পু ০017161715 ইমামাত ৪০ বিধান-ও সরকার পদ্ধতি অনুসরণকে বুঝানো হইয়াছে। খারিজীগণ “উছমান, “আলী তশলহণ, আয-যুবায়র (রা) ও তীহাদের সমর্থকদের বিধর্মী বা অবিশ্বাসী বলিয়া যে নিন্দা করিয়া থাকে, মু'তাযিলীগণ অবশ্য উহার বিরোধী । গোড়ার দিকের খারিজীগণ উছমান (রা) ও তাহার বিরুদ্ধে বিদ্রোহীদের মধ্যকার বিরোধ এবং সেই সঙ্গে “আলী রো) ও উদ্ত্রের যুদ্ধে তাহার বিরোধী পক্ষের বিরোধের ব্যাপারে কিছুটা ভিন্ন মত পোষণ করিত। সাধারণভাবে একথা স্বীকার করা হইত যে, বিরোধে জড়িত কোনও না কোনও পক্ষ অবশ্যই ভ্রান্ত । তবে সুনির্দিষ্টভাবে কোন্ পক্ষ সেই দোষে দোষী সে ব্যাপারে _ মু'তাধিলী রায় সাধারণত স্থগিত রাখিয়া দেওয়া হয়, এমন কি কোনও পাপাচরণ বলিয়া. (ফাসিক) নিন্দা করার ব্যাপারেও কুষ্ঠা ছিল। পরে অবশ্য মু'তাষিলী মতবাদে দৌষক্রটি হইতে “উছ'মান ও “আলী (রা) উভয়কে অব্যাহতি দেওয়া হয় এবং “উছ'মান (রা)-র বিরুদ্ধে বিদ্রোহীদের নিন্দা করা হয়।স্থির করা হয় যে, “আসইশা, তশলহণ ও আয-যুবায়র (রো) ন্যায়সঙ্গত করিয়াছেন । তাই তীহাদের অনুসারী যাহারা এই ব্যাপারে অনুশোচনা করেন নাই তাহাদের নিন্দা করা হয়। এই উমায়্যা খিলাফাতকে সাধারণত ঘৃণার চোখে দেখা হইলেও নীতিগতভাবে এ খিলাফাতকে কিন্তু প্রত্যাখ্যান করা হয় নাই। উমায়্যা খলীফা “উমার ইব্ন “আবদি*ল-“আযীয ও য়াধীদ ইব্নু'ল-ওয়ালীদকে ন্যায়সঙ্গত ইমাম হিসাবেই সাধারণত ধরা হয়। গোড়ার দিকে “আব্বাসী খলীফাদের ব্যাপারে এই মনোভাব ছিল দ্বিধাগ্রস্ত। কেহ কেহ তীহাদের প্রতি অনুকূল মনোভাব দেখাইয়াছেন। আবার অনেকে “আলীপন্থীদের বিদ্বোহকে সমর্থন করিয়াছেন । আবূ “আলী আল-জুব্বা”ঈ- এর পরবর্তীকালে “আলী (রা)-র পুত্র আল-হশসান রো)-এর ইমামাতের বিষয়টি সাধারণ মতবাদ হইয়া দীড়ায়। কাষী “আবদু'ল-জাব্বার (মৃ. ৪১৫/১০২৫) তীহার কিতাবু*ল-মুগ"নী গ্রন্থে এই মর্মে “আলী বং আল-হণসান, আল-হু'সায়ন, যায়দ ইব্ন “আলী, মুহ"ম্মাদ ইব্ন 'আবদিল্লাহ (আন-নাফসু'য-যাকিয়্যা) ও তাহার ভাই ইব্রাহীমের ইমামাতের পক্ষে যুক্তি প্রদর্শন করিয়াছেন । প্রথম দিকের বসরার মু'তাযিলীগণ আবু বাক্র (রা)-কে মহানবী (স")-এর পরই উৎকর্ষ ও গুণের দিক হইতে সর্বোচ্চ স্থানে সমাসীন করেন এবং সাধারণভাবে এই বক্তব্য প্রদান করেন যে, যথার্থ ইমামাত সমাজের সর্বোত্তম ব্যক্তিরই কেবল প্রাপ্য । বসরার এই মু'তাযিলী মতবাদের প্রায় অর্ধ শত বৎসর পর বাগদাদে মু'তাযিলীদের দ্বিতীয় মতবাদের বিকাশ ঘটে । এই মতবাদের আওতায় মর্যাদার প্রশ্নে “আলী (রা)-কে আবু বাক্র রো)-র উর্ধ্বে স্থান দেওয়া হয় এবং সেই অনুযায়ী _ অপেক্ষাকৃত কম উত্তমদের ক্ষেত্রেও সঙ্গত বলিয়া স্থির করা হয়। বসরার আবূ “আলী আল-জুব্বা"ঈ ও তাহার পুত্র আবু হাশিম ছিলেন এই বাণদাদী মু'তাষিলীদের নেতা । তাহারা আবূ বাক্র (রা) বা “আলী (রা)-র শ্রেষ্ঠত্বের প্রশ্নটি অমীমাংসিত রাখিয়া দিয়া রায় দেন যে, যথার্থ কারণে অপেক্ষাকৃত কম উত্তম ব্যক্তির ইমামাত বৈধ হইতে পারিবে । আবু “আবদিল্লাহ আল-বাসরী ডিন জার্নি ারার জাহজিবারাত অত্যূতে “আলী (রা)-র শ্রেষ্ঠতৃ বহাল রাখেন। গোড়ার দিকে মৃণ্তাধিলী মতবাদ খারিজী ত্বের মতই সাধারণত ইমামাত কেবল কুরায়শ বংশের লোকদের জন্য সীমিত করিয়া দেয় নাই। মু'তাষিলী দি'রার ইব্ন “আম্র ছিলেন রগচটা প্রকৃতির লোক। তিনি রায় ইমামাত দেন, ইমামাতের জন্য যদি যুগপৎ দুইজনই সমান যোগ্যতাসম্পন্ন প্রার্থী থাকেন তাহা হইলে অ-কুরায়শ প্রার্থী কুরায়শ প্রার্থীর উপর অগ্রাধিকার পাইবে, যদিও. সার্বজনীন মতানুযায়ী কুরায়শ প্রার্থীর প্রতিই পক্ষপাতিতৃ প্রকাশ পায় । পরবর্তীকালে মু'তাষিলী মতবাদে বলা হয়, যদি যোগ্য কোনও কুরায়শ প্রার্থী পাওয়া যায় তাহা হইলে সেক্ষেত্রে কোনও অ-কুরায়শ ইমাম হইতে পারিবে না। গোড়ায় দিকের এক দল মুষ্টিমেয় মু'তাযিলী ছাড়া গোটা মু'তাষিলী মতবাদ অনুসারে একজন ইমামের প্রতিষ্ঠা মুসলিম সমাজের জন্য বাধ্যতামূলক ৷ আগে যে ব্যতিক্রমধর্মী মু'তাধিলীদের কথা উল্লেখ করা হইল তাহারা ছিলেন কঠোর সংযমী স্বভাবের ।. তাহাদের মত হইল, জিহাদের জন্য নেতা এবং অন্যান্য দায়িত্-কর্তব্যের জন্য সাময়িক দুনিয়াদারির ক্ষমতা কুক্ষিগত করার যে কোনও অভিলাষ ব্যর্থ হয় । তবে সংখ্যাগরিষ্ঠ যু“তাষিলী যুক্তির কারণে একজন ইমামের প্রতিষ্ঠা বাধ্যতামূলক-_এই অভিমত প্রত্যাখ্যান করেন। এই বিষয়টি আল- জাহি'জ, আবু'ল-কখসিম আল-বালখী ও আবু'ল-হু"সায়ন আল-বাস'রী স্বীকার করিয়াছেন। সার্বজনীন পর্যায়ের মতবাদ অনুযায়ী যে কোনও সময়ে কেবল একজন মাত্র ইমাম থাকিতে পারেন। কেবল আবূ বাক্র আল-আসাম্ম রায় দেন যে, যেহেতু ইসলাম বিস্তীর্ণ এলাকায় ছড়াইয়া উত্তম। আর অন্য সকল ক্ষেত্রে মু'তাযিলী মতবাদ বহুলাংশেই সুনী মতবাদের অনুরূপ । শীআ মতবাদ £ (ক) যায়দিয়্যা অনুসারীরা ১২২/৭৪০ সনে যায়দ ইব্ন “আলী যে বিদ্রোহ করেন তাহার সমর্থক। তাহারা ইমামিয়্যাদের মত ইমামদের বংশগত উত্তরাধিকারের ধারাকে স্বীকার করেন না। তবে তাহারা আহলু*ল-বায়ত-এর যে কোনও সদস্য অবৈধ ইমামাতের বিরুদ্ধে উ্থিত হইয়া ইমামাতে দাবী জানাইলে তাহাকে সমর্থন জানাইতে প্রস্তুত । ৪র্থ/১০ম শতাব্দী অবধি কোনও কোনও যায়দী সম্প্রদায় “আলী (রা)-র.পিতা আবু তশলিবের সকল বংশধরকে ইমামাতের যোগ্য বিবেচনা করিতেন । কিন্তু যে তত্ব্টি বহুল প্রচলন লাভ করে তাহা হইল ইমামাত কেবল আল-হণসান ও আল-হু"সায়ন রো)-র বংশধরগণের মধ্যেই সীমাবদ্ধ । ২য়/৮ম শতাব্দীতে যায়দী মতবাদ তাত্তিক দিক হইতে দুইটি প্রধান শাখায় বিভক্ত হইয়া যায়; একটি বাত্রিয়্যা ও অপরটি জারদিয়্যা। বাত্রিয়্যা শাখা ও “উমার (রা)-র ইমামাতকে সমুন্নত রাখেন, “উছমান (রা)-র খিল্লাফাতের প্রথম ছয় বৎসরও তাহাদের দৃষ্টিতে বৈধ! এক্ষেত্রে তাহাদের যুক্তি ছিল, “আলী (রো) এই ইমামদের প্রতি আনুগত্য স্বীকার করিয়াছিলেন । তাহারা “উছ'মান (রা)-র শেষের ছয় বৎসরের ইমামাতকে স্বীকার করেন না, যেমন স্বীকার করেন না “আলী (রা)-র সকল বিরোধী পক্ষকে । “আলী রো)-কে তাহার মহানবী (স-)-এর পর সর্বোত্তম ব্যক্তি বিবেচনায় অপেক্ষাকৃত কম উত্তম ইমামাতকে অনুমোদন দেন। জারূদিয়্যা মতবাদীরা ইমামিয়্যাদের অধিকতর উগ্র মত গ্রহ্ণপূর্বক ইসলামের প্রথম তিন খলীফার ইমামাত প্রত্যাখ্যান করে এবং এই অভিমত প্রদান করে যে, মহানবী (স') “আলী (রা)-কে স্পষ্ট নির্দেশ (নাস্-স) ছারা তাহার ওয়াসীী বা কার্যনির্বাহক নিয়োগ করিয়াছেন। ইহারা আরও রায় দেন যে, মহানবী (স")-এর বিপুল ০০০০০০০০০৪০ - ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।