ইয়ার উদ্দিন খলীফা “ইয়ার দ্র. সিক্কাঃ) ৃ ইয়ার উদ্দিন খলীফা (২৪-/ ১-:১11).2) ৫ পূর্ণ নাম শাহ ইয়ার উদ্দীন খা হইলেও ইয়ার উদ্দীন খলীফা নামে সমাধিক পরিচিত । আনু, ১২২০ বঙ্গাব্দে ফরিদপুর জেলার পালং থানাধীন ধুমসী গ্রামে তাহার জন্ম । তাহার পিতার নাম সরাই খাঁ। তিনি একজন দীনদার আবেদ লোক ছিলেন। অল্প বয়সেই ইয়ার উদ্দীনের পিতামাতা ইনতিকাল করেন। ইয়াতীম ইয়ার উদ্দীন গ্রাম্য পরিবেশ ও আর্থিক অনটনের কারণে তেমন লেখাপড়া করিবার সুযোগ পান নাই। তিনি সামান্য আরবী শিক্ষা লাভ করিয়াছিলেন। যুবক বয়সে তিনি দেওভোগ গ্রামে বিবাহ করেন কিন্তু মহামারীতে তাহার স্ত্রী ও একমাত্র পুত্র মৃত্যুবরণ করেন। ফলে তিনি ভীষণভাবে শোকাহত হন এবং সংসারত্যাগী হইয়া আধ্যাত্মিক জীবনের প্রতি ঝুঁকিয়া পড়েন। জীবনের প্রথম পর্ব তিনি ফরিদপুরে কাটান এবং পরবর্তী জীবন বর্তমান পটুয়াখালী জিলার মির্জাগঞ্জ উপজিলায় অতিবাহিত করেন। ইয়ার উদ্দীন খাঁ সম্ভবত ফরিদপুরের ব্যবসায়ীদের সহিত মির্জাগঞ্জ আগমন করিয়াছিলেন । তাহার এইখানে আগমনের মুখ্য উদ্দেশ্য ছিল দীন ইসলামের প্রচার । তিনি টুগী সেলাই করিয়া বিক্রয় করিতেন। কথিত আছে যে, তিনি দর্জির কাজ করিতেন। স্থানীয় পরিভাষায় দর্জিদের “খলীফা” বলা হয়। ইহা হইতেই পরবর্তী কালে তিনি ইয়ার উদ্দীন খলীফা নামে পরিচিতি লাভ করেন । তিনি দিনের বেলা ব্যবসা করিতেন এবং রাত্রিবেলা ইবাদত ও রিয়াযতে মগ্ন থাকিতেন। পরবর্তী কালে তিনি একজন উচ্চ স্তরের ওলীআল্লাহ হিসাবে প্রসিদ্ধি লাভ করেন। তিনি সাধারণত লুঙ্গি, লাম্বা জামা আর মাথায় টরপী পরিতেন। তিনি খুবই সাদাসিধা জীবন যাপন করিতেন । তিনি অত্যন্ত ভ্দ ও মার্জিত স্বভাবের লোক ছিলেন। হিংসা-বিদ্বেষ ও অহংকার তীহাকে স্পর্শ করিতে পারে নাই। অর্থের প্রতি তাহার মোহ ছিল না । গরীব-মিসকীনদের প্রতি তাহার ছিল অপরিসীম দরদ । এক শত বৎসরের উর্ধ্বে তখন তাহার ভাতিজা সুলতান খাঁ তাহাকে দেঁশের বাড়ীতে নেওয়ার জন্য মির্জাগঞ্জ আসে কিন্তু সে জ্রাত্রান্ত হইয়া মারা যায়। এই ঘটনার কয়েক দিন পরে খলীফা সাহেব ২৪ ফাল্গুন জ্রাক্রান্ত হন এবং পরের দিন ১৩২৮ বঙ্গাব্দের ২৫ ফাল্গুন রাত এগারটায় ইনতিকাল করেন। মির্জাগঞ্জ বন্দরেই তাহাকে দাফন করা হয় । প্রতি বৎসর ফান্থুন মাসের ২৪ ও ২৫ তারিখ দুই দিনব্যাপী এইখানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। _তীহার দরবারকে কেন্দ্র করিয়া মির্জাগঞ্জ বন্দরে একটি ফাধিল মাদরাসা, বোর্ডিং, ইয়াতীমখানা, মেহমানখানা, সমাজকল্যাণ কেন্দ্র, হাসপাতাল, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক মসজিদ পাঠাগারসহ আরো অনেক প্রতিষ্ঠান গড়িয়া উঠিয়াছে। গ্ন্থপঞ্জী ৪ (১) আ. জ. ম. সিকান্দার মোমতাজী, যাদের ভুলিনি, প্রকাশনায়-শিক্ষার্থী পাঠাগার, পটুয়াখালী, প্রকাশকাল ৫ জুন, ১৯৮৭ খৃ.; (২) আজিজুল হক বান্না, বরিশালে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, প্রকাশরাল জুন ১৯৯৫ খু.; (৩) বাংলাদেশ জেলা গেজে- টিয়ার, পটুয়াখালী, সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এম. এ, লতিফ । মোঃ আবদুর রব মিয়া ০0017161715 ্ ৭০ ইয়াস ইব্ন মুআবি"য় ইয়াস ইব্ন আবী যু'বাব আদ-দাওসী (| ৩১ :১০১। (৯০941 503) ৪ (রা) রাসূলুল্লাহ (স-)-এর একজন সাহাবী । মন্কায় তাহার নিবাস ছিল । পরবর্তী কালে তিনি মদীনায় বসবাস করেন। তিনি বানু দাওস 'গোত্রীয় ছিলেন। কাহারও মতে তিনি মুযায়না. গোত্রের ছিলেন। তাহার পিতার নাম লইয়া মতভেদ. আছে। ইব্ন হশজার আল-“আসকশলানী আল-ইসাবায় তাহার পিতার নাম লিখিয়াছেন আবূ যু-বাব ৷ যণহাবী তীহাকে “আবদুল্লাহ্র পুত্র বলিয়াছেন। তাহারা আবৃ যু'বাবকে ইয়াস রো)-এর পিতামহ হিসাবে উন্মেখ করিয়াছেন। তাহাদের সকলের মতে তিনি রাসূলুল্লাহ (স)-এর সাহচর্য লাভ করিয়াছেন । ইব্ন হিব্বান তীহাকে তাবি'ঈদের তালিকাভুক্ত করিয়াছেন । তিনি বলেন, কথিত আছে, ইয়াস রাসূলুল্লাহ (স)-এর সাহচর্য লাভ করিয়াছেন। কিন্তু আমার মতে ইহা সঠিক নহে। ইমাম বুখারী বলেন, ইয়াস রাসূলুল্লাহ (স)-এর সাহচর্য পাইয়াছেন কিনা তাহা আমি অবগত নহি। আবু দাউদ, নাসাঈ প্রমুখ মুহশদ্দিছ' একটি বিশুদ্ধ সনদে ইয়াস (রা) হইতে একটি হণদীছ উল্লেখ করিয়াছেন । কিন্তু ইবনু'স-সাকান বলেন, ইহাতে এ কথা উল্লেখ নাই যে, তিনি স্বয়ং হণদীছটি রাসূলুল্লাহ স) হইতে শ্রবণ করিয়াছেন । ইমাম যুহ্রী “আবদুল্লাহ ইব্ন “আবদিল্লাহ ইব্ন উমার (রা) হইতে এবং তিনি ইয়াস (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (স") ইরশাদ করেন, তোমরা আল্লাহ্র দাসীদেরকে মারিও না। অতঃপর একদিন “উমার (রো) রাসূলুল্লাহ সে')-এর সমীপে আসিয়া অভিযোগ করিলেন যে, স্বামীদের উপর মহিলাদের স্পর্ধা বাড়িয়া গিয়াছে। তিনি তখন তাহাদেরকে মারিবার অবকাশ দিলেন । কিছুদিন পর নবী পরিবারে নারীদের আনাগোনা শুরু হইল । তাহারা নিজ নিজ স্বামী সম্পর্কে অভিযোগ করিতে লাগিল। একদিন রাসূলুল্লাহ সে") বলিলেন, মুহাম্মাদের পরিজনের কাছে অধিক সংখ্যায় নারীরা আগমন করিতেছে । তাহারা তাহাদের পুরুষদের সম্পর্কে অভিযোগ করে। মনে রাখিবে, এ সব পুরুষ তোমাদের মধ্যে ভাল মানুষ নহে (আদ-দারিমী, বৈরূত তা. বি., ২খ, ১৪৭)। গ্ন্থপঞজী & €১) ইব্ন হি-ব্বান, কিতাবুস্ছ'-ছি-কাত, হায়দরাবাদ (দাক্ষিণাত্য) ১৩৯৭/১৯৭৭, ৩খ, ১২; (২) যশাহাবী, তাজরীদু আসমা*ই*স-সশহাবা, বৈরূত তা. বি., ১খ, ৩৯; (৩) ইবনু'ল-আছশর আল-জাযারী, উসদু'ল-গশবা, বৈরূত ১৩৭৭ হি., ১খ, ১৫০; (৪) ইব্ন “আবদি'ল-বার্র, আল-ইসতী“আব, মিসর তা. বি., ১খ, ১২৭; (৫) ইব্ন হণজার আল-“আসকণলানী, আল-ইসশবা, মিসর ১৩২৮ হি., ১খ, ৯০; ডে) এ লেখক, তাকরীবু'ত-তাহফীব, বৈরূত ১৩৯৫/১৯৭৫, ১খ, ৮৭। | আবুল বাশার মুঃ সাইফুল ইসলাম ইয়াস ইব্ন মু'আবি”য়া (2৬-* ০ ০১1) ৪ হেবুন কুবরা আল-মুযানী, আবু ওয়াছিলা, বসরার বিচারপতি, যাহার সম্বন্ধে জীবনীকারগণ লিখিয়াছেন, প_4১119 ২11 ৪ ১৯১] এ-৯/০| ১৯] অর্থাৎ “সৃষ্দর্শন ও বুদ্ধিতে কালের: বিস্ময়কর ব্যক্তিত্্দের অন্যতম" (আল-আ'লাম, দ্বিতীয় মুদ্রণ, ১খ, ৩৭৬)। “উমার ইব্ন 'আবৃদি'ল-'আযীয (র)-ও ইয়াস ইব্ন মু'আবিয়াকে ৯৯/৭১৮ সালে বসরার বিচারপতি নিয়োগ করিয়াছিলেন ওয়াকী প্রদত্ত সন ৯৫/৭১৪. শুদ্ধ নহে; কারণ ৯৯ হি. পূর্বে “উমার খালীফা হন নাই এবং ৯৯-১০১ হি. পর্যন্ত 'আদী ইবন আরতশাত জন্য মনোনয়ন দান করিয়াছিলেন) । তিনি এই পদ বিশেষ আগ্রহ সহকারে ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।