০0017161715 ইলেকখানগণ বা কারাখানীগণ উৎসাহী মুসলমানগণ সম্পন্ন করেন। তনুধ্যে একজনের নাম জানা গিয়াছে, নীশাপুর-এর আবু'ল-হাসান মুহাম্মাদ কণলিমাতী (তু. সাম“আনী, আনসাব, পত্রক ৮৪৬ক)। পশ্চিমাঞ্চলীয় খান-রাজ্যপ্রধান সাতুক বুগ্রা খান (মূ. ৩৪৪/৯৫৫) ইসলাম গ্রহণ করিয়া “আবদু'ল-কারীম নাম গ্রহণ করেন। খোতান ও পূর্ব-তুবীন্তানের অন্যান্য শহরের এই নৃতন ধর্ম গ্রহণের সময় পর্যন্ত পূর্বাঞ্চলীয় খান রাজ্যের ইসলাম এহণে কিছুদিন বিলম্ব হয় । ৩৪৯/৯৬০ সনে ২ লক্ষ তীবুবাসী (যাযাবর) তুকীঁ উপজাতির ইসলাম গ্রহণের যে বিবরণ ইবনু'ল-আছীর (৮খ, ৩৯৬) দিয়াছেন, ইহা নিঃসন্দেহে এই ক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। দক্ষিণ দিকে সীর দরিয়ার উর্বরা ও আকর্ষণীয় অববাহিকায় কারাখানীদের চাপ ৪র্থ/১০ম শতকের শেষের দিকে সামানীগণের পতনের একটি প্রধান কারণ । হারূন ওরফে হাসান বুগরা খান ৩৮২/৯৯২ সনে অল্প দিনের জন্য সামানীদের রাজধানী বুখারা অধিকার করেন । উকেন্দ-এর ইলিগ নাস্র ইব্ন “আলী ৩৮৯/৯৯৯ সনে চূড়ান্তভাবে বুখারা অধিকার করিয়া সামানী রাজ্যগুলিকে গায্না-র সুলতান মাহমূদের সঙ্গে বিভক্ত করিয়া লন । যাহা হউক, ইলিগ কিছুকাল যাবত আমূ দরিয়াকে তুকাঁ সাম্রাজ্য দুইটির মধ্যবর্তী সীমানা বলিয়া স্বীকার করেন নাই । এদিকে ভারতের সুলতানের বিরুদ্ধে অভিযানে মাহমুদ ব্যস্ত থাকাকালে ইলগ ৩৯৬/১০০৬ সনে খুরাসান আক্রমণ করেন । তবে মাহমূদের ত্বরিত প্রত্যাবর্তনে পরিস্থিতি পূর্বাবস্থায় ফিরিয়া আসে । এই বতসরগুলিতেই পশ্চিমাঞ্চলীয় কারাখানীগণ “আব্বাসী খলীফাদের কর্তৃত পূর্ণভাবে মানিয়া লয় ৷ খানদের মুদ্রায় প্রায়শ উৎবীর্ণ “মাওলা আমীরঃ্*ল- মু'মিনীন” এই কথা দ্বারা প্রমাণিত হয়, প্রথম যুগের খানগণ তাহাদের ধর্মনিষ্ঠার জন্য খ্যাতি লাভ করেন, যাহার অভিব্যস্তি দৃ্টান্তস্বরূপ তাহাদের পরিবারে পাওয়া যায়। সাধারণত তুকীঁ বংশগুলি যেমন নিষ্ঠাবান মুসলিম ও হানাফী ফিকৃহের অনুসারী ছিল, কারাখানীরাও তীহারই অনুসরণ করেন। কারাখানীরা মিব্ররাস্ট্র-সংঘের (00065067811017) অভ্যন্তরীণ সকল রাজ্য কখনও একক রাষ্ট্ররূপে শাসিত না হইয়া বরং শিথিল উপজাতীয় দলের কর্তৃত্বাধীন ছিল। ৫ম/১১শ শতাব্দীর গোড়ার দিকে রাজবংশটিতে দুইটি স্বতন্ত্র শাখার উত্তব ঘটে । তন্মধ্যে প্রথমটি সাতুক বুগ'রা খান-এর পৌত্র “আলীর বংশধরগণ । বংশটির নিম্নে বর্ণিত বিভক্তির পরে এই শাখায় পশ্চিমা খান রাজ্যের প্রধান খানগণের (21105) উত্তব হয়। 355888 8৪ সাতুক বুগরা খান-এর অন্য পৌব্র হারুন ওরফে হাসান বুগ'রা খান-এর বংশধর (179.5217109) যে ব্যবস্থা অনুযায়ী পরিবারটির বিভিন্ন সদস্য কারাখানী রাজ্যের একাধিক অংশ একই সঙ্গে শাসন করিতেন, তাহা অবশ্যন্তাবীরূপে পরস্পর বিবাদ-বিসম্বাদ ও প্রতিদবন্দ্িতার সৃষ্টি করিত। গযনীবাসী এঁতিহাসিক বায়হাকী পরিষ্কার ভাষায় গযনীর সুলতান মাহ্মূদের রাজতৃকালের মাঝামাঝি সময়ে খানগোষ্ঠী ও ইলিগগোষ্ঠীর মধ্যে যুদ্ধ-ক্হের বিবরণ দিয়াছেন। কারাখানীদের সংহতি দুর্বল হওয়ার আশায় সুল্তান মাহ্মূদ এইরূপ বিভক্তি উৎসাহিত করিতেন, বিশেষত ৪ ১৬/১০২৫ সনে তিনি খোতান ও কাশগড়ের (৪১৭/১০২৬ সনের পর, রাজধানী “উযকেন্দ-এর) অধিপতি যুসুফ কাদীর খান ইব্ন হারূন বুগরা খান-এর সঙ্গে মৈত্রী স্থাপন করেন। উভয়ের শত্রু “আলী তিগিন নামে পরিচিত যুসুফের ভাই ২৬৭ ইলেকখানগণ বা কারাখানীগণ “আলী (শেষোক্ত ব্যক্তি সম্পর্কে 0. [0165815, 7918017917101901) 90611 76610. 3 ৬৮] ৮72 41 10200 ? 216-24)-এর বিরুদ্ধে। এই সময়ে ট্রান্স-অক্সিয়ানা রাজ্যের ইতিহাসে. “আলী তিগিন প্রধান ভূমিকা পালন করেন। সমৃদ্ধশালী বুখারা ও -সামারকান্দ শহরে তাহার প্রভাবের ডিত্তি ছিল অটুট । তদুপরি আর্সলান ইসরাঈল, তুগরিল এবং চাগরী প্রভৃতি সালজুক' দলের সঙ্গে" মৈত্রীর কারণে ৪২৫/১০৩৪ সনে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি গযনী রাজ্যের অপ্রতিরোধ্য শত্রু ছিলেন। “আলী তিগিনের মৃত্যুর পর হাসানীগোষ্ঠী উদ্ভূত তাহার পুত্রগণ পিতার ট্রা-অক্সিয়ানা ক্ষুদ্র রাজ্যটি বেশী দিন রক্ষা করিতে সমর্থ হন নাই। ইলগ নাস্র-এর দুই পুত্র “আলী গোষ্ঠীভুক্ত মুহাম্মাদ 'আয়নু*দ-দাওলা ও বোরি তিগিন ক্রমে ক্রমে সমগ্র অঞ্চলটি অধিকার করেন । মুহাম্মাদ দিজেকে অধান খান মোনা গিলে বোর ভিন হায় সরমো্ী খান হন (৪৩৩/১০৪ ১-২)। কনা নিন নি 0. 7770591, 2975017910101501)6 50610056615. 4, 2551 চ2150172100101501)6 759620915, পৃ. ২২৭-৮)। তনাধ্যে সেমিরেচী, ফারগানার পূর্বাংশ ও কাশগড় লইয়া মূল কারাখানী রাজ্যগ্ুলি পূর্ব-খান রাজ্যে অংগীভূত হয়। বালাসাগৃন বা কারা ওরদু উহার রাজধানী এবং কাশগড় উহার গুরুত্ৃপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল । ট্রাঙ্গস- অঞ্সিয়ানা ও খুজান্দ পর্যন্ত বিস্তৃত ফারগানার পশ্চিমাংশ পশ্চিম খান রাজ্যের অঙ্গীভূত হয় । গোড়ার দিকে উহার রাজধানী ছিল ওযকেন্দ, পরে সামারকান্দ। সীর দরিয়ার মধ্যবর্তী অঞ্চলটি লইয়া থারশই শাখা দুইটির মধ্যে কলহ-বিবাদ হইত । কারাখানী রাজবংশের পূর্বাঞ্চলীয় শাখাগোষ্ঠী হাসানীগণ অনতিবিলম্বে সমগ্র ফারগানা প্রদেশ জয় করেন। বহিরাঞ্চলীয় তৃণভূমির বহু সংখ্যক ধর্মহীন তুকীঁ ইসলাম গ্রহণ করায় তাহাদের জনশক্তি বৃদ্ধি পায়। এইভাবে বুলগাড় হইতে বালাসাগৃ'ন পর্যন্ত বিস্তৃত এলাকার ১০ হাজার তীবুবাসী যাযাবর তুকাঁরা ৪৩৫/১০৪৩-৪ সনে ইসলাম গ্রহণ করে। প্রধান খান মুহাম্মাদ ইবুন যুসুফ কাদীর খান সম্ভবত তুকী অভিযান- প্রণেতাদের অগ্রদূত মাহ্মূদ কাশগাড়ী (্র.)-র পিতামহ ছিলেন। মাহ্মুদের পিতা ছিলেন সেমিরেচয়ী রাজ্যের বারস খান জেলার আমীর [তু. 0. 70525, 1৮12100060 7998207 1000017 2 10 11, ১০৭ (১৯৫১-৩ খৃ.), পৃ. ২৪৩-৬]। এই বৎসরগুলিতে কাশগড় নগরী একটি ধর্ম ও সংস্কৃতির কেন্দ্ররূপে গড়িয়া উঠে ।'আর এইখানেই যুসুফ .খাসস হাজিব (দ্র.) তাহার গ্রন্থ কুতাদগ্ড বিলিগ্ প্রণয়ন করত খান হাসান ইব্ন সুলায়মান (৪৬৭-৯৬/১০৭৪-৫ হইতে ১১০২-৩)-এর নামে উৎসর্গ করেন, বিশেষত অবিলম্বে কাশগড় তারিম অববাহিকায় চীন ও মঙ্গোলিয়া সীমান্তের দিকে ইসলাম ধর্ম ও সংস্কৃতি বিস্তারের প্রধান যাত্রাকেন্দ্রপে আত্মপ্রকাশ করে। হাসান খানের পুত্র ও উত্তরাধিকারী আহমাদ পশ্চিমা লিআও বা কারা খিতায় (্র.) জাতির অগ্রাভিযানের গতিরোধ করেন । উহারা মোঙ্গল বংশোদ্ভূত ছিল বলিয়া মনে হয়। চীনের উত্তরাংশে তাহাদের দুই শত করিতে বাধ্য হয়। কিন্তু আহমাদের ইনতিকালের পর পূর্বাঞ্চলীয় কারাখানীরা কারা খিতায় বাহিনীর অগ্রাভিযান আর প্রতিরোধ করিতে ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।