আল-ইমারাতু'ল-আরাবিয়্যাতু'ল-মুস্তাহিদা থাকিবে । তাহারা আরও দাবী করেন. যে, পরিষদ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্তই সর্বসম্মত হইতে হইবে। সর্বসম্মত অথবা অধিকাংশ সিদ্ধান্তের প্রশ্নে মতবিরোধ থাকিলেও চুক্তিবদ্ধ রাজ্যগুলি ভোটাধিকার ক্ষেত্রে সম অধিকার দাবী করে । আবু জণবী সংখ্যাগরিষ্টের সিদ্ধান্তের নীতিতে সর্বাধিক জৌর দেয় ।.সম্তব্ত প্রস্তাবিত পরামর্শ পরিষদে আসন বণ্টন প্রশ্নে সর্বাধিক মতভেদ ছিল। বাহ*রায়ন জনসংখ্যাভিত্তিক প্রতিনিধিত্বের দাবী করে যাহাতে সে অপর আটটি রাজ্যের সম্মিলিত আসন সংখ্যার দিগুণ আসন লাভ করিত। এই একমাত্র কারণেই আঁট্যান্য রাজ্য সমান আসন সংখ্যা দাবী করে। শক্তির জন্যই ছিল না, বরং ইহার জনগণের উচ্চতর দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার কারণেও ছিল। সম্ভবত. একমাত্র এই সর্বাধিক শক্তিশালী কারণেই নয়টি শায়খ-শাসিত রাজ্যের ফেডারেশনের ধারণা দুর্বল হইয়া পরিণামে ভাঙ্গিয়া যায়। ৃ অপর একটি গুরুততুপূর্ণ কারণ ছিল দুইটি শায়খ-শাসিত রাজ্যের উপর উদ্যত খড়্গের ন্যায় আঞ্চলিক দাবী, বাহ'রায়নের উপর পারস্যের সার্বভৌমত্ এবং অপরটি উমানের সীমান্ত বরাবর বুরায়মী মরদ্যানসহ শায়খ-শাসিত আবুজাবী রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশের উপর সাউদী “আরবের দাবী । পারস্যের দাবীর বিরুদ্ধে সমর্থন লাভের ইচ্ছা ফেডারেশনে যোগদানের ক্ষেত্রে বাহ'রায়নের সিদ্ধান্তকে বহুলাংশে প্রভাবিত করিয়াছিল । যাহা হউক, অন্যান্য রাষ্ট্র বাহ'রায়নের কাজিক্ষিত সমর্থন দানের মাধ্যমে পারস্যকে অসন্তুষ্ট করিতে অনিচ্ছুক ছিল । উদাহরণস্বরূপ, নিবিড় ব্যবসায়িক সম্পর্কের কারণে দুবাই পারস্যের সহিত কোনরূপ বিবাদে জড়িত হইতে অত্যন্ত অনিচ্ছুক ছিল। একইভাবে .অধিকাংশ শায়খশাসিত সাউদী আরবের সহিত আবুজাবীর সীমান্ত বিরোধে জড়িত হইতে ইচ্ছুক ছিল না। বশতশরের সহিত সাউদী সম্পর্ক অনেক বৎসর ধরিয়াই অন্তরঙ্গ ছিল; পক্ষান্তরে আবৃজাবীর সহিত সম্পর্ক ছিল সুদূর এবং কখনও কখনও বংশপরম্পরায় শক্রতাপর্ণ। বাহরায়ন পারস্যের বিরুদ্ধে সাউদী কূটনৈতিক সাহায্যের উপর ভরসা করিত; পক্ষান্তরে দুবাই চুক্তিবদ্ধ উমানের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার জন্য আবৃজশবীর সহিত দীর্ঘ প্রতিছন্দিতায় লিপ্ত ছিল। পার্স্যো-বাহরায়ন সমস্যা সম্পর্কে একটি সিদ্ধান্ত: গৃহীত হইলে ১ রাবী'উল-আওয়াল, ১৩৯০/মে, ১৯৭০ সনে নয়টি শায়খশাসিত রাজ্যের ফেডারেশন সংক্রান্ত আলাপ-আলোচনা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। উভয় _ দলের.ও সংরক্ষক শক্তি বৃটেনের অনুরোধে শায়খশীসিত রাজ্যের ভবিষ্যত রাজনৈতিক মর্যাদা ও পারস্যের সহিত ইহার সম্পর্কের ব্যাপারে বাহরায়নের জনগণের ইচ্ছা নির্ধারণের উদ্দেশে মুহণররাম ১৩৯০/মার্চ ১৯৭০ সনে জাতিসংঘের মহাসচিব একজন ব্যক্তিগত প্রতিনিধি নিয়োগ করেন। উক্ত: পিজা ভিতরে কিনে একটি পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাবীতে প্রায় এঁক্যবদ্ধ এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণ একটি “আরব রাষ্ট্র স্থাপনে ইচ্ছুক। নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ১১ মে তারিখে রিপোর্টটি অনুমোদন করে এবং এ মাস (রাবী“উল-আওয়াল, ১৩৯০)-এর শেষ দিকে পারস্য সরকার উহা গ্রহণ করে'। বাহ'রায়নের উপর পারস্যের দাবী পরিত্যক্ত হইলেও ফেডারেশনের আঞ্চলিক অখপ্ততার প্রতি অন্যান্য হুমকির উপর ইহার কোন প্রভাব পড়ে নাই, যদিও এ সময় হইতে ইহা “আরব আমীরাত. ফেডারেশনের প্রতি বাহরায়নের দৃষ্টিভঙ্গী নির্ধারণ করে। মে মাসের প্রথম সপ্তাহে সাউদী “আরব ই.বি.-_৫/৭ | 0০017161715 ৪৯ রা আল-ইমারাতু'ল-আরাবিয়্াতু'ল-মুস্াহিদা আবৃজাবীর পশ্চিমে ও দক্ষিণ অঞ্চল. এবং বুরায়মী মরূদ্যানের উপর পুনরায় দৃঢ়রূপে তাহাদের দাবী উত্থাপন করে । এক পক্ষকাল পরে পারস্য আবু মূসা দ্বীপপুঞ্জ ও হুরমুষ প্রণালীর পশ্চিমে উপসাগরের কয়েক মাইল অভ্যন্তরে অবস্থিত বৃহত্তর ও কষুদ্রতর তুনব (ভূন্ব-ই-বুষুরক ও নাহিয়্য তৃনব)- -এর, উপর দাবী উত্থাপন করে । আবূ মুসা এই সময় অবধি চুক্তিবদ্ধ শায়খ শাসিত রাজ্য আশ-শারিকার একটি অধিকতৃ রাজ্যে ও তুন্বস রাসূল-খায়মার মালিকানাধীন বলিয়া.বিবেচিত হইত। পারস্যের দাবী নিশ্চিতরূপে প্রত্যাহত হইবার পর আবু মূসা ও.তুনবস - ৩২১ আধিপত্যের ভীতি শুধু ইহার সংখ্যাসংক্রান্ত বিরোধ আশ-শারিকণ ও রা'সূল- খায়মার পক্ষাবলম্বন করিয়া পারস্যের সহিত সংঘর্ষের নৃতন উৎস সৃষ্টি করিতে বাহরায়নীগণ ইচ্ছুক ছিল না। এই সতর্কতী, প্রস্তাবিত ফেডারেশনে বাহরায়নের স্বার্থ ও মর্যাদার প্রতি প্রদত্ত গুরুত্ অপর্যাপ্ত বিবেচিত হইবার কারণে অসন্তোষ এবং সাউদী “আরবের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে আবৃজশবীর পক্ষাবলম্বন অনীহার সহিত যুক্ত হইয়া বাহ'রায়নকে ১৯৭০ সালের মে মাসের পরে এসব রাজনৈতিক কর্মপন্থা অনুসরণে অনুপ্রাণিত করে যাহা ক্রমাবয়ে ইহাকে ফেডারেশনের বিপরীত স্বাধীনতার দিকে আকর্ষণ করে। কিছুটা' অভিমান ও কিছুটা রাজনৈতিক সুবিধা অর্জন ও পরিণাম দর্শিতার কারণে কণাতশরকে বাহরায়নের অভিপ্রায় অনুসারে চলিতে হইত (এক শতাব্দী ধরিয়া ইহার শাসক পরিবার বাহ-রায়নের সহিত সংঘর্ষে লিপ্ত ছিল)। বৃটেনে ১৯৭০ সালের জুন নির্বাচনে ক্ষমতাপ্রাপ্ত রক্ষণশীল সরকার ইহার পূর্বতন সরকারের ঘোষিত সিদ্ধান্ত অনুসরণে ১৯৭১.সালের শেষে উপসাগরীয় এলাকা হইতে রিয়া আসিবে এই ঘোষণা চূড়ান্ত উদ্দীপনা যোগায় (সিদ্ধান্তটি ১৯৭১ সালের মার্চ মাসে ঘোষিত 'হইলেও ইহা কিছু দিন আগেই গ্রহণ করা হইয়াছিল বলিয়া প্রমাণ রহিয়াছে)। বাহ"রায়ন, ২২ জুমাদা"ছ'-ছানী, ১৩৯৯/১৪ আগস্ট, ১৯৭১ তারিখে স্বাধীনতা ঘোষণা করে এবং কশতণর ১১ রাজাব, ১৩৯১/১ সেপ্টেম্বর, ১৯৭১ সনে কণতার বাহ'রায়নের পদাঙ্ক অনুসরণ করে।': কয়েক সপ্তাহ পূর্বে চুক্তিবদ্ধ (0%710191 দির ছয়টি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, নয়টি শায়খশাসিত রাজ্যের ফেডারেশন গঠন অসন্ভব বিধায় তাহারা নিজেরাই একটি ফেডারেশন গঠন করিবে । তদনুসারে ২৫ জুমাদাল-আওয়া'ল, ১৩৯১/১৮ জুলাই, ১৯৭১ সনে দুরাইতে সংযুক্ত আরব আমীরাতে (আল-ইমারাতু'ল-“আরাবিয়্যাতু'ল .মুত্তাহিদা) নামে একটি চুক্তিবদ্ধ ফেডারেশনের গঠন ঘোষণা করা হয়। রাস্সূ'ল-খায়মার. শাসক শায়খ সাক্র ইব্ন মুহশম্মাদ আল-কণসিমী কিছুটা তৃনবস-এর প্রতি পারস্যের দাবীর বিরোধিতার ব্যাপারে ইহার সদস্যগণ তীহাকে সক্রিয় সহযোগিতা না দেওয়ায় এবং অংশত আবৃজণবী ও দুবাই-এর শাসকগণ ফেডারেশনে যে মর্াদা ও ক্ষমতার অধিকারী ছিল তাহার প্রতি ঈর্ধাবশত ফেডারেশনে যোগদান করিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তীহার সহযোগী. কণসিমী শাসক, আশ-শারিকণর শায়খ খালিদ . ইব্ন,মুহণম্মাদ আবূ মৃসা দ্বীপে পারস্যের কর্তৃতৃ সম্প্রসারণের প্রশ্নে অধিকতর নমনীয় মনোভার প্রদর্শন করেন । নভেম্বরের শেষের দিকে বার্ষিক নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি ও আবু মৃসার অদূরবর্তী সামুদ্রিক তৈল ক্ষেত্র হইতে আহরিত তৈলের.সমান অংশ প্রাপ্তির বিনিময়ে পারস্যের অধিকারের প্রতি তাহার সম্মতি পাওয়া গিয়াছিল। ১৯ শাওয়াল, ১৩৯১/৩০ নভেম্বর, ১৯৭১, - চুক্তিবদ্ধ রাজ্যগুলির সহিত বৃটেনের বিশেষ সন্ধি সম্পর্ক সরকারীভাবে
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।