Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমামুদ্দীন বাঙ্গালী লাভ করেন এবং কিছুকাল অবধি নিজ শায়খ কু'ত'বুদ্দীন বাখতিয়ার-এর দীক্ষা গ্রহণ করেন। মাহ্র-জাহানতাৰ (১4২ ১৫০) গ্রন্থে উল্লেখ রহিয়াছে যে, তিনি ৭৮০ হি. ইনতিকাল করেন। . গ্রন্থপঞ্জী ৪ (১) “আবদু'ল-হণয়্যি আল-লাখনাবী, নুহাতু'ল-খাওয়াতির, ২য় সণ্ড হায়দরাবাদ সি রি ১৩। | হামদ মূসা ইমামুদ্দীন বাঙ্গালী (৮1১ ১:4|। ০ 1) $ (১৭৮৮-১৮৫৯), মাওলানা, উনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত “আলিমে দীন, দরবেশ ও সূফী সাধক । বালাকোটের মুজাহিদ সায়্যিদ আহমাদ শহীদ বেরেলবী (র)-এর অন্যতম খলীফা । জীবনের এক উল্লেখযোগ্য সময় তিনি সায়্যিদ আহমাদ শহীদ বেরেলবীর সহকর্মী হিসাবে বিভিন্ন অঞ্চল সফর, হজ্জবত পালন ও বালাকোটের যুদ্ধের সময় গুরুতুপূর্ণ খিদমত, সেবা কর্ম ও অর্পিত দায়-দায়িত্‌ প্রতিপালন করেন। বালাকোটের যুদ্ধের পর মাওলানা . ইমামুদ-দীন বাঙ্গালী স্বদেশে প্রত্যাবর্তন করিয়া নোয়াখালী, টায় ও ত্রিপুরায় ধর্মীয় সংক্কার আন্দোলন পরিচালনা করেন। তিনি ১৭৮৮ সালে নোয়াখালী জেলার রৌশনাবাদের অধীন আম্বরাবাদ _ পরগনার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র তিন বৎসর বয়সে তিনি পিতৃহারা হইলে তীহার মাতা দ্বিতীয় বিবাহ করেন এবং শিশু ইমামুদ-দীনও মাতার সহিত তাহার সৎ পিতার বাড়িতে বড় হইতে থাকেন। বাল্যকাল হইতে লেখাপড়ার প্রতি ইমামুদ-দীনের প্রবল ঝৌক ছিল, কিন্তু সৎ পিতা ছিলেন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ও অমনোযোগী । তাই বাধ্য হইয়া ইমায়ুদ-দীনকে ছোটবেলায় লেখাপড়া শেখার উদ্দেশ্যে গৃহত্যাগ করিতে হয়। প্রথমে তিনি ঢাকায় এবং পরে কলিকাতায় পড়ালেখা সম্পন্ন করেন। কোন মাদরাসায় অধ্যয়ন করেন তার নাম জানা যায় নাই । লেখাপড়া শেষে মাওলানা ইমামুদ-দীন বাঙ্গালী মৌলভী ইসরাঈল খানের সহিত.দিল্লী যান এবং তথাকার প্রসিদ্ধ পীর শাহ গোলাম “আলী (র)-র মাদরাসায় শিক্ষকতার পেশায় যোগ দেন।. তাহার “ইলম-আমল ও তাকওয়ায় মুগ্ধ হইয়া নোয়াখালীর রামগতি দায়েরা শরীফের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সূফী সাধক হযরত চাদ শাহ ফকির (র) নিজের মেয়ের সহিত তাহার বিবাহ দেন। জনৈক অজ্ঞাত লেখক কর্তৃক রচিত পীরতত্ব নামক কাব্যগ্রন্থে এই বিবাহের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ রহিয়াছে। _.. পরবতীতে তিনি দিল্লীতে উপমহাদেশের প্রখ্যাত “আলিম শাহ “আবদু'ল-“আযীয দেহলভীর শিষ্যত্‌ গ্রহণ করেন৷ এই সময়ে রায়বেরেলীর সায়্িদ আহমাদ শহীদের নাম ও খ্যাতি দিল্লীর চারিদিকে ছড়াইয়া পড়ে । মাওলানা ইমামুদ-দীন তাহার দরবারে গমনের ইচ্ছা পোষণ করেন এবং একদিন তিনি আত্মিক সাধনার উদ্দেশ্যে দিল্লীতে সায়্যিদ সাহেবের এক মাহফিলে যোগদান করেন। কিন্তু সায়্িদ সাহেবের প্রতি তিনিআকর্ষণ বোধ করেন নাই। তাই তিনি.কিছু না বলিয়া সেখান হইতে প্রস্থান করেন। ইহার কিছুদিন পর ১৮২০ সালে সায়্যিদ আহমাদ শহীদ লক্ষ্ৌ গমন করেন এবং সেখানে নয় সপ্তাহের মত অবস্থান করেন শত শত মুসলমান এই সময়ে তাহার হাতে বায়'আত হইয়া তাহার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তাহার আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেন। ঘটনাক্রমে এই সময়ে ইমামুদ্দীন বাঙ্গালীও লক্ষৌতে উপস্থিত ছিলেন।, একদিন তিনি সায়্যিদ সাহেবের খিকিরর মাহফিলে উপস্থিত ইয়া হার বিকিরের তালিম অভি হন 0০017161715 ইমামুদ্দীন বাঙ্গালী এবং এখানেই তিনি সায়্িদ সাহেবের হাতে বায়“আত গ্রহণ করেন। অতঃপর তাহার জীবনের মোড় পরিবর্তিত হয়। তিনি সব সময়ই সায়্যিদ সাহেবের সানিধ্যে থাকিয়া তাহার নিকট হইতে অধ্যাত্বিক জ্ঞান (ইলমে মারফিত) লাভ করেন। লক্ষৌ হইতে মাওলানা ইমামুদ-দীন সায়্যিদ সাহেবের সফর সঙ্গী হইয়া যান। সায়্যিদ সাহেব রায়বেরেলীতে কিছুদিন অবস্থানের পর পবিত্র হজ্জবরত পালনের উদ্দেশ্যে ১৮২১ সালের ৩০ জুলাই ৪৩০ জন মহিলা ও পুরুষের যে কাফেলা লইয়া রায়বেরেলী হইতে রওয়ানা হন, তাহাদের মধ্যে ইমামুদ্দীন বাঙ্গালীও ছিলেন। ১৮২১ সালের ৩ আগস্ট সায়্যিদ সাহেব তাহার হজ্জের কাফেলা লইয়া উত্তর প্রদেশের দালমু হইতে নৌকাযোগে গঙ্গা নদী দিয়া নভেম্বর মাসে কলিকাতায় আসিয়া পৌছান। এইখানে তিনি তিন মাস অবস্থান করেন এবং দলে দলে লোক আসিয়া তীহার শিষ্যত্ব গ্রহণ করে। সায়্যিদ সাহেবের কলিকাতায় অবস্থানকালে মাওলানা ইমামুদ্দীন তাহার লইয়া নিজ জন্মভূমি নোয়াখালী প্রত্যাবর্তন করেন। সায়্িদ সাহেব বলিলেন, তাহার মাতা যদি হজ্জব্রত পালন করিতে আথহী হন তবে যেন তীহাকে লইয়া আসেন । বিশেষ অসুবিধাবশত মাওলানার মাতা যাইতে পারেন নাই, দেখা করিতে কলিকাতা যান এবং শিষ্যত্ব গ্রহণ করেন। এইসব লোক সায়্যিদ সাহেবকে তাহাদের এলাকায় আসিবার জন্য অনুরোধ জানান, কিন্তু হজ্জের জাহাজ প্রস্তুত থাকায় এবং হাতে. পর্যাপ্ত সময় না থাকায় সায়্যিদ সাহেব দুঃখের সহিত তাহার অপরাগতা প্রকাশ করেন । তিনি মাওলানা ইমামুদ্দীন বাঙ্গালী ও সূফী নূর মুহাম্মদ নিজামপুরীকে এইসব এলাকায় মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য খিলাফত দান করেন। ১৮২২ সালের প্রথমভাগে সায়্যিদ সাহেব তাহার ৭৫০ জন সঙ্গী লইয়া হজ্জের উদ্দেশ্যে কলিকাতা হইতে রওয়ানা. হন। পুরা কাফেলাকে দশটি দলে বিভক্ত করিয়া প্রত্যেক দলের জন্য একটি করিয়া জাহাজ ও একজন এবং ধীর গতিসম্পন্ন জাহাজ দরিয়া-ই-বাকা পছন্দ করেন এবং সবার শেষে কলিকাতা ত্যাগ করেন। সায়্যিদ সাহেবের জাহাজের যাত্রী সংখ্যা ছিল ১৫০ জন যাহার অধিকাংশই ছিল তাহার নিকট-আত্মীয় । মাওলানা ইমামুদ্দীন অর্জন করেন। পবিত্র হজ্জবত পালনশেষে ১৮২৩ সালের অক্টোবর মাসে সায়্যিদ সাহেব কলিকাতায় প্রত্যাবর্তন করেন এবং ১৮২৪ সালের ২৪ এপ্রিল তিনি মুঙ্গের, আযীমাবাদ ও এলাহাবাদ হইয়া রায়বেরেলী পৌঁছেন। সায়্যিদ সাহেব কলিকাতা পৌছিবার পর মাওলানা ইমামুদ্দীন তাহার নির্দেশক্রমে পূর্ব বাংলার জনগণের মধ্যে তরিকায়ে মুহাম্মদী আন্দোলনের ক্ষেত্র সম্প্রসারণের উদ্দেশ্যে স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং নোয়াখালী, ত্রিপুরা ও চট্টগ্রামের মুসলমানদেরকে এই আন্দোলনের পথে উদ্বুদ্ধ করেন। জন্য সর্বশক্তি নিয়োগ করেন । এইজন্য তিনি শহর, নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলসমূহ পরিভ্রমণ করেন। তীহার শিষ্যরাও উপমহাদেশের বিভিন্ন এলাকা হইতে.লোক সংগ্রহ করিতে থাকেন। অতঃপর সায়্যিদ সাহেব শিখদের বিরুদ্ধে জিহাদ পরিচালনার উদ্দেশ্যে সীমান্ত প্রদেশ রওয়ানা হইয়া যান। ব্যাপক প্রচারণার ফলে বিভিন্ন এলাকার লোকজন সায়্িদ সাহেবের

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।