Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইলয়াস শাহী বংশ বলে তিনি বহুবিধ বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হন। ফিকৃহ, কালাম, ন্যায়শান্ত্র ও দর্শনের একজন বিশেষজ্ঞ হিসাবে তিনি সুখ্যাত ছিলেন। তুরক্কের সুলতান মুরাদ খান-এর শীসনামলে “উছমানী খিলাফাতের তৎকালীন রাজধানী বুরূসা (37:001596)-এর সরকারী মাদরাসার অধ্যাপক নিযুক্ত হন এবং অধ্যাপনায় সারা জীবন অতিবাহিত করেন। মাওলা ইলয়াসের বিশেষ খ্যাতি ছিল যে, তিনি স্বল্প সময়ে যে কোন বিষয়ে কৃতিত্বের সহিত পুস্তক রচনা করিতে পারিতেন। কথিত আছে, তিনি মুখতাসার“ল-কুদূরী নামক পুস্তকটি একদিনে এবং শারহু”শ- শামসিয়্যা পুস্তকের টীকা এক রাত্রে রচনা করেন। তাহার অন্যান্য রচনার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হইল ইমাম আবু হানীফা রে)-এর আল- ফিকহু'ল-আকবার পুস্তকের ভাষ্য “শারহু”ল-ফিকহি'ল-আকবার গ্রন্থটি । মাওলা ইলয়াস সদালাপী, খোশমেযাজী ও কৌতুকপ্রিয় -ছিলেন। ৮৯১/১৮৮৬ সালে তিনি বুরূসায় ইনতিকাল করেন । গ্ন্থপজী £ (১) হাজ্জী খালীফা, কাশফু*জ-জুনূন, শারহু'ল- ফিকহি'ল-আকবার শিরোনাম, ইত্তান্কুল সং, ২/১১৫৭; (২) আল্লামা “আবদু'ল-হায়্যি লাখনাবী, আল-ফাওয়া*ইদু'ল-বাহিয়্যা, মিসর ১৩২৪ হি., পৃ. ৪৯। ড. এ. কে. এম. আইয়ুব আলী ইল্য়াস শাহী বংশ (01435 ০৯ ১/311) $ ইল্য়াস শাহী খান্দান, বাংলার একটি রাজবংশ । এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শামুসুদ্দীন _ইল্য়াস শাহ। হাজ্জী ইল্য়াস নামে পরিচিত এই ব্যক্তি ৭৪৩ হি./ ১৩৪২ সালে লাখনাওতীর সুলতান “আলাউদ্দীন “আলী শাহকে পরাজিত করিয়া নিজে সুলতান শামসুদ্দীন ইল্য়াস শাহ উপাধি গ্রহণ করিয়া লাখনাওতীর সিংহাসন দখল করেন, (আবদুল করিম, বাংলার ইতিহাস সুলতানী আমল, জাতীয় গ্রন্থ প্রকাশন, জানু. ১৯৯৯, পৃ. ১৮৩; সুখোময় মুখোপাধ্যায়, বাংলার ইতিহাসের দু'শো বছর ৪ স্বাধীন সুল্তানদের আমল (১৩৩৮-১৫৩৮ . খু জাতীয় বুক স্টল, কলকাতা ১৯৯৮, পৃ. ২০)। ইতিপূর্বে যদিও ফাখরুদ্দীন মুবারাক শাহ সোনারগাও-এ এবং “আলাউদ্দীন “আলী শাহ লাখনৌতিতে স্বাধীন সুলতান হিসাবে ছিলেন; কিন্তু ইলয়াস শাহই প্রথম সমগ্র বাংলাদেশকে একত্র করিয়া স্বাধীন সালতানাত প্রতিষ্ঠিত করিতে এবং সেখানে স্বীয় একচ্ছত্র আধিপত্য বিস্তার করিতে সক্ষম হন। শুধু তাহাই নহে, তিনি এমন এক রাজবংশের প্রতিষ্ঠা করেন যে বংশ দীর্ঘকাল . ধরিয়া বাংলাদেশে যশ ও খ্যাতির সঙ্গে রাজত্ব করে (আবদুল করিম, এ গ্র., পৃ. ১৮২)। এই বংশের সুলতানগণ দেশীয় জনসাধারণের সঙ্গে সম্প্রীতি প্রতিষ্ঠা করিয়া তাহাদের পূর্ণ সহযোগিতা লাভ করেন। ফলে দিল্লীর সুলতানের আক্রমণ প্রতিহত করার মত শক্তিও এখানে সঞ্চারিত হয়। এই যুগে বাংলায় এক উদার শাসন চালু হয়। এই সময় হইতেই বাংলার মুসলিম রাজ্য এই দেশের আশা-আকাঙজ্কার সঙ্গে সামঞ্জস্য রাখিয়া এই দেশীয় রাজ্যে পরিণত হয়। এক কথায় ইল্য়াস শাহের সিংহাসনারোহণের ফলে বাংলার ইতিহাসে একটি নব অধ্যায়ের সূচনা হয় (যদুনাথ সরকার, সম্পা., হিস্ট্রি অব বেঙ্গল, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৪৮ খৃ., ২ খ., পৃ. ১০৩)। 0 সুলতান শামসুদ্দীন ইল্য়াস শাহ (৭৪৩ হি./ ১৩৪২ __ ৭৫৮ হি./ ১৩৫৮ খু.) পূর্ব পারস্যের কিজিস্তানের অধিবাসী ছিলেন। তিনি এক সন্ত্ান্ত পরিবারে জন্মহণ করেন, তাহার পিতার নাম সুলতান । প্রাথমিক জীবনে তিনি দিল্লীর মালিক ফীরূষের অধীনে চাকুরি করিতেন । অতঃপর ২৫৪ ০0017161715 ইলয়াস শাহী বংশ তিনি বাংলার আসিয়া সাতগগাও-এর তুঘলক শাসনকর্তা “ইয্যু"দ-দীন ইয়াহ্য়ার অধীনে চাকুরি গ্রহণ করেন। “ইয্যুদ-দীনের মৃত্যুর পর তিনি সাতগাও-এর নৃপতি হন। অতঃপর তিনি লাখনাওতীর : সুলতান “সালাহুদ্দীনকে যুদ্ধে পরাজিত করেন (বোংলাপিডিয়া, ১খ, পৃ. ৪২৩; সুখোময় মুখোপাধ্যায়, পু.গ্র., পৃ. ১০)। ইলাসাবা জিনা মধ্যে কিছুটা মতভেদ ছিল। বর্তমানে এ বিষয়ে আর" কোন মতানৈক্যের সুযোগ নাই। তাহার মুদ্রী ৭৪৩ হিজরী হইতে উৎ্কীর্ণ হয় (আবদুল করিম, করপাস, পৃ. ৪২)। তীহার আবিফৃত একমাত্র শিলালিপির তারিখ ৭৪৩ হিজরীর ২ শাবান (১৩৪২ খৃষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর)। সিংহাসনে আরোহণ করিয়াই সুলতান শামসুদ্দীন ইল্য়াস শাহ রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন । ৭৪৭ হি./ ১৩৪৬ সালের সাতগীও টাকশাল হইতে উত্কীর্ণ ইল্য়াস শাহের মুদ্রা প্রমাণ করে যে, তিনি ১৩৪৬ খৃষ্টাব্দে কিংবা তাহার পূর্বে সাতর্গাও অধিকার করিয়াছিলেন । অতঃপর ইল্য়াস শাহ পূর্ব বাংলার দিকে রাজ্য সম্প্রসারণের জন্য চেষ্টা না করিয়া অন্যদিকে রাজ্য সম্প্রসারণে মনোনিবেশ করেন । তিনি ১৩৫২ খৃষ্টাব্দে নেপাল আক্রমণ করেন। তাহার এ অভিযানের বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। তবে নেপাল আক্রমণের ফলে ইল্য়াস শাহের রাজ্য সীমানা বৃদ্ধি না পাইলেও তিনি নেপাল হইতে প্রচুর ধন-সম্পদ হস্তগত করেন। ইল্য়াস শাহ ব্রিহুতের (উত্তর বিহার) বেশ কিছু অংশও ইতিপূর্বে জয় করিয়াছিলেন । ১৩৫২ ইল্য়াস শাহ পূর্ব বাংলা জয় করেন। তিনি ফাখরুদ্দীন মুবারক শাহের পুত্র ইখৃতিয়ারগ্দীন গাজী শাহের নিকট হইতে সোনারগীও অধিকার করেন। ইহার ফলে তিনি সমগ্র বাংলাদেশের অধিপতি হন। ইল্য়াস শাহের পূর্বে বাংলার আর কোন মুসলিম সুলতান সমগ্র বাংলার সুলতান হওয়ার গৌরব অর্জন করিতে পারেন নাই । এইজন্যই এঁতিহাসিক শামৃূস-ই-সিরাজ 'আফীফ ইল্য়াস শাহকে “শাহ-ই-বাঙ্গালাহ', “শীহ-ই- বাঙ্গালিয়ান* “সুলতান-ই-বাঙ্গালা' উপাধিতে ভূষিত করেন (আবদুল করিম, পূ. গ্র পৃ. ১৮৪) | ক্রমশ ইল্য়াস শাহের শক্তি বৃদ্ধি পাওয়ায় তিনি বাংলার বাহিরে সৈন্য পরিচালনা করিয়া জাজনগর (ড়িষ্যা) আক্রমণ করেন এবং চিন্কা হুদের সীমা পর্যন্ত অভিযান করিয়া প্রায় ৪৪টি হাতিসহ অনেক ধন-সম্পদ হস্তগত করেন। এই সাফল্যে উৎসাহিত হইয়া ইল্য়াস শাহ্‌ তাহার পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ বিহার ১৩৫৩ খৃ. আক্রমণ করেন পে গ্র. পৃ. ১৮৫)। এ সময় বিহার দিল্ত্ীর অধীনে ছিল এবং ইহার শাসনকর্তা ছিলেন মালিক ইব্রাহীম বায়ু। সুলতান মুহাম্মদ ইব্‌ন তুগলক ও তীহার পরবর্তী সুলতান ফীরূয শাহ বিদ্রোহ দমন ও নানাবিধ সমস্যায় জর্জরিত থাকায় : তখন বিহারের দিকে দৃষ্টি দিতে পারেন নাই । বুকাননের বর্ণনায় উল্লেখিত হইয়াছে যে, বিহারের শাসনকর্তা মালিক ইব্রাহীম বায়ুর সহিত ইল্য়াস শাহের যুদ্ধ হয় মোর্টিন, ইন্টার্ন ইভিয়া, ২খ.)। যুদ্ধের ফলাফল সম্পর্কে জানা যায় না। তবে মালিক ইব্রাহীম বায়ু আগলিনের মধ্যেই ইনতিকাল করেন। ইল্য়াস শাহের আক্রমণই বায়ুর মৃত্যুর কারণ বলিয়া অনেকে মনে করেন। তীহার মৃত্যুর তারিখ ৭৫৩ হিজরীর ১৩ যুলাহজ্জা। তদুপরি ইল্য়াস শাহ বিহারের পরে চম্পারন, গোরক্ষপুর ও কাশী জয় করিয়া এক বিশাল ভূখণ্ড তাহার রাজ্যতুক্ত করেন। ইল্য়াস শাহের এই সামরিক সাফল্য বেশি দিন স্থায়ী হয় নাই। কারণ ফীরূয শাহ তুগলক দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়া সাম্রাজ্য ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।