0০017161715 ইমামুদ্দীন বাঙ্গালী নিকট সমবেত হইতে এবং অর্থ দিয়া সাহায্য করিতে থাকেন । ১৮২৬ সালের ১৭ জানুয়ারী সায়্যিদ সাহেব হিজরতের পথে পা রাখেন এবং উত্তর করেন। বাংলাদেশে এই জিহাদী আন্দোলনের পটভূমি সৃষ্টি করিয়া মাওলানা সীমান্ত প্রদেশে চলিয়া যান। সেখানে তিনি সায়্িদ সাহেবের বিশিষ্ট দলের অন্তর্ভুক্ত হন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। ইমামুদ্দীনের সীমান্তে চলিয়া যাইবার পরও বাংলাদেশ হইতে সীমান্তে মুজাহিদদের গমনাগমন অব্যাহত থাকে । বাংলাদেশে মাওলানা ইমামুদ্দীন-এর ব্যাপক প্রচারণার ফলে ইহা সম্ভব হইয়াছিল।,শেষের দিকের কাফেলাসমূহের মধ্যে বাংলাদেশ হইতে মাওলানা ইমামুদ্দীন-এর ভাই মৌলভী “আলীম উদ্দীন-এর নেতৃতেে একটি দলও সীমান্ত প্রদেশে গিয়াছিল। এই দল সীমান্তের কালাবাগে সায়্যিদ জা“ফার “আলী নকভীর দলের সহিত মিলিত হয়। মৌলভী আলীম উদ্দীন বালাকোটের যুদ্ধে শাহাদত বরণ করেন। সায়্যিদ সাহেব সীমান্তের সোয়াত জেলা ভ্রমণের পর এই জেলার অন্তর্গত পানজতার নামক স্থানে মুজাহিদদের জন্য সম্পূর্ণ বিরাণ জায়গায় একটি বসতি আবাদ করেন এবং একটি মসজিদ নির্ধাণ করেন। এই জায়গাটি মরদান জেলার উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পাহাড়ঘেরা একটি নিরাপদ স্থান । এইখানে তিনি একটি দুর্গ নির্মাণ করেন যাহার চারিদিকের প্রাচীরগুলি ছিল পাথরের । দুর্গের চার কোণে চারটি বুরুজ ছিল এবং প্রধান প্রবেশ পথ ছিল পূর্ব দিকে । উত্তর-পূর্ব কোণের বুরুজে সায়্যিদ সাহেব অবস্থান করিতেন। ইহার নিকটেই তাহার বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকিতেন। সায়্যিদ সাহেবের কামরার সহিত লাগানো ঠিক পশ্চিম পার্থের দুইটি কামরায় থাকিতেন যথাক্রমে মৌলভী ওয়ারেছ আলী বাঙ্গালী এবং মাওলানা ইমামুদ্দীন বাঙ্গালী । | নানান মরা ানি লাম ডিন নিঃসন্দেহে বালাকোটের যুদ্ধে বাংলাদেশের মুজীহিতদের অনুপম নিষ্ঠা ও বলিষ্ঠ ভূমিকাই নিদের্শ করে । বলা হইয়া থাকে, হাজারা জেলার অন্তর্গত তানুলির শাসনকর্তা পায়েন্দা খান সায়্যিদ সাহেবের প্রতি মুখে আনুগত্য প্রদর্শন করিলেও গোপনে বিরোধিতা করিতেন । তাই তাহার সহিত দেখা করিয়া তাহাকে সম্মত করাইবার জন্য সায়্যিদ সাহেবের সহিত যে লোক মনোনয়ন লাভ করিয়াছিলেন তাহাদের মধ্যে মাওলানা বাঙ্গালী অন্যতম। ১৮৩১ সালের প্রথম দিকে সায়্যিদ সাহেব পেশোয়ার দখল করিয়া তাহাকে সাদরে অভ্যর্থনা জানায় । তিনি সুবিস্তৃত অঞ্চলে শরীয়তী, শাসন প্রবর্তন করিবার পূর্ণ সুযোগ পান । আম্ব হইতে মরদান পর্যন্ত তাহার অধিকার স্বীকৃতি লাভ করে । পেশোয়ারে সায়্যিদ সাহেবের থাকিবার ব্যবস্থা প্রথমে : গুরপাথরী সরাইখানায় করা হয় । ইহা অনেকটা দুর্গের মত সুরক্ষিত ছিল। পর্যায়ক্রমে আট ব্যক্তি সায়্িদ সাহেবের পাহারায় নিযুক্ত থাকিতেন। ইহাদের মধ্যে দুইজন রায়বেরেলীর সায়্যিদ ঈসমাঈলের দলের, দুইজন মাওলানা ইমামুদ্দীন বাঙ্গালীর, দুইজন মৌলভী সালাহ উদ্দীন ফলতির দলের এবং দুইজন মৌলভী আব্দুল হাকিম ফলতির দলের ছিলেন। তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থায়ন কর্মপদ্ধতি (£517-200217)6701 3000700176) হইতে এই কথা প্রতীয়মান হয় যে, সায়্যিদ সাহেবের বিশিষ্ট দল চারটি ভাগে বিভক্ত ছিল, যাহার একটির নেতৃত্বে ছিলেন মাওলানা ইমামুদ্দীন বাঙ্গালী । মি ১৮৩১ সালের ৬ মে বালাকোটের ময়দানে সায়্িদ সাহেব শহীদ হইবার পর তাহার আন্দোলনের তীব্রতা হবাসপ্রাপ্ত হয় এবং তাহার মুরীদদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। পাটনার সাদিকপুরী দলের. নেতা মাওলানা বিলায়েত “আলী সায়্যিদ সাহেবের অদৃশ্য হইয়া যাওয়ায় বিশ্বাস করিতেন। অপর দিকে মাওলানা ইসহাকের নেতৃত্ে দিল্লী দলের সদস্যরা সায়্িদ সাহেবের শাহাদাতে বিশ্বাস করিতেন। তীহারা জিহাদী আন্দোলন হইতে সরিয়া মুসলমানদের ঈমান-আমল বীচাইবার জন্য আপাতত লেখাপড়া শিক্ষার প্রতি বিশেষ জোর দেন। দিল্লী দলের মাওলানা মামলুক “আলী ও বিশিষ্ট আলিমগণ দিল্লীর গাষী উদ্দীন কলেজে (দিল্লী কলেজ) শিক্ষকতা শুরু করেন। মাওলানার এইসব ছার্ররাই উনিশ শতকের শেষার্ধে মুসলিম চিন্তাধারা প্রবাহ ও সংস্কৃতিতে আধুনিকতাবাদ প্রচলন করেন। এক ছাত্র. মাওলানা কাসিম নানৃতুবী (র) ১৮৬৭ সালে দেওবন্দে দারুল উলৃম নামে মাদরাসা স্থাপন করিয়া মুসলমানদের দীনি শিক্ষার পথ সুগ্রম করেন এবং অপর শিষ্য স্যার সায়্যিদ আহমাদ খান ১৮৭৭ সালে প্রতিষ্ঠা করেন আলীগড় কলেজ, যাহা পরবর্তীতে আলীগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় | . অপরদিকে বালাকোটের যুদ্ধের পর মাওলানা ইমামুদ্দীন বাঙ্গালী দেশে ফিরিয়া আসেন। তিনি জিহাদের পরিবর্তে মুসলমানদের মধ্যে ধমীয়ি ও সামাজিক সংস্কার আন্দোলনের প্রতি বিশেষ জোর দেন এবং জীবনের বাকী অংশ নোয়াখালী, চট্টগ্রাম ও ব্রিপুরা (বর্তমান কুমিল্লা) জেলার মুসলমানদের হেদায়াতের কাজে অতিবাহিত করেন। তৎকালীন বাংলাদেশের এতদঞ্চলের ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের বর্ণনা দিতে গিয়া-চট্গ্রামের প্রখ্যাত ইতিহাসবিদ হামিদুল্লাহ খান লিখেন, “সেই সময় কতিপয় ভবঘুরে ও পর্যটক ফকির মুসলমান (চট্টগ্রামে) আগমন করে এবং হিন্দু ও মগদের মন্দিরের ন্যায় বিখ্যাত সুলতানুল আরেফীন বায়াধীদ বিস্তামী ও হজরত শায়খ আবদুর কাদের জিলানী প্রমুখের নামে কয়েকটি মিথ্যা কবর ও যিয়ারতকেন্দ্ গড়িয়া তোলে । অথচ এ বুযুর্গ ব্যক্তিগণ কখনও-.ভারতে (চট্টগ্রামে) আগমন ইহা পরবর্তীকালে ধীরে ধীরে তীর্থকেন্দ্র হইয়া দীড়ায়।”। নি মূর্খতা, অহংকার এবং হীনমন্যতার প্রাদুর্ভাব সর্বত্র স্থানীয় মুসলমান সমাজকে দীর্ঘকাল নানা অনৈসলামী আচার-ব্যবহার, কুসংস্কার ও অন্ধবিশ্বাসে পরিবেষ্টিত রাখিবার পর একজন স্বনামখ্যাত আলেম এবং অপরজন ধর্মপ্রাণ সূফীর দীর্ঘ সাধনার ফলে মুসলিম সমাজ এই অন্ধকার সমর্থ হইয়াছিল । হামিদুল্লাহ খান এই দুই জনকে যথাক্রমে হাজী,গাজী, আলেম, ফাযেল ও মুজাহিদ মাওলানা ইমাম উদ্দীন (বাঙ্গালী) এবং হাজী, গাজী, পীর ও মোর্শেদ সুফী নূর মোহাম্মদ (নিষামপুরী)-রূপে উল্লেখ করেন। ৃ মাওলানা ইমামুদীন-সপ্পর্কে জালা যায় যে; তিনি গ্রামের পথে-প্রা্তর হাঁটিয়া বেড়াইতেন এরং জনগণকে হেদায়াত বাণী শুনাইতেন। তাহার কথায় এমন প্রভাব ছিল যে;-সাধারণ মানুষ হষ্টচিত্তে তাহার কথা মানিয়া চলিত।-ভ্রমণকালে দুইজন ছাত্র তাহার সঙ্গে থাকিত, যেখানে যখনই সুযোগ পাইতেন সাধারণ জনগণকে শিক্ষা দিতে তিনি কার্পণ্য করিতেন না। চিনি নয উ্রিজাি রজার রি এিটিিনিনা ডিও ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।