001716115 ইসহাক কানাইমাদারী লাতীফ আল-জাদা চি রো নিন শু“আরাউদ দা"ওয়াতিল ইসলামিয়্যা ফি'ল আসরিল হাদীছ, বৈরুত, মুয়াস্সাসাতুর রিসালাহ, ১৪০১ হি/১৯৮১ খু., ৪র্থ খণ্ড, পৃ. ৬৪; (১১) ড. শাওকী দায়ফ, দিরাসাতুন ফি*্স্-শি'রিল আরাবি'ল মু'আসির, কায়রো, দারুল মা'আরিফ, ৮ম সং, পৃ. ৪৪-৫৭; (১২) মুহাম্মাদ যুসুফ কোকেন, আ'লামুন নাছরি ওয়াশ-শি'রি ফিল আসরিল আরাবিয়্িল হাদীছ, মাদ্রাজ, দারু হাফিযা লিত-তাবা“আ ওয়ান-নাশরি, ১৪০৪/১৯৮৪ খৃ.ঃ ৩খ, পৃ. ৯৫-৯৯; (১৩) আবদুর রহমান আর-রাফি ঈ, শু“আরাউল ওয়াতানিয়্যা; (১৪) হাসান , কামিল আস-সায়রাফী, আহমাদ মুহাররাম ওয়া মাকানাতুহু বাইনা শু'আরা- ই জীলিহী, প্রবন্ধ, আল-মাজাল্লাতুল মিসরিয়্যা, ডিসেম্বর সংখ্যা, ১৯৫৭ খন (১০) মুহাম্মাদ আবদুল মুন্ইম খাফাজী, মাযাহিবুল আদাব; (১৬) “উমার রিদা কাহ্হালা, মুঁজামুল মুআল্লিফীন, ১ম খণ্ড, পৃ. ২৩৬; (১৭) মুহাম্মাদ আবদুল মাবুদ, আহমাদ মুহাররাম : আশ-শা'ইরু ওয়াতানিয়্যুল ইসলামী ওয়া ইসলাহাতুহুল ইজতিমা-ইয়্যা প্রবন্ধ), আল-মাজাল্লাতুল আরাবিয়্যা, “আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৪র্থ খণ্ড জুন ১৯৯৮-৯৯ খৃ., পৃ. ৪৩-৬০; (১৮) মোহাম্মদ আবদুল মালেক, আরবী কাব্যে রাসূল (স.) প্রশত্তি £ স্বরূপ ও শিল্প বিশ্লেষণ (পি-এইচ-ডি অভিসন্দর্ভ), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ ২০০১ খৃ., পৃ. ২৩৫-৩৮, ৩৯১-৯৬, (অপ্রকাশিত) ড. মোহাম্মদ আবদুল মালেক ইসহাক কানাইমাদারী ঃ মাওলানা তিনি ছিলেন বিশিষ্ট মুহাদ্দিছ ও বিজ্ঞ আলিমে দীন। ১৯২০ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার কানাইমাদারী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিশু বয়সে তিনি তীহার তুরাব উদ্দীনের সহায়তায় তিনি আনোয়ারা বোয়ালিয়া ইসলামিয়া পুরাতন) মাদ্রাসায় মাধ্যমিক স্তরের পড়ালেখা শেষ করিয়া ১৯৩৮ সালে হাটহাজারী: দারুল উলৃম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন। এখানে মিশকাত-জালালাইন পর্যন্ত তিনি পড়াশুনা করেন। অতঃপর উচ্চ শিক্ষার উদ্দেশে হিন্দুস্তান যান। আর্থিক অসঙ্গতি ও পিতৃহীনতা তীহার জ্ঞানার্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে নাই। কঠিন পরিশ্রম, গতীর অনুসন্ধিৎসা ও নিরন্তর জ্ঞান সাধনা তাহাকে সফলতার শীর্ষে লইয়া যায়। ১৯৪২ সালে তিনি কৃতিত্বের সহিত দারুল উলুম দেওবন্দ হইতে “দাওরায়ে হাদীছ-এর সনদ প্রাপ্ত হন। দেশে প্রত্যাবর্তন করিয়া তিনি আনোয়ারা থানার বোয়ালিয়া ইসলামিয়া (পুরাতন) মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগ দেন । অতঃপর ধারাবাহিকভাবে ফটিকছড়ি থানার নাসিরুল “উলৃম মাদ্রাসা, চট্টগ্রাম মুজাহেরুল উলৃম ইসলামিয়ায় তিনি “শায়খুল হাদীছ' হিসাবে দায়িত্ব পালন করেন: তিনি তিন বৎসর সাতকানিয়া আলিয়া মাহমুদুল “উলুম মাদ্রাসার প্রিশিপাল ছিলেন। হাদীছশান্ত্র তাহার পাত্তিত্য সর্বজনস্বীকৃত। হৃদয়থাহী ও যৌক্তিক ভাষায় বক্তব্য উপস্থাপনা ছিল তাহার বৈশিষ্ট্য । যে কোন জটিল বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেওয়ার দক্ষতা ছিল তাহার সহজাত। স্বাতন্ত্র্যমপ্তিত ও জ্ঞানগর্ত পাঠদানের কারণে ছাত্রদের নিকট তিনি অত্যন্ত জনপ্রিয় ২৫২. ছিলেন। প্রখর মেধা ও আশ্চর্য স্ৃতিশক্তির অধিকারী এই মনীবী ছিলেন অনাড়ন্বর, নির্মোহ, প্রচারবিমুখ ও বন্ধুবৎসল। তৎকর্তৃক উর্দু ভাষায় লিখিত “তালাবায়ে মাদারিসে আরাবিয়া কে আসবাবে ইনহিতাত' নামক পুস্তিকা তীহার জ্ঞানের গভীরতার স্বাক্ষর বহন করে। প্রত্যক্ষ রাজনীতি.না করিলেও তিনি জমিয়তে উলামায়ে ইসলাম হোযারভী)-এর সহিত সম্পৃক্ত ছিলেন। ১৯৯৭ সালে তিনি ইন্তিকাল করেন। থস্থপজী $ নিবন্ধকার কর্তৃক সংগৃহীত তথ্যের ভিত্তিতে রচিত। আ. ফ. ম. খালিদ হোসেন ইল্য়াস (০4241) $ আ) একজন নবীর নাম। কুরআন মাজীদে নবীদের আলোচনা প্রসঙ্গে তাহার নাম দুই স্থানে উল্লেখ করা হইয়াছে (৬৪ ৮৫ ও ৩৭ £ ১২৩-১৩০) 7 .শেষোক্ত আয়াতে (১৩০) সম্ভবত ছন্দের খাতিরে তীহাকে ইল্য়াসীন বলা হইয়াছে অথবা উহা (৮41 - এর বহুবচন বা বিকল্পরূপ (যুসুফ আলী, 0117210, টা. & 0010.)। বাইবেলে উল্লিখিত ইলিজাহ (ছ211191)) ও কুরআনে বর্ণিত ইল্য়াস (আ) সম্ভবত একই ব্যক্তি। উল্লিখিত আয়াতসমূহে ইল্য়াস (আ)-এর রসুল হওয়ার কথা ঘোষণা করা হইয়াছে। তাহাকে বানূ্ ইসরাঈলের সেই আম্বিয়া" (আ)-এর মধ্যে গণ্য করা হইয়াছে, যাহারা আজীবন ধন-দৌলত ও শান-শওকত হইতে নির্লিপ্ত ছিলেন। তাহার গোত্র আল্লাহ্কে ভুলিয়া বা“আল দেবতার পৃজায় . লিপ্ত হইয়া পড়ে। তিনি মূর্তিপূজায় বাধা দেন এবং সত্য ধর্মের প্রতি তাহাদেরকে আহ্বান করেন। সূরা আল-আন“আম-এ ইল্য়াস (“আ)-কে নৃহ (আ)-এর বংশধর বলা হইয়াছে । . | সাহীহ বুখারীতে ইব্ন “আববাস ও “আবদুল্লাহ ইব্ন মাসস্উদ রো) হইতে বর্নিত আছে যে, ইল্য়াস হইল ইদরীস (আ)-এর নাম (কিতাবু*ল- - আম্বিয়া” বাব ৪; আরও দ্র. আল-কাসতাল্লানী, মিসর ১৩২৪ হি., ৫খ., ৩৩; এই হাদীছের সনদকে “হাসান” বলা হইয়াছে)। আদাম (আ)-এর পর ইদরীস (আ)-কে প্রথম নবী হিসাবে চিহ্নিত করা হইয়াছে (ইব্ন সাদ, তাবাকাত, ১/১খ, ১৬)। এইভাবে ইদরীস (আ)-এর কাল নির্ধারিত হয় হুদ (আ)-এর যুগের পূর্বে। আল-হাঁকিম আল-মুসতাদরাক (হায়দরাবাদ ১৩৪০ হি., ২খ., ৫৪৮) গ্রন্থে লিখিয়াছেন, নৃহ' (আ) ও ইদরীস (আ)-এর মধ্যে এক হাযার বৎসরের ব্যবধান ছিল। আবূ বাক্র ইব্ন 'আরাবী লিখিয়াছেন, ইদরীস (“আ) নূহ (আ)-এর উর্ধ্বতন পুরুষের অন্তর্ভূক্ত নহেন, বরং ইসরা"ঈলী নবীদের অন্তর্ভূক্ত ছিলেন। এই প্রসঙ্গে তিনি মিরাজ সম্পর্কিত বিখ্যাত হাদীছটি পেশ করিয়াছেন যাহাতে ইদরীস (আ) মুহাম্মাদ (স)-কে “হে সালিহ নবী ও সালিহ ভ্রাতা” বলিয়া সম্বোধন করিয়াছিলেন । প্রকৃতপক্ষে যদি ইদরীস (আ) নৃহ (আ)-এর পরবর্তী নবী হইতেন, তবে আদাম ('আ) ও ইবরাহীম (আ)-এর ন্যায় তাহাকে যোগ্য সন্তান (৫.০ ০১) বলিয়া সম্বোধন করিতেন (আল-'আয়নী, কায়রো, ৭খ, ২৭)। কিন্তু হাফিজ ইবৃন কাছীর ইব্নুল আরাবীর সহিত একমত হন নাই (আল-বিদায়া ওয়া*ন-নিহায়া, কায়রো ১৩৪৮ হি. ১খ, ১০০)। লক্ষণীয় যে, কুরআন মাজীদে ইল্য়াস (আ) ও ইদ্রীস (আ)-এর আলোচনা ভিন্ন ভিন্ন নামে ও পৃথকভাবে করা হইয়াছে। আত'-তণবারী (১খ, ৪১৫, 79০ 002)০ সংস্করণ) লিখিয়াছেন, ইল্য়াস €আ) ইসরাঈলী 5 হি প্রমাণ নাই। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।