌত উপত্যাকার অপেক্ষাকৃত উষ্ততর সমভূমি অঞ্চলে নামিয়া আসে । ইরাকের নিম্ন অঞ্চলের অধিবাসিগণের দুইটি প্রধান মানবগোষ্ঠীগত দলের সন্ধান করা ঘায় উপরিউল্লিখিত দুই সন্নিহিত অঞ্চলে । স্তেপ অঞ্চল হইতে আসিয়াছে লম্বাটে মাথার, সাধারণভাবে হান্কা গড়নের “ভূমধ্যসাগরীয়" জাতি; আর পাহাড়ী অঞ্চল হইতে আসিয়াছে চ্যাপ্টা মাথার, লম্বা গড়নের “আলপাইন' উত্তরাধিকারের অধিবাসিগণ যেমন ছিল আদি সুমেরীগণ। তৃতীয় শ্রেণীর জনগণ হইতেছে “ভূমধ্যসাগরীয়' গোষ্ঠীরই যুরো-আফ্রিকীয় শ্রেণীর লম্বাটে গড়নের কতকটা বক্র চেহারার অধিবাসিগণ, আর চতুর্থ :শ্রেণীয়ণণ হইতেছে নিঘো বা ৬০০০.010-গণ; 1510 তাহার অত্যন্ত চমৎকার সন্দর্ভে ইহাদের সঠিক শ্রেণী নির্ধারণ করিয়াছেন, ছ21:-এর সেই গবেষণা ঢ1010-এর ১৯৩৫ খু. ইরাকী সেনা নিয়োগের যে নৃতত্ব্গত চিরায়ত গ্রন্থ তাহার অন্তর্ভুক্ত হইয়াছে। 7303607), [71510 9৪770. 6107010191)-কৃত কিশ এবং অন্যান্য প্রত্বতাত্তিক স্থানসমূহ হইতে প্রাপ্ত প্রাচীনতম নরকঙ্কালসমূহের পরিমাপ অনুযায়ী উপত্যকার অধিবাসিগণের নৃতাত্তিক শ্রেণী সুপ্রাটীনকাল হইতে বর্তমান সময় পর্যন্ত অল্পই পরিবর্তিত হইয়াছে, শুধু পার্বত্য অঞ্চল হইতে আগত জনগণের সংখ্যা সামান্য বৃদ্ধি পাইয়াছে। বর্তমান ইরাকের উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলে বসবাসকারী কুদী এবং তাহাদের সমশ্রেণীর উপজাতীয়গণ দুইটি ধারার মিশ্রণ, উভয় শ্রেণীভুক্তগণই দীর্ঘদেহী ৪ লম্বাটে মাথার ফর্সা 'নভিকগণ' যাহারা নিঃসন্দেহে খুষটপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে এই অঞ্চলে আগমন করিয়াছিল এবং এখানকার ভাষা ও সংস্কৃতির প্রধান ধারাটি আনয়ন করিয়াছিল এবং খুবই চ্যাপ্টা মাথার অতি-আলপাইন (175767-21701176) বা “আর্মেনীয়গণ' যাহাদের চুল কালো, চোখ কটা এবং বড় ও অনেক সময়ে বাকা নাক, যাহা এই পার্বত্য অঞ্চলের স্থানীয় অধিবাসিগণের লক্ষণ । ৬০]. 1.55017970 দেখাইয়াছেন যে, এই আর্মেনীয় গোষ্ঠীর লোকেরা অত্যন্ত একরোখা প্রকৃতির এবং অবস্থানগত ও সামাজিক একাকীত্ের পরিবশেগত ধরন দ্বারা চিহিতি; উহা লক্ষ্য করা যায় 0০017161715 ৮৬ ইরাক উত্তর ইরাকের সিনজার পর্বতের য়াধীদীগণ (্র.)-এর মধ্যে বা যাকো জিলার আসিরীয় খৃষ্টান সম্প্রদায়ের অধিবাসিগণের মধ্যে । হইতে পারে যে, “যুরো-আফ্রিকীয় ভূমধ্যসাগরীয়” মরুভূমির অধিবাসিগণের সাফল্যজনক বিস্তৃতির জন্য একটি ভৌগোলিক সীমারেখা রহিয়াছে । কেননা একটি লক্ষণীয় বিষয় হইতেছে এই যে, “আরবী ভাষা, বেদুঈন উপজাতীয় রীতিনীতি, এমন কি স্তেপভূমির বৈশিষ্ট্যযুক্ত স্থাপত্য এই সবই উত্তর ইরাকের কুদী খাড়া উচু পাহাড় দ্বারা চিহ্নিত উচ্চ অঞ্চলে এবং পূর্বের যাগরোস পর্বতের পাদদেশে আসিয়া হঠাৎ শেষ হইয়া গিয়াছে। [45755 এই সমস্যার একটি প্রত্যক্ষ সমাধান দিতে চেষ্টা করিয়াছেন এইভাবে যে, “যুরো-আফ্রিকীয় ভূমধ্যসাগরীয়' গোষ্ঠীর যে মরুবাসী লোক- উহারা উচ্চ অঞ্চলে বসবাস করিতে গেলে হয়ত বক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়, অথচ প্রাকৃতিক নির্বাচনহেতু পর্বতবাসী স্থানীয় অধিবাসীদের সম্ভবত তাহা সহিয়া গিয়াছে এবং তাহাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা জন্নিয়া গিয়াছে। ইরাকের ইতিহাসে পরিষ্কারভাবেই লিখিত রহিয়াছে যে, ইরাকের নদীগুলি ইরাকের সমৃদ্ধির উৎস। সেইগুলি নিয়ন্ত্রণ করা হইলে ও সেচ ব্যবস্থার সম্প্রসারণ হইলে ইরাকের জনসংখ্যা বাড়ে ও ইরাক সমৃদ্ধশালী হয়। আর নদীগুলির নিয়ন্ত্রণ ও সেচব্যবস্থা অবহেলিত হইলে কৃষিজমি জলাভূমিতে পরিণত হইয়া যায় তখন সেই সকল জমি মওসুমী চারণভূমিতে পরিণত হইলেও জনসংখ্যা হ্রাস পায়। ৭ম/১৩শ শতকের মঙ্গোল আক্রমণসমূহের ফলেও দীর্ঘকালব্যাপী জনসংখ্যা-স্রাস পায়। সেই সময়ে সমভূমিগুলির মূলিকানা প্রধানত ছিল হামাদ ও জাবীরার বড় বড় বেদুঈন গোত্রসমূহের হাতে, বিশেষ করিয়া “আনাযা ও শাম্মার দ্র.) গোত্রীয়দের হাতে। বর্তমানের স্থায়ী অধিবাসিগণ এখন পর্যন্তও উপজাতীয় আইন-কানুন মানিয়া চলে এবং বেদুঈন সমাজের সঙ্গেই তাহাদের রক্তসম্পর্ক ও আনুগত্য স্বীকার করিয়া চলে । আর সরকারের পক্ষ হইতে বারবার চেষ্টা করিয়াও স্থায়ী কৃষিকার্ষের প্রতি জনসাধারণের মধ্যকার গুরুতততপূর্ণ এবং প্রভাবশালী অংশের যে অনীহার ভাব রহিয়াছে তাহা দূর করা যায় নাই। যাহা হউক, জনসংখ্যাগত পরিসংখ্যান হইতে স্পষ্টই বুঝা যায় যে, উন্নততর সেচ ব্যবস্থা এবং ক্রমবর্ধমান শিল্পভিত্তিক অর্থনীতি । ১৯৩০ খু. দেশের জনসংখ্যা ছিল ২৮ লক্ষ; ১৯৩৪ খৃ. জনসংখ্যা প্রায় ৪০ লক্ষে পৌছায়; ১৯৫০ খু. উহা হয় ৪৮ লক্ষ; ১৯৫৭ খৃ. ৬৩ লক্ষ; আর ১৯৬৫ খু.. আদমশুমারীতে উন্নততর পদ্ধতি গ্রহণ করার পরেই দেখা গিয়াছে যে, জনসংখ্যা স্পষ্টই যথেষ্ট বৃদ্ধি পাইয়াছে, আর এই বৃদ্ধিকে একমাত্র স্বাভাবিক বৃদ্ধি ব্যতীত আর কিছুই বলা যায় না। শেষ আদমশুমারীর উন্ভ্েখযোগ্য দিক হইতেছে এই যে, শহর অঞ্চলের জনসংখ্যা প্রায় গ্রাম অঞ্চলের জনসংখ্যার সমান হইয়া উঠিয়াছে; নিঃসন্দেহে তাহা তৈল ব্যবসার গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট শিল্প-কারখানা বৃদ্ধির ফল। সাম্প্রতিককালে রাজধানী শহর এলাকার সম্প্রসারণ দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রেও বিশেষভাবে লক্ষণীয়। দীর্ঘকাল যাবত দেশটিতে যেখানে আদমশুমারীর ফলাফল .মুতাবিক সামধিকভাবে মহিলা জনসংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশী, ১৯৬৫ খু. গৃহীত আদমশুমারীতে সেই অবস্থার পরিবর্তন লক্ষ্য করা গিয়াছে। বর্তমানে ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।