“ইল্মুল-কালাম _ ইব্ন খালীল আল-বাগদাদী আশৃ-শান্কাল অথবা আস্-সাক্কাক ; (১১) আবু “আবদিল্লাহ মালিক আল-ইসফাহানী; (১২) আবু মুহাম্মাদ ইব্ন “আলী আল-“আবৃদ, কিতাবু'র-রাদ্দি “আলা'ল-ইস্মাঈলিয়্যার প্রণেতা ; (১৩) কিতাবু'দ-দীন ফি'ল-উসুল-এর প্রণেতা আবু মানসূর আস -সার্রাম নীশাপুরী ; (১৪) আবু সাঈদ “আবদু*ল-জালীল ইব্ন আবি'ল-ফাত্হ মাসউদ ইব্ন “ঈসা আল-মুতাকাল্িম আর্-রাষী । তৃতীয় শতাব্দীর প্রসিদ্ধ “আলিমদের তালিকা ও তীহাদের রচনাবলীর উপর আলোচনা খুবই দীর্ঘ (বিস্তারিত বর্ণনার জন্য দ্র. ইব্নু*ন-নাদীম, আল-ফিহ্রিস্ত, পৃ. ২৪৯; আন-নাজাশী, আর-রিজাল; আত-তৃ-সী, আল-ফিহ্রিস্ত; “আবদুল্লাহ না“মা, ফালাসিফাতুসশৃ- শী“আ; মুহ্সিনু*ল- আমীন, আ'য়ানু'শ-শী'আ)। সংক্ষেপে বলা যায়, হারনু'র-রাশীদের কাল পর্যন্ত মদীনা হইতে বাগদাদ এবং কৃফা হইতে কুম্ম পর্যস্ত শী'আ “ইল্ম কালাম বিশেষ গুরুত্ব লাভ করিয়াছিল । ইল্হাদ, যান্দাকা, ছণনাবিয়া, ফালাসিফা, মুজাস্সিমা, জাব্রিয়্যা, খারিজিয়্যা, ইস্মা“ঈলিয়া, নাউবিসিয়্যা, খিতাবিয়্যা, কারামিতা ও গুলাত অনুরূপ অসংখ্য মতবাদের উত্তব হইয়াছিল, তনাধ্যে মু'তাযিলা, আশা“ইরা ও ইমামিয়ার স্থান শীর্ষে ছিল। আর যেহেতু আহ্ল বায়তের ইমামগণ মদীনাতে ছিলেন, সেই কারণে শী'আগণ তীহাদের সহানুভূতি লাভ করিয়া আসিতেছিল । বাগদাদে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের প্রসার তখন ঘটে যখন তথায় অনুবাদ প্রতিষ্ঠা (দারু'ত-তারজামা)-এর মাধ্যমে বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের প্রচার আরন্ত হয়। সেই যুগের ইমাম মূসা. কাজিম রে) মদীনাতেই বাস করিতে থাকেন। আহুল বায়তের ইমামগণ পরিবর্তিত অবস্থা ও প্রগতিশীল চিন্তাধারার মুকাবিলায় বুদ্ধিবত্তির ব্যবহার করত “ইল্ম কালামের সম্প্রসারণে অবদান রাখেন। এদিকে আ'য়ুন ও নাওবাখ্ত-এর বংশধরগণ বাগদাদে ন্তন চিন্তাধারার নৃতন পদ্ধতিতে জাওয়াব দেন। আ'যুন-এর বংশধরের মধ্যে যুরারা ইবন আয়ন (মৃ. ১৫৯ হি.)-এর নাম ও কর্মতৎপরতা বিশেষ গুরুত্বের দাবীদার এবং অনুরূপ ব্যক্তিতৃসম্পন্ন হইলেন নাওবাখ্ত-এর বংশে হাসান ইব্ন মূসা (কিতাবু'র-রাদ্দি “আলা আসহাবি'ত-তানাসুখ [ ইব্ন নাদীম, ২৫১1-এর প্রণেতা এবং আবু ইসহাক. ইসমা“ঈল ইব্ন ইসহাক ইবৃন আবী সাহল, কিতাবু'ল-য়াকৃত [আশ-শী'আ ওয়া ফুনুনু'ল- ইসলাম পৃ. ৮৭1-এর প্রণেতা (কিতাবু*ল-য়াকৃত-এর ভাষ্য “আল্লামা হিন্লী লিখেন)। উল্লিখিত ব্যক্তিদ্বয় ছাড়া উক্ত বংশের বিদ্বান ব্যক্তিগণ ফালসাফা, অধিবিদ্যা ও শী'আ “ইল্ম কালামের ক্ষেত্রে যুক্তিনির্ভর-বিশেষ মতবাদ কায়েম করেন (আববাস ইকবাল, নাওবাখৃতী বংশ) আল-কাফী, আত্- তাওহীদ ও তাওহীদু*ল-মুফাদ'দণল। ইহা ছাড়া সালীম ইব্ন কায়সের গ্রন্থ অধ্যয়ন করিলে তৎকালীন শী“আদের বুদ্ধিগত প্রবণতা সম্পর্কে কিছুটা জানা যায়। এই তথ্যের ভিত্তিতে শী“আদেরকে প্রথম হইতেই যুক্তিবাদী বলা হইয়া থাকে। ইহাতে আরব কিংবা “আজাম সংক্রান্ত বিতর্ক নাই, কোন আহ্ল বায়তের ইমামগণ বংশগতভাবে খাটি আরব ও বাসিন্দা হিসাবে মাক্কী অথবা মাদানী ছিলেন । আটজন ইমাম স্থায়ীভাবে মদীনাতেই ছিলেন। তাহাদের ছাত্রগণ যেখানকারই হউক না ক্রেন, তাহারা মদীনাতেই থাকিয়া জ্ঞান অর্জন করিতেন। অতঃপর খাঁটি আরব কালামবিদও কম ছিল না, যেমন বানূ গাফ্ফার-এর আবু যার, বানূ নাখা-এর কুমায়ল ইব্ন যিয়াদ, বা বারা সারা 0০017161715 . ২৩৪ ইল্মুল-কালাম “আব্বাস, খুযাঁআ-র হিশীম ইব্নু'ল-হাকাম, ফাযারা-র ইব্রাহীম ইব্ন হাবীব, বুজায়লা-র মু'মিন আত্*-তাক' মুহাম্মাদ ইব্ন “আলী ইব্ন নু'মান, আয্দ-এর ফাদৃল ইবৃন শীযান, বানু শীয়বান-এর আল-আ'যুন, বানূ হারিছ-এর শায়খ মুফীদ ও বানূ ফাতি-মা-র সায়্যিদ মুর্তাদা। এই খ্যাতনামা কিছু ব্যক্তির নাম এই উদ্দেশে উল্লেখ করা হইল যাহাতে এই ভ্রান্ত ধারণার অপনোদন হয় যে, বুদ্ধি ও যুক্তিনির্ভর জ্ঞান-বিজ্ঞানের চর্চা শুধু আরবগণ করিয়াছেন। ইলৃম কালামের প্রথম আলোচনা হইল আল্লাহ্র অস্তিত্বের স্বীকৃতি । ইহা হইল সম্পূর্ণ বুদ্ধিগত আলোচনা । ইহারই ভিত্তিতে কুরআন “আক্'ল (বুদ্ধি) ও ফিক্র €চিস্তা)-এর ব্যবহারের আহ্বান জানায় । আল্লাহ্র অস্তিত্ব ও গুণাবলীর .রহস্য, নুবৃওয়াত ও নবীর কর্তব্য ও দায়িতৃ, অতঃপর খিলাফাতের পর্যালোচনা, কুরআনের সামধিকতা, ই“জাযের বিষয় ইত্যাদি মুসলিম ইতিহাসের শুরুতেই আমাদের সম্মুখে আসে । এই বিষয়াবলীই ইরাকে প্রসার লাভ করিতে থাকে । ইমাম যায়নু'্ল-“আবিদীন (র), ইমাম মূসা কাজিম (র) ও ইমাম “আলী রে)-র যুগ পর্যন্ত কালাম এক স্বতন্ত্র বিষয়ে পরিণত হয়। ইমাম মৃসা কাজিম রে) হারনু*র-রাশীদের যুগে বাগদাদে নীত হন। তথকালে বাগদাদ চিন্তার ক্ষেত্রে শীর্ষে ছিল। ইমাম মুসা কাজিম (র) নাস্তিকদের মুকাবিলা করেন, নরত্বারোপের তোজ্সীম) বিরুদ্ধে জোরালো যুক্তি পেশ করেন, খাঁটি তাওহীদের অর্থ প্রকাশ করেন, জাব্র ও কাদার-এর ক্ষেত্রে 'আদলকে দীনের প্রধান মৌল নীতি বলিয়া মত দেন এবং নিজ পূর্বপুরুষের শিক্ষাদীক্ষার ব্যাখ্যা প্রদান করেন (আল-কাফী, কিতাবু'ত-তাওহীদ; বিহারু'ল-আনওয়ার, কিতাবু'ত- তাওহীদ), আল্লাহ্র ইচ্ছা সংক্রান্ত বিষয় আলোচা করেন হোয়াতু ইমাম মূসা, পৃ. ১২৩), ইসলামে বিভিন্ন দল ও মাযহাবের উত্তব রোধ করার চেষ্টা করেন, তাহাদেরকে সত্যের পথ দেখান এবং তাহাদের চিন্তী ও . “আকীদার সংশোধন করেন। কিন্তু সরকার তাহাদের রাজনৈতিক মতলব হাসিলের জন্য জনসাধারণের মধ্যে ঝগড়া-বিবাদ, দলাদলি ও অনৈক্যে উৎসাহ দিতে থাকে । ফলে বিতর্ক-বিশৃঙ্খলা ও. ফিতনা-ফাসাদ আরও বিস্তৃতি লাভ করে। খাল্ক কু'রআনের মাস'আলার উদ্ভব হয় । আশা'ইরা কুরআনের অবিনম্বরতার কথা বলেন এবং শীঁআ ও মু'তাধিলা কুরআনকে নশ্বর বলেন (আবু'ল-কাসিম আল-খু'ঈ, আল-বায়ান ফী তাফসীরি*ল- কুরআন, পৃ. ৪০৫)। মাসনর-রাশীদের যুগে ইমাম 'আলী রিদা রে)-কে ১৯৫ হিজরীর পর মদীনা হইতে খুরাসানে আহ্বান করা হয় । এই কারণে তৃতীয় হিজরী কু্ম শহর দীর্ঘ দিন হইতে আবু মূসা আল-আশ'আরীর বংশধর ও . “আরব গোত্রসমূহ কর্তৃক আবাদ ছিল। এখানকার “আরব গোত্রসমূহের আহল বায়তের ইমামদের সহিত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । এইভাবে খুরাসা ও রায়-এর সম্পর্ক বাগদাদের সহিত স্থাপিত হয় এবং ধীরে ধীরে শী'আ “আকা*ইদের বিষয়বস্তুতে এক্য প্রতিষ্ঠিত হইতে থাকে । ইমাম মুহাম্মাদ তাকী (রে), ইমাম “আলী নাকী (র) ও হাসান “আসকারী (রে) বাগদাদে ও সামার্রাতে ছিলেন । সুতরাং শী'আ মতবাদের তৃতীয় যুগ বাগদাদের সহিতই সম্পৃক্ত থাকে । এইখানে ফিকৃহ, তাফসীর ও কালামের উপর গবেষণাকারী বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য মনীষী ছিলেন 8 0১) যুনুস ইবৃন 'আবদি'র-রাহ্মান কুম্মী মূ. ২০৮ হি.) যিনি গুলাত-এর ছানি
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।