০0017161715 “ইল্মূল-কালাম পুস্তিকা আল-বাবু'্ল-হাদী “আশার (মোত্ন কালাম) এবং অপরটি বিস্তারিত গ্রন্থ কাশ্ফু'ল-মুরাদ ফী শার্হি তাজরীদি'ল-ই“তিকাদ ৷ এই দুইটি শী'আ “ইল্ম কালামের প্রসিদ্ধ রচনা এবং দীর্ঘকাল হইতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পাঠ্য তালিকার অপরিহার্য অংশ । যেমনিভাবে তাজরীদু*ল-ই“তিকাদের ব্যাখ্যা কাশৃফু'ল-মুরাদ জনপ্রিয়, তেমনি আল-বাবু*ল-হাদী 'আশার-এর ব্যাখ্যা আন-নাফি লি-য়াওমি'ল-হাশ্র-এর প্রসিদ্ধিও সার্বজনীন । এই ভাষ্যটি মিক্দাদু'স-সুয়্যুরী আল-হিল্টী আল-আসাদী কর্তৃক রচিত। “আল্লামা হিল্লীর অন্যান্য গ্রন্থের মধ্যে নাহ্জু'ল-হণকক আল-আল্ফায়ন, ইসতিকসাউ'নাজ্র ফি'ল-কাদা” ওয়া'ল-কাদ্র, নাহ্জু'ল-কারামা ফি'ল-ইমামা, মাকসাদুল-ওয়াসিলীন ও তাসলীকু'ন-নুফূস ইলা হাজীরাতি*ল-কুদু'স গ্রন্থসমূহ হইল খুবই গুরুতৃপূর্ণ। তাহার রচনাশৈলী সাহিত্যধর্মী এবং প্রমাণসমূহ যুক্তিভিত্তিক। তাহার বর্ণনা পদ্ধতি 'ইল্ম কালামের সহিত ফালসাফার উত্তমরূপে সামঞ্জস্য বিধান করিয়াছে । প্রকৃতপক্ষে অষ্টম শতাব্দী 'ইল্ম কালামের পরিপকৃতার ও পরিপূর্ণতার শতাবী। ৃ “আল্লামা হিন্লীর পুত্র ফাখ্র”ল-মুহাক্কি-কীন মুহাম্মাদ ইব্ন হাসান (মূ. ৭৭১ হি.) আল-কাফিয়াতু'ল-ওয়াফিয়া লিখেন এবং ফাদিল মিকদাদ হিন্ী (মূ. ৮২১ হি.) আন-নাফি' লি-য়াওমি*ল-হাশ্র ছাড়াও আল- লাওয়ামি“উ“ল-ইলাহিয়া ফী মাবাহিছি'”ল-কালামিয়া ও ইর্শাদু'ত- তালিবীন ফী শার্হি নাহজি'ল-মুসতারশিদীন রচনা করেন । এই গ্রন্থসমূহ “ইল্ম কালাম বিষয়ে সুন্দর ও প্রমাণসিদ্ধ বর্ণনার উত্তম নিদর্শন । ইমামিয়া ও মু'তাধিলা-__ উভয়ই 'আক"*ইদ-এর ক্ষেত্রে 'আক্দলকে প্রাধান্য দিয়া থাকেন এবং কুরআন-হণদীছের সহিত যুক্তিবিদ্যাকেও প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করিয়া থাকেন । এই কারণেই উক্ত মতবাদদ্ধয়ের কালাম সম্পর্কিত আলোচনা হইল যুক্তিনির্ভর ৷ ইহা ছাড়া শী'আদের আর একটি বিশেষ বৈশিষ্ট্য, তীহাদের মুতাকাল্লিমগণ সাধারণত ভাষাবিদ ও কবিতা ও সাহিত্যে বিশেষ ব্যুৎপত্তিসম্পন্ন। এই কারণে তাহাদের গ্রন্থসমূহে সাহিত্যরসও পরিদৃষ্ট হয়। কুমায়ত, সায়্যিদ হিময়ারী, সায়্যিদ রিদা এবং সায়্যিদ মুর্তাদার দীওয়ানসমূহে বিভিন্ন কালাম সংক্রান্ত মাসা'ইল ছড়াইয়া আছে (দ্র. 'আবদু'ল-হুসায়ন আল-আমীনী, আল-গাদীর)। ইহারা ব্যতীত ইরাক, হালাব ও জাবাল “'আমিল-এ এক একজন বড় বড় সাহিত্যিকের আগমন ঘটে এবং তাহারা “ইল্ম কালাম বিষয়ে কিছু না হুসায়নী হালাবী 'মৃ. ৭৭৬ হি.) ও যায়নু"দ-দীন 'আলী ইব্ন যুনুস নাবাতী বায়্যাদী মূ. ৮৭৭ হি.)। শেষোক্ত ব্যক্তির একটি কবিতা উরজুযা ফি*ল-কালাম ও উহার ব্যাখ্যা ফাতিহুল-কুনৃষি মাহ্রূযাঃ উল্লেখযোগ্য । এমনিভাবে যাখীরাতু'ল-ঈমান, আস-সিরাতু'ল- মুসতাকীম ইলা মুসতাহাকি”্ত-তাক্দীম ফি'ল-ইমামা 421 ১_০4| ২০১1৮৪7৪১৪4] এই এঁিট 11 টি ৪7501 এবং 'আস্রাতু'ল-মানজুদও গুরুতৃপূর্ণ গ্রন্থ। দশম শতাব্দী হিজরীতে ইরান সাফাকী শাসকদের অধীন হইয়া গেলে শী“আ উলামা" তুকী শাসনের অধীন 'আরব অঞ্চল হইতে হিজরত করিয়া এখানে আগমন করেন । ইহা ম্মরণযোগ্য যে, সাফাকী শাসন যেহেতু তায়মূরদের পরে প্রতিষ্ঠিত হইয়াছিল এই কারণে “ইল্ম কালামের উপর তাসাওউফের প্রভাবও পড়ে । ধীরে ধীরে শী“আ মুহাদ্দিছ ও ২৩৭ 'ইল্মুল-কালাম মুতাকাল্লিমগণ উহার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন এবং ফালসাফাকে শক্তিশালী করেন। গিয়াছুস্দ-দীন মানসূর শীরাধী মূ. ৯৪৮ হি.) হুজ্জাতু'ল-কালাম ও রিসালাতু'ল-মাশারিক গ্রন্থে ইহ্য়া' উলৃমি'দ-দীন-এর বর্ণনাসমূহ প্রত্যাখ্যান করেন । গিয়াছু'্দ-দীন শীরাধী ইরান ও উপমহাদেশের মানতিক' ও ফালসাফা বিষয়ের শিক্ষকদের প্রধান ছিলেন । তাহার ছাত্র ও সন্তানদের মধ্য হইতে কয়েকজন দক্ষিণ হায়দরাবাদ, লাহোর ও আগ্রাতে আগমন করেন এবং এখানকার শিক্ষক হন। গিয়াছু"দ-দীনের পর ইরানে বড় বড় ফাল্সাফাবিদ ও মুতাকাল্লিম জনুখহণ করেন, তন্মধ্যে মীর বাকির দামাদ (মৃ. ১০৪১ হি.); মুল্লা সাদরা (মূ. ১০৫০ হি.), তীহার স্থলাভিষিক্ত ও শাগরিদ মুল্লা "আবদু'র-রায্যাক লাহিজী মূ. ১০৫১ হি.), যিনি মাশারিকু”ল-ইল্হাম ফী শারহি' তাজরীদি'ল-কালাম ও গাওহার মুরাদ-এর প্রণেতা; মুল্লা মুহসিন ফায়দ মূ. ১০৯২ হি.), যিনি একদিকে -৮1| ১ ৮০1৯ ৮9111 ২১১১] প্রণয়ন করেন এবং অন্যদিকে ইহ'়্া” উলুমি"দ-দীন ও ফুতৃহাত মান্কিয়ার সারমর্ম লিখেন (তিনি “ইল্ম-কালাম সম্পর্কেও কিছু গ্রন্থ রচনা করেন, যেমন আল-মাঁঁআরিফ, উসুূল-ই ই“তিকাদ বার আসাস কিতাব ওয়া সুন্নাত, 'আয়নু*্ল-য়াকীন, হাকু 'ল-য়াকীন, ইল্মু'ল-য়াকীন, আল- লুববু, আল-লুবাব ইত্যাদি); ফায়দ-এর সমসাময়িক হইলেন মুল্লা মুহাম্মাদ নাকী ও তীহার পুত্র যুল্লা মুহাম্মাদ বাকির মাজালিসী মূ. ১১১১ হি.)। শেষোক্ত ব্যক্তি বিহারু"ল-আন্ওয়ার গ্রন্থে “ইল্ম কালাম সংক্রান্ত মাসা'ইল- এর উপর আহ্ল বায়তের হাদীহুসমূহ ও হাক্ু”ল-য়াকীন গ্রন্থে এই বিষয়ের নাকলী ও “আকৃলী মাস*আলাসমূহের বর্ণনা সন্নিবেশিত করেন। 'ইল্ম কালামের এই যুগ হইল ফারসী ভাষা ও সাহিত্যের যুগ এবং গাওহার মুরাদ ও হাকু*ল-য়াকীন হইল সাধারণ ফারসী ভাষায় “ইল্ম কালামের উত্তম গ্রন্থ । এই যুগে শী'ঈ মুতাকাল্লিমদের মধ্যে এক নূতন চিন্তাধারার প্রবেশ ঘটে এবং তাহা হইল পরিচিতি (ইরফানী)-মূলক প্রবণতা, কিন্তু তৎক্ষণাৎ উহার প্রতিক্রিয়া দেখা দেয় এবং অত্যন্ত কঠোরতার সহিত “ইরফানকে তাসাওউফ নাম দিয়া প্রত্যাখ্যান করা হয়। উপমহাদেশের শী'আ “ইল্ম কালামের নিদর্শন শাসকদের মাযহাবগত বিরোধের দরুন সংরক্ষিত হয় নাই। দশম হিজরী শতাব্দীর প্রথম দিকে সিন্ধু ও দাক্ষিণাত্যের শী'আ শাসন ও দিল্লীতে শী'আদের ক্ষমতার দরুন কিছু লোকের নাম ও অবদান সংরক্ষিত আছে। তন্মধ্যে বাদশাহ হুমায়ুন ও তৎপূর্ব কালের একজন শী“আ “আলিম সায়্যিদ মুহাম্মাদ রাজান শাহ ইব্ন সায়্যিদ পোর্জাবে দাফনকৃত) ও দাক্ষিণাত্যের সায়্যিদ হুসায়নী সায়্যিদ মুহাম্মাদ তাহির শাহ দাকানী (মৃ. ৯৫২ হি.)-র নাম পাওয়া যায়। তাহির শাহ বুরহান নিজাম শাহ-এর দরবারে সম্মানিত ছিলেন। তিনি বাবু'ল-হাদী 'আশার-এর ভাষ্য লিখেন। তাহার পর দাক্ষিণাত্যে বাহ্রায়ন, লেবানন ও ইরানের বড় বড় “আলিমের আগমন ঘটে, যেমন গিয়াছু"দ-দীন মানসূর শীরাধীর বংশধর হইতে নিজামু"দ-দীন স্ব. ১০৮৬ হি.) ও তীহার পুত্র সায়্যিদ “আলী খান মদীনা হইতে হায়দরাবাদ আগমন করেন। আগ্রা ও লাহোরে গিয়াছু"দ-দীন শীরাধীর ছাত্রদের মধ্য হইতে ফাতনুল্াহ শীরাধী, আবু*ল-ফাত্হ' গায়লানী ও তাহার সমসাময়িক সায়্িদ নূরুল্লাহ আশৃ-শুসতারী ইহ্কাকু*ল-হাক্ক-এর প্রণেতা বিশেষভাবে উল্লেখযোগ্য । শুসতারী কমপক্ষে এক শত পাঁচটি গ্রন্থ রচনা করেন, তন্মুধ্যে তিরিশটি গ্রন্থ কালাম সম্পর্কিত। যেমন €১) ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।