Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ইমামাত কড়াকড়িভাবে ইমামাতের ন্যায়পরায়ণতার (আদৃল) উপর একান্ত নির্ভরশীল । এঁশী আইনের যে কোনও রকমের লংঘন হইলে ইমাম তাহার . বৈধতা হারাইবেন এবং তাহাকে অবশ্যই অপসারণ করিতে হইবে । এজন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করিতে হইবে । অন্যাধ্য ইমাম ও তীহার সমর্থকগণ _ অনুশোচনা না করা পর্যন্ত অবিশ্বাসী হিসাবে গণ্য হইবেন.। এইভাবেই “উছমান ও “আলী (রো) উভয়েই অবিশ্বাসী হইয়া যান যদিও গোড়ার দিকে তাহাদের ইমামাত বৈধ ছিল । যদি কোনও মুসলিম তীহাদের সহিত সম্পর্ক ছিন্ন না করে (তাবার্রা”, তাহা হইলে তাহারাও তাহাদের অবিশ্বাসী হওয়ার অংশীদার হইবে । একইভাবে যদি কোন মুসলিম বৈধ ও ন্যায়সঙ্গত ইমাম যেমন আবু বাক্‌র ও “উমার (রা)-র সঙ্গে নিজেদের একাত্মতা বা সংহতি (তাওয়াল্লা) ঘোষণা না করে তাহা হইলে সে অবিশ্বাসী হইবে । প্রচলিত _ খারিজী মতবাদ অনুসারে একজন ইমামের প্রতিষ্ঠা বাধ্যতামূলক । কেবল নাজাদাত নাকি এই অভিমত দেন যে, মুসলিমগণ যদি নিজেরা নিজেদের মাঝে বৈধ ও ন্যাধ্য আচরণ নিশ্চিত করিতে পারে তাহা হইলে তাহাদের জন্য একজন ইমামকে প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক হইবে না। ইমাম নির্বাচিত হইবেন । দুইজন ন্যায়পরায়ণ মুসলমানের আনুগত্যের অঙ্গীকারের মাধ্যমে ইমামাত আইনত চুক্তিবদ্ধ হয়। আর সমাজের সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিই কেবল ইমামাতের অধিকারী । মাঝে মাঝে খারিজীগণ তাহাদের ইমামদের উপর শর্তারৌপ করেন যে, যদি আরও প্রার্থী পাওয়া যায় তাহা হইলে বর্তমান ইমামকে ইমামাত ছাড়িয়া দিতে হইবে। অবশ্য ইমামের উপর এই শর্তারোপের বিষয়টি অন্যদের মতে অবৈধ বিবেচিত হয় । খারিজী মতবাদে ইমামাতে কুরায়শ বংশের লৌকদের বিশেষ সুবিধা বা অধিকারের বিষয়টি প্রত্যাখ্যাত হয় । উহাতে বলা হয়, কোনও যোগ্য মুসলিম তিনি যদি . দাস বংশোদ্ভীতও হইয়া থাকেন, ইমামাতের যোগ্য হইবেন । তবে এক্ষেত্রে ব্যতিক্রমধর্মী অভিমত দিয়াছেন শাবীব ইব্ন য়াবীদ-এর অনুসারিগণ | তাহাদের মতে স্ত্রীলোকও ইমামাতের জন্য যোগ্য হইতে পারে। প্রচলিত খারিজী মত অনুযায়ী যে কোন সময়ে কেবল একজন মাত্র ইমাম থাকিতে পারেন। তবে কিছু দলত্যাগী খারিজীগোষ্ঠী এই রায়ও দেয় যে, যে কোনও এক সময়ে একাধিক ইমামের অস্তিতৃও বৈধ হইতে পারে । খারিজী মতে ইমামের অন্যান্য যোগ্যতা সুন্নী মতবাদেরই অনুরূপ | খারিজী মতবাদে ইমামের নৈতিক কৃশ্ব ও সেই সঙ্গে সঠিক বিষয়ের নির্দেশনা ও অযথার্থ বিষয় নির্ধারণে তাহার দায়িতৃ এবং অ-খারিজী মুসলিমদের বিরুদ্ধে জিহাদে তীহার নেতৃত্ব দানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বহু.খারিজী সম্প্রদায়ের মধ্যে ইবাদিয়্যা দ্র.) দলই হইতেছে একমাত্র দল যাহাদের মতবাদের লিখিত বিবরণ আছে। এই বিষয়ে পদ্ধতিমাফিক পড়াশুনা তথা অনুসন্ধান কাজ এখনও হাতে নেওয়া হয় নাই। ইবাদিয়্যাগণ সাধারণ খারিজী মতবাদের সহিত একমত হইলেও চারিটি অবস্থা বা পস্থার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের ইমামের অস্তিত্ স্বীকার করে। উল্লিখিত ' চারিটি অবস্থা বা পন্থার মোসালিক) সাহায্যে মুমিনগণ দুশমনের মুকাবিলা করিতে পারেঃ €১) প্রকাশিত অবস্থা (জু-হুর), যখন মুসলিম সমাজ দুশমনকে পরাভূত করার মত শক্তিশালী; €২) প্রতিরক্ষা অবস্থা (দিফা”), যখন মুসলিম সমাজে একটি শক্তিশালী দুশমনকে কেবল প্রতিহত করিতে পারে; (৩) আত্মোৎসর্ণের অবস্থা (শিরা), যখন ক্ষুদ্র একদল মুসলমান শহীদ হইবার প্রস্তুতি লইয়া দুশমনের বিরুদ্ধে উত্থিত হয় এবৎ ৫৪) -৪৩ ও নি ইমামাত আত্মগোপনের অবস্থা, যখন মুসলমানগণ দুশমনের শাসনের আওতায় বাস করিতে বাধ্য হয় এবং ছন্মবেশ ধারণ করে । কেবল সুপ্রকাশিত অবস্থায় ইমাম তাহার সকল দায়িতৃ-কর্তব্য পালন করিতে পারেন। যেমন তিনি আইনগত দণ্ুসমূহ কার্যকর করিতে পারেন, অ-মুসলিমদের নিকট হইতে কর ও জিষুয়া আদায় করিতে ও গণনীমাতের দ্রব্যাদি বন্টন করিতে পারেন । খারিজীদের খালাফিয়্যা নামে একটি দলত্যাগী উপদল আছে। সাধারণ খারিজী মতবাদে নিশ্চিত করিয়া বলা হয়, কোনও এক সময়ে একই পন্থা অবলম্বনকারী একাধিক ইমাম থাকিতে পারে না। উক্ত খালাফিয়্যারা ইহা মানেনা। পু সুন্নী চিন্তাধারা আল-মাওয়ারদীর সময়কার আব্বাসী খিলাফাতের সহিত : ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । সুন্নী মতবাদীদের ভাগ্য বিবর্তনের সঙ্গে সঙ্গে খোদ এ মতবাদেও তাহার প্রতিক্রিয়ার প্রভাব দেখা দিতে থাকে'। আল-গণযালী (র) (মৃ. ৫০৫/১১১১) শক্তিশালী সালজুক' সুলতশনদের প্রভাবে খলীফাকে ইসলামের কেবল প্রতীকী প্রধান হিসাবে দেখিতে প্রস্তুত ছিলেন। তাহার এই ধ্যান-ধারণা অনুযায়ী একজন কার্যকর শাসকের আনুগত্য প্রকাশের মাধ্যমে খিলাফাত প্রতিষ্ঠা লাভ করে। এঁ শাসকের শাসন আবার বৈধতা পায় খলীফার পক্ষ হইতে তাহাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দানের মাধ্যমে । আল-গণযালী রে) উল্লেখ করিয়াছেন, .গোটা সাম্রাজ্যে প্রাদেশিক শাসক ও বিচারকদের বৈধতা রক্ষার একান্ত প্রয়োজন খলীফার পক্ষ হইতে প্রকৃত দেয়। বাগ'দাদের খিলাফাতের পতনের পর শারী“আঃ বলবৎ করার ক্ষেত্রে এই বৈধতা রক্ষার বিষয়টি মৌলিক ভাবনার বিষয় হইয়া দীড়ায় । ইসলামী সাম্রাজ্যের পূর্বাঞ্চল কয়েক দশকের জন্য অমুসলিম শাসকের অধীনে চলিয়া গেলে. আত-তাফতাযানী (মূ. ৭৯১/১৩৮৯) রায় দেন যে, যেহেতু ভ্রান্তি ও নিপীড়নমূলক শাসনের প্রাবল্যে এ সময়ে একজন যোগ্য কুরায়শ বংশীয় ইমামের প্রতিষ্ঠা সম্ভব নয়, সেহেতু বিচারের কার্যাবলীর বৈধতাও এ ধরনের ইমামের উপর নির্ভরশীল থাকিতে পারে না। মামলূক সুলতণন কায়রোয় যে তায়মিয়্যা (মূ. ৭২৮/১৩২৮) ও ইব্‌ন জামা'আর মত সুন্নী আইন বিশারদগণও কার্যত সেই খিলাফাতকে উপেক্ষা করিয়াছেন। ইমামাতের জন্য ক্ষমতার সত্যিকার প্রয়োগ একান্ত আবশ্যক বিবেচনায় এই সুন্নী আইন বিশারদগণ বাহ্যত ইমামাতের কার্যাবলী প্রকৃত শাসকের হাতে ন্যস্ত করেন। আল-গশযালী (র)-র বিপরীতক্রমে তাহারা এ শাসকের প্রতি খলীফার নামেমাত্র স্বীকৃতির সঙ্গে এ শাসকের বৈধতার বিষয়টি আর সম্পর্কিত করেন নাই। হাদীছে" খিলাফাতের মোট মেয়াদ ৩০ বৎসরে সীমিত । এই মেয়াদের পর পার্থিব বাদশাহী উহার স্থলাভিষিক্ত হইবে-এই হণদীছ-টি সচরাচর উদ্ধৃত করা হয় এবং সুন্নী চিন্তাধারায় ইহার প্রাধান্য লক্ষণীয় । যেহেতু যোগ্যতা থাকুক বা নাই থাকুক বাদশাহী ক্ষমতাধারীর করায়ত্ত সেহেতু ইমামাতের যে ক্লাসিকাল তত্ত্ব রহিয়াছে তাহা উপেক্ষা করা যাইতে পারে কিংবা প্রকাশ্যভাবে এ শর্তাবলী তুলিয়া দেওয়া যাইতে পারে প্রয়োজন তত্তের (দশরূরা) প্রয়োগের মাধ্যমে । ক্লাসিক্যাল মতবাদটি অবশ্য কোথাও সংশোধিত করা হয় নাই বরং উহা স্থগিত-_ ইহাই বিবেচনা করা হইয়াছে । আল-জুওয়ায়নী ও আল-গশযালী (র)-এর অনুসরণে পরবর্তী কালের সুনী মতবাদ বিশীরদগণ বহু ক্ষেত্রেই গুরুত্সহকারে উল্লেখ করিয়াছেন ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।