ইমামাত এড়াইতে পারা যায় । আশ-শাফি'ঈ ও শাফি'ঈ মতবাদী কিছু গোড়ার দিকের বিশারদ ব্যক্তি নাকি উৎকর্ষের দিক হইতে “আলী (রা)-কে “উছমান (রা)-র উর্ধ্বে (যদিও আবু বাক্র (রা) ও “উমার রো)-র নীচে! স্থান দেন। আর তাই উছণমান (রো)-র ইমামাত ছিল অপেক্ষাকৃত কম উত্তম । এই অপেক্ষাকৃত কম অনমনীয় চিন্তাধারা শাফি ঈদেরকে রাশিদৃন পরবর্তী খলীফাগণকে মূলত সুষ্ঠু ইমামাতের দৃষ্টিতে বিচারের সুযোগ করিয়া দেয় যাহাদের আদর্শগত মান বিচারের ভিত্তি হয় আদি খিলাফাতের আদর্শ । ইমামের যোগ্যতা, অভিষেক ও কার্যাবলী সম্পর্কে এক ব্যাপক ও সর্বাহ্গীণ আইনগত পদ্ধতি গড়িয়া উঠে যাহাতে মুতাষিলী তত্বের প্রভাব প্রবল। বিষয়টি আল-মাওয়ারদী (মূ. ৪৫০/১০৫৮) রচিত গ্রন্থ “আল-আহ'কামু*স- সুলতশনিয়্যা'-তে চরম বিকাশ লাভ করে এবং গ্রন্থটি ইমামাত সম্পর্কে সুন্নী মতবাদের এক প্রামাণিক ও নির্ভরযোগ্য দলীল হিসাবে ব্যাপকভাবে গৃহীত হয় । “আব্বাসী খলীফাদের পুনরাবির্ভাবকালে বুওয়ায়হী আমলের শেষের দিকে লিখিত গ্রন্থটির লক্ষ্য ছিল আল্লাহ্র বিধানে সমসাময়িক কালের খিলাফাতের বুনিয়াদকে মযবুত করা । এই সময় প্রথমবারের মত ওয়াধীরাত (মন্ত্িতৃ) ও আমীরাতের বিষয় লইয়াও আলোচনার সূত্রপাত ঘটে । এই ওয়াধীর (উষীর) আমীর পদে পরবর্তীকালে আসীন ব্যক্তিরা খলীফার বেশীর ভাগ ক্ষমতা কুক্ষিগত করে। মাওয়ারদীর মতবাদ এই সব নূতন পদের উপর খলীফার পূর্ণ সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখিয়াও উল্লিখিত নৃতন পদগুলির ন্যায্যতা ও বৈধতা নিশ্চিত করে। হশম্বালী মতবাদী জনৈক. আবু য়া'লা আল-ফাররা' (পৃ. ৪৫৮/১০৬৬) অনতিবিলম্বে আল-মাওয়ারদীর রচনার অনুসরণে আর একখানি রচনা খাড়া করিয়া ফেলেন । এই ক্ষেত্রে তিনি মাওয়ারদীর বেশীর ভাগ বক্তব্যই গ্রহণ করেন। কেবল কয়েকটি বিষয়কে তিনি হশাম্বালী এঁতিহ্যের সঙ্গে সামঞ্জস্য বিধান করিয়া দেন । আল-মাওয়ারদীর মতবাদের বিরুদ্ধে তিনি দখল বা আত্মসাতের মাধ্যমে অর্জিত ইমামাতকে বৈধ বলিয়া ঘোষণা করেন এবং বলেন যে, অনৈতিকতা, অবিচার বা রক্ষণবাদী মতবাদের বিরুদ্ধাচারণে ইমামাতের বাজেয়াণ্তি ঘটে না। মাতুরীদী হণনাফীদের মধ্যে আবু'ল-যুস্র আল-বায়দণকী মূ. ৪৯৩/১০৯৯) অনেক শাফি'ঈ মতবাদ সম্পর্কে আলোচনা করিয়া হণনাফী এঁতিহ্যের দৃষ্টিতঙ্গীর ধারায় সেগুলির সংশোধন করিয়াছেন । চার রাশিদৃনসহ মু'আবি "য়া রো)-র ইমামাত বৈধ ছিল ইহা দেখাইবার জন্য হণন্বালী মতাবলম্বী আবু য়া'লা 9 আশ'আরী মতালন্বী আবূ বাক্র আল-ফুরাকী (মূ. ৪৭৮/১০৮৫-৬) যে কাজ প্রতিফলিত। | পূর্ণ বিকশিত সুন্নীতত্ের প্রধান বিষয়গুলি ছিল নিম্নরূপঃ একজন ইমামের পাকাপোক্ত কায়েমী প্রতিষ্ঠা সমাজের জন্য চিরস্তন বাধ্যতামূলক (ওয়াজিব)। যৌক্তিক কারণের ভিত্তিতে নয়, বরং ধশী আইনে ইমামের কার্ধাবলীর ভিত্তিতে "সাধারণ তত্তের আওতায় এ বাধ্যবাধকতা দেখা দেয়। যে কোনও সময়ে কেবল একজন ইমাম থাকিতে পারে । মাঝে সাগর দ্বারা বিভক্ত. থাকার কারণে দুইয়ের মধ্যে পারস্পরিক সামরিক সাহায্য-সহযোগিতা সম্ভব না হওয়ায় এ দুই দেশের দুইজন ইমাম থাকিতে পারে বলিয়া যে মত প্রচলিত আছে তাহা সাধারণ নিয়মের ব্যতিক্রম । কার্রামিয়্যা মতবাদে “আলী ও মু'আবিয়া (রা) উভয়েই ইমাম ছিলেন বলিয়া যে দাবী করা হয় তাহা প্রত্যাখ্যাত হয়। ইমামাতের যোগ্যতাসমূহ হইতেছে তাহাকে কুরায়শ বংশোস্তৃত হইতে হইবে; বিচার কার্ষের জন্য আইন ৩৯ 0০017161715 ইমামাত সম্পর্কে যে জ্ঞান থাকা দরকার তাহা থাকিতে হইবে; আইনগত সাক্ষ্য দান, পরিণত প্রজ্ঞা, শারীরিক সামর্থ্য এবং ইমামাতের রাজনৈতিক ও সামরিক দায়িত্ব পালনের যোগ্যতা থাকিতে হইবে। ইমাম তাঁহার পূর্বসূরীর নিয়োগের ('আহ্দ) মাধ্যমে অথবা নির্বাচনের মাধ্যমে (ইখৃতিয়ার) নিয়োজিত হইতে পারেন । এই ব্যাপারে সচরাচর ধারণাটি হইতেছে, আবূ বাক্র (রা) খলীফা পদে নির্বাচিত হইয়াছিলেন। আর উহার বিপরীত ধারণা বা বিশ্বাস হইল মহানবী সে) তাহাকে মনোনীত করিয়াছিলেন। এই ধারণাগুলি আল-হণশসান আল-বাস-রী, ইব্ন-হণয্ম ও ইব্ন তায়মিয়্যার মত বিশিষ্ট সুনী বিশারদগণ সমর্থন করিয়াছেন। কোনও মুসলমান যিনি সৎ, ইমামাতের প্রকৃতি সম্পর্কে ষাহার জ্ঞান আছে এবং যোগ্য প্রার্থী নির্বাচনের ব্যাপারে যিনি যথার্থ বিচার-বিশ্লেষণ প্রয়োগ করিতে পারেন তিনি নির্বাচক হিসাবে যোগ্য বলিয়া গণ্য । নির্বাচকমগ্ডলীর সংখ্যা কিংবা বাধ্যবাধকতা আরোপকারী বা নিয়ন্ত্রণ শিথিলকারী (আহ্লু'ল-হণল্লি ওয়া'ল-“আকৃদ দ্র.) বা নিয়ন্ত্রণ শিথিলকারী (আহ্লু'ল-হণন্লি ওয়া'ল-“আকৃদ দ্র.) জনমগ্ডলীর রায় নির্বাচনের জন্য আবশ্যকীয় শর্ত (যাহার ফলে এ নির্বাচন গোটা সমাজের জন্য বাধ্যতামূলক হইতে পারে) লইয়া নানা মত প্রচলিত । এইগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রচলিত একক মত হইতেছে আশ“আরী মতবাদ। আর একটি . হইতেছে আবু য়া'লা প্রণীত নির্বাচকদের “সার্বজনীনতা' (জুমহ্র) মতবাদ । এই নির্বাচনের তাৎপর্যগত অর্থ বিভিন্ন প্রার্থীর মধ্য হইতে যাহাকে ইচ্ছা তাহাকে বাছিয়া নেওয়া নয়, বরং সেই নির্বাচন হইতে হইবে সর্বোস্তমের। তবে অপেক্ষাকৃত কম যোগ্য ব্যক্তি যদি আর সব দিক হইতে যোগ্য হন তাহা হইলে তাহার নির্বাচন বাধ্যতামূলক গণ্য হইরে। এই ব্যতিক্রম অবশ্য তখনই অনুমোদনযোগ্য হইবে যদি তাহার নেপথ্যে যথার্থ কারণ থাকে । মানসিক ও শারীরিক সামর্থ্য কিংবা স্বাধীনতা হারাইলে প্রতিষ্ঠিত ইমামাত তাহার বৈধতা হারাইবে । অনেক শাফি“ঈ বিশারদের মতে অনৈতিকতা, অবিচার বা অধর্মাচরণের মাধ্যমে সততা বিনষ্ট হওয়ার কারণে ইমামাত বৈধতা হারায় যদিও হণস্বালী, হণনাফী ও অন্যদের মতে ইহাতে ইমামাত ক্ষুগ্র হয় না. ইমামের কর্তব্যগুলি এইভাবে নির্ধারিতঃ অধর্মের বিরুদ্ধে ধময়ি বিশ্বাসকে হেফাজত করা, বিবদমান দুই পক্ষের মাঝে আইন ও সুবিচার প্রয়োগ এবং আইনানুগ দণ্ডবিধান (হু'দৃদ), ইসলামের ভূখণ্ড এলাকার শান্তি রক্ষা এবং বাহিরের দুশমন হইতে এ ভূখপ্ডের প্রতিরক্ষা বিধান, যাহারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা, আইনগত দান, কর ও গণনীমাতের এক-পঞ্চমাংশ গ্রহণ, আইন অনুযায়ী রাজস্ব আয় বন্টন এবং দায়িত্বশীল পদে নিয়োগের ক্ষেত্রে বিশ্বস্ত ও নিষ্ঠাবান ব্যক্তিকে নিয়োগ দান। মু'তাধিলী মতবাদ ৪ উমায়্যা শাসনের শেষভাগে মু'তাধিলা আন্দোলনের আবির্ভাব । ধময়ি-রাজনৈতিক দল-উপদলগুলির বিরোধের একটি আপোষমূলক সমাধানের বুনিয়াদে গোটা মুসলিম সমাজকে পুনরায় এক্যবদ্ধ করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য ৷ ইমামাতের প্রশ্নে মু'তাধিলী মতবাদ খারিজী মতবাদের অনুরূপ । ইহাতে ইমামের ন্যায়সঙ্গত হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হইয়াছে। মু'তাযিলী মতে একজন অন্যায্য ইমামকে অপসারণের ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করিয়া বলা হইয়াছে, প্রয়োজনে এঁ ইমাম অপসারণের জন্য বল প্রয়োগ করিতে হইবে। এই মত অনুযায়ী ইমামের মাঝে ন্যায়ের অস্তিত্ব বলিতে মু'তাষিলী মতবাদ অনুযায়ী ইমামের সঠিক ও অন্্রান্ত বিশ্বাস, ব্যক্তিগত জীবনে এঁশী জীবন ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।