ইল্মু'ল-জামাল সৌন্দর্য সম্পর্কে জাহিলী ধারণার কতক বৈশিষ্ট্য পরিষ্কারভাবে বুঝা যায়, যেমন, ক্ষীণ কীকালধারিণী নারীদেহের দুই অর্ধেকের মধ্যেকার সামঞ্জস্য, গঠন ও রংগের বৈপরীত্য, কেশ ও সুশ্রী মুখমণ্ডল, ওষ্ঠ, অধর ও দত্তরাজি, সাদা চোখের মাঝখানে ভ্রমর কালো মণি, অংগুলি ও নখ । সৌন্দর্ষের যে আদর্শ ধারণা তাহা 'বহিরাবরণকেন্দ্রিক নহে, বরং তাহা যেন “আরব কবিগণের হদয়াবেগেরই বিকাশ, যাহা মু'আল্লাকাসমূহের গঠন রীতিতেও এই একইভাবে বিকশিত হইয়াছে। নারীদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যে সাগ্রহ বর্ণনা তাহারই প্রতিধ্বনি পাওয়া যায় সামগ্রিক একটি কবিতার মধ্যে ভিন্ন ভিন্ন বায়ত বা শ্লোকের গঠনের প্রতি প্রদত্ত যত্বের মধ্যে । সুআল্লীকা কবিতায় যে সকল সামঞ্জস্যপূর্ণ রূপের বর্ণনা রহিয়াছে তাহা পরস্পর স্বাধীনভাবে বর্তমান ও সদা-সচল, কিন্তু একটি সাধারণ অনুভূতি দ্বারা প্রভাবিত। এই গঠন__ গত কাব্য-রচনারীতি ইসলামী কাব্যশিল্পে লক্ষ্য করা যায় এবং ইহা এক অর্থে আরব সৌন্দর্যবোধের মৌলিক প্রতিবিষ্ব। ইসলাম উহার অনুসারিগণকে বিশ্বজনীন সৌন্দর্য উপলব্ধি করিবার আহ্বান দ্বারা সৌন্দর্যের ধারণাকে পরিবর্ধিত করিয়াছে। কিন্তু তাহা সত্ত্বেও জাহিলী “আরব কবিগণের প্রিয় ও অনুসৃত যে সৌন্দর্যের প্রথাগত ধারণা তাহাও রহিয়া গিয়াছিল। অপর পক্ষে সামাজিক বিবর্তনের ফলে সৃষ্ট নৈতিক্ ও প্রজ্ঞাগত দিকসমূহ এই যুগে রচিত গাযাল কবিতার প্রধান বিষয়বস্তু হয় (ঢং. 819.017576, [569 701717701192755 07617065 06 19. [00995916 10006 9৮ 916015 069 77170959029 06 09:0799, 10 41750 4186], ৬ (1939-41, 82-128)। শিল্পকলার ক্ষেত্রে ধর্মের প্রভাব ছিল অতি নগণ্য । কারণ আর্ট আর নৈতিকতার ক্ষেত্র ছিল আলাদা আলাদা । সেই কারণেই ইব্ন-আবী রাবী'আ-এর কবিতা কামোদ্দীপক হওয়া সত্তেও (আগানী, ১খ, ১১৩) প্রশংসা অর্জন করিয়াছিল । একটি বিষয় চিত্তাকর্ষক যে, এক্য ও চলমানতার যে রীতি-পদ্ধতি তাহা মসজিদের অগণিত স্তন্তের মধ্যে রক্ষিত হইয়াছিল এবং সেই সুসামঞ্জস্য কুব্বাতু*স-সাখ্রা, কাস্'রত্-তু'বা ও মশাত্তার পরিকল্পনার মধ্যে এবং উহার সম্মুখভাগের সৌন্দর্য সৃষ্টিতে রূপ লাভ করিয়াছিল । কাসকু'ল-হায়র আল-গারবীর দেওয়ালের কারুকার্ষের মধ্যে যে আলো ও ছায়াময় রংগের বৈচিত্র্য রহিয়াছে তাহাও লক্ষণীয় [দ্. (১) 07695/811, 4 51001 90001001759] 0051170 20016606575, 1958, 124 প. ; (২) 10. গা, 2০০, 1420 06 11919000, 09715 1966, 21 পৃ.]। “আব্বাসী যুগে সৌন্দর্যবোধের ধারণার কিঞ্চিৎ পরিবর্তন সাধিত হয়। তন্মধ্যে এই যুগে সর্বাপেক্ষা বৈশিষ্ট্যময় ছিল সমতা রক্ষার. প্রবণতা, আধ্যাত্মিক সৌন্দর্যবোধের প্রতি আগ্রহ এবং দেহের সুসাম্ম্জস্যের প্রতি গুরুত্ব আরোপ (দ্র. স আল-মুনাজ্জিদ, জামালু*ল-মার'আ 'ইনৃদা*ল- 'আবাব, বৈরূত ১১৫৮ খু.» পৃ. ৩৫-৪০)। সাহিত্যের একটি প্রিয় বিষয়বস্তু ছিল সৌন্দর্য । যদিও উহা 'ইল্ম-এর অন্তর্ভুক্ত ছিল না, তথাপি সৌন্দর্য _ (জামাল) কিছুটা গভীর জ্ঞানের ব্যাপার ছিল যাহা হইতে আল-বাসার বি'ল-জাওয়ারী (বালিকার চক্ষু) এই “আরব প্রবচন আসিয়াছে। মানব- দেহের সৌন্দর্য বর্ণনার বিষয় পঠন-পাঠন্ন হইতে সাহিত্য সমালোচনা প্রভীবাৰিত হইয়াছে। উহা এতদূর পর্যন্ত ছিল যে, ইব্ন রাশীক যিহাফের অবনিশ্ন আকার (২৬. ০)-কে জারিয়াত (বালিকা)-এর তেমন কোন ২৪০ 0০017161715 “ইল্মু'ল-জামাল কোন ত্রুটির সঙ্গে তুলনা করিয়াছেন যাহা প্রশংসিত হয় (দ্র. আল-উমৃদা" কায়রো ১৯৩৪ থৃ., ১খ, ১১৭)। আর্ট বা চারুকলার সমালোচনা ব্যতিরেকে যে সাহিত্য সমালোচনা তাহাতে যে বৈশিষ্ট্য ধরা পড়ে সেই বৈশিষ্ট্য পাওয়া যায় গাযালের মধ্যে এবং সাধারণভাবে শিল্পকলার মধ্যে । বস্তৃময়. ভাষায় প্রকাশিত যে রীতিসিদ্ধ সমালোচনা উহাকে প্রায়শ কোন ব্যক্তি বা প্রকাশভংগীর প্রতি প্রয়োগ করা যায় [ দ্র. (১) আল-“আসকারী, সিনা'আতায়ন, ইস্তান্থুল ১৩২০ হি. পৃ. ১৩১; (২) ইব্ন রাশীক, এ, ১খ, ১০৬]। সমালোচকগণ (আল-'আসকারী, এ, ২০২; ইব্ন রাশীক, এ, ২খ,-৫) সুসামঞ্জস্য এবং বৈপরীত্যের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন । তাহাদের যে বিশ্লেষণ উহা একতরফা বা পক্ষপাতিতৃময় । কেননা তাহারা সামধ্বিক কবিতা বিষয়ে আলোচনা করেন নাই, বরং শব্দ ব্যবহার, ছন্দ বা প্রকাশ ভঙ্গির উপর আলোচনা করিয়াছেন [দ্র (১) ইব্নু'ল-আহীর, আল-মাছালু*স-সা'ইর, কায়রো ১৩১২ হি., ১খ, ৩৮৪, ৩৮৬; ২) আল-জুরজানী, দালা'ইলু'ল-ই'জায, কায়রো ১৩২১ হি. পৃ. ৩১]। উমায়্যাঃ আমল হইতে শুরু করিয়া পরবর্তী সময় পর্য্ত শিল্পকে (আট ধর্ম হইতে পৃথক করিবার যে রীতি চালু হয় তাহা “আব্বাসী আমলের সমালোচনা হইতে স্পষ্টই প্রতীয়মান হয় [দ্র. (১) কুদামাঃ, নাক্দু*শ-শির, কায়রো ১৯৪৮ খু, পৃ. ১৪; (২) আল-জুরজানী, আল-বিসাতণা, সিডন রং পৃ. ৫৭, ৫৮]। এই একই বৈশিষ্ট্যসমূহ স্থাপত্যের আরবীয় লতা-পুষ্পময় কারুকাজের মধ্যেও লক্ষ্য করা যায়। সেখানে একই কারুকার্যের বার বার ব্যবহারের সঙ্গে কবিতার পুনঃপুনঃ ছন্দমিল. ও মসজিদের সারি সারি থামের মিল রহিয়াছে । এইগুলিতে শিল্পের যে বিমূর্ততা তাহা 'আরব আদর্শায়িত রূপেরই একটি আকারমাব্র, এইগুলিতে স্বীয় সত্তার বাহিরে আর্টের আর কোন শেষ লক্ষ্য নাই, সেইখানে আর্ট আর্টের জন্যই__ এই মনোভাব কার্যকর । ইহার এঁক্যের সঙ্গে সঙ্গে সমালোচকের চিন্তাগত মনোভাবে মিল রহিয়াছে (দ্র. €১) ইব্নু'ল-আছীর, আল-মাছালু'স-সা*ইর, কায়রো ১৩১২ হি., পৃ. ১৬৮; (২) ইবৃন তাবাতাবা, ইয়ারু'শ-শি'র, কায়রো ১৯৫৬ খু. পৃ. ১৭, ১১১]। এই সকল শিশ্পগত বাস্তবতা এবং এই সকল সৃষ্ষাতিসুঙ্ম বিচার- বিবেচনার প্রতিধ্বনি পাওয়া যায় তাত্তিকগণের লেখায় । ইব্ন সীনা সুন্দরের ইন্দ্রিয়গ্রাহ্য বৈশিষ্ট্যের কথা বলিয়াছেন এবং মঙ্গলের শিল্পকলা আর মানুষের উপকারের যে শিল্পকলা__এই দুইয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করিয়াছেন (তু. আই. ইসমা'ঈল, আল-উসৃ'লু*ল-জামালিয়্যাঃ ফি'ন-নাকদি'ল- আদাবী, কায়রো ১৯৬৮ থৃ., পৃ. ১৪০)। আত-তাওহীদী সৌন্দর্য তত্ব্গত বিচার-বিবেচনার ক্ষেত্রে আপেক্ষিকতার বিষয় উত্থাপন করিয়াছেন এবং সুন্দর কুৎসিতের পাচটি বিভিন্ন মাপকাঠির উল্লেখ করিয়াছেন ৪ (মানব) প্রকৃতি, রীতিনীতি, (ধর্মীয়) আইন, বিবেচনা ও কামনা (আল-ইমতা' ওয়া'ল-মু'আনাসাঃ, কায়রো ১৯৫৩ খৃ., ১খ,, ১৫০)। আল-গাযালী রে) সুন্দরের ব্যাখ্যায় বলিয়াছেন যে, উহা দর্শনে আনন্দ ও সুখ পাওয়া যায় এবং কুৎসিত হইল যাহা ব্যথা ও বিতৃষ্াবোধ সৃষ্টি করে । আল-গাযালী €র) সৌন্দর্যবৌধের মূল ভিত্তিরূপের স্থিতি মানুষের ইন্দ্রিয়সমূহের মধ্যে নির্ধারণ করিলেও স্বীয় চিন্তার ধর্সীয় ও দার্শনিক দিকও পরিষ্কাররূপে ব্যাখ্যা করিয়াছেন । কারণ “যুক্তি দ্বারা যে আধ্যাত্মিক সৌন্দর্যের উপলব্ধি হয় তা দৃষ্টিথাহ্য প্রতিচ্ছবির সৌন্দর্য অপেক্ষা মহত্তর ।” তিনি এই সমস্যার মূল কেন্দ্রে পৌছান যখন তিনি বস্তুগত সৌন্দর্যের আপেক্ষিকতার কথা ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।