Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ইমাদ শাহী অভিযানের উদ্দেশ্য সফল হওয়ায় “ইমাদু'ল-মুলক ও মীরান যুহশম্মাদ শাহ উভয়েই সোল্লাসে তাহাদের স্ব স্ব রাজধানীতে প্রত্যাবর্তন করেন। - ইহার দুই বদর পর ৯৩৭/১৫৩২ সনে “আলাউদ্দীন 'ইমাদু'ল মুলক বিবাহ সম্পন্ন হয় ভেলবশত গ্রন্থকার ফিরিশতা অন্যত্র যে কথা বলিয়াছেন, তাহা নহে অর্থাৎ তাহার কন্যার সঙ্গে বিবাহ হয় নাই, তু. 8766- এর অনুবাদ, ৩খ, ৪৮৮)। যুসুফ "আদিল শাহের বিবাহিতা জনৈকা হিন্দু রাজকুমারীর গর্ভে ইনি জন্মলাভ করেন৷ তিনি ছিলেন কুটনীতিতে সিদ্ধহস্ত একজন অতি উত্তম রাষ্ট্রনায়ক! বাহাদুর শাহ সেনাবাহিনী লইয়া আহ-মাদ নগরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করিলে যখন তিনি নিজেকে সংকটাপন্ন অবস্থায় দেখিলেন, তখন ইহা প্রমাণিত হইয়াছিল । তাহার ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্বেও আহমাদ নগরের অধিপতি “ইমাদ শাহের সঙ্গে লড়াইয়ে অরতীর্ণ হইতে তিনি ইতস্তত করেন নাই। ফলে তাহাকে গুজরাটাধিপতির কাছে আত্মসমর্পণ করার কারণে ভুলের খেসারত দিতে হইয়াছিল । সুলতণন দারয়া “ইমাদ শাহের রাজত্বের ইতিহাস ফিরিশতা রচিত গ্রন্থের বিভিন্ন স্থানে এমন ইতস্তত ছড়ানো রহিয়াছে যে, সেগুলিকে একত্র করিতে চাহিলে ধৈর্য ধারণ করিয়া গবেষণা পরিচালনার প্রয়োজন হইবে । তত্কর্তৃক লিপিবদ্ধ-বিবরণ অতি সামান্য হইলেও উল্লিখিত বিবরণের সঙ্গে বুরহান-ই-মাআছি'র গ্রন্থে লিপিবদ্ধ বর্ণনা যোগ করিলে তীহার রাজত্ব সম্পর্কে একটা পাঠোপযোগী বিবরণ সংগ্রহ করা সম্ভবপর হইবে । বিবরণটি জট পাকাইয়া এমন জটিলতায় বিজড়িত হইয়াছে যে, এমন কি ফিরিশতার ন্যায় একজন তীক্ষ ধীসম্পন্ন অভিজ্ঞ ইতিবৃত্তকারও ৯৩৯/১৫৩২ সনের পরবর্তী ঘটনাদির বর্ণনায় দারয়া “ইমাদ শাহ ও তাহার পিতা আলাউদ্দীন “ইমাদ শাহের মধ্যে পার্থক্য বুঝিতে সক্ষম হন নাই (যদিও ফিরিশতা , নিজেই দেখাইয়াছেন যে, “আলাউদ্দীন “ইমাদ শাহ সেই বৎসরই ইনতিকাল করেন)। তিনি স্বীকার করেন, তিনি “ইমাদ শাহী বংশের কোন লিখিত বিবরণ 'না পাইয়া পুরুষানুক্রমিকভাবে মুখে মুখে হস্তাত্তরিত কাহিনী ও জনশ্রুতির উপর নির্ভর করিয়াছেন (তু. 8:185-এর অনুবাদ, ৩খ, ৫০০)। ইবরাহীম “আদিল শাহ ও তাহার সুযোগ্য মন্ত্রী আসাদ খান লারীর মধ্যকার গুরুতর মতদ্বৈততার সুযোগে বুরহান নিজ শাম শাহ তাহার মিত্র আমীর বারীদ-এর সঙ্গে একযোগে ৯৪৯/১৫৪২ সনে বিজাপুর আক্রমণ ও অবরোধ করেন। তাহার অভিজ্ঞ মন্ত্রীর সৎ পরামর্শ হইতে বঞ্চিত ইবরাহীম “আদিল শাহ এই-পরিস্থিতিতে একাকী আক্রমণকারিগণকে বাধা দিতে সক্ষম হইবেন না ভাবিয়া তাহার স্বজন দারয়া “ইমাদ শাহের সাহায্যপ্রার্থী হইলেন গ্রস্থকার ফিরিশতা এখানে তাহার ও তাহার পিতার মধ্যে পার্থক্য ধরিতে পারেন নাই; তু. 8155- এর অনু, ৩খ, ৯২)। শাহ তৎক্ষণাৎ এই প্রস্তাবে রাষী হইয়া গেলেন। তখন বেরার ও বিজাপুরের যৌথ বাহিনী অবরোধ প্রত্যাহার করিয়া আক্রমণকারিগণকে শান্তিচুক্তির আবেদন করিতে বাধ্য করে। এই সকল সামরিক অভিযান “ইমাদ শাহী পরিবারের খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি করিল। তখন হইতে ক্ষমতাসীন সুলতণন একজন শক্তিশালী নরপতি হিসাবে গণ্য হন এবং তাহার মতামত দাক্ষিণাত্যে গ্রাহ্য হইতে থাকে। তাঁহার প্রতিপত্তি আরও বৃদ্ধির লক্ষ্যে ইমাদ শাহ ৯৫০/১৫৪৩ সনে ইবরাহীম 'আদিল শাহের সঙ্গে তাহার ভগ্মী রাবি'আর বিবাহ দেন। ইহাতে স্বভাবতই পরই পরিবারের পুরাতন শক্র বুরহান নিজণম শাহ ঈর্ষান্বিত হন।, অবশ্য সিংহাসন লাভের অব্যহিত পরেই দারয়া “ইমাদ শাহ স্ত্রী আমীনার ইবি-__৫/৪ 0০017161715 ২৫. | | ইমাদ শাহী গর্ভজাত তীহার কন্যা বিবি দাওলাতের সহিত বুরহান শাহের পুত্র ও সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হুসশয়ন নিজাম শাহের সঙ্গে শাদী সম্পাদন করিয়া তাহার সঙ্গে আপোসের চেষ্টা করেন। ইহার পরের বৎসরই (৯৫১/১৫৪৪সন) ইবরাহীম “আদিল শাহ ও দারয়া “ইমাদ শাহের মধ্যে মনোমালিন্য ঘটিলে তাহা বুরহান শাহের পক্ষে বিজাপুর আক্রমণের সুযোগ আনিয়া দেয়। তিনি বিজয়নগর (দ্র.)-এর হিন্দু নরপতি সদাশিব রায় মুসলিম এঁতিহাসিকদের মতে রামরাজা) ও গোলকুপ্তার শী“আ অধিপতির সঙ্গে মৈত্রীছুক্তি সম্পাদন করেন । অতঃপর সম্মিলিত মুসলিম বাহিনীর সঙ্গে .বিজয়নগরের যোদ্ধা দলের যে সকল লড়াই চলে, পরবতীকালে “ইমাদ শাহীগণ তাহাতে কি ভূমিকা পালন করেন তাহা অজ্ঞাত । সম্মিলিত মুসলিম রাজন্যবর্গ যখন হিন্দুদের বিরুদ্ধে একটা ভয়ংকর যুদ্ধে লিপ্ত, তখন গোড়া ইসলামপন্থী .বেরার রাষ্ট্র নির্লিপ্ত থাকিবে, এমন কথা বিশ্বাস করা শক্ত । ধর্মীয় লক্ষ্য নয়, বরং জাহাঙ্গীর খানের হত্যা প্রভৃতি ব্যক্তিগত ক্ষতির কারণই সম্ভবত আহ'মাদ নগর ও বেরারের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার জন্য দায়ী। হুসায়ন নিজাম শাহের সিধহসনারোহণের স্বল্পকাল পরেই সহোদর ভাই-“আবদু'ল-কণদির আহমাদ নগর হইতে পলায়ন করিয়া বেরারে আশ্রয় গ্রহণ করেন। ইতোপূর্বে সায়ফ “আয়নু'ল-মুলক-এর ন্যায় খ্যাতিমান সন্তান্ত ব্যক্তি যিনি ১ম বুরহান নিজ শম শাহের অধীনে প্রধান সেনাপতির দায়িতৃ পালন করেন, তিনিও হু"সায়ন নিজাম শাহের অত্যাচারে অনুরূপভাবে বেরারে আশ্রয় প্রার্থনা করেন। ইতিবৃত্তকার ফিরিশতা এই ঘটনা ৯৫৯/১৫৫১ সনে ঘটে বলিয়াছেন। একথা বিভ্রান্তিকর । কেননা প্রথম বুরহান নিজাম শাহ সে বসরও জীবিত ছিলেন । তিনি যে ৯৬১/১৫৫৪ সনে ইনতিকাল করেন, সে বিষয়ে ইতিহাস বিশেষজ্ঞরা একমত (যাওয়াল- ই-খুসরাওয়ান নামে অভিহিত খোদাই করা তালিকার সঙ্গে সামর্জস্যপূর্ণ)। গুজরাটের ৩য় মাহমূদ শাহ (দ্র.) ও ইসলাম শাহ সূর (্র.)-ইহারাও এ বৎসর ইনতিকাল করেন। যাহা হউক, আমরা তাহাকে তাহার ভন্মীপতি ইবরাহীম “আদিল শাহের সমর্থকরূপে দেখিতে পাই। এ সময় তিনি বুরহান নিজণম শাহের পুত্র ও তাহার ভাগিনেয় শাহ “আলী ও বোন মারয়ামের সপক্ষে প্রচারের দায়িত্‌ স্বেচ্ছায় গ্রহণ করেন। তিনি তাহার বৈমাত্রেয় ভ্রাতা ক্ষমতাসীন শাসক হুসায়ন নিজাম শাহের স্থলে আহ"মাদ নগরের সিংহাসনের একজন দাবীদার ছিলেন। সম্ভবত তাহার ইচ্ছার বিরুদ্ধে.দারয়া “ইমাদ শাহকে ক্ষমতার প্রতিদন্দিতায় টানিয়া আনা হয় । কেননা আমরা তাহাকে খুব পালন করিতে দেখি। এখানে ফিরিশতা লিখিত বিবরণ হতবুদ্ধিকর ও বিভ্রান্তিকর । তিনি ইবরাহীম “আদিল শাহের রাজত্বকালের ঘটনাবলীর বিবরণ দান উপলক্ষে ৯৫৯/১৫৫১ সনে শাহযাদা “আলীর বিদ্রোহের কথা অবতারণা করেন তু. 941£8- অনু., ৩খ, ১০৬)। আবার তীহার পিতা বুরহান নিজাম শাহের ইতিহাস বর্ণনাকালে বলেন যে, ৯৬১/১৫৫৩ সনেও ইনি (শেষোক্ত নৃপতি) জীবিত ছিলেন (তু. 87185- অনু., ৩খ, ২৩৫) এই কারণে তারিখগুলিকে খাপ খাওয়ান. কষ্টকর । যাহা হউক, শোলাপুরে “আদিল শাহী সেনাদলের সঙ্গে নিজশম শাহী সেনার যে সংঘর্ষ হয়, তাহাতে ইবরাহীম “আদিল শাহ দারয়া ইমাদু'ল-মুলক-কে যোদ্ুদলের দক্ষিণ-পার্খব দেশ (মায়মানা) রক্ষাব্যুহের দায়িত্ব অর্পণ করিয়া মধ্যবর্তী অংশের পরিচালনার ভার তিনি স্বয়ং গ্রহণ করেন। তাহার মিত্র সায়ফ “আয়নু*ল-মুলক তাহার প্রাক্তন মনিবের পুত্র ও উত্তরাধিকারী; হু'সায়ন নিজাম শীহের পক্ষে যোগদান করিয়াছেন বলিয়া ভ্রান্ত ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।