Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

থু. পৃ. ১০২-৩; (৬) এ. নু, গু, ৮9151), 715609 ০ 006 1077917102155.0 1015070%, লপ্তন ১৯০২ খু পৃ. ৭৬-৭। [ব. 4. বালা (5.0.2)/মোহাম্মদ আবদুল বাসেত ইমাম যাদাহ (১১1১ (1০1) $ বলিতে কোন শী'আ ইমামের বংশধর ও তাহার দরগাহ উভয়ই বুঝায় (এই নিবন্ধে মুখ্যত ইমামদের বংশধরগণের দরগাহের বিষয় বিবৃত হইয়াছে)। অতএব, ইমামযাদাগান বা ইমামগণের বংশধরবৃন্দ সকলেই সায়্যিদ দ্র.), কিন্তু সকল সায়্যিদ বহ্‌ ব্যক্তিকে ইমামযাদাহ্‌' উপাধি প্রদান করা হয় না। সাধারণত ইমামগণের পুত্র ও পৌব্রগণ ইমামযাদাহ্‌ উপাধি লাভ করেন, কিন্তু যাহারা নিজেরা ইমাম পদে অধিষ্ঠিত হন তীহারা নহেন। ইমাম বংশের যাহারা বিশেষ ধর্মানুরাগিতার জন্য প্রসিদ্ধি লাভ করেন বা শাহাদত প্রাপ্ত হন তাহাদেরকেও ইমামযাদাহ্‌ উপাধি দেওয়া হয়। ইমাম বংশের স্ত্রীলোকদেরকে সাধারণত এই উপাধি দেওয়া হয় না। ইমামযাদাগান” (ইমামগণের বংশধরগণ)-এর অনেকেরই জীবন-বৃত্তন্ত সাধারণ জীবন-চরিত ও পীর-দরবেশগণের জীবনী গ্রন্থে স্থান পাইয়াছে। অন্য অনেকের জীবনের বিশদ বিবরণ অজ্ঞাতই রহিয়া গিয়াছে, আবার যে সমস্ত ইমাম বংশধরকে ভক্তি-শ্রদ্ধা করা হয় এবং হাজ্জযাত্রিগণ যাহাদের মাযার যিয়ারাত করে তীহাদের কাহারও কাহারও প্রকৃত বংশ পরিচয় সন্দেহজনক । ইমামগণের বংশধরদের উল্লেখযোগ্য সংখ্যায় ইরানে প্রথম প্রবেশ ঘটে সম্ভবত কুম্ম শহরে । হশসান মুহশম্মাদ আল-কুম্মী রচিত তারীখ-ই কুম্ম গ্রন্থে ইমাম হাসান, ইমাম হু'সায়ন, ইমাম মূসা ইব্‌ন জাঁফার ও অন্যদের বংশধরদের কুম্ম-এ আগমনের কথা উল্লেখ করা হইয়াছে। আল-কুম্মী আরও উল্লেখ করিয়াছেন যে, তাহাদের মধ্যে কেহ কেহ আবা ও কাশান নামক স্থান দুইটিতে স্থায়ীভাবে বসবাস করিতে থাকেন ডেক্ত গ্রন্থ, সম্পা. সায়্িদ জালালু*দ-দীন তিহরানী, তেহরান ১৯৩৪ খৃ., ১৯১ প.)। মাস্মূন কর্তৃক ইমাম রিদা-কে তীহার “ওয়ালী “আহ্দ' বা একমাত্র উত্তরাধিকারী বলিয়া ঘোষণা দানের পর ইমামগণের বংশধরদের মধ্যে অনেকেই ইরানে চলিয়া আসেন। ইমাম রিদা'-র ইনতিকালের পর তাহারা চারিদিকে ছড়াইয়া পড়েন। ইহাদের অনেককেই ইমামদের দরগাহ সংলগ্ন এলাকার সীমানার মধ্যে, বিশেষত মাশ্হাদ ও নাজাফ-এ অবস্থিত ইমামদের দরগাহ সংলগ্ন এলাকা দুইটিতে দাফন করা হয়। কিন্তু অন্যদের ও তাহাদের বংশধরদের কবর বা যেগুলি তাহাদের কবর বলিয়া জনসাধারণের বিশ্বাস উহা ইরানের সর্বত্রই দৃষ্ট হয়। ইহাদের অনেক কয়টিই তীর্থস্থানে পরিণত হইয়াছে। প্রাচীনকাল হইতেই শীআ ও সুনী উভয় ফিরকার লোকেরা ইমামদের বংশধরদের মাযারসহ সকল পীর-দরবেশদের মাযার যিয়ারাত করিতেন। মুহণম্মাদ বাকির মাজলিসী বলেন, মুসলিম “আলিমগণ মাযার যিয়ারাত প্রথা অনুমোদনের সপক্ষে ইমামগণের নিজেদের আমলের কোন নজীর উল্লেখ করা যাইবে কিনা সন্দেহ দ্রে. তুহফাতু'্য-যা*ইরীন, লিখো, তেহরান ১৮৫৭ খৃ.,১ ৪২০, 70. 1. 10020910900 কর্তৃক ০112 9171165 ঢ২51181010, 7,01000॥ 19933, 258-এ উদ্ধাত)। তবে তিনি এই তীর্থযাত্রার সপক্ষেই অভিমত ব্যক্ত করিয়াছেন । তিনি লিখিয়াছেন, সব শহরেই ইমামদের বংশধর ও তাহাদের আত্মীয়-পরিজনদের বলিয়া কথিত বহু কবর আছে। কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনী সম্বন্ধে বিশেষ কিছুই জানা যায় না। যেই সকল মাযার সনাক্ত করা হইয়াছে সেইগুলির . ০0017161715 ইমাম যাদাহ ৩৫ ইমাম যাদাহ যিয়ারাত করা হইয়া থাকে এই ধারণায় যে, ইহাদের, প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ইমামগণের প্রতি সম্মান প্রদর্শনেরই শামিল । এই যিয়ারাতের কোন পৃথক বিধি-বিধান দেওয়া হয় নাই; তবে অন্যান্য মুসলিমের মাযার যিয়ারাতের মত একই নিয়মে এই সকল মাযারও যিয়ারাত করা হয়। ইমামযাদাদের দরগাসমূহের মধ্যে অনেককয়টিই কেবল স্থানীয়ভাবে পরিচিত; কতকগুলিকে আবার লোকে ইমাম যাদাহ্‌ দরগাহ বলিয়া মনে করিলেও আসলে এগুলি কোন পীর-দরবেশের মাযার; যেমন কাযবীনে অবস্থিত শায়খ আহ'মাদ গাযালীর মাযার, যাহা “ইমামযাদাহ আহমাদ" (ইমাম যাদাহ্‌ আহ"মাদের দরগাহ) নামে পরিচিত (সাগ্্যিদ মুহাম্মাদ “আলী গুলরীয, মিনুদার য়া-বাব-আল-জিন্নাত-ই-কাযবীন, তেহরান ১৯৫৮ খু.» পৃ. ৬৭২; তু. ইব্‌ন কারবালা*ঈ, রাওদাতু'ল-জিনান ওয়া জান্নাতুল-জিনান, সম্পা. জাঁফার সুলতান আল-কারা"ঈ, তেহরান ১৯৬৫ খু. পৃ. ১৭৬); তিনি উল্লেখ করিয়াছেন যে, তাবরীযের একটি মাযার ভুলক্রমে ইমাম যাদাহ্‌ দরগাহ বলিয়া বর্ণিত হইয়াছে। এই প্রসঙ্গে আরও তুলনীয় তেহরানে শাহ নাসিরু"দ-দীনের একটি প্রাসাদের অভ্যন্তরে জনৈক ইমাম যাদার কথিত কবর আবিষ্কারের কাহিনী যাহা দুস্ত “আলী মু'আয়্ির আল-মামালিক বর্ণমা করিয়াছেন (দ্র. য়াদ-দাশতহা"ঈ আয-যিন্দাগী-ই-নাসিরুদ-দীন শাহ, জহরান, তা. বি পৃ. ৪৩)। " অনেক ইমাম যাদার দরগাহ যিয়ারাতের জন্য বিশেষ যিয়ারাতনামাহ্‌ আছে। যে স্থান হইতে খাস মাযারটি সর্বপ্রথম তী্ঘযাতরীদের দৃষ্টিগোচর হয়, উহাকে বলা হয় সালামগাহ্‌। পন্লী-অঞ্চলের কোন কোন স্থানে, বিশেষত দক্ষিণ ইরানের উপজাতীয় এলাকায় বৎসরের পর বহুসর তীর্থযাত্রিগণ কর্তৃক স্থাপিত পাথরের স্তুপ জমিয়া এই স্থানগুলি (সালামগাহ্‌) চিহ্নিত হইয়া... আছে । কোন কোন ইমাম যাদার দরগাহে বৎসরের একটি নির্দিষ্ট মওসুমে যিয়ারাত অনুষ্ঠিত হয়। যেমন ইমাম মুহণম্মাদ আল-বাকিরের বংশধর ইমাম যাদা সুলতণন “আলীর দরগাহের বার্ষিক উর্স; তিনি কাশান-এর নিকট আরদাহাল-এর অদূরে অবস্থিত মাশ্হাদ-ই কালী গ্রামে নিহত হন। জনশ্রুতি হয়। প্রতি বৎসর শরৎকালে মাসের ১৭ তারিখে এই দরগাহে একটি বার্ষিক মেলা অনুষ্ঠিত হয় । এঁ সময় উক্ত কার্পেটখানি শোভাযাত্রা সহকারে মাযার হইতে নিকটবর্তী নদীতীরে লইয়া যাওয়া হয়; সেখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা সহকারে কার্পেটখানি ধৌত করিয়া পুনরায় মাযারে ফেরত আনা হয় দ্র. “আবদু'র-রাহীম দার্রাবী, তা'রীখ-ই কাশান, তেহরাণ ১৯৫৬ খু. পৃ. ৩৩০ প. এবং 4১ 78০00160100 50101170167, 75856] 266]5121 [791 7:00001) 1898, 8৪, 259/9)। এই প্রথা এখনও চালু আছে। অন্য অনেক দরগাহে ইমাম বংশীয়দের কবর ছাড়াও তাহাদের ব্যবহৃত দ্রব্যাদি সংরক্ষিত আছে বলিয়া দাবী করা হয়। দৃষ্টান্তত্বরূপ উল্লেখ্য; . আরূন ও নাযমাকান-এর নিকটে অবস্থিত ইমাম মূসা ইব্ন জা“ফারের বংশধর বলিয়া খ্যাত সায়্যিদ জামালু'দ-দীনের দরগাহে তীহার বলিয়া কথিত একখানা তরবারি দরগাহের মুতাওয়াল্লীর নিকট রক্ষিত আছে। বহু ইমামযাদার দরগাহের অলৌকিক শক্তি ও বিশেষ গুণাবলী আছে বলিয়া দাবী করা হয়। মসজিদের ন্যায় এই সব দরগাহও প্রচলিত প্রথা অনুযায়ী বিপন্ন মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়। অপরাধী ও ফেরারী আসামীরা প্রায়ই এই সমস্ত দরগাহে আশ্রয় লইত। নাসিরু"দ-দীন শাহ দ্রে.) এই শ্রথা সীমিত করার ব্যর্থ চেষ্টা করেন। তেহরানের নিকটে অবস্থিত শাহ

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।