Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 ইলয়াস শাহী বংশ শৃঙ্খলা স্থাপনের পরেই বাংলাদেশ আক্রমণ করেন । গিয়াসউদ্দীন বারানী ফীরূয শাহ তুগলক কর্তৃক বাংলাদেশ আক্রমণের কারণ প্রসঙ্গে বলেন, ফীরূয শাহ সংবাদ পাইয়াছিলেন যে, ইল্য়াস. অনেক যুদ্ধান্ত্র সংগ্রহ করিয়া ত্রিহুত আক্রমণ করিয়াছে এবং সেখানে মুসলমান ও যিম্মীদের উপর অত্যাচার করিয়াছে। ইল্য়াস সেখানে লুটতরাজ করিয়া শহরগুলি ছারখার করিয়া দিয়াছে। সুতরাং ইল্য়াস শাহকে শাস্তি দেওয়ার উদ্দেশে ফীরূয শাহ সসৈন্য বাংলাদেশ অভিযান পরিচালনা করেন। শামস-ই- সিরাজের বর্ণনা হইতে জানা যায় যে, ইল্য়াস শাহের নৌবাহিনী গঙ্গা-গোগরা" এবং গঙ্গা-গন্দকের সঙ্গমস্থুলে দিল্লী বাহিনীকে বাধা প্রদানের চেষ্টা করে। কিন্তু ফীরূয শাহ অন্য পথে অগ্রসর হইয়া কুশী নদী অতিক্রম করেন। এই খবর পাইয়া ইল্য়াস শাহ রাজধানী পাভডুয়ায় ফিরিয়া আসেন। অতঃপর তিনি দিল্লীর সুলতানের আক্রমণ প্রতিহত করার জন্য একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। তীহার সেনাবাহিনীতে ছিল দশ হাজার অশ্বারোহী পঞ্চাশটি হাতি ও দুই লক্ষ পদাতিক সৈন্য (ইলিয়ট, হিস্ট্রি অব ইন্ডিয়া, ৩খ, পৃ. ২৯৪-৯৫)। ভৌগোলিক অবস্থানের কারণে এ দুর্গটি যেমন ছিল দুর্ভেদ্য, তেমনি ছিল দুর্গম। ইহার তিন দিক ছিল বালিয়া, চিরামতি ও মহানন্দার পানি এবং অন্যদিকে ছিল ঘন জঙ্গল। তাই ইহাতে ইলয়াস শাহ মনে করিয়াছিলেন যে, দিল্লী বাহিনীর পক্ষে একডালা দুর্গ জয় করা সন্ভব হইবে না। তাহার আরও দৃঢ় বিশ্বাস ছিল যে, বর্ষাকালে প্রবল বর্ষণ ও মশার দংশন দিল্লী বাহিনীর সহ্য হইবে না এবং শেষ পর্যন্ত তাহারা ফিরিয়া যাইতে বাধ্য হইবে (বদুনাথ সরকার, সম্পা, হিষ্ট্রি অব বেঙ্গল, ঢা. বি. ১৯৪৮ খৃ. ইখ, পৃ. ১৩৭)। অতঃপর দিল্লীর সুলতান একভালা দুর্গ আক্রমণ করেন। কিন্তু আপ্রাণ চেষ্টা করিয়াও সুলতান একডালা দুর্গটি অধিকার করিতে পারেন নাই। অবশেষে সুলতান ফীর্য শাহ তুগলক ইল্য়াস শাহের সহিত সন্ধি স্থাপন করিয়া ৭৫৫ হি./ ১৩৫৪. সালে দিল্লী ফিরিয়া যান। সন্ধির শর্তানুসারে উভয় পক্ষের মধ্যে পরবর্তীকালে প্রতি বৎসর দূত ও উপহার বিনিময় হইত (আবদুল করিম, পু. গ্র. পৃ. ১৯৫)। ইহার ফলে ইল্য়াস শাহের রাজনৈতিক গৌরব বৃদ্ধি পায়। ফীরূয শাহ কর্তৃক বাংলা আক্রমণের ফলে বাংলাদেশে ও ইহার পূর্ব দিকের এলাকায়. ইল্য়াস শাহের অধিকার কিছুমাত্র খর্ব হয় নাই। তবে লাখনৌতীর পশ্চিমে তিনি যে সকল অঞ্চল অধিকার করিয়াছিলেন তাহা তাহার হাতছাড়া হইয়া যায়। দিকে সম্প্রসারণে আত্মনিয়োগ করেন । তিনি ত্রিপুরা রাজ্যের উপর তাহার প্রভাব বিস্তার করিতে সক্ষম হন। ত্রিপুরার ইতিহাস রাজমালা হইতে জানা যায় যে, ত্রিপুরার রাজা ডাঙ্গর-ফা তাহার কনিষ্ঠ পুত্র রত্ম-ফাকে তীহার উত্তরাধিকারী মনোনীত করেন। কিন্তু রাজার মৃত্যুর পর্‌ রাজার অন্যান্য পুত্র রত্স-ফাকে সিধাহসনচ্যত করিয়া রাজ্য হইতে তাড়াইয়া দেন। রত্ম-ফা বাংলার সুলতানের কাছে আশ্রয় প্রার্থনা করেন। সুলতান তাহাকে আশ্রয় দেন এবং পুনরায় সিংহাসন অধিকারে সহযোগিতা করেন। বিনিময়ে রত্ম-ফা বাংলার সুলতানকে একটি মাণিক্য ও কয়েকটি হাতি উপহার দেন এবং বাংলার সুলতান রতু-ফাকে “মাণিক্য” উপাধি দেন (কালী প্রসন্ন সেন কর্তৃক সম্পাদিত শ্রীরাজমালা ৷ কৈলাস চন্দ্র সিংহের রাজমালা ২খ)। এই সময় হইতেই ব্রিপুরার রাজারা “মাণিক্য” উপাধি গ্রহণ করিয়া থাকেন। ৫৫ ইলয়াস শাহী বংশ ইল্য়াস শাহ তাহার রাজত্বের শেষ দিকে কামরূপ রাজ্য আক্রমণ করিয়া ইহার কিছু অংশ জয় করেন । বরেন্ত্রীর উত্তর-পূর্বে ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত কামরূপ প্রাচীন কাল হইতেই একটি শক্তিশালী রাজ্য ও হিন্দু সংস্কৃতির কেন্দ্র হইয়া উঠিয়াছিল। সম্ভবত ৭৫৮ হি./ ১৩৫৭ সালে ইলয়াস শাহ কামরূপের বিরুদ্ধে অভিযান করেন (যদুনাথ, সম্পা. হিস্ট্রি অব বেঙ্গল, ঢা. বি. ১৯৪৮ খৃ.ঃ খখ, পৃ. ১১০)। কামরূপের সামাজিক ইতিহাসে যে বংশপঞ্জী উল্লিখিত আছে তাহা হইতে জানা যায় যে, উক্ত সময়ে ইন্দরনারায়ণ ছিলেন কামরূপের অধিপতি । কিন্তু মুসলিম বাহিনীকে প্রতিহত করার মত সামর্থ্য বা যোগ্যতা তাহার ছিল না। পূর্বেই আসাম ও ব্রহ্মপুত্রের দক্ষিণে কাছাড় অভিযানে তাহার শক্তি শিথিল হইয়া পড়িয়াছিল। ফলে মুসলিম বাহিনী সহজেই কামরূপ অধিকার করে ! ইলয়াস শাহ কর্তৃক কামরূপ অধিকার সম্বন্ধে এতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। কিন্তু সিকান্দার শাহের প্রচলিত মুদ্রা হইতে প্রমাণিত হয়, ৭৫৯ হি./ ১৩৫৮ সালের পূর্বেই কামরূপ বিজিত হইয়াছিল এবং কামরূপে একটি টাকশালও নির্মিত হইয়াছিল । সিকান্দার শাহের মুদ্রীয় কামরূপ টাকশালের উল্লেখ আছে যেদুনাথ সরকার, পূ. . পৃ. ১১০)। কখন ও কিভাবে ইল্য়াস শাহের রাজত্বের অবসান হইয়াছিল সে সম্বন্ধে সুস্পষ্টভাবে জাঁনা যায় না। রিয়াজুস সালাতীন অনুসারে ৭৫৯ হি./ ১৩৫৮ সালে তাহার ইনতিকাল হইয়াছিল এবং তাহার ইনতিকালের পরপরই দিল্লীর সুলতান ফীরূয শাহ তুগলক বাংলার বিরুদ্ধে পুনরায় অভিযান করেন (রিয়াজুস-সালাতীন বঙ্গানুবাদ, বাংলার ইতিহাস, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৪ খু. পৃ. ৭৯), তারীখ-ই মুবারক শাহীতেও ইল্য়াস শাহের মৃত্যুর তারিখ এ, ১২৯)। . স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা ইল্য়াস শাহ বাংলার ইতিহাসে একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়া আছেন। তিনি ছিলেন সমগ্র বাংলার একচ্ছত্র অধিপতি । তাহার রাজত্বকালে বাংলার অন্তর্বিদ্বোহ কিংবা আত্মকলহ হয় নাই। তিনি দেশে সুশাসন কায়েম করেন এবং নৃতন রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন। দিল্লীর সঙ্গে তিনি যে মিত্রতা স্থাপন করিয়াছিলেন তাহা আমরণ রক্ষা করিয়াছিলেন । দিল্লীর সঙ্গে বার্ষিক দূত ও উপহার বিনিময় বাংলার রাজনৈতিক ভিওি প্রতিষ্ঠার গৌরব বৃদ্ধি করিয়াছিল। তাহার প্রতিষ্ঠিত রাজবংশ ১২০ বৎসরব্যাপী যশ ও খ্যাতির সহিত বাংলায় রাজত্ব করে। ইল্য়াস-শাহ মুসলিম সূফীদের অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা করিতেন । তাহার সমসাময়িক তিনজন বিখ্যাত সুফীর নাম পাওয়া যায়, . শীয়খ আখি সিরাজুদ্‌দীন “উছমান, তাহার শিষ্য শীয়খ.“আলাউল হক ও শায়খ রাজা বিয়াবানী। ইল্য়াস শাহ শায়খ 'আলা'উল হাকের সম্মানার্থে একটি মসজিদ নির্মাণ করেন (আবদুল করিম, পু. গ্র. পৃ. ১৯৯)। প্রচলিত কিংবদত্তী অনুসারে তিনি ছিলেন হাজীপুর শহরের প্রতিষ্ঠাতা (বাংলা পিডিয়া, ১খ., পৃ. ১২৪)। সুলতান শামসুদ্দীন ইল্য়াস শাহের মৃত্যুর পর তাহার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র সিকান্দার শাহ (৭৫৯/১৩৫৮__ ৭৯৩/১৩৯০) পিতার সিংহাসনে আরোহণ করেন। তীহার দীর্ঘ রাজত্বকালে বাংলাদেশে মুসলিম শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। সিকান্দার শাহের মৃত্যুর পর তাহার পুত্র গিয়াছুদ্দীন আজাম শাহ (৭৯৩/১৩৯০-৯১__ ৮১৩/১৪১০-১১) বাংলার সিংহাসনে বসেন। ইল্য়াস শাহী বংশের প্রথম তিনজন সুলতানই অত্যন্ত উরি হিরা রনিহিরি নিলা ইসলামী বিশ্বকোষ রি

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।