0০017161715 হ্যা'আ | ৬৫ তুরষ্ক -১৯৬৪ খু. স্বতন্ত্র সম্প্রচার সংস্থা প্রতিষ্ঠিত করিয়া ইসলামী বিশ্বে পুনরায় নব প্রবর্তকরূপে পরিগণিত হয় ইহা সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন ছিল না। এই সংস্থা অনুজ্ঞাপত্র ও বিজ্ঞাপন দ্বারা অর্থ যোগাড় করিত, কিন্তু ঘাটতি সরকার কর্তৃক পূরণ করা হইত। ইসলামী জগতের অন্যত্র সম্প্রচার কার্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন ছিল । অধিকাংশ সময় সরকারী নীতি, অফিস সংক্রান্ত বিবৃতি ও নেতা কর্তৃক প্রদত্ত ভাষণের আক্ষরিক বিবরণ প্রচারে ব্যাপূত হইত । ১৯৫৪-৫ খৃষ্টাব্দের মিসরের ইখওয়ানু'ল-মুসলিমূন নেতৃবৃন্দের বিচারের দীর্ঘ বিবরণী এবং ১৯৫৮-৯ খৃষ্টাব্দে ইরাকের ভূতপূর্ব মনত্রীবর্ণের বিচারকার্য সম্প্রচার করা হইয়াছিল । ১৯৫৮ সালের নভেম্বরে দণ্ড নির্ধারণের অধিবেশন “সরাসরি (74৮০) প্রচার করা হয়। অনুক্ধপভাবে ১৯৬৬ খু. ইন্দোনেশিয়ার সুবান্দরিও বিচারের প্রারন্ত ও শেষ অধিবেশনও ৷ বেতারযোগে বিজ্ঞাপন প্রদান অনেক দেশে অনুমোদিত থাকিলেও যুরোপ কিংবা আমেরিকার তুলনায় অনুন্নত হওয়ার কারণে ইহা আয়ের উৎস হিসাবে অতি নগণ্য। সম্প্রচারণের শ্রেণীবিভাগ অপরাপর দেশের অনুরূপ । ধর্মীয় সম্প্রচারে কু'রআন এক গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। সম্মিলিত “আরব প্রজাতন্ত্রে 0২) ১৯৬৪ খৃষ্টাব্দের এপ্রিল মাসে ৪টা হইতে ৯টা এবং ১২টা হইতে ২১টা পর্যন্ত নিরবচ্ছিন্রভাবে কু"রআন তিলাওয়াতের প্রচারকার্য শুরু হয়। শুক্রবারের অনুষ্ঠানাদিও সম্প্রচার করা হয়, বিশেষ করিয়া রামাদশন উপলক্ষে ধর্মীয় কথিকাসমূহ ও তিলাওয়াত । সৌদী “আরবে সম্প্রচার কেবল খবর পরিবেশন, ধর্মীয় ও শিক্ষামূলক কথিকায় সম্পূর্ণরূপে সীমাবদ্ধ ছিল। অধিক সংখ্যক খৃষ্টান সংখ্যালঘু রাষ্ট্রে কোন উপলক্ষকে কেন্দ্র করিয়া খৃষ্ট ধর্ম সংক্রান্ত অনুষ্ঠানাদি সম্প্রচার করা হয়। সম্মিলিত 'আরব প্রজাতন্ত্র, তুরস্ক ও অন্য কতগুলি দেশে বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীদের উপযোগী সাংস্কৃতিক কর্মসূচী রহিয়াছে। প্রচারকৃত খবরের মান স্থানীয় সংবাদপত্র, সংবাদ (সরবরাহ) প্রতিষ্ঠান ও বিদ্যমান সিনেমা শিল্পের লঘু আমোদ-প্রমোদের সঙ্গে সম্বন্ধযুক্ত। ঢাকায় ১৯৩৯ খৃ.-এর ১৬ ডিসেম্বর রেডিও স্টেশন স্থাপন করা হয়। বহু সংখ্যক মুসলিম দেশ বিস্তৃত এলাকা লইয়া গঠিত। জনবসতি . . সীমাবদ্ধ জায়গায় কেন্দ্রীভূত, মরু অঞ্চল দ্বারা ব্যাপকভাবে বিচ্ছিন্ন, তবে ইন্দোনেশিয়া সমুদ্র দ্বারা । নিরক্ষরতা সাধারণত খুব বেশী এবং অনেক ক্ষেত্রে স্বাধীন জাতীয় সত্তা সবেমাত্র অর্জিত হইয়াছে। সুতরাং তথ্য ও ভাবের প্রসার, সাধারণ জাতীয় মনোভাব গঠন ও শিক্ষামূলক বক্তৃতা বিস্তারে সম্প্রচারণ অত্যধিক মূল্যবান মাধ্যম । কিন্তু স্পষ্ট বার্তা গ্রহণে নিশ্চয়তার জন্য যাহা কার্ধকর সম্প্রগারণে অত্যন্ত প্রয়োজন, যুগপৎ ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ প্রচুর মূলধন খরচ অপরিহার্য করিয়া তোলে । ইন্দোনেশিয়ায় . আঞ্চলিক কেন্দ্রসমূহ নিজস্ব অনুষ্ঠান বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠিত করা হইয়াছে। কিন্তু সাধারণত সংস্থা খুবই কেন্দ্রীভূত । ট্রাঞ্জিস্টার সেট প্রচলনের ফলে ১৯৫৫ হইতে ১৯৬৫ দশকে শ্রোতা সেটের ঘনতা অত্যধিক বৃদ্ধি লাভ করিয়াছে। সর্বাধিক সংখ্যায় মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যে বিবিসির (78100 0090], 1967) মোটামুটি হিসাবে সেটের সংখ্যা এই সময়ে দুই হইতে বার মিলিয়নে উন্নীত হয়, মোটামুটিভাবে জনসংখ্যার প্রতি দশজনের জন্য একটি । দক্ষিণ এশিয়ার মুসলিম দেশটিতে ইহার সংখ্যা অতি নিম্নতর ছিল। . অধিকাংশ মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু জাতির জন্য তাহাদের সংশ্লিষ্ট ভাষায় প্রচারকার্য পরিবেশিত হয় । উদাহরণসম্বরূপ ইন্নাকে কুদীদের জন্য, ইরানে ই.বি.__৫/৯ ক ইযা'আ আহ্ওয়াযে “আরবদের জন্য, মরকো ও আলজিরিয়ায় বার্বার জাতির জন্য। তামাসেক (তুরেগ বার্বার) ও হশস্সানী “আরবীতে সম্প্রচার করে। অধিকাংশ দেশ আবার আবাসিক বিদেশী সংখ্যালঘুদের জন্য প্রচারকার্য ইতালীয় ও গ্রীকদের জন্য। কোন কোন দেশ বিদেশে অবস্থানরত নিজ আমেরিকা ও পশ্চিম আফ্রিকার জন্য, জর্দান দক্ষিণ আমেরিকার জন্য এবং তুরক্ক জার্মানীতে বসবাসকারী স্বদেশত্যাগী শ্রমিকদের জন্য । যে দেশে ভাষা আধুনিকীকরণ করা হইতেছে কিংবা ইহাতে জাতীয়তার ছাপ দেওয়া হইতেছে, যেমন তুকীঁ ও উর্দূ, সেইখানে সন্প্রচারণের একটি বিশেষ গুরুত্ রহিয়াছে; আর “আরব জগতে ইহার গুরুত্ সর্বসম্মতভাবে ব্যবহৃত “আরবী ভাষার নমুনা বিস্তারের জন্য । অধিকাংশ মুসলিম দেশ জনগণের কথিত ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে-এক কিংবা একাধিক বৃহৎ শক্তিবর্গের জন্য যাহারা সেই অঞ্চলের সহিত প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট এবং প্রতিবেশী রাষ্ট্রসমূহের জন্য । এইরূপ সম্প্রচারণ সার্থক হওয়ার উদ্দেশে উপযুক্ত, সম্ভবত বিদেশী কর্মচারী নিয়োগ এবং শক্তিশালী ট্রান্সমিটার কার্যকর হইলে প্রচারের মাধ্যম কেন্দ্রসমূহের (৫5010100 16199 5/81010125) জন্য প্রচুর অর্থ ব্যয় করিতে হয়। ভাষার মান ও বিষয়বস্তু গ্রহণকারী দেশের তুল্য মানের হইতে হইবে এবং রাজনৈতিকভাবে কার্যকর হওয়ার জন্য প্রচারকৃত ভাবধারা লোকসংখ্যার উল্লেখযোগ্য অংশের অন্তরে অনুভূতি জাগাইতে সক্ষম হইতে হইবে । এই সকল শর্ত পূর্ণ হইলে কেবল তখনই সম্প্রচার অভিযান সুপ্ত অনুভূতিকে কার্যকরভাবে উদ্দীপ্ত করে কিবা জনসাধারণ্যে বিদ্যমান অনুভূতির আকম্মিক বৃদ্ধি চিহ্নিত করিতে সতর্ককারী হিসাবে কাজ-করে। বেতার যুদ্ধ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে এবং সম্মিলিত "আরব প্রজাতন্ত্র ও ইরানের মধ্যে সংঘটিত হইয়াছে ।.“আরব জগতে ইহা পুনঃপুনঃ সংঘটিত হইয়াছে, যেখানে ইহা সাধারণ ভাষা দ্বারা সম্ভবপর হইয়াছে। মরক্কো ও আলজিরিয়ার মধ্যে ইহা সংঘটিত হয় ১৯৬৩ খৃষ্টানদের শরৎকালে যুদ্ধের সময় । তবে ইহাদের মধ্যে সম্মিলিত "আরব প্রজাতন্ত্র ইহার শক্তিশালী ট্রাশমিটার, উন্নত খবর পরিবেশন, তুলনামূলকভাবে উন্নত সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে সকল “আরব রাষ্ট্রের এক উল্লেখযোগ্য অংশের নিকট প্যান 'আরবৰ ও সমাজতান্ত্রিক কৌশলের অনুভূতি জাগানোর দরুন প্রায়ই প্রধান অভিনেতারূপে পরিগণিত হইত । সম্মিলিত “আরব প্রজাতন্ত্র প্রায় ৩০টি ভাষায়, ১৩টি আফ্রিকান ভাষাসহ, সপ্তাহে ৫৮৯ ঘণ্টা অনুষ্ঠান করিয়া বহির্দেশীয় সম্প্রচারকদের তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করে। ইহা সোভিয়েত রাশিয়ার ১৩৮১ ঘণ্টা; ভয়েস অব আমেরিকার ৯০৯ ঘন্টা এবং বিবিসির প্রায় ৪০টি ভাষায় ৬৬৩ ঘন্টা বহিঃপ্রচারের সহিত তুলনীয় । ইরান স্থানীয় ভাষা ছাড়া রাশিয়ান, ফরাসী, ইংরেজী, উর্দু, তুকী ও “আরবী ভাষায় সম্প্রচার করিয়া থাকে। পাকিস্তান ও তুরকব প্রতিটি দেশই বার কিংবা আরও অধিক ভাষায় সম্প্রচার করে। বাংলাদেশ ৬টি ভাষায় সম্প্রচার করিয়া থাকে। কষুদ্রতর শক্তিগুলির মধ্যে সোমালিয়া স্বাধীনতা লাভের তিন বৎসর পর ১৯৬০ খৃষ্টাব্দে সোভিয়েত রাশিয়া হইতে দুইটি ৫০ কিলোওয়াট ট্রান্সমিটার সং্রহ করিবার পর “বিশ্বে সংবাদ প্রেরণ' শুরু করে-_ সোমালী ভাষায় ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।