Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইলয়াস শাহী বংশ যুদ্ধ বিগ্রহ ও স্বাধীনতা রক্ষার মধ্যে নিজেদের দক্ষতার পরিচয় দিয়াছেন। | ও ন্যায়পরায়ন রাজা খুব কমই আবির্ভূত হইয়াছেন (সুখোময় মুখো.. ৫ এ. গ্র., পৃ. ৫৮) তীহার চরিত্রে নানা রকম বিচিত্র বৈশিষ্ট্যের সমাবেশ হইয়াছিল। তাঁহার সম্বন্ধে বিস্তারিত জানার জন্য দ্র. ইবি. ১০খ, ৪৫৫-৫৭। মুদ্রী প্রমাণে প্রতীয়মান হয় যে, গিয়াছুদ্দীন আজাম শাহ ৮১৩/১৪১০- ১১ সালে ইনতিকাল করেন। গোলাম হুসায়ন সেলীমের মতে রাজা গণেশ (রাজা কানস) নামে একজন জমিদারের চক্রান্তে সুলতানকে হত্যা করা হইয়াছিল (রিয়াদ, পৃ. ৮৫)। সুলতান গিয়াঙ্ুদ্দীন আজাম শাহের রাজত্বকাল হইতে বাংলাদেশের _ ব্রাজনীতিতে রাজা গণেশ নামে এক হিন্দু জমিদারের আবির্ভাব হয় । রাজা গণেশ পরবর্তী পর্যায়ে অত্যন্ত ক্ষমতাশালী হইয়া উঠেন। আজাম শাহের হত্যা হইতে শুরু করিয়া পরবর্তী সুলতানদের শাসনকালেও তাহার ষড়যন্ত্র অব্যাহত থাকে। অবশেষে ইল্যাস শাহী বংশের শাসনের অবসান ঘটাইয়া গণেশ ক্রমে ক্রমে ক্ষমতা দখল করেন। গিয়াছুদ্দীন আজাম শাহের মৃত্যুর পর তাঁহার পুত্র সায়ফুদ্দীন হামযা শাহ (৮১৩/১৪১০-১১__-৮১৪/১৪১১-১২) সিংহাসনে আরোহণ করেন। তিনি সুলতানু-স-সালাতীন (রাজাধিরাজ) উপাধি গ্রহণ করিয়াছিলেন । তাহার রাজত্বকালেও চীন দেশের সহিত সপ্ভাব অক্ষুণ্ন ছিল এবং দৃত বিনিময় হইয়াছিল। তিনি চীন সম্রাট মুঙলোর নিকট দূত পাঠাইয়া গিয়াছুদদীনের মৃত্যু ও নিজের সিংহাসনারোহণের সংবাদ জানাইয়াছিলেন। চীন সম্রাট বাংলার সুলতানের মৃত্যুতে শোকানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং নৃতন সুলতানকে স্বাগত জানাইবার জন্য তাঁহার প্রতিনিধিদের পাঠান । সায়ফু"দদীন মাত্র দুই বসর রাজত্ব করেন । ফিরিশতার মতে হামযা শীহ সাহসী, উদার ও ধৈর্যশীল নরপতি ছিলেন। রাজা গণেশের চক্রান্তে সুলতানের ক্রীতদাস শিহাবু'দদীন তীহাকে হত্যা করেন এবং নিজেই সিংহাসনে আরোহণ করে। : মুদ্বা প্রমাণে উল্লিখিত হয় যে, শিহাবুদ্দীন সুলতান হইয়া শিহাবুদ্দীন বায়েষীদ শাহ নামে ৮১৪/১৪১১-১২ হইতে ৮১৭/১৪১৪-১৫ সাল পর্যন্ত রাজত্ব করেন। তাহার প্রকৃত পরিচয় পূর্বে অজানা ছিল। বায়েমীদ শাহ মুদ্রায় নিজেকে কোন সুলতানের পুত্র বলিয়া দাবী করেন নাই। শিহাবুদ্দীনের রাজত্বকাল সম্বন্ধে তেমন কিছুই জানা যায় না। খুব সম্ভব রাজা গণেশের চক্রান্তে তাহাকে হত্যা করা হইয়াছিল। শিহাবুদদীন বায়েযীদ শাহের মৃত্যুর পর আলাউদ্দীন ফীরূজ শাহ সিংহাসনে আরোহণ করেন। মুদ্রায় তিনি নিজেকে বায়েমীদ শাহের পুত্র হিসাবে দাবী করেন। তাহার রাজত্কাল ক্ষণস্থায়ী হইয়াছিল । রাজা গণেশ তাহাকে অপসারিত করিয়া ক্ষমতা দখল করেন। ইল্য়াস শাহী রাজবংশের উচ্ছেদের পর রাজা গণেশ (১৪১৪-১৪১৮ খু.) বাংলার শাসনদণ্ড করায়ত্ত করেন। বাংলাদেশে মুসলমানদের আধিপত্যের যুগে সমথ বাংলা অধিকার করিয়া হিন্দুশাসনের পুনঃগ্রতিষ্ঠাই ছিল তাহার মূল লক্ষ্য । তিনি মুসলমান প্রজাদের অত্যাচার ও সমসাময়িক মুসলমান দরবেশদেরও নির্যাতন করেন। গনেশ অনেক মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠান ধ্বংস করেন। বিখ্যাত সূফী নূর কুতুবু-ল-“আলাম দ্র.)-এর অনুরোধে জৌনপুরের সুলতান ইব্রাহীম শাহী বাংলাকে আক্রমণ করেন । 0০017161715 ইলয়াস শাহী বংশ বাধ্য হইয়া রাজা গণেশ নতি স্বীকার করেন এবং নূর কৃতুবু-ল-“আলামের সাথে আপোস করেন। আপোসের শর্তীনুযায়ী রাজা গণেশের পুত্র যদুকে ইসলাম ধর্মে ধর্মীন্তরিত করা হয় এবং যদুই “জালালু*দদীন মুহাম্মদ শাহ দ্র.) নাম ধারণ করিয়া বাংলার সিংহাসনে বসেন। তিনি দুই দফায় রাজত্ব করেন। প্রথমবার ৮১৮/১৪১৫ __৮১৯/১৪১৬ ও দ্বিতীয়বার ৮২১/১৪১৮-_ ৮৩৬/১৪৩৩ সাল পর্যন্ত। তাহার রাজত্বকালে প্রজারা আরাম ও স্বাচ্ছন্দ্যে মধ্য দিয়া দিনাতিপাত করিত । এঁতিহাসিকগণ তাহাকে একজন সুশাসক হিসাবে তীহার প্রশংসা করিয়াছেন (আবদুল করিম, পৃ. গ্র., পৃ. ২৪৯)। ফিরিশতা বলেন, “তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করিয়া সে যুগের নাওশেরয়া হইয়াছিলেন। অপূর্ব দৃঢ়তা ও শক্তির সঙ্গে ১৭ বৎসর ধরিয়া বাংলা ও লাখনৌতী শাসন করার পরে তিনি ইনতিকাল করেন। তিনি রাজা গণেশ কর্তৃক নির্বাসিত নূর কুতবুল-“আলামের পৌত্র শায়খ জাহিদকে সেখান হইতে রাজধানীতে ফিরাইয়া আনেন । (রিয়াস- বাংলা অনুবাদ, পৃ. ৯২)। তিনি ইসলামের উন্নতি সাধন করেন, তাহার পিতা কর্তৃক ধ্বংস করা মসজিদপগ্ুলির সংস্কার করেন, মুদ্রায় কালেমা খোদাই করার প্রথাও চালু করেন (সুখোময় মুখোপাধ্যায়, পৃ. ১৫৯, আঃ করিম করপাস, পৃ. ১৬৮-১৬৯)। নিষ্ঠাবান মুসলমান হইলেও জালালুদ্দীন হিন্দুদের প্রতি উদার ব্যবহার করিতেন । তিনি চীনের সম্রাট ও মিসরের খলীফার সহিত দূত বিনিময় করেন। তিনি মাদ্রাসা স্থাপনের জন্য এবং মক্কার জনগণের জন্য মন্কায় অর্থ ও উপহার পাঠান । ও জালালুদ্দীনের মৃত্যুর পর 'তীহার পুত্র শীমসুদ্দীন আহমদ শাহ্‌ সিংহাসনে আরোহণ করেন। তিনি তিন বৎসরকাল রাজত্ব করেন (আঃ. করিম, পৃ, পৃ. ২৬১)। তাহার রাজত্বকাল নানাবিধ অপরাধ ও ড়মন্ত্রে পরিপূর্ণ ছিল। এইরূপ অবস্থা অসহনীয় মাত্রায় উপনীত হইলে অমাত্যবর্গের ষড়যন্ত্রে সাদী খান ও নাসির খান নামক সুলতানের দুইজন ক্রীতদাস : ১৪১২ খু. তাহাকে হত্যা করেন যেদুনাথ সরকার, পৃ গ্র., পৃ. ১২৯)। তাহার হত্যার সঙ্গে সঙ্গে রাজা গণেশের বংশের অবসান ঘটে । আহমদ শাহ নিহত হইলে বাংলাদেশে পুনরায় অরাজকতা শুরু হয়। এইরূ পরিস্থিতিতে ইল্য়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে স্্ান্ত ব্যক্তিগণ এঁকমত্যে পৌছেন এবং তদনুসারে সিংহাসনের জন্য. . ইল্য়াস শাহের প্রপৌত্র নাসিরুদ্দীন মাহমূদকে মনোনীত করেন। তিনি নাসিরুদ'দীন (আবুল-মুজাফ্ফার) মাহমুদ শাহ নাম ধারণ করিয়া গৌড়ের সিংহাসনে আরোহণ করেন । সুলতান নাসিরু"দ্দীন মাহমুদ শাহ ইল্য়াস শাহের বংশধর. ছিলেন বলিয়া নাসিরুদ্দীন মাহমুদ শাহের, প্রতিষ্ঠিত রাজবংশকে তা হরির মাখার করিম, পৃ গ্র, পৃ. ২৬৬)। | নাসিরুদ্দীন মাহমুদ শাহ (১৪৪১-৫৯ খু.), ুক্নুদ্দীন বারবাক শাহ (১৪৫৯-৭৪ খু.) শামুসুদ্দীন যুসুফ শাহ নামে এই বংশের .মোট ৪ জন. সুলতান একাদিক্রমে ৪৬ বৎসর রাজত্ব করেন। এই সুলতানগণ জ্ঞান-বিদ্যা . চর্চায় উৎসাহ দিতেন। তাহাদের সময়ে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজিত ছিল। রুক্নুদ্দীনের আমলে কবি মালাধর বসু. বিখ্যাত শ্রীকান্ত বিজয় কাব্য রচনা করেন এবং-যুসুফ শাহের সভাকবি জৈনুদ্দীন কর্তৃক “রসুল উচ্চপদে অধিষ্ঠিত করিয়া নিজেদের বিপদ ডাকিয়া আনেন। ফাতেহ শাহ এতটা তত হাসার ভি জানি (১৪৮৭ খু.)। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।