Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ 796
📝 Text 📖 PDF

0০০01719115 ইলয়াস শাহী বংশ ইল্য়াস শাহী বংশের শাসকগণ বাংলাদেশে প্রায় ১২০ বৎসরকাল শাসনকার্য পরিচালনা করেন। ইল্য়াস শাহী বংশের শাসন বাংলাদেশের ইতিহাসে উন্মেখযোগ্য অবদান রাখিয়াছে। এই বংশের শাসনামলের মধ্যভাগে রাজা গণেশের বংশ প্রায় ২৫ বসরকাল শাসন ক্ষমতা দখল করিয়াছিলেন; তবে তাহাদের শাসনাবসানের পর বাংলাদেশের সিংহাসনে ইল্য়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা তাহাদের জনপ্রিয়তা ও কৃতিত্বের পরিচায়ক! ংলার ইতিহাসে ইল্য়াস শাহী একটি উজ্জ্বল যুগ। তীহারাই বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীন সুলতানী যুগকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। ফীরূয শাহ তুগলকের বাংলাদেশ পুনরুদ্ধারের প্রচেষ্টা দুই দুইবার ব্যাহত করিয়া ইলয়াস শাহী সুলতানগণ কৃতিত্বের পরিচয় দিয়াছেন এবং বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘস্থায়ী করিতে তাহাদের এই সাফল্য নিশ্চয়ই সাহায্য করিয়াছিল। সমগ্র বাংলাদেশব্যাপী'মুসলিম শাসন অক্ষুণ্ন রাখিয়া ইল্য়াস শাহী সুলতানগণ সীমান্তের চতুষ্পার্ে তীহাদের সামরিক প্রভাব ইল্য়াস শাহী শাসকগণ দেশীয় জনগণের উপর নির্ভরশীল হইয়া পড়েন। ইল্য়াস শাহী বংশের মাধ্যমে মুসলিম শাসন বাংলাদেশের জনগণের নৈকট্য লাভ করে। উচ্চ রাজকর্মে হিন্দুদের নিয়োগ, দেশীয় ভাষা ও সাহিত্যের সমাদর এবং দেশীয় পপ্তিত ও কবিদের পৃষ্ঠপোষকতা ইল্য়াস শাহী শাসনের প্রধান বৈশিষ্ট্য হইয়া দীড়ায়। তাহারা বাংলাদেশে মুসলিম সামরিক বিজয়কে সাংস্কৃতিক বিজয় দ্বারা পরিপূর্ণ করেন। এই যুগেই বাংলাদেশের সামাজিক জীবনে এক নূতন ধারার সূচনা হয় । স্থাপত্য শিল্পের উৎকর্ষের ক্ষেত্রেও শাহী বংশের বিশেষ অবদান রহিয়াছে। এই যুগে বাংলাদেশের মুসলিম স্থাপত্যশিল্প স্থানীয় বৈশিষ্ট্য সমৃদ্ধ হইয়া এক নৃতন রূপ ধারণ করিয়াছিল । দীর্ঘকালীন শান্তিপূর্ণ শাসনে এই বংশের শাসকগণ অনেক মসজিদ, মাদরাসা, খানকাহ্‌ ও সমাধিসৌধ এই যুগে নির্মাণ করেন। ইসলাম ও সংস্কৃতি বিস্তার ও প্রসারের -ক্ষেত্রেও ইল্য়াস শাহী সুলতানগণ গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করিয়াছেন। তাহারা সূফী ও “আলিমদেরকে বিশেষভাবে সাহায্য দান করিয়াছেন। তাহাদের প্রচেষ্টায় ইসলাম ধর্ম বাংলায় প্রসার লাভ করিয়াছিল। তাহারা বাংলাদেশকে বহির্বিশ্বের সহিত পরিচয় ঘটাইতেও প্রশংসনীয় অবদান রাখিয়াছেন। গ্রস্থপজী £ (১) গোলাম হোসায়ন সলীম রচিত রিয়াদুস-সালাতীনের বঙ্গানুবাদ, আকবর উদ্দীন অনূদিত বাংলার ইতিহাস, বাংলা একাডেমী, ঢাকা ১৯৭৪ খু.) (২) মুহাম্মদ কাসিম ফিরিশতা বিরচিত ভারতে মুসলিম বিজয়ের ইতিহাস, অনুবাদ মুহম্মদ শহীদুল্লাহ, বাংলা একাডেমী, ঢাকা, নভেম্বর, ১৯৭৭ খু.; (৩) মিনহাজ-ই-সিরাজে বিরচিত তাবাকাত-ই- . _ নাসিরী, বাংলা একাডেমী, ঢাকা, জুন ১৯৮৩; (8) নিযামুদ্দীন আহমদ. বামশী; তাবাকাত-ই-আকবারী, কলকাতা, ১৯২৭-৩৫ খৃ.; (৫) যিয়াউদ- দীন বারানী; তারীখ-ই-ফীরূয শাহী, কলকাতা, ১৮৬২ খৃ.; (৬) রিহ্লা- ই-ইবনে বতুতা, প্যারিস, ফ্রান্স, ১৮৫৩-৫৯ খৃ.; (৭) আহোম বুরঞজী, কে. এল. বড়ুয়া কর্তৃক সম্পাদিত ও অনূদিত, শিলং, ১৮৩৩ খৃ.১ (৮) আমানতুল্লাহ আহমাদ সংকলিত £ কোচবিহারের ইতিহাস, কোচবিহার, ১৯৩৬ খৃ.; (৯) রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বাঙ্গালার ইতিহাস, ২খ, কলিকাতা, ১৩২১-১৩২৪ বঙ্গাব্দ; (১০). রজনীকান্ত চক্রবতী, গৌড়ের ই.বি.-_- ৫/৩৩ ২৫৭ ইতিহাস, ২খ, মালদহ, ১৯৩৯ খু.; সতীশ চন্দ্র মিত্র, যশোহর-খুলনার ইতিহাস, কলিকাতা, ১৩২৯-১৩৩৫ বঙ্গাব্দ; (১১) শ্রী সুখোময় মুখোপাধ্যায়, বাংলার ইতিহাসের দুশো বছর; স্বাধীন সুলতানদের আমল, কলকাতা, ১৯৯৮ খৃ.; (১২) আবদুল করিম, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, লা একাডেমী, ঢাকা ১৯৮৩ খৃ.; (১৩) মুহাম্মদ আবদুর রহিম ও রা বাংলাদেশের ইতিহাস, ঢাকা, ১৯৯৯ খৃ.; (১৪) £00179.0 . 48 চা ]0100510 0010176 011961101, 191)076, 1949; (১৫) 4£00709.05; 4 55010111761) 10 ৮0] ]] 01006 081919016 0৫6 001775 17) 10106 117012) 1৬05610170, 02100002 1061101, 19327; 0১৬) 81797592511, 1.0, 00179 210 0017101709198% 01 006 72171 [10051218061 5101195 01 8617691], 081701011056, 1922; (১৭) দলে) 4৯ 99019] ঢ150019 01 1186 0091100 2) 6210521, 10179151959; (১৮) ধ লেখক, 0900109 06076 15117511100 ০011)9 0170677691, [017919, 1960; (১৯) 1/9]4009 ২.0. 1500 ০৫. 86059], 0], [0109159. [017510 1943; (২০) চ২9171) 1৬. 2৮, 50018] 00810075 1715101 01132176981, 10715.0001, 1962; (২১) 522 এ. বি. £ 7150 01 1808৪, ৬০0]. [, 10179158. 01015679165 1948; ২২) নহি ৮৪9. 2030 চ7556100, 021010105- _ মুহাম্মদ বা তাহের _ ইলয়াসিয়্যা (..211) ৪ কিরমানের এক ক্ষুদ্র শাসকগোষ্ঠীর প্রতিষ্ঠাতা আবূ “আলী মুহাণ্মাদ ইবৃন ইল্য়াসকে ইল্য়াসিয়াহ্‌ বলা হয়. তিনি সোগদিয়ানা (50£1)019179)-এর অধিবাসী । অতঃপর তিনি বানু বুওয়ায়হ্‌-এর কর্মচারী নিয়োজিত হন। ক্রমান্বয়ে উন্নতি করিয়া তিনি প্রধান সেনাপতির পদে অধিষ্ঠিত হন। কালক্রমে তিনি কিরমানের গভর্নরের পদ লাভ করিয়া স্বাধীনতা ঘোষণা করেন (৩১৫/৯২৮) |. কিরমাতেন. তিনি প্রায় ৩৬ বৎসর রাজত্ব করেন। ৯৩৫ খু. মুইয্যু'দ-দাওলা আল- ইব্ন ইলয়াস বারদাসীর বের্তমান কিরমানশাহর)-কে স্বীয় রাজধানীতে পরিণত করেন এবং আল-বুওয়ায়হকে কর প্রদানে স্বীকৃত হন। ৩৪৮/৯৫৯ বারা কিনি “আব্বাসী খলীফা আল-মুতী'-র তরফ হইতে সম্মানসূচক পতাকা (1 ৬১1১০।) লাভ করিয়া কিরমানের স্বাধীন নরপতি হিসাবে অধিষ্ঠিত হন। পক্ষাঘাত রোগে আক্রান্ত হইয়া যখন তাঁহার জীবন-সংশয় দেখা দেয় তখন তিনি হুকুমাতের বাগভোর. জ্যেষ্ঠ পুত্র আল-য়াসি'-এর হস্তে সমর্পণ করেন। কিন্তু রিছু দিন পর তিনি আপন পুত্র সম্পর্কে . সন্দিহান হইয়া পড়িলে আল-য়াসি*কে একটি দুর্গে নজরবন্দী রাখেন । :...- যুবরাজ আল-য়াসি' দুর্গ হইতে পলায়ন করেন। অতঃপর তিনি বিপুল সংখ্যক সৈন্য সংগ্রহ করিয়া ফিরিয়া আসেন এবং রাজধানী. অবরোধ করিয়া পিতাকে বন্দী করেন। এই অবস্থায় পিতা আবু “আলী বার বার সংজ্ঞা হারান। অবশেষে তিনি সিংহাসন ত্যাগ করিয়া বুখারায় আশ্রয় গ্রহণ করেন। বুখারায় সামানী শাসক ১ম মানসূর ইবৃন নূহ' তাহাকে বিশেষ সমাদরে গ্রহণ করেন । আবু “আলী আমৃত্যু ৮০ বৎসর বয়স. কাল পর্যন্ত (৩৫৬/৯৬৭) মানসূরের নিকটেই অবস্থান করেন। পরবর্তী বৎসর

— Page 257 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.