0০017161715 ইরাক বা রশি বা অন্য কোন উপায়ে পশু দ্বারা টানিয়া নদী হইতে পানি তোলা হয়। এই সকল সুপ্রাচীন আমলের কৃষি ব্যবস্থা তাহা অপেক্ষা দেশের তবিষ্যৎ কৃষি সম্ভাবনা অনেক বেশী, কারণ সেই মধ্যযুগ হইতে, যখন নাকি “আরব ভূগোলবেত্তাগণ দেশটির উর্বরতার কথা বলিয়া গিয়াছেন (তু. ইব্ন হাওকাল, অনু. 1০৮ পৃ. ২১৪ প.), বর্তমানে অবস্থার বরং অবনতিই হইয়াছে। কেননা বেদুঈনরা অধিকতর সংখ্যায় এখানে আসিয়াছে (দ্র. ইব্ন হাওকাল, পৃ. ২২১, ২২৩) শেষ পর্যন্ত খুন্টায় ১৮শ শতকে, যাহার ফলাফল স্বীকার করিতে হইয়াছে। বর্তমানে ইরাক রাষ্ট্র বিশাল বাধ ও পানি প্রকল্প নির্মাণের বিষয়ে আর-রামাদি'ল-হাব্বানিয়্যা প্রকল্প) চিন্তা করিতেছে, যাহাতে পানি প্রবাহের বিভিন্নমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করিয়া সেচ ব্যবস্থার উন্নয়ন সাধন সম্ভব হইতে পারে (স্বোভাবিক পানি প্রবাহের পরিমাণ প্রতি সেকেণ্ডে ৮৩৮ ঘন মিটার, কিন্তু নদীতে বন্যার সময়ে ৫,২০০ ঘন মিটার)। উত্তর-পূর্বে সর্বোচ্চ পর্বতমালা (আস-সুলায়মানিয়্যার নিকটে ২,৫৮৮ মিটার ইরানের যাগরোস তৃতীয় স্তরের স্তুপের সঙ্গে যুক্ত, আর জাবাল সিন্জার, যাহা মাওসিলের পশ্চিমে পালমায়রা অঞ্চলের স্তর-ভঙ্গ (৪1159) এলাকার পরিবর্ধিত অংশ, পূর্ব সিরিয়ার ভূতাত্তিক গঠনের সঙ্গে ঘনিষ্ঠ সাদৃশ্যযুক্ত। এই পর্বতমালা প্রশস্ত সম্মুখভাগের দিকে দিজলা জাবাল হামরিনের বেলেপাথরের স্তুপ কাটিয়া অগ্রসর হইয়াছে। ভূমি যেখানে উচ্চ সেখানে স্বাভাবিক পানি সরবরাহ প্রচুর বলিয়া বৃষ্টিপাত দ্বারা আর কোন বিশেষ উপকার হয় না; কৃষিকার্য হয় এবং জনবসতিও কেন্দ্রীভূত শুধু সেই সকল স্থানের আর্দ্র প্রান্তবর্তী এলাকাসমূহেই, সে সকল স্থানে ঝরনাও রহিয়াছে, আসীরিয়ার স্তেপসদৃশ সমভূমি হইতে শুরু করিয়া মাওসিলের চতুষ্পার্খবতী পর্বতবেষ্টিত অঞ্চল, পশ্চিমে সিনজার, পূর্ব-উত্তর-পূর্বে মাকলুব, দক্ষিণে মাকহুল এবং অতঃপর আরবী, কিরকৃক ও খানিকীনের অব-আলপাইন অঞ্চল পর্যন্ত; এই সমস্ত অঞ্চলের উপর দিয়া প্রবাহিত হইয়াছে দিজলার তিনটি উপনদী-___ বড় যাব, ছোট যাব ও দিয়ালা । চিরদিনের কৃষিপ্রধান এই অঞ্চলই তৈল সমৃদ্ধ (মাওসিল ও কিরকৃকের তৈল ক্ষেত্রসমূহ), আর তদুপরি এই অঞ্চলেই রহিয়াছে সর্বাধিক উন্নত যোগাযোগ ব্যবস্থা । দিজলা নদী আসিরীয় সমভূমি এবং বাগদাদের মধ্যে ২১০ মাইল প্রবাহিত হইয়াছে। অতঃপর ৪ কিলোমিটার প্রশস্ত উপত্যকা ধরিয়া অগ্রসর হইয়াছে এবং তাহার মধ্যে কয়েক স্তরের ভূমি অতিক্রম করিয়াছে। অবশেষে ঢালুতে নদীর প্রবাহের পতন যথেষ্ট কম এবং স্রোতের প্রবলতাও বেশী গেড়ে প্রতি সেকেণ্ডে ১,৪০০ ঘন মিটার); ফলে নৌ-চলাচলের বেশ উপযোগী । এখনও এখানে প্রায়ই ছাগলের চামড়ার তৈরী ভেলা জাতীয় নৌযান ব্যবহৃত হয়। কিন্তু এখানে আবার পরিবর্ধিত কৃষি অঞ্চলে পানিসেচের প্রয়োজনে নদীর ও উপনদীসমূহের-যে সংস্কার সাধন করিতে হইয়াছে তাহার জন্য বিভিন্ন বাধ নির্মাণের পরিকল্পনাও সম্পন্ন করিবার যাবে দুকান প্রকল্প এবং দিয়ালাতে দারবেন্দী-খান প্রকল্প । দক্ষিণ ইরাক ৪ দক্ষিণ ইরাকের বিশেষ বৈশিষ্ট্যময়. যে ভূ-প্রকৃতি তাহা সম্পূর্ণই বিশাল নদীপগুলি দ্বারা নিয়ন্ত্রিত । এখানেই ইরানের লুরিস্তান হইতে প্রবাহিত প্রবল নদীদ্ধয় কারূন ও কারখা আসিয়া প্রবেশ করিয়াছে এবং যেখানে আসিয়া উহারা সমভূমিতে নির্গত হইয়াছে সেখানে বদীপের সৃষ্টি করিয়াছে যাহা দিজলার উত্তরেও অববাহিকা পর্যন্ত বিস্তৃত। উত্তরেও বেশ ৮২ ইরাক কিছুদূর পর্যন্ত এবং তারপর সমভূমি অঞ্লে আকাবীকা গতিতে প্রবাহিত হইয়া শক্তি হারাইয়া ফেলায় দিজলার পানি জলাবদ্ধ অঞ্চলে আটকা পড়িয়া থাকে এবং ফুরাতের স্রোতধারার সঙ্গেও অংশত মিশিয়া গিয়াছে। ফুরাতও এই অঞ্চলে আসিয়া নিঃসন্দেহে মেসোপটেমিয়ার দুর্বলতম নদীতে পরিণত হইয়াছে। বাগদাদের নীচে 'আরবীয় স্তেপভূমিতে জলাবদ্ধতায় বাধা পাইয়া এবং পুনরায় দিজলার নানা শাখা-প্রশাখার সঙ্গে যুক্ত হইয়া ইহা গতি পরিবর্তন করিয়াছে এবং জলাভূমিতে ইহার গতি নিঃশোধিত হয় নোজাফ, আশ-শামিয়্যাম, আল-শিনাফিয়্যা ও আস-সামাওয়া অঞ্চল), সেখান হইতে বহির্গত হইয়া ইহা পুনরায় অন্যান্য জলাভূমিতে, যথাঃ হোর খোওর) আল-হান্মারে পতিত হইয়াছে, এবং সেইগুলির মধ্য দিয়া দিজলায় পতিত সম্পর্কিত, বিশেষত নদীতে বসন্তকালীন যে বন্যা হয় তাহার সঙ্গে তুলনামূলকভাবে ফুরাত নীল-নদীর সমপরিমাণ পলি বহন করিয়া আনে, দিজলা বহন করে উহার চার গুণ এবং কারন তদপেক্ষা বেশী। কাজেই প্রাকৃতিক শক্তিসমূহের পরিষ্কার আভাস ইহাতে পাওয়া যায়, প্রথমত পর্বতসমূহের ক্রিয়া, তারপরে উত্তর-পূর্ব হইতে দক্ষিণ-পশ্চিম অগ্রসর হইতে হইতে স্রোতের বেগ ক্রমেই কমিয়া আসে দিজলা এবং বিশেষ করিয়া ফুরাতের ক্ষয়িত বেগের বৈপরিত্যস্বরূপ কারূন নদী বহন করে বিপুল পরিমাণ পলিমাটি, যাহার পরিমাণ বৎসরে প্রায় পাঁচ লক্ষ টন, কেবল ইহা দ্বারাই সৃষ্টি হয় শাত্ুল-আরাবের চর। মাটির গঠন ও পানির সঙ্গে উহার যে সম্পর্ক তাহা সরাসরি পানি প্রবাহ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত, যাহা শক্তি ও বিশৃঙ্খলা এই উভয়েরই সমার্থক। দিজলা ও ফুরাত নদীছয়ের সঞ্চিত পলি, বিশেষ করিয়া নিম্নে গতিপথে, যেখানে উহারা কারূনের চাপের সম্মুখীন, বর্তমানে অতি মিহি কাদার সময় বিশেষ । অধিকতর ভারী তলানী সঞ্চয়, যাহা আরও উজানে ছাড়া সম্ভব নহে, ঘটিয়া থাকে জলা অঞ্চলে; ইহা ভূ-দৃশ্যের বড় একটি বৈশিষ্ট্য ৪ তাহাদের মাথার দিকে রহিয়াছে বিশাল জলরাশি ও খাগড়া শ্রেণীর উদ্ভিদ, প্রায় ৮০ কিলোমিটার জুড়িয়া বিস্তৃত এবং আল-হাম্মার, আল-কুর্না ও কালআত সালিহ-এর মধ্যে অবস্থিত । ইহা হইতে বুঝা যায় যে, অন্য যে কোন স্থান অপেক্ষা এখানে পানির গতি-বিজ্ঞান (7707-8111105)-এর গুরুত্ অনেক বেশি । নদীসমূহকে স্বাভাবিক গতিপথে প্রবাহিত রাখার এবং প্রবাহ চলমান রাখার প্রয়োজন ছাড়াও যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত রাখা প্রয়োজন হয়। কারণ এই অঞ্চলে মে মাস হইতে শুরু করিয়া পরবর্তী কয়েক মাস পর্যন্ত নদীর পানির উচ্চতা যেমন খুবই কমিয়া যায় তেমনি আবার শুষ্ক এবং উষ্ণ মওসুমও চলিতে থাকে । দক্ষিণ ইরাকের সমগ্র ইতিহাস জুড়িয়া ব্যাপ্ত রহিয়াছে নদীসমহের গতিপথ পরিবর্তনের অথবা ধ্বংসের স্মৃতি, যেসবের রহিয়াছে, যেমন কৃত-এ দিজলা নদীতে এবং আল-হিন্দিআতে ফুরাত নদীতে বাধ নির্মাণ এবং জলাভূমিসমূহ উন্নয়নের প্রকল্প তৈরী । তদুপরি এই নদীগুলি দ্বারাই নিম্ন মেসোপটেমিয়ার দুইটি অঞ্চলকে চিহ্নিত করা যায়। উত্তরের বিশাল সমভূমির যে হনুদ কাদা, তাহার সঙ্গে বন্যার পানিবাহিত লবণ মিশ্রিত হইয়া উটের চারণভূমি সৃষ্টি করিয়াছে, এখানকার ঘাস-জমি বৃক্ষহীন তৃণভূমির বৈশিষ্ট্যযুক্ত। কিন্তু দুই নদীর বাহুর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে বা খালের তীরবর্তী এলাকায় আবার স্থায়ী কৃষি ব্যবস্থাও গড়িয়া উঠে । কোথাও কোথাও আছে অস্থায়ী কৃষি ব্যবস্থা, ঘেমন বৃষ্টিপাত হইলে স্তেপভূমি হইতে সময়বিশেষের জন্য কোনক্রমে উদ্ধারকৃত ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।