Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

“ইযযুদ-দীন ইব্ন “আবদু*স-সালাম মধ্যে বিলাইয়া দেন। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, বাগান কেনা হইয়াছে কি? শায়খ জবাব দিলেন, হা কিনিয়াছি, তবে জান্নাতে । আমি দেখিলাম দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠিয়াছে। দুর্দশাগ্রস্ত মানুষের কল্যাণে আমি সব টাকা দান করিয়া দিয়াছি। পৃণ্যবতী স্ত্রী জবাব শুনিয়া বলেন, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ (আমর বি'ল-মাঁরফ ওয়া নাহী 'আনি'ল-মুনকার), গোমরাহী ও বিদ'আতের প্রকাশ্য বিরোধিতা দায়িত্ব পালন করিতে গিয়া সমূহ বিপদ ও দুঃখকে হাসিমুখে বরণ করিয়া লইতে হইবে । ইলম ও ভাষাজ্ঞান হইতেছে “উলামার হাতিয়ার । দীনের মর্যাদা বৃদ্ধি ও দীনকে বিজয়ী করিবার জন্য প্রয়োজনে জীবনকে বাজি রাখিয়া মুশরিকদের প্রতিরক্ষা ব্যুহ ভাঙিয়া ফেলিতে হইবে । যে ব্যক্তি নিজের প্রাণের চাইতে আল্লাহকে প্রাধান্য দিবে, আল্লাহ তায়ালা তাহাকে অন্যদের তুলনায় অধিকতর প্রাধান্য দিবেন, আল্লাহর সন্তুষ্টি থাকিবে তাহার পক্ষে । জনগণকে সন্তুষ্ট করিবার জন্য যে ব্যক্তি ব্যস্ত হইয়া পড়ে, আল্লাহর রোষ পতিত হইবে তাহার উপর এবং আল্লাহ তাআলা জনগণকে তাহার প্রতি বিদ্রোহী করিয়া দিবেন। তৎকালীন সিরিয়ার বাদশাহ সালিহ ইসমা“ঈল আশংকা করেন, যেই কোন মুহুর্তে মিসরের বাদশাহ নাজমু"দ-দীন আয়্যুব তাহার দেশে হামলা চালাইতে পারেন। মিসরীয় হামলা প্রতিরোধে তিনি খৃষ্টান সৈন্যদের সাহায্য কামনা করিয়া এক চুক্তি সম্পাদন করেন। চুক্তিবলে খৃষ্টান সৈন্যরা দলে দলে সিরিয়ার বাজার হইতে অস্ত্র কিনিতে লাগিল। সেই সময় সিরিয়া ছিল আধুনিক অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন ও বিপণনের আন্তর্জাতিক বাজার । অস্ত্র ব্যবসায়িগণ শায়খ 'ইযযু"দ-দীন-এর নিকট ফতওয়া তলব করেন। তিনি ফতওয়া জারি করিয়া বলিলেন, খৃষ্টানগণ এইসব অস্ত্রশস্ত্র কিনিয়া ফুসলমানদের বুকে চালাইবে । তাই মুসলমানদের জন্য খৃষ্টানদের নিকট অস্ত্র ও গোলাবারুদ বিক্রয় করা হারাম । দীমিশকের উমায়যা মসজিদের : . দিক বিশ্লেষণ করেন । খুতবায় বাদশাহের জন্য দোআ করা বন্ধ করিয়া দেন। তিনি অত্যন্ত জোশের সহিত মুসল্লীদের লইয়া দো'আ করেনঃ “হে আল্মাহ! ইসলাম ও ইসলামের জ্নুগামীদের তুমি সাহায্য কর, ইসলামের দুশমনদের তৃমি ধ্বংস করিয়া দাও ।” ইহা ছিল সিরিয়ার বাদশাহর প্রতি প্রচণ্ড ধরনের আঘাত । “আল্লামা “ইযযু*দ-দীন ইব্‌ন “আবদু'স- সালাম-এর ঈমানদীপ্ত ঘোষণার কারণে রুষ্ট হইয়া বাদশাহ তাহাকে গ্রেফতারের হুকুম জারি করেন। শায়খ গ্রেফতার হইয়া কারাগারের অন্ধ প্রকোষ্ঠে চলিয়া যান। এইদিকে অস্ত্র উৎপাদনকারী ও ব্যবসায়ীরা শায়খের ফতোয়ার কারণে খৃষ্টানদের নিকট অস্ত্র বিক্রয় বন্ধ করিয়া দেয়। বহুদিন তিনি কারাগারে বন্দী ছিলেন । সিরিয়ার সাধারণ জনগণের ভক্তি দিন দিন শায়খের প্রতি বৃদ্ধি পাইতে লাগিল এবং বাদশাহর জনপ্রিরতা দ্রুত নিন্নগামী . হইয়া পড়িল। অবনতিশীল পরিস্থিতি অনুধাবন করিয়া বাদশাহ শায়খের সহিত আপোষ- রফার এক ফর্মূলা বাহির করেন। ইতোমধ্যে বাদশাহ জেরুসালেম নগরীতে আসেন। একদিন বাদশাহ জনৈক মন্ত্রীকে নিজের একটি রুমাল দিয়া নির্দেশ দেন যে, তিনি রাত্রিবেলা কারাগারে গিয়া উক্ত বমালটি শায়খকে হাদিয়া হিসাবে পেশ করিবেন এবং তোষামোদ করিয়া 0০017161715 ইযযু'দ-দীন ইব্‌ন “আবদু'স-সালাম তাহাকে বলিবেন, তিনি যেন বাদশাহর সহিত একটি সম্মানজনক আপোষ-রফায় উপনীত হন। তিনি যদি প্রস্তাবে সম্মত হন তাহা হইলে তাহার হারানো চাকুরী ও পদ ফিরাইয়া দেওয়া হইবে আর.তিনি যদি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহা হইলে কারাগার হইতে আনিয়া প্রাসাদ সংলগ্ন অপর একটি কক্ষে তাহাকে যেন বন্দী করিয়া রাখা হয়। সিদ্ধান্ত অনুযায়ী গতীর রাত্রিতে মন্ত্রী জেরুসালেম কারাগারে অন্তরীণ শায়খের প্রকোষ্ঠে হাধির হন এবং অত্যন্ত বিনয় ও তোষামোদের সহিত তাহার সহিত আলাপ করেন। মন্ত্রী তাহাকে বলিলেন। কারাগারের নিকটবর্তী রাজকীয় প্রাসাদে বাদশাহ অবস্থান করিতেছেন, আপনি যদি বাদশাহর দরবারে গিয়া তাহার হাতে চুমা দেন তাহা হইলে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিবে এবং আপনি পুরাতন চাকুরী ও অপরাপর সুযোগ-সুবিধা বর্ধিত আকারে পাইবেন । আপোষের এই হীন প্রস্তাব শুনিয়া শায়খ 'ইযযু*দ-দীন জেলখানার ভিতরে চিৎকার দিয়া বলেন ঃ ০০ ১০৯৪ ১০৪ ৯৪৪ 91 ০৮০৪০ ৮5 পুত 4715 ৭41 ১৯1 ১1৩ ৪ ৮01 51৩ 01 ১৬৪ 0 ১৪ এও ১৭ ৯৫৯51 15০৮3৪৮০ ৩] “আল্লাহর কসম! আরে বেওকুফ! বাদশাহর হাতে চুমা দিয়া ক্ষমা চাহিব ইহাত দূরের কথা, বাদশাহ যদি স্বয়ং আমার কক্ষে আসিয়া আমার হাতে চুমা দিতে চান আমি তাহাতেও রাজী হইব না। তোমরা এক জগতের বাসিন্দা, আমি আরেক জগতের । আল্লাহর শুকরিয়া, তোমরা যেই ভাবে মানব বন্দনায় ব্যস্ত আমি তাহা হইতে মুক্ত ।” বাদশাহর নির্দেশমত মন্ত্রী শায়খকে বন্দী করিয়া রাজপ্রাসাদে লইয়া আসেন । শায়খের কক্ষ আর বাদশাহর কক্ষ পাশাপাশি । প্রায় সময় তিনি পবিত্র কুরআন মাজীদ তিলাওয়াতে মশগুল থাকিতেন। একদা খৃস্টান প্রতিনিধি ও সৈন্যদের সম্বোধন করিয়া বাদশাহ বলেন, তোমরা কি কুরআন তিলাওয়াতের আওয়ায শুনিতে পাইতেছ? তাহারা জবাব দিলেন, হা। বাদশাহ বলেন, তিলাওয়াতকারী কে তাহা কি. তোমরা জান? তিনি সেই ব্যক্তি যিনি ফতওয়া দিয়া তোমাদের কাছে অস্ত্র বিক্রয় বন্ধ করিয়াছেন। তিনি মুসলমানদের বড় ইমাম । আমি তীহাকে বিচারক ও মসজিদের খতীবের পদ হইতে বহিষ্কার করিয়া কারাগারে বন্দী করিয়া রাখিয়াছি। তোমাদের স্বার্থে তাহাকে দামিশক নগরী হইতে বাহির করিয়া দিয়াছি। থৃষ্টানগণ এই জবাব শুনিয়া বলিলেন, “এই রকম দৃঢ়চেতা মানুষ যদি আমাদের পাদ্রীদের মধ্যে থাকিত তাহা হইলে তাহার পা ধুইয়া আমরা পানি পান করিতাম 1” ইসমা'ঈলকে পরাজিত করে। খৃষ্টান সৈন্যদের আগ্রাসী থাবা স্তব্ধ হইয়া যায়। শায়খ কারাগার হইতে মুক্তি পাইয়া সহীহ সালামতে মিসরের উদ্দেশ্যে যাত্রা করেন। মিসরের বাদশাহ নাজমু"দ-দীন শায়খের হাতে বায়'আত গ্রহণ করিয়া তাহাকে “আমর ইবনু'ল-আস মসজিদের খতীব, মিসরের আদালতের বিচারক এবং জরাজীর্ণমসজিদগুলির রক্ষণাবেক্ষণ ও সংক্কার বিভাগের প্রধান হিসাবে নিয়োগ দান করেন৷ পরবততীতে বাদশাহ যখন সালিহিয়্যা মাদরাসা প্রতিষ্ঠা. করেন, তখন শাফিঈ মাযহাবের শিক্ষা দেয়ার দায়িত্ব শায়খের উপর অর্পণ করেন। ফাখরু"দ-দীন “উছমান নামক জনৈক ব্যক্তি যিনি রাজপ্রাসাদের

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।