. ইলেকখানগণ বা কারাখানীগণ সমর্থ হয় নাই । ফলে বালাসাগুন কারাখিতায়দের অধিকারে চলিয়া যায় এবং তাহাদের রাজধানীরূপে গড়িয়া উঠে । ৬ষ্ঠ/১২শ শতকের পরবর্তী নাই। স্বেচ্ছায় হউক, আর অনিচ্ছায় হউক, তাহাদেরকে কারা খিতায় গোর খানদের অধীনতা পাশে আবদ্ধ থাকিতে হয়। এই সময়ে কাশগড় ছিল তাহাদের রাজধানী । গদুঃসাহসী নায়মান (ব9507910) মোগল অভিযাত্রী কুচলুগ গোর খানকে সম্পূর্ণ পরাস্ত করিয়া সেমিরেচয়ী রাজ্যে তাহার স্বল্পকাল স্থায়ী সাম্রাজ্য স্থাপন করেন। এই সময়ে তিনি কারা খিতায় দরবারের বন্দীদশা হইতে কারাখানী ২য় মুহাম্মাদকে মুক্তি দান _ করিয়া কাশগড়ে প্রেরণ করেন। দুর্ভাগ্যবশত সিংহাসনে পুনরাধিষ্ঠিত হইবার পূর্বেই এক অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে এই পূর্বাঞ্চলীয় কারাখানী নৃপতির মৃত্যু ঘটে (৬০৭/১২১০-১১)। এইভাবে কাশগড় কৃচলুগ-এর অধিকারভুক্ত হইলে বংশটির পূর্বাঞ্চলীয় গোষ্ঠী বিলুপ্ত হয়। খান বংশের পূর্বাঞ্চলীয় শাখা-রাজ্য অপেক্ষা-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের * ইতিহাস সমধিক সুবিদিত। কেননা ইসলামী এঁতিহাসিক সৃত্রাদিতে ট্রা্সঅক্সানীয় ঘটনাবলীর অধিকতর বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। কারণ খুরাসানের ঘটনাবলীর সহিত এগুলি অনেক ক্ষেত্রেই ওতপ্রোতভাবে জড়িত। প্রাক্তন বোরিতিগিন (আনু. ৪৪৪-৬০/আনু. ১০৫২-৬৮) ইবরাহীম তামগাচ খান “নৃপতিদের দর্পণে” (17079 107 5111069) এক গুরুতৃপূর্ণ মর্যাদার আসন লাভ করেন এবং সাহিত্যে একজন ন্যায়বিচারক ধর্মপরায়ণ শাসকের দৃষ্টাত্তস্বরূপ বলিয়া বিবেচিত হন। অবশ্য এঁতিহাসিক সূত্রে জানা যায় য়ে, ট্রান্স-অক্সিয়ানায় অত্যন্ত প্রভাবশালী ও উচ্চাভিলাষী “উলামা” শ্রেণীর সঙ্গে একই সময়ে ইবরাহীম বহুবার সংঘর্ষে জড়িত হইয়া পড়েন। এদিকে বিশাল সালজুক সাম্রাজ্যের অভ্যুত্থান এই সকল কারাখানী নৃপতিদের কাছে এক ভয়াবহ বহিঃশক্রর আক্রমণ-ভীতির কারণরূপে দেখা দেয় । ইহা ৫ম/১১শ শতকে আল্প আর্সলান দ্র.) ও মালিক শাহ্ (্র.-)১-এর আমলে সর্বাধিক বিস্তৃত হয়। তখন সালজ্ক চাপের মুখে আমু দরিয়া-র অববাহিকায় খুত্তাল ও চাগানিয়ান প্রদেশ দাঁড়ায় । তিনি ইতিপূর্বে গযনীর সুলতানের নিকট হইতে এ দুই প্রদেশ জয় করেন। দরবারী জীকজমক ও পঞ্ডিত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত তৎপুত্র শামসু*ল-মুল্ক নাস্র (৪৬০-৭২/১০৬৮-৮০)-কে ৪৬৫/১০৭২-৩ সনে সালজুক আক্রমণ বরদাশত করিতে হয়। পর বতসর সামারকান্দের মালিক শাহের নিকট শাস্তিচুক্তির জন্য আবেদন জানাইতে ও ট্রা্স-অক্সিয়ানায় সালজুক সার্বভৌমত্ব মানিয়া লইতে বাধ্য হন। এই সময়ই পশ্চিমাঞ্চলীয় খানগোষ্ঠী ও. দেশের “উলামা"র মধ্যে উত্তেজনার মনোভাব দানা বাধে । ৪৮২/১০৮৯ সনে মুসলিম 'আলিম শ্রেণীর আহ্বানে আহ্্মাদ খান ইব্ন খিদ র-এর বিরুদ্ধে অভিযান. পরিচালনা করিয়া মালিক শাহ উষকেন্দ অধিকার করেন । ইহার স্বল্পকাল পরে ইসমাঈলীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অভিযোগে “উলামা'দল আহ্মাদের সিংহাসনচ্যুতি ও প্রাণদণ্ড কার্যকর করায়। সম্ভবত ইহার পরবর্তী খান্গণ সালজুকদের মনোনীত । ২য় মুহাম্মাদ ইব্ন সুলায়মান (৪৯৭-৫২৪/১১০২-৩০) সুলতান সানজার-এর ভাগিনেয় ও জামাতা_ কিন্তু প্রতিছন্ত্বী কারাখানী দাবিদারদের কার্যকলাপের দরুন তাহার রাজতৃকাল ঝএ্ঝাটসংকুল ছিল। ২৬৮ 0011191715 . ইলেকখানগণ বা কারাখানীগণ মুহাম্মাদের পুত্র ২য় মাহমুদ ও সানজার-এর ভাগিনেয় ৫২৬/১১৩২ হইতে ৫৩৬/১১৪১ সন পর্যন্ত প্রধান খানরূপে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তিনিই কারা খিতায় গোষ্ঠীর বাধা-বিপত্তির সম্মুখীন হন। পূর্বাঞ্চলীয় কারাখানীগণকে পরাভূত করিবার পর কারা খিতায়গণ পশ্চিমদিকে অভিযান অব্যাহত রাখে । ৫৩৬/১১৪১ সনের কাতওয়ান তৃণভূমির ভীষণ যুদ্ধে সান্জার ও তাহার কারাখানী আশ্রিত সামন্ত নৃ্পতির যোদ্ধাবাহিনী ভীষণভাবে পরাস্ত হয় । মাহমুদ খুরাসানে পালায়ন করিলে গুরখান ট্রান্স- অক্সানিয়া দখল করেন। তখন গৃ'রখান কয়েকজন কারাখানী নৃপতিকে তীহার ত্রীড়নক সামন্ত নৃপতিরূপে প্রতিষ্ঠিত করেন। অবশ্য এই সময়ে ৷ বুখারায় প্রকৃত শাসন ক্ষমতা সুন্নী ধর্মীয় নেতাগণের হস্তে অর্থাৎ বুরহান রিবারের সুদূর (১১০)-গণের হস্তেই নিহিত ছিল দ্র. 0. 779910 আল-ই বুরহান, [91., ৩০খ, (১৯৫২ খু.), পৃ. ৮১-৯৬]। ইনি অ-কিতাবী ধর্মহীন অথচ উদার কারা খিতায়গণের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করেন। ২য় মাহমুদ খান ৫৫৯/১১৬৪ সনে মৃত্যু পর্যন্ত খুরাসানে অবস্থান করেন। গুয্য সান্জারকে বন্দী করিলে সেখানকার নেতৃত্হীন সাল্জুক সেনাদল তাহাকে খুরাসানের আমীররূপে সম্বর্ধনা জানায় (এই সময়ে সাল্জুক কবি আনওয়ারী, গুয্য কর্তৃক খুরাসান বিধ্বস্ত করিয়া ইহার লুণ্ঠন সম্পর্কে মাহমুদকে সম্বোধন করিয়া রচিত “খুরাসানের অশ্রু” শীর্ষক একটি বিখ্যাত শোকগাথা প্রকাশ করেন) এবং ৫৫২/১১৫৭ সনে সান্জার ইনতিকাল করিলে মাহমুদ সেই দায়িত্ব পুনরায় গ্রহণ করেন। . মাহমুদ ও তাহার পুত্রগণ ইনতিকাল করিলে কারাখানীদের 'আলী- শাখার অবলুপ্তি ঘটে । তখন পশ্চিমাঞ্চলীয় খানরাজ্য হাসানী পরিবার অর্থাৎ “আলী তিগিন-এর বংশদরদের অধিকারে চলিয়া যায়। এই হাসানী . খানগণও তাঁহাদের পূর্ববতীদের ন্যায় কারলুক সেনাদল ও উপজাতিগুলির অবাধ্যতার দরুন সৃষ্ট অত্যধিক অভ্যন্তরীণ গোলযোগে ব্যতিব্যস্ত থাকে। আত্সীয গোষ্ঠীর প্রগতিশীল ও উচ্চাভিলাষী খাওয়ারিূম-শাহ পরিবারের কাছে বৈদেশিক ক্ষেত্রে তাহাদের খ্যাতি শ্লান হইয়া যায়। কারাখানী বংশের শেষ শাসক “উছমান খান ইব্ন ইবরাহীম বুখারী ও সামারকান্দের চতুর্দিকস্থ ক্ষুদ্র একটি রাজ্য শীসন করিতেন। শক্তিশীলী প্রতিবেশী রাজ্যগুলির চাপে তিনি খাওয়ারিযৃম-শীহা আলা'উদ-দীন মুহাম্মাদ ও কারা খিতায় 'গৃর খান_এই দুইজনের মধ্যে কাহাকে সমর্থন করিবেন সে সম্পর্কে দ্বিধাগ্রস্ত ছিলেন। কারণ তিনি উভয় গোত্রের রাজকুমারীদের পাণি গ্রহণ করিয়াছিলেন । কিন্তু ৬০৭/১২১০-১১ সনে সামারকান্দে খাওয়ারিযম বিরোধী অভ্যুত্থান ঘটায় শাহ নগরীটি জয় করেন এবং 'উছমানকে হত্যা করেন। এইরূপে ট্রান্স-অক্সিয়ানায় কারাখানী শাসনের অবসান ঘটে । .. ফার্গানা রাজ্যে কারাখানী নৃপতিগণ অবশ্য আরও কয়েক বৎসর কোনমতে অবস্থান করেন। ৫৩৬/১১৪১ সনে কারা খিতায় আক্রমণের পর উষৃকেন্দ-কে কেন্দ্র করিয়া সম্ভবত এইখানে একটি ভিন্ন শাখায় অভ্যুদয় ঘটে। ৬০৮/১২১১-১২ সনে এঁ খানগোষ্ঠীর একজন নৃপতি আর্সলান কারা খিতায় গোত্রের অধীনতাপাশ ছিন্ন করিয়া উদীয়মান রাজশক্তি চেংগীয খানকে স্বীকৃতি দেন। মোঙ্গল খানদের রাজত্বের প্রথমদিকে দৃশ্যত এই বংশোভূত শাসকগণ ফারগানার গভর্নররূপে অটল থাকিয়া যায়; তবে প্রকৃতপক্ষে তাহাদের সম্পর্কে কিছুই জানা যায় নাই। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।