0০017161715 আল-'ইরবাদ' ইব্ন সারিয়া ৭৭ করিয়াছে । নিরাপত্তা দান, অকাতরে অর্থদান, বীরত্ব ইত্যাদি মুসলিম (ধেময়ি) কার্ষের অংশ হিসাবে পরিগণিত। অবশ্য এই উপাদানগুলি ইহাদের আদি বৈশিষ্ট্য হারাইয়া ফেলিয়াছে। এইগুলি এখন আর দান্তিকতার কারণ হওয়ার যোগ্যতা রাখে না ইসলামে তাকওয়া হণমিয়্যা-র বিপরীত বিধায়); এইগুলি বরং ধর্মের সহিত অথবা ধর্ম হইতে উদ্ভূত নৈতিক মূল নিয়মের সহিত সম্পর্কিত। অন্য উপাদানগুলি (যেমন হণসাব ও শারাফ) ইহার মর্মের সহিত অসঙগতিপূর্ণ হওয়ার কারণে ইসলাম কর্তৃক প্রত্যাখ্যাত হইয়াছে। অন্যদিকে ইহাদের কতগুলি এখনও পর্যন্ত বিদ্যমান আছে এবং কখনও কখনও ইহাদের তীব্রতা বৃদ্ধি পায় । আধুনিক বেদুঈনদের মধ্যে ইর্দ' এখনও প্রায় ইহার সকল প্রাক-ইসলামী উদ্দীপনার সহযোগে পরিলক্ষিত হয় ট্রান্স-জর্দানিয়া ও মোয়াব-এর “আরবদের হুকুক')। পরবর্তী সময়ে এই সমস্ত উপাদান একাধিকবার রূপান্তরিত হইয়াছে অথবা বিলুগ্তও হইয়াছে, বিশেষ করিয়া শহরগুলিতে । তথাপি অপেক্ষাকৃত কম সমৃদ্ধ অর্থে হইলেও উমায়্যা শাসনামল পর্যন্ত ইর্দ' শব্দটি ইহার পবিত্র বৈশিষ্ট্য ও অসম্মানের সহিত সম্পর্কসহ চিরাচরিত অর্থে ব্যবহৃত হইত (তু. ইব্ন দুরায়দ, জামহারা, বুলাক' সং. ১৬৬; আগশনী, ১১খ, ৪৯; ইব্ন কুতায়বা, 'উয়ুনু'ল-আখবার, ১খ, ২৯৩; আছ-ছা“আলিবী, মির“আতু*ল- মুরুওওয়াত, কায়রো ১৮৯৮ খু. পৃ. ২২, ৩১; আবু তাম্মাম, দীওয়ান, কায়রো ১৮৭৫ খৃ., পৃ. ৯৩; আল-বুহ্-তুরী, দীওয়ান, বৈরূত ১৯১১ খু., পৃ. ৪৪১, ৪৪২, ৪৪৯, ৬৫২; আল-মুতানাববী, দীওয়ান, সম্পা. [015%57101, ৪১৬; মিহ্য়ার আদ-দায়লামী, দীওয়ান, ১৯২৯ খু., ২খ, ৪)। জাহিলিয়্যা যুগের বিচিত্র রং-বিবর্জিত অবস্থায় আংশিকভাবে শারাফ (3 ১২) ইহার স্থান অধিকার করিয়াছে যাহার সাধারণ অর্থ সম্মান (য়াকৃবী, [71910119.6, ২খ, ৩১৪; ইব্ন কু'তায়বা, উয়ুনু'ল-আখবার, ১খ, ২৪৬; আল-মুতানাববী, দীওয়ান, পৃ. ৩৪২; ইব্ন খাল্দুন, মুকণন্দিমা, বৈরূত সং.» ১৯০০ খু. পৃ. ৩৯৬; তু, আল-হু-স'রী, যাহ্র, সম্পা. যাকী মুবারাক, ১খ, ১৩৫ ও অভিধানসমূহ)। ক্ষেত্রে ট্রান্স-জর্দানে ইহা নারীদের গুণের সহিত, এমনকি তাহাদের রূপের সহিতও সম্পর্কিত । মিসরে একজন পুরুষের “ইর্দ" সাধারণত তাহার স্ত্রী ও অন্য সকল মহিলা আত্মীয়ার সুখ্যাতির উপর নির্ভর করে । সিরিয়ায় গোত্রের সকল সদস্যের খ্যাতির মাধ্যমে একজন লোকের “ইর্দ' প্রতিফলিত হয়। গ্রন্থপঞ্জী 8 (১) 8 91539, [40101010610] 01052 155 4১21095 ৪৪101, 19190, প্যারিস ১৯৩২ খু. যেইখানে বিষয়টির বিস্তারিত আলোচনা আছে; (২) আরও দ্র. শারাফ। 3. ঢ9759 (.].2)/আবু তাহের “ইরফান দ্র. মা'রিফা)। আল-“ইরবাদ' ইব্ন সারিয়া (২21, ০১ ১৯/:৯11) ৪ (রা), বিশিষ্ট সাহাবী, উপনাম আবু নাজীহ', সুলায়ম গোত্রের লোক ৷ তিনি শুরুতে যাহারা ইসলাম গ্রহণ করেন তাহাদের অন্তর্ভুক্ত ছিলেন । মদীনায় হিজরতের পর তিনি আহলু*স-সু-ফফা (দ্র.)-এর অন্তর্ভুক্ত হন। ৯ম হিজরীতে (৬৩১ খু.) তাবুক যুদ্ধের সময় যেই সাতজন সাহাবী যান-বাহনের অভাবের কারণে যুদ্ধে যাইতে না পারিয়া রাসূলুল্লাহ (স)-এর দরবার হইতে কীদিতে কীদিতে ফিরিয়া যান তাহারা হইতেছেনঃ সালিম ইব্ন 'উমায়র (১১০ ০৯71-০। হারামী ইব্ন “আমৃর (১০ ১১ ০৮১১৯), উল্বা ইব্ন যায়দ (১2১ ৮৮১.২1০), আবু লায়লা আল-মাধিনী (৬1 | ৬১৮০1), 'আম্র ইব্ন “আনামা (০০ ১1১২০), সালামা ইব্ন সাখর (১৯০ ০১ ২০1০) ও আল-“ইরবাদ ইব্ন সারিয়া রো)। তাহাদের নিকট যান-বাহনের ব্যবস্থা করিয়া দিবার জন্য আবেদন করিয়াছিল, আর তুমি বলিয়াছিলে, আমি তোমাদের জন্য যান-বাহনের ব্যবস্থা করিতে অক্ষম, ফলে তাহারা কীদিতে কীদিতে ফিরিয়া যায়” (৯ 8 ৯২)। : তাবুকের যুদ্ধ হইতে ফিরিয়া আসার সময় পথিমধ্যে রাসূলুল্লাহ (স') তাহাদের সম্পর্কে তাহার সঙ্গী-সাথীদের বলিয়াছিলেন, “মদীনায় এমন কিছু লোক রহিয়াছে, তোমরা এমন কোন প্রান্তর অতিক্রম কর নাই, কোথাও যাত্রা কর নাই যাহাতে তাহারা তোমাদের সঙ্গে সঙ্গে থাকে নাই ।” সাহাবীগণ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, “মদীনায় থাকিয়াই কি তাহারা এইরূপ করে?” তিনি বলিলেন, “হ্যা, মদীনায় থাকিয়াই তাহারা এইরূপ করে। কেননা অক্ষমতা তাহাদেরকে ঘরে আটক করিয়া রাখিয়াছে। অন্যথায় তাহারা কিছুতেই ঘরে আটক থাকিবার লোক নহে।” . আল-ইর্বাদ' (রা) রাসূলুল্লাহ (স-) ও আবু “উবায়দা ইব্নু'ল-জার্রাহ (রা)-এর নিকট হইতে হণদীছ বর্ণনা করিয়াছেন এবং তাহার নিকট হইতে আবু উমামা আল-বাহিলী (রা), “আবদু'র-রাহ"মান ইব্ন “আ"ইয, আবু “আবদু'র-রাহমান ইব্ন “আম্র ইব্ন আস-সুলামী, হশজার ইবৃন হণজার আল-কালা“ঈ, সা“ঈদ ইব্ন হানী” আল-খাওলানী, শুরায়হ' ইব্ন “উবায়দ, “আবদুল্লাহ ইব্ন আবী বিলাল, সুওয়ায়দ ইব্ন জাবালা, “আবদ্ব'ল-আ'লা ইব্ন হিলাল প্রমুখ রাবী হণদীছ' বর্ণনা করিয়াছেন প্রধানত সুনান আরবা“আ (আবু দাউদ, তিরমিযী, নাসা*ঈ, ইব্ন. মাজা) গ্রন্থে তাহার হশদীছ' নিম্নরূপ, আল-ইর্বাদ' (রো) বলেন, “একদিন রাসূলুল্লাহ (স') আমাদের সালাত পড়াইলেন। অতঃপর আমাদের দিকে 'মুখ ফিরাইয়া আমাদের উদ্দেশে এমন মর্মস্পর্শী ভাষণ দিলেন যে, আমাদের চক্ষু দিয়া পানি ঝরিতে লাগিল এবং আমাদের অন্তর বিগলিত হইয়া গেল । এক ব্যক্তি বলিল, হে আন্লাহ্র রাসূল! ইহা যেন বিদায় গ্রহণকারীর শেষ উপদেশ । আমাদেরকে আরও কিছু উপদেশ দিন। তিনি বলেন, আমি তোমাদেরকে আল্লাহ্কে ভয় করিবার উপদেশ দিতেছি এবং (নেতার) কথা শুনিতে ও তাহার অনুগত থাকিতে আদেশ করিতেছি, যদিও সে হাবৃশী গোলাম হয় । আমার পরে তোমাদের মধ্যে যাহারা বাচিয়া থাকিবে তাহারা অচিরেই অনেক মতবিরোধ দেখিবে। তখন তোমরা আমার সুন্নাত এবং হিদায়াতপ্রাপ্ত খলীফাদের ধরিয়া থাকিবে । সাবধান! তোমরা নৃতন কথা (বিদ্“আত) হইতে বাচিয়া থাকিবে । কেননা প্রতিটি নৃতন কথাই বিদ'আত এবং প্রতিটি বিদ'আতই গোমরাহী আবু দাউদ, তিরমিফী, ইব্ন মাজা, মুসনাদ আহ্মাদ)। আল-ইর্বাদ*' রো) ছিলেন বয়ঃবৃদ্ধ সাহাবী । তিনি ৭৫ হিজরীতে “আবদু'ল-মালিক ইব্ন মারওয়ানের রাজত্ে প্রথমদিকে হিস শহরে ইনতিকাল করেন । মতান্তরে ইব্ন যুবায়র রো)-এর সময়কার গৃহযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন । অপর মত অনুযায়ী তিনি ৭৫ হিজরীর পরে ইনতিকাল করেন। ্রন্থপঞ্জী 8 (১) ইবন হশজার আল-“'আসকণলানী, আল-ইসশবা, ১ম সং. বাগ-দাদ ১৩২৮ হি., ২খ, ৪৭৩; (২) ইব্ন সাদ, আত্--তশবাকণতু'ল- ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।