০0017161715 ইমাম হইয়া থাকে। রাসূলুল্লাহ (স)-এর বরকতময় সত্তাকেও ইমাম নামে আখ্যায়িত করা হইয়াছে । এইরূপে খলীফাকেও ইমাম বলা হইয়াছে। য়ামান দেশীয় বাদশাহদেরকেও ইমাম বলা হইত (তাজ)। আমীরকেও ইমাম নামে অভিহিত করা হইয়া থাকে । আর আমীর হইতেছেন তিনিই যাহার নিকট হইতে পরামর্শ গ্রহণ করা হয় (মোজ্মাউ বিহারি'ল-আনওয়ার, আলিফ-মীম-রা শব্দমূল দ্র.)। শী'আ দলের ইছ্না “আশারিয়্যা উপদল ইমাম উপাধিটিকে হযরত “আলী (রা) ও তাহার বংশধরগণের মধ্য হইতে প্রথম এগার জনের জন্য নির্দিষ্ট বলিয়া মনে করে (ইছনা “আশারিয়্যা নিবন্ধ দ্র.) । কিন্তু উক্ত দলের সাবহিয়্যা উপদলের মতে শুধু প্রথম সাতজন ইমাম-ই ইমাম" উপাধি পাইবার যোগ্য । শী'আদের মতে. ইমাম' নিষ্পাপ ও যাবতীয় বিষয়ে ওয়াকিফহাল হইয়া থাকেন। তাহাদের মতে ইমামাত বা ইমামের পদ শুধু হাদীছ ছারাই প্রমাণিত হইতে পারে । আর এইরপ প্রমাণেই হযরত “আলী (রা) প্রথম ইমাম নিযুক্ত হন। এতদসম্পর্কিত হাদীছটি. রাসূলুল্লাহ (স) কর্তৃক গাদীরু খুম নামক স্থানে উক্ত হইয়াছিল । অনেক মুহদ্দিছে'র মতে হশদীছ-টি নির্ভরযোগ্য নয় 007. 5158]0] চ906, 17009001100. 18100159. 200. 1015 107005065 ০01 ০0700, [02:002. 1982, 79১. 100-01)। শী'আ ইমামকে হাশিমী গোত্রের ব্যক্তি হইতে হইবে বলিয়া তাহারা মনে করে । শী“আ দলের ইমামিয়্যা উপদলের মতে রাসূলুল্লাহ (স)-এর ইনতিকালের পর প্রথম ইমাম ছিলেন হযরত “আলী - (রো)। উক্ত উপদলের মতে উক্ত অভিমতের সপক্ষে সুস্পষ্ট হাদীছ বিদ্যমান রহিয়াছে। উক্ত উপদলের মতে মতভেদ দূরীকরণের উদ্দেশ্যে ইমাম নিযুক্ত করিয়া যাওয়া পূর্ববর্তী ইমামের জন্য অপরিহার্য । কিন্তু চারিজন ইমামের ইমামাতের যুগ শেষ হইবার পর উক্ত উপদলের মধ্যে এই বিষয়ে মতভেদ দেখা দেয়। আশ'আরিয়্যা, জুবরাস্য্যা ও কোনও. কোনও দলের মতে ইমামকে কুরায়শ গোত্রীয় হইতে হইবে। ইহার সপক্ষে “ইমামগণ কুরায়শ গোত্র হইতে হইবেন” (আত-তায়ালিসী, মুসনাদ, ৯২৬ ও ২১৩৩ ক্রমিক সংখ্যক হাদীছ)-এই হাদীছকে প্রমাণ হিসাবে পেশ করা হয় (তা'রীখৃ'ল-খুলাফা”, পৃ. ৭, লাহোর ১৮৭০ খু.)। কিন্তু খারিজীগণ ও কতক মু'তাধিলা উক্ত মতের বিরোধী (এই সম্পর্কে জুব্বা+ইয়্যা মতবাদের জন্য দেখুনঃ আশ-শাহ্রাস্তানী, আল-মিলাল, পৃ. ১০৭)। আহ্লু*স্-সুন্নাত ওয়াল-জামা'আত-এর মতে ইমামাত নির্ধারিত হইবে রাসূলুল্লাহ সে-)-এর হশদীছ' দ্বারা, মুসলিম উন্মাহ-এর ইজমা বা একমত্য দ্বারা অথবা মুসলিম উন্মাহ্-র জ্ঞানতাপস বিশেষজ্ঞদের (আহলু'ল-হাল্রি ওয়া*ল-“আক্দ) সম্মতিতে | ইমামাতের জন্য মুফ্তী মুহণম্মাদ “আব্দুহ “আল-বিলায়াতু'ল-“আম্মা' পরিভাষাটি ব্যবহার করিয়াছেন এবং তিনি লিখিয়াছেন যে, উহার জন্য নির্বাচন প্রয়োজন (তাফসীর, ৮খ, ১০৩)। মুসলিম দার্শনিকগণ ইমামের জন্য ন্যুনাধিক দা"ইরাতু'ল-মা'আরিফ, ৪খ, ৩৫২)। ইমামের দায়িত্ব ও কর্তব্যসমূহ জানিবার জন্য দেখুনঃ আল-বুখারী, কিতাবু'ল-আহ-কাম, বাব ১; আবু দাউদ, কিতাবু'ল-খারাজ ওয়া'ল-ইমারা, বাব ১২; আত-তিরমিযী, কিতাবু'্ল- আয়াত, বাব ৬; আহ'মাদ, মুস্নাদ, ৩খ, ২৮, ৯২, ৬খ, ২৪; শাহ ওয়ানিয়্য্লাহ, হজ্াতু'ল্লাহি*ল-বালিগা, কায়রো ১২৮৬ হি. ২খ, ১৬০ প.)। গ্রস্থপণ্জী $ মল নিবন্ধে উল্লিখিত গ্রন্থাবলী ছাড়াও নিলোক্ত গ্রস্থাবলী দেখুন; (১) আল-মাওয়ারদী, আল-আহ-কামু*স-সুলতানিয়্যা, পৃ. ৩-৩৩; ৩৪ _ইমাম-বাড়া (২) আশ-শাহ্রাস্তানী, আল-মিলাল, পৃ. ১২২; (৩) আল-মাস“উদী, মুরূজ, প্যারিসে মুদ্রিত, ১খ, ৭০প., ৬খ, ২৪ প.; (৪) আর-রার্গিব আল- ইসফাহানী, আল-মুফ্রাদাত, ,১._,৪1$ ১৯1-এই শব্দমূল দ্র.; (৫) আবু “উবায়দা, মাজাযু'ল-কু'রআন, কায়রো ১৩৭৪ হি., ৩৫৪, ৩৮৬; (৬) ইব্ন কুতায়বা, তাফসীর গারীবি'ল-কুণরআন, পৃ. ২৩৯, ২৫৯; (৭) আস- সারাখুসী, আল-মাবৃসৃত, কায়রো ১৩২৪-১৩৩১ হি., স্থা.; (৮) ইব্ন রুশ্দ, বিদায়াতু'ল-মুজতাহিদ, ২খ, ৪৪৯ পৃ.; (৯) ইবৃন খাল্দৃন, আল-মুকাদ্দিমা, ১খ, ৩৪২; (১০) আত-তাহানাবী, কাশ্শাফু ইসতিলাহাতি'ল- ফুনূন, কলিকাতা ১৮৬২ খু. পৃ. ৯২, ৪৪১; (১১) মুহণম্মাদ সিদ্দীক হণসান খান, ইক্লীল, ভূপাল ১২৯৪ হি.; (১২) 10. [6779619, 110110- 071676915, প্যারিস ১৭৭৭ খৃ., ২খ, ৩২৩-২৬; (১৩) 00109511557, ড০71550705617, পৃ. ৮২ প.» ২৮০ প.; (১৪) 11509070910, [06৮610197776706 011৬7551170 ন)৩০102%, দ্র. শিরো.; ১৫) ছ..2, ২খ, ৪৭৩-৪৭৪। ইহসান ইলাহী রানা ও সম্পাদনা পরিষদ (দো.মা.ই.)/মু. মাজহারুল হক ইমাম আ“জাম' দ্র. খালীফা) ইমাম বাড়া (১):)1১১৪/১১০| (০) ৪ শব্দার্থে “ইমামগণের জন্য নির্দিষ্ট স্থান” । শব্দটি ভারতে মুহাররাম মাসে শী'আগণের সবাবেশ স্থান হিসাবে নির্মিত অট্টালিকা বুঝায় । এই স্থানে তা'যিয়া (্র.) সংরক্ষণ করা হয় এবং সমবেত জনতা হাসান ও হুসায়ন (রা)-এর শাহাদাত উপলক্ষে শোকগাথা আবৃত্তি করে । ইমাম বাড়া একটি ভারতীয় প্রতিষ্ঠান। ইহার উৎপত্তি সুচিত হয় অষ্টাদশ শতাব্দীতে যখন শী“আদের আচার-আচরণ ও প্রথাসমূহের অনেকাংশ বর্তমান আনুষ্ঠানিক রূপ গ্রহণ করে । সাফদার জাংগ €১৭০৮-৫৪ খু.) দিল্সীতে মুহণররাম উত্সব পালনের জন্য একটি অন্ট্রালিকা নির্মাণ করেন। ইহাকে ইমাম বাড়া বলা হইত না তবে ইহাকে এই ধরনের আদি সৌধ বলা যাইতে পারে । প্রায় একইবূপ একটি অন্টালিকা নির্মাণ করেন তাহার, পৌত্র আসাফুস্দ-দাওলা। লক্ষৌতে নির্মিত. এই অষ্টালিকাটি কিন্তু ইমাম বাড়া-ই-আসাফী' নামে পরিচিতি লাভ করে ৷ ইহার পর হইতে অযোধ্যার নাওয়াবগণের মধ্যে “ইমাম বাড়া" নির্মাণের প্রবণতা দেখা দেয় এবং এইগুলি একই সংগে নির্মাতা পরিবারের প্রধানগণের অন্তিম বিশ্রাম স্থলরূপে ব্যবহৃত হইতে থাকে । মুহণম্মাদ “আলী শাহ (১৮৩৭-৪৭ খু.) নির্মিত হু'সায়নাবাদ-এর ইমাম বাড়া যুরোপীয় স্থাপত্যের প্রভাব বহন: করে। জা'ফার শারীফ-এর মতে দক্ষিণ ভারতের “আশুর-খানা'-এর উত্তর ভারতীয় বিকল্প হইতেছে ইমাম বাড়া । ঢাকার “ইমাম বাড়া” হোসেনী দালান নামে পরিচিত। গ্রন্থপঞজী ৪ (১) ভা. 1101300), নুশ55 [0052906 116 01 2] ঢ:950600 73176 606510067৮0 ঢ117515 51০1, অক্সফোর্ড ১৯২১ খু. পৃ ৯০ প. (২) 0. £৯৮1767000069, 1812 20 [7019, জা“ফার শরীফ-এর কানূন-ই ইসলাম-এর ইংরেজী অনুবাদ, অক্সরফোর্ড ১৯২১ খু. পৃ. ১৪৬) (৩) ও. [1676099010, [11560 ০ [00াঝাা। 2100. 6956]70. 27013160057, লপ্তন ১৮৯১ খু. পৃ. ৬০৫; (8) বেগম মীর হণাসান “আলী, 00961581107)5 ০৫. 03 [85501009105 07 [77019, লপ্তন ১৮৩২ খু, ১খ, ৩২-৯; ৫৫) ঢা. 0. ঢ565, [79180100908 ০1 [58000)0ঘঘ, কলিকাতা ১৮৭৫ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।