Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমামাত উপর আবূ বাক্র রো) ও “উমার রো)-র শ্রেষ্ঠত্ব স্বীকার করা হয়। 'উছ'মান (রো) ও. “আলী রো)-র প্রসঙ্গ এবং গৃহযুদ্ধে অংশগ্রহণকারীদের বিষয়টি . আল্লাহ্‌র বিচারের উপর ছাড়িয়া দেওয়া হয়। তীহারা উমায়্যা শাসনকে আল্লাহ্র বিধান হিসাবে গ্রহণ করেন; কিন্ত্ু সেই সঙ্গে তাহাদের আচরণের বিষয়ে মন্তব্য হইতে বিরত থাকেন। তীহারা সমাজে কোনও রকম শাস্তি ভঙ্গের পক্ষপাতী ছিলেন না। খারিজীরা 'আবদুল্লাহ ইব্নু'য-যুবায়র (রা)-কে তাহাদের মতে টানিতে না পারিয়া প্রায় গোটা মুসলিম সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং নিজেরা নিজেদের ইমাম নির্বাচন করিতে শুরু করে। তবে অ-খারিজী মুসলমানদের প্রতি কী আচরণ করা হইবে সেই সঙ্গে অন্যান্য বিষয় লইয়া এই খারিজীদের নিজেদের মধ্যে ক্রমেই মতভেদ বাড়িতে থাকে এবং শেষাবধি তাহারা ছত্রভঙ্গ হইয়া যায়। মূল মতবাদগুলির বিস্তারিত আলোচনা সুনী মতবাদ $ঃ ইমামাত সম্পর্কিত সুন্নী মতবাদ অনেকটা “উছ"মানিয়্যা ও মুরজি'আ মতবাদের অনুরূপ । ইহার মূল লক্ষ্য এতিহাসিক খিলাফাতের আওতায় মুসলিম সমাজের এঁক্য ও অভ্যন্তরীণ শান্তি অক্ষুণ্ন রাখা; বিরুদ্ধবাদী যেসব আন্দোলন নানা দাবী এ সময় উত্থাপন করে এবং উহা হইতে যে হুমকি দেখা দেয় তাহা হইতে মুসলিম সমাজকে রক্ষা করা । অবশ্য ইহা দ্বারা সুনী মতবাদ ইহা বুঝাইতে চায় নাই যে, এই মতবাদের লোকেরা এঁতিহাসিক খিলাফাতকে ঢালাও সমর্থন দেয়। সাধারণত সুন্ী মতবাদে “সঠিক পথে চালিত গোড়ার দিকের (রোশিদুন) খালীফা' নুবৃওয়াতের প্রতিনিধি (খিলাফাতু'ন-নুবৃওয়াঃ) এবং পরবরতীকালের ইমামাত সম্পর্কে পার্থক্য অত্যন্ত তীক্ষ ও শাণিতভাবে চিহিিত। ইমামাতে পার্থিব রাজত্বের (মুল্ক) বৈশিষ্ট্য আছে। আর এই কথা অস্বীকার করিবার উপায় নাই যে, ইমামাতের মধ্যে অনেক অন্যায়কারী ও অত্যাচারী ইমামেরও সন্ধান পাওয়া যায়। কেবল রাশিদুনই ইমামাতের শর্তাবলী পরিপূর্ণরূপে পুরণ করিয়াছেন। তীহাদের কাজ ও রায় বাধ্যতামূলক “সুন্নাহ' । বিরোধী পক্ষগুলির সঙ্গে তর্ক-বিতর্কের ক্ষেত্রে এই রাশিদূন খলীফাদের শাসনের ও কাজের ন্যায্যতার সপক্ষে বরাবর যুক্তি প্রদর্শন করা হইয়াছে। সুন্রী হাদীছ'বেস্তাগণের মতবাদে এই বৈশিষ্ট্যটি অত্যন্ত পরিষ্কার । ইহা আইনমূলক হণদীছে”র ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং হণম্বালী ও আল-আশ'আরী মতবাদে ইহাকে বিশদ করিয়া তোলা হয়। “আব্বাসী যুগের গোড়ার দিকে মদীনা, বসরা, বাগদাদ ও সিরিয়ার রক্ষণবাদী মহল সাধারণত “উছ'মানিয়্যা মতবাদকেই অনুমোদন -দেয়। আর এই মত অনুযায়ী ইসলামের প্রথম তিন খলীফাকে রাশিদূন হিসাবে চিহিত করা হয় এবং “আলী (রা)-র খিলাফাতকে প্রত্যাখ্যান করা হয় । তবে কৃফার রক্ষণবাদী মহল দৃঢ়তার সঙ্গে “আলী (রা)-র খিলাফাতকেও রাশিদূন-এর অন্তর্ভূক্ত করার জন্য যে বক্তব্য পেশ করে তাহার পক্ষে সমর্থন দ্রুত বিস্তার লাভ করে । পরিশেষে আহমাদ ইবৃন হণম্বাল (র)-ও ইহার অনুকূলে রায় দেন। ইব্‌ন হণম্বাল প্রথম দিকে “উছ'মানিয়্যা মতবাদের সমর্থক ছিলেন। ৪র্থ/১০ম দীড়াইয়া যায়। হাম্বলী ও আশ'“আরী মতবাদে জৌরালোভাবে এই বক্তব্য দেওয়া হয় যে, রাশিদূনের অন্তর্ভুক্ত চার খলীফার মর্যাদা ও উৎকর্ষগত অবস্থান খিলাফাতে তাহাদের অনুক্রম বিন্যাস দ্বারা নির্ধারিত । বিষয়টি হণস্বালী মতবাদে প্রচ্ছন্ন এবং আশ“আরী মতবাদে প্রকাশ্যে গৃহীত । উল্লিখিত মতবাদগুলির বক্তব্য এই যে, মুসলিম সমাজে যিনি সর্বোৎকৃষ্ট ও উত্তম 0০017161715 ৩৮ ও ইমামাত (আল-আফদশল) তিনিই কেবল ন্যায়সঙ্গতভাবে খলীফা হইবার অধিকারী । আর ইমামাত হইতেছে অপেক্ষাকৃত কম উৎকর্ষসম্পন্ন ব্যক্তিদের €(আল-মাফদু'ল) যাহা আল-আশ'আরীর মতে পার্থিব বাদশাহী । রক্ষণাবাদীর মতে যদিও রাশিদূন খলীফাদের পরবর্তী, কোনও খলীফা খিলাফাতের আদর্শগত শর্তাবলী পূরণের প্রায় কাছাকাছি আসিতে পারেন (যেমন ধার্মিক উমায়্যা খলীফা “উমার ইবৃন “'আবদি'ল-“আযীযের ক্ষেত্রে দাবী করা হইয়া থাকে), তবু এ মতবাদে এই প্রত্যাশা করা হয় নাই যে, ৩০ বৎসর অতিক্রান্ত হইবার পরও নুবৃওয়াতের প্রতিনিধিত্ব কখনও আবার পুনঃপ্রতিষ্ঠিত হইতে পারে । একটি বিখ্যাত হশদীছে' উল্লেখ আছে যে, খিলাফাত ৩০ বৎসরকাল স্থায়ী হইবে । পরবর্তীকালের ইমামাতের জন্য কেবল ন্যুনতম শর্তাবলী ছিল যে, এঁ ইমামকে মুসলিষ ও একজন কুরায়শ বংশীয় হইতে হইবে । মুসলিম সমাজের কোনও স্বীকৃতি ছাড়াও ইমামাত তাহাদের উপর বাধ্যতামূলক হইতে পারে । আহ'মাদ ইব্‌ন হণম্বাল (র) সুনির্দিষ্টভাবে স্বীকার করিয়াছেন যে, আত্মসাৎ বা দখলের (গশলাবাঃ) মাধ্যমে অর্জিত ইমামাতও বৈধ হইতে পারে। ইমাম না থাকিলে মুসলিমগণ কোনক্রমেই কোনও গৃহযুদ্ধে জড়িত হইতে পারে না.) এবং সেই সঙ্গে প্রতিষ্ঠিত ইমামের প্রতি তাহাদের পরিপূর্ণ আনুগত্য ও সক্রিয় সমর্থন থাকিতে হইবে, এমন কি এ ইমাম যদি ন্যায়বিচারক ও ধার্মিক না হইয়া অত্যাচারী ও অধার্মিকও হন তাহা হইলেও তাহার অনুগত হইতে হইবে। এ ইমাম যদি শারী'আ লঙ্ঘন করেন কেবল তখন এই নিয়মের" ব্যত্যয় হইবে । ইমাম যদি ধর্মের পরিপন্থী আচরণ করেন এবং জামা“আতে সালাতের ইমামের দায়িত্ব পালনে অবহেলা করেন (যে দায়িত্বের কথা একটি হণদীছে-ও সমর্থিত) কেবল সেই ক্ষেত্রে ইমামাত খতম করা যাইবে। | রঃ হশনাফী ও গোড়ার দিকে মাতুরীদী মতবাদ এই ব্যাপারে রক্ষণবাদী মতের অনেকটা কাছাকাছি ছিল। আবূ হশনীফা (রে) যিনি মুরজি*আ মতবাদের সমর্থক বলিয়া কথিত, তিনি “উছ“মান (রা) ও “আলী (রা)-র মধ্যে কাহাকে অগ্রাধিকার দেন সে কথা না বলিয়া তাহাদের দুইজনকেই আবু বাক্র ও “উমার এর নীচে স্থান নির্দেশ করিয়াছেন । হণনাফী মতের অনুসারী কোনও কোনও সন্প্রদায়ে এই মতকে সঙ্গত বলিয়া অনুমোদন দিলেও হণনাফী মতাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ অংশ উত্তরাধিকারের ক্রমবিন্যাস অনুসারেই খলীফাদের মর্যাদাগত অবস্থানে অস্থাবান। একটি অপেক্ষাকৃত প্রাচীন সূত্রমতে আবু হণনীফা রে) সর্বোস্তমের ইমামাতের পক্ষেও একবার মত প্রকাশ করিয়াছেন । কোনও কোনও হাণম্বালী রিওয়ায়াতে খিলাফাত ৩০ বৎসরে সীমিত বলিয়া হাদীছে বর্ণিত বিবরণের প্রতি যে সমর্থন রহিয়াছে ইহার সহিত তাহা সামঞ্জস্যপূর্ণ । হণনাফী বিশ্বাসে রাশিদূনের পর ইমামাত সম্পর্কিত বিষয়ে উল্লেখ অতি সামান্য যাহা হশন্বালী মতবাদের পরিস্থিতির বিপরীত । স্বধর্মী মুসলমানের বিরুদ্ধে অসি ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা রহিয়াছে। শাফি'ঈ মতবাদ ও ইহার সহিত সম্পর্কিত কুলাবিয়্যাদের এবং আল-বাকি-ল্লানী মৃ. ৪০৩/১০১৩)-র পর উহা ক্রমবর্ধমান হারে আশ 'আরী মতবাদকেও প্রভাবিত করে। শাফি'ঈ মতবাদে ন্যায্য ইমামাত সমাজের সর্বোন্তমের মধ্যে সীমিত নয়। এই মতবাদে অপেক্ষাকৃত কম উত্তমের ইমামাত স্বীকৃত, বিশেষ করিয়া যদি এ ইমাম নির্বাচনে বিরোধ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।