0০017161715 ইল্হাম কায়রো ১৯৪৬ খু.)। ইবৃন কুতায়বা উক্ত আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, আল্লাহ তা'আলা আত্মার স্বভাব ও প্রবৃত্তির মধ্যে হিদায়াতের পথ ও গোমরহীর পথ__উভয়কে বুঝিবার যোগ্যতা সৃষ্টি করিয়া রাখিয়াছেন। বলা যায়, উক্ত আয়াতে দুইটি বিষয় বর্ণিত হইয়াছে ঃ প্রথম বিষয়টি এই, আল্লাহ তা'আলা মানব প্রকৃতির মধ্যে বিভিন্ন রূপ শক্তি ও যোগ্যতা নিহিত রাখিবার মাধ্যমে উহাকে এইরূপ একটি বিধানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত করিয়াছেন এবং মানব প্রকৃতির মধ্যে এইরূপ কতগুলি বৈশিষ্ট্য নিহিত রাখিয়াছেন___ যেইগুলির সাহায্যে মানুষ তাহার কার্ধাবলীর বিষয়ে চিন্তাশক্তি প্রয়োগ করিলে সে এতদসম্পর্কে গ্রহণীয় সঠিক ও ন্যায়ানুগ পন্থা নির্ণয় করিতে পারে। নেককার লোকেরা নেক পথে চিন্তা করিয়া নেক কাজ বাছিয়া নেন। নিন দিকে প্রবাহিত হওয়া যেরূপ পানির স্বভাবগত বৈশিষ্ট্য এবং জীবন নাশ করা যেরূপ বিষের স্বভাবগত বৈশিষ্ট্য, নেক পথে চিন্তা করিয়া নেক কাজ বাছিয়া লওয়াও সেইরূপ মানবের চিন্তাশক্তির স্বভীবগত বৈশিষ্ট্য । উক্ত আয়াতে বর্ণিত দ্বিতীয় বিষয়টি এই যে, আল্লাহ্ তা“আলা ইল্হামের মাধ্যমে মানুষকে কোন্টি হিদায়াতের পথ ও কোন্টি গোমরাহীর পথ তাহা জানাইয়া দিয়াছেন । কথাটি এইরূপেও বলা যায় যে, আল্লাহ তা'আলা একদিকে যেমন মানুষের আত্মার মধ্যে নানারূপ চিন্তাশক্তি নিহিত রাখিয়াছেন, অন্যদিকে সেইরূপে উহার মধ্যে সত্য ও মিথ্যা এবং হিদায়াত ও গোমরাহীর পথ দুইটি চিনিবার ও উহাদের মধ্যে পার্থক্য নির্ণয় করিবার জন্য প্রয়োজনীয় নূর ও জ্যোতিও সৃষ্টি করিয়া রাখিয়াছেন। উক্ত বিষয়টি এইরূপ যে, সূর্যের আলো আকাশ হইতে আমাদের চোখের উপর পতিত হইয়া উহার দৃষ্টিশক্তির সহযোগিতায় আমাদেরকে পথ দেখায় । মোটকথা এই যে, ইল্হাম আল্লাহ্ তা“আলার নিকট হইতে আগত নূর ও জ্যোতি । উক্ত নূর ও জ্যোতিকে একমাত্র সেই সকল অন্তরই লাভ করিতে পারে, যাহাদের স্বভাব ও প্রকৃতি নেক ও পবিত্র । মানুষের অন্তরে শয়তানের তরফ হইতেও এক প্রকারের প্রেরণা উদিত হইয়া থাকে । উক্ত প্রেরণা ওয়াস্ওয়াসা নামে অভিহিত । ইল্হাম ও ওয়াস্ওয়াসা পরস্পর বিরোধী বিষয়। কারণ ইল্হাম আসিয়া থাকে আল্লাহ্ তা“আলার পক্ষ হইতে; পক্ষান্তরে ওয়াস্ওয়াসা আসিয়া থাকে শয়তানের পক্ষ হইতে । আমরা ওয়াস্ওয়াসাকে ইল্হাম বা ইল্হামকে ওয়াস্ওয়াসা নামে আখ্যায়িত করিতে পারি না। আল্লাহ তাআলার পক্ষ হইতে ইল্হাম ফেরেশ্তার মাধ্যমে আসিয়া থাকে। পক্ষান্তরে ওয়াস্ওয়াসাকে শয়তানের কোনও মাধ্যম ব্যতীত সরাসরি নিজেই অন্তরে প্রবিষ্ট করিয়া থাকে হয়া”, ৩খ, ১৯)। ইল্হাম-_জ্ঞান লাভ ও উপলব্ধি অর্জনের উৎসও বটে । অধ্যবসায়, চর্চা ও গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান (ইল্ম ইল্হামী) এতদুতয়ের মধ্যকার পার্থক্য বর্ণনায় ইমাম গাযালী (র) বলেন, আমরা প্রথমোক্ত শ্রেণীর জ্ঞান লাভ করি নিজেরা বিভিন্নরূপে সূত্র স্থাপন ও বিন্যাস করত উহাদের সাহায্যে গবেষণা করিবার মাধ্যমে । পক্ষান্তরে শেষোক্ত শ্রেণীর জ্ঞান লাভের ক্ষেত্রে আমাদের অন্তর ও জ্ঞাতব্য বিষয়ের মধ্যে আড়াল সৃষ্টিকারী পর্দা আপনা হইতেই উঠিয়া যায়। ইমাম গাযালী (র) উভয় শ্রেণীর জ্ঞানের এইরূপ উপমা প্রদান করিয়াছেন, মনে করুন, বাহির হইতে তৃপৃষ্ঠ গড়াইয়া একটি গর্তে পানি প্রবেশ করে। এইরূপ পানির সহিত স্বভাবতই আবর্জনা মিশ্রিত থাকে । আরেকটি গর্তে পানি প্রবেশ করে ভূগর্ভস্থ স্রোত হইতে । এইরূপ পানি স্বভাবতই নির্মল ও পরিষ্কার ২৫৯ ইল্হাম হইয়া থাকে। প্রথমোক্ত শ্রেণীর জ্ঞান প্রথমোক্ত শ্রেণীর পানির সহিত তুলনীয় এবং শেষোক্ত শ্রেণীর জ্ঞান শেষোক্ত শ্রেণীর পানির সহিত তুলনীয়। ইমাম গাযালী (র) প্রথমোক্ত শ্রেণীর জ্ঞানকে ইস্তিবৃসার' নাঘে অভিহিত করিয়াছেন হেহ্য়া*, ৩খ.)। | মুহয়ি"দ-দীন ইব্নু'ল-“আরাবী স্বীয় তাফসীর গ্রন্থে “আর যখন আমার রাসূলগণ (প্রেরিত ফেরেশ্তাগণ) সুসংবাদ সহকারে ইব্রাহীমের নিকট আগমন করিল . . . ” (২৯ ৪ ৩১) আয়াতটির ব্যাখ্যা বর্ণনা অত্যন্ত সৃষ্ষ্ বলিয়া প্রমাণিত হইয়াছে__যখন কঠোর সাধনা ও প্রচেষ্টা দ্বারা পবিত্রতা ও নির্মলতা লাভ করে, তখন উহা ফেরেশতাদের সহিত সায়ুজ্য প্রাপ্ত হয়। অতঃপর উক্ত সাযুজ্য যেই অনুপাতে বৃদ্ধি পাইতে বা হাস পাইতে থাকে, সেই অনুপাতে আল্লাহ্ তা“আলা উহার সম্মুখে এইরূপ নাগালের বাহিরে থাকে । উক্ত অবস্থায় কখনও কখনও সুন্ম আত্মা দেহ হইতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হইয়া জড় জগতের সহিত সম্পর্কশূন্য হইয়া পড়ে । কারণ এইরূপ অবস্থায় উহা শুদ্ধ আধ্যাত্মিক বস্তুতে পরিণত হয় এবং জড়ের সহিত উহার সম্পর্ক, যাহা আত্মা ও আধ্যাত্মিক জগতের বিষয়াবলীর মধ্যে আড়াল সৃষ্টিকারী পর্দা হিসাবে বিরাজ করে, তিরোহিত হইয়া যায়। অতঃপ্রর ইব্ন “আরাবী “গায়ূবী 'ইল্ম" লাভ করিবার পীঁচটি উপায়ের প্রতি আলোকপাত করিয়াছেন। উহাদের প্রথমটি হইতেছে ইল্হাম। ইল্হামের মাধ্যমে মানবাত্বা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক জগতের সহিত সম্পৃক্ত হয়। ফলে উহা আধ্যাত্মিক সৃশ্ষ্ম তত্বাবলী ও রহস্যাবলী সম্পর্কে অবগত হয়, যাহাদের সম্বন্ধে জ্ঞান লাভের ব্যাপারে সাধারণ জ্ঞানেন্দ্রি় কোনও কাজে আসে না । উক্ত তত্তের ভিত্তিতেই ইব্ন খালদৃন লিখিয়াছেন যে, আশ্বিয়া'-ই কিরাম (আ) প্রকৃতিগতভাবেই মানব-চরিত্র হইতে ফেরেশ্তা চরিত্রে উত্তরণের বিশেষ যোগ্যতার. অধিকারী হইয়া থাকেন । তাঁহারা মুহূর্তে রুহানিয়্যাতের সর্বোচ্চ স্তরে পৌছিয়া ফেরেশ্তাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী লাভ করত প্রত্যাদেশ প্রাপ্ত হন। উক্ত অবস্থার-ই নাম ওহী প্রাপ্তির অবস্থা ৷ ওহী প্রাপ্তির অবস্থা অর্জিত নহে অর্থাৎ উহা সাধনা ও পরিশ্রম দ্বারা লাভ করিবার মত বিষয় নহে (আল- মুকাদ্দিমাতু"স-সাদিসা, ১খ, ৩৪৫, “আবদুল-ওয়াহি'দ ওয়াফী কর্তৃক মুদ্রিত, ১৯৫৭ খৃ.)। : গ্রস্থপঞ্জী 8 (১) আল-কুরআন (৯১ ৪ ৮), বিভিন্ন তাফ্সীর গ্রন্থসহ, বিশেষত নিনোক্ত তাফসীর গ্রন্থসমূহ দেখুন ; (২) আত্-তাবারী, ৩০খ, ১১৫ প.; তে) আয-যামাখশারী, আল-কাশশাফ, 1,299 সং. পৃ. ১৬১২; (8) আর-রাযী, মাফাতীহ, কায়রো ১৩০৮ হি., ৮খ, ৪৩৮; (৫) আল- বায়দাবী, ফ্লাইশার সং, ২খ, ৪০৫; (৬) “আরবী ভাষায় প্রচলিত অভিধান গ্রন্থাবলী; (৭) “আলী আল-হুজ্বীরী, কাশৃফু'ল-মাহ্-জ্ব, পূ. ২৭১ ; (৮) আর-রাগিব, আল-মুফ্রাদাত, পৃ. ৪৭১; (৯) ইব্ন হায্ম আল-আন্দালুসী, আল-ফিসাল, ৫খ, পৃ. ১৭ ; (১০) আল-গাযালী, ইহ্য়া', ৩খ, ১৬ প.১ (১১) আল-“আকণ*ইদ্ব'ন-নাসাফিয়্য, ভাষ্যসহ, কায়রো ১৩২১ হি. পৃ. ৪০ প. ; (১২) ইব্নু'ল-আছীর আল-জাযারী, আন-নিহায়া, কায়রো ১৩১১ হি. ৪খ, পৃ. ৭২; (১৩) আল-জুরজানী, আত-তা'রীফাত, কায়রো ১৩২১ হি., পৃ. ২২; (১৪) ইব্ন খাল্দুন, আল-মুকাদ্দিমা, কাত্রমিয়ার সং, ২খ, ২৩১; (১৫) আস-সুয়ুতশী, ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।