0০017161715 ইমাদ শাহী ৮৯০/১৪৮৪ সনে তিনি স্বাধীনতা ঘোষণা করিয়া স্বনামে মুদ্রা প্রবর্তন ও খুত-বা পাঠ করাইতে থাকেন। অবশ্য তিনি এক সময় সেই সুলতান কারণেই হউক কিংবা রাজনৈতিক সুবিধাবাদের কারণেই (সেই সম্ভাবনাই সমধিক) হউক, তিনি শাহ খেতাব গ্রহণ করেন নাই । স্বাধীনতার সুফল ভোগ করার সৌভাগ্য তাহার বেশী দিন স্থায়ী হয় নাই । কেননা এ বৎসরই তিনি ইনতিকাল করেন। তাহার পুত্র “আলাউদ্দীন তাহার স্থলাভিষিক্ত হন। _ দুর্বল বাহমানী শাসক তাহাদের অধিকার আদায়ের জন্য যে জিদ ধরিতে পারিবেন না, সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস হওয়াতে ইনি ৮৯৬/১৪৯০ সনে শাহ খেতাৰ গ্রহণ করেন। বিজাপুরের যুসুফ “আদিল খান ও মারহু"ম নিজামু'ল- মুলকের পুত্র মালিক আহ'মাদ বাহরীর দৃষ্টান্ত অনুসরণ করিয়া তিনি কাভিল- তীহার দরবার প্রতিষ্ঠিত করেন। শাসকদ্বয় ৮৯৫/১৪৮৯ সনে স্বাধীনতা ঘোষণা করেন এবং দ্বিতীয় জন আহ"মাদ নগর দ্র.) শহর স্থাপন করেন। বীদার-এর শাসকের প্রতিনিধি কণসিম বারীদ-এর পুত্র আমীর “আলী বারীদ মাহমমূদ শাহ বাহমানীকে তীহার কর্তৃত্বাধীনে আনয়ন করিতে সক্ষম হন। ইহার পর তিনি মালিক আহ"মাদ বাহরীর সঙ্গে একযোগে শী“আ মতবাদ প্রচারের অভিযোগে যুসুফ “আদিল শাহকে শাস্তি দানের উদ্দেশে ৯১০/১৫০৪ সনে তীহার রাজ্য আক্রমণ করেন (পার্খববর্তী আর সকল রাজ্য ও দাক্ষিণাত্যের সমথ মুসলিম জনগণ সুন্নী মতাবলম্বী)। যুদ্ধ প্রচণ্ভাবে প্রতিরোধ করিয়া যুসুফ “আদিল শাহ দৃঢ় প্রতিরোধ করিয়া “আদিল শাহ প্রতিআক্রমণ চালাইলে মাহ্-মৃদ শাহ ও আমীর আলী বারীদ “ইমাদু*ল- মুলকসমেত অন্যদের সাহায্যপ্রার্থী হইতে বাধ্য হন। ফিরিশতার বর্ণনামতে এই প্রবীণ অভিজ্ঞ রাষ্ট্রনায়ক পুরাপুরি নিরপেক্ষতা বজায় রাখিতে প্রতিজ্ঞাবদ্ধ হন। কিন্তু যে আমীর “আলী বারীদ যুসুফ “আদিল শাহের সর্বনাশ সাধনের উদ্দেশে ধর্মের নামটিকে কাজে লাগাইতেছিলেন, যখন ইনি তাহার কুমতলব বুঝিতে পারিলেন, তখন সুলতানের কাছে যুসুফ “আদিল শাহের পক্ষে ওকালতি করিলেন। বস্তুত আমীর বারীদ এক্ষণে নিঃসঙ্গ হইয়া পড়ায় সুলতানের সঙ্গে একযোগে যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিলেন। তখন মিত্র শক্তি রাজকীয় তাবু লুণ্ঠন করিয়া লইয়া যায়। ইতোমধ্যে মাহ'মুদ শাহের প্রতিপত্তি বেশ কিছুটা বিনষ্ট হইলে দশ বৎসর পর ৯২০/১৫১৪ সনে আমীর “আলী বারীদের উদ্ধত ব্যবহারে ধৈর্যহারা হইয়া তিনি কাভিল-এ পলাইয়া যান এবং “ইমাদু'ল-মুল্কের সেনাদল লইয়া বারীদ-এর রাজধানী -গুলবার্গা দ্র.) আক্রমণ করেন। বারীদ তখন যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। তিনি সহসা সসৈন্যে রাজধানী-দুর্গ হইতে বাহির হন। ইতোমধ্যে বৃদ্ধ দশাগস্ত মাহ'মুদ শাহ দৈহিক ও মানসিকভাবে দুর্বল হইয়া পড়ায় অকন্মাৎ যুদ্ধে পক্ষ পরিবর্তন করিয়া আমীর “আলী বারীদের সেনাদলের সঙ্গে যোগ দেন। ইহাতে “ইমাদু'ল-মুলক সংকটে পড়িয়া অবিলম্বে স্বদেশে প্রত্যাবর্তন করেন । ফলে অস্থ্রিচিত্ত সুলতশনকে একাই অবস্থার মুকাবিলা করিতে হয়। এই দুর্ভাগ্য ঘটিয়া যাওয়ার পর মাহমূদ শাহ রাষ্ত্রীয় দায়িত পালন ও অনুষ্ঠানাদি সম্পীদন করিবার যোগ্যতা হারাইয়া ফেলেন এবং অসৎ আমোদ-প্রমোদ আর লাম্পট্যে নিমগ্ন হইয়া সত্রই ইনতিকাল করেন । | ৯৩৪/১৫২৭ সনে আমীর “আলী বারীদ মাহমুদ ও রামগির দুর্গ দুইটি অধিকার করেন। এইগুলি গুজরাটাধিপতি বাহাদুর শাহের হাবশী মন্ত্রী খুদাওয়ান্দ খানের. দখলভুক্ত ছিল। তিনি তখন “ইমাদু'ল-মুল্্কের সাহায্যপ্রার্থী হইলেন। এই সময় ইনি অবিলম্বে সসৈন্যে অগ্রসর হইয়া বিনা ২৪ 4 ইমাদ শাহী যুদ্ধেই দুর্গ দুইটি পুনরুদ্ধার করিয়া এগুলিকে স্বীয় রাজ্যের অন্তর্ভুক্ত করিতে প্রয়াসী হইলেন । প্রথম বুরহান নিজাম শাহ (নিজাম শাহী দ্র.) সক্রিয়ভাবে সূত্রে আবদ্ধ এই দুই শাসক পরিবারের মধ্যে ঘন ঘন যুদ্ধ-বিগ্রহ ঘটিতে থাকে পরিণামে আলাউদ্দীন “ইমাদ শাহ পরাস্ত হন। ৯৩০-১/১৫২৪-৫ সনে শোলাপুর দুর্গ উদ্ধারের উদ্দেশে “আলাউদ্দীন তাহার প্রাক্তন শক্র প্রথম বুরহান নিজাম শাহের সঙ্গে মিলিত হন। তাহার বোন মারয়াম যখন বুরহান নিজাম শাহের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন, তখন তাহাকে ইসমা“ঈল “আদিল শাহ দুর্গটি যৌতুকের অংশ হিসাবে দান করিতে ওয়াদা করেন। ইসমা“ঈল “আদিল শাহ কিছুতেই না হটিয়া প্রবলভাবে এই যৌথ অভিযানে বাধা দেন। ফলে “ইমাদু'ল-মুলক পলায়ন করেন। তিনি বুরহান নিজণম শাহের হস্তে পরাস্ত হইয়াছেন__ এই অপমান তাহাকে ভীষণভাবে বেদনা দিতে লাগিল। ফলে গোলকুণ্ডা দ্র.)-র শাসক সুলতণন কু'লী কু-ত্ৰ শাহ ও ইসমা“ঈল “আদিল শাহের প্ররোচনায় তিনি বুরহান শাহের পাত্রী (08107) দুর্ঘটি ৯৩৩/১৫২৭ সনে অধিকার করিয়া লইলেন। কিন্তু দুই মাস ধরিয়া অবরোধ পরিচালনার পর বুরহান নিজশম শাহ উহা পুনর্দখল করেন এবং পরে সম্পূর্ণ ধ্বংস করিয়া ফেলেন। এই . বিজয়ের ফলে আবেগদীপ্ত বুরহান শাহ বেরারের আরও কয়েকটি স্থান দখল করিতে অগ্রসর হন। ইহাতে এ অঞ্চলে আতংকের সৃষ্টি হয়। “ইমাদু'ল-মুলক নিজেকে আহ"মাদ নগরের সেনাবাহিনীর আক্রমণ একাকী প্রতিহত করিতে সক্ষম বিবেচনা করিয়া বুরহানপুর (দ্র.)-এ পলায়ন করেন এবং তথাকার শাসক মীরান মুহণম্মাদ শাহ ফারূকীর সাহায্যপ্রার্থী হন। এই যুদ্ধে মিত্রপক্ষ বুরহান নিজাম শাহের হস্তে তাহাদের কামান ও হস্তীগুলি হারাইয়া চূড়ান্ত পরাজয় বরণ করেন। তখন প্রতিশোধ গ্রহণের তীব্র আকাজ্কায় মীরান মুহাম্মাদ শাহ তাহার মামা গুজরাটের বাহাদুর শাহ (রোজতৃকাল ৯৩২/১৫২৫-৯৪৩/১৫৩৭)-এর কাছে তাহাদেরকে. সহায়তা দানের জন্য সনির্বন্ধ অনুরোধ জানান । বাহাদুর শাহ তৎক্ষণাৎ উহাতে সম্মত হন এবং এক বিশাল সেনাবাহিনী লইয়া ৯৩৪-৫/১৫২৭-৮ সনে দাক্ষিণাত্য অভিমুখে যাত্রা করেন । পথিমধ্যে তিনি জালনাপুরে পৌছিলে তাহার মনোভাব পরিবর্তিত হয়। তিনি বেরার অবরোধ করিতে মনস্থ করেন। আত্মশ্লাঘার পরিপুরণ সাধন করেন। তিনি তীহার নামে খৃতবা পাঠ করাইয়া তাহার অধীনতা মানিয়া লইলেন। উদ্দেশ্য সাধনের পক্ষে উপযোগী এই কার্য দ্বারা তিনি কেবল আপন রাজ্যের নিরাপত্তা বিধান করেন নাই, এতদ্বারা তিনি বাহাদুর শাহকে আহ"মাদ নগর আক্রমণ করিতে ও উহার অধিপতিকে অবনমিত করিতে পরামর্শ দিয়া রাধী করান। বাহাদুর শাহের ন্যায় এত বড় শক্তিশীলী বাদশাহর আক্রমণ প্রতিরোধ করিতে অক্ষম হইয়া বুরহান নিজশম শাহ আক্রমণকারীর অধীনতা মানিয়া লন । বাহাদুর শাহ বিনা বাধায় আহ'মাদ নগরে প্রবেশ করিয়া প্রথম বুরহান নিজাম শাহের রাজপ্রাসাদে অবস্থান করিতে লাগিলেন। সেখানে চল্লিশ দিন যাবত তিনি উত্তম খাদ্যসামথী দ্বারা তাহার ভোজন বিলাস চরিতার্থ করিলেন । তবে প্রথম বুরহান নিজণম শাহ ঘন ঘন ছোটখাট সংঘর্ষ বাধাইয়া গুজরাটী সেনাদলকে হয়রান করিতে লাগিলেন। অবশ্য এইভাবে তিনি যে সকল দুর্গ ও হস্তী দখল করেন, শেষ পর্যন্ত সেগুলি ফেরত দিবার অঙ্গীকার করিয়া শাস্তিচুক্তির জন্য তাহাকে আবেদন করিতে হইয়াছিল যেদিও পরে তিনি তাহার প্রতিজ্ঞা ভঙ্গ করেন)। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।