Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সমালোচনার সম্মুখীন হইয়াছিল। মদীনায় য়াহুদ ও খৃষ্টানদের ন্যায় শিক্ষিত লোকদের তীব্র সমালোচনার সম্মুখীন হয়। অতঃপর ইহাকে সাবী ও দাহরীয়াদের মুকাবিলারও সম্মুখীন হইতে হয়। সিরিয়া এবং ইরাকে দর্শন ও বিভিন্ন মতবাদের বড় বড় প্রতিষ্ঠান ছিল। উক্ত প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ ও তাহাদের সমর্থকগণ নৃতন নৃতন মাস'আলা উত্থাপন করেন । বাগদাদে বিশ্বের বিভিন্ন মা হাবের প্রতিনিধিদের যাতায়াত হইতে থাকিলে বিরোধী মাযহাব. ও “আকীদার প্রধানগণ ইসলামী “আকীদাসমূহে সন্দেহ ও সংশয়ের সৃষ্টি করিত এবং নিজেদের “আকীদাসমূহের প্রাধান্য প্রতিষ্ঠা করিতে প্রয়াস পায়। এইভাবে স্থান, কাল ও মনমানসিকতার পরিবর্তনের প্রেক্ষিতে আলোচনা ও পর্যালোচনার ক্ষেত্র ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে । ফলে এই বিষয়ে মৌখিক ও লিখিত উপকরণের পরিমাণও বৃদ্ধি পায়। এই ধরনের আলোচনার সাধারণ ও মৌলিক বিষয়গুলির সংকলন আরশু হয় এবং দ্বিতীয় শতাব্দীর সমাপ্তি ঘটিতে ঘটিতে এই বিষয়টি পৃথক অস্তিত্ব লাভ করে । সুতরাং তৃতীয় শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত জাদাল ওয়া নাজ্*র ও কালাম এই ধরনের নাম মানুষের মুখে উচ্চারিত হইতে থাকে । এই নাম উক্ত বিষয়ের বিভিন্ন দিকের সন্ধান দেয়। মুহাম্মাদ আসিফ আল-হুসায়নী “উলুমু'ল-কু'রআনের সংজ্ঞায় লিখিয়াছেন £ 1$21)1 ০০ 31.৮০]| || ১০0] ৪০ ২124০ 4০0 ০] ২2১৪ 4 অর্থাৎ উক্ত “ইল্ম দ্বারা সঠিক দলীল-প্রমাণের সাহায্যে অর্জিত দীনী “আকা*ইদ ও তদসংক্রান্ত মাস'আলাসমূহকে বুঝায়,। উহার মুকাবিলায় . মাবদা' এই মা'আদ-এর অবস্থাবলী সম্পর্কে গবেষণা ও আলোচনা এই নামটি পূর্ববতীদের (মুতাকাদ্দিমূন) মধ্যে প্রসিদ্ধ ছিল (সিরাতু'ল-হাক, ১খ, ৭) । আল-ইহৃতিজাজ গ্রন্থে রাসূলুল্সাহ সে) ও আ-ইম্মা-ই মা“সু'মীন (বেগতনাহ)-এর সেই সকল বর্ণনা ও হাদীছ একত্র করিয়াছেন যাহাতে ইসলাম বিরোধীদের সহিত ইসলামী “আকীদাসমূহের উপর আলোচনা হইয়াছে। এই গ্রন্থ দ্বারা “ইল্ম কালামের বিষয়বস্তু ও আলোচনাসমূহের প্রাথমিক অবস্থা হদয়ঙ্গম করা যায় এবং বার (১২) ইমামের মৌলিক অবদানসমূহও জানা যায়। তাওহীদ অস্বীকারকারিগণ, জীবৃর ওয়া ইখতিয়ার, কাদা ওয়া কাদ্‌র, নুবৃওয়াত ও ইমামাত সম্পর্কে আল-কাফী, ইব্‌ন বায়িওয়াহ € ০4 «_2:)-এর গ্রন্থ কিতাবু'ত-তাওহীদ ও সায়্যিদ রাদীর সংকলিত নাহ্জু'ল-বালাগা-তে বর্ণিত বিভিন্ন আলোচনা অধ্যয়ন করিবার পর কোন সন্দেহ থাকে না যে, “ইল্ম কালাম লেখার সূচনা মদীনাতেই হয় এবং আহ্ল-ই বায়তের ইমামগণ “উসূল-ই “আকাণ"ইদ (আকীদার মৌল “বিষয়সমূহ) ও ব্যাখ্যায় অপেক্ষা রাখে এমন মাস*আলাসমূহের প্রতি বিশেষ দৃষ্টি দেন। তাহাদের নিকট দলে দলে ছাত্রদের আগমন ঘটিত এবং স্থানীয় পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন বিষয় সম্পর্কে পুস্তক রচনা করিতেন । উক্ত লেখকদের মধ্যে প্রাথমিক যুগের কয়েকজন 'আলিমের নাম উল্লেখ করা হইল ৪ (১) “ঈসা ইব্‌ন রাওদা, কিতাবু'ল-ইমামার প্রণেতা, যিনি মানসুর “আব্বাসী মূ. ১৫৮ হি.)-র একজন কর্মচারী ছিলেন এবং মানসূর হীরাতে ইমামাত বিষয়ে তাহার আলোচনা শ্রবণ করিয়া খুবই মুগ্ধ ই. বি-_ ৫/৩০ ২৩৩ ০0017161715 ইল্মুল-কালাম হইয়াছিলেন (আন্-নাজাশী, আর-রিজাল, পৃ. ২০৮)। সায়্যিদ হাসানু'স-সাদার (আশৃ-শী'আ ওয়া ফুনুনু'ল-ইসলাম, পৃ. ৮৩) ও মুহসিনু'ল-আমীন আল-“আমিলী (আয়ানু'শৃ-শী'আ, ১/২খ, ৮), ঈসা ইব্‌ন রাওদাকে প্রথম শী'আ মুতাকাল্লিম ও লেখক বলিয়া আখ্যায়িত করেন ; (২) “আবদু'র্-রাহ্মান ইব্ন আহমাদ ইব্‌ন জাব্রাওয়ায়হ, আল-কামিল ফি*ল-ইমামার লেখক (আন্-নাজাশী, পৃ. ১৬৪, আ'য়ান আশৃ-শী“আ ওয়া ফুনৃনু'ল-ইসলাম); (৩) কায়সু 'ল-মু'আসি'র, যিনি ইমাম যায়নু'ল-'আবিদীন-এর অন্যতম ছাত্র ছিলেন (আশৃ-শী“আ ওয়া ফুনুনু*ল- ইসলাম, পৃ. ৮৫)। সেই সময়ে মুরজি"আ, কাদারিয়্যা ও ইমামিয়্যার ন্যায় চিন্তাশীল গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়াছিল। পারস্পরিক বিতর্ক ছাড়া অন্যান্য জাতির “আকা"ইদের মধ্যে তাশ্বীহ, তাজসীম ও সিফাতের নৃতন দিক ছিল, ইমামগণ উক্ত দিকসমূহের উপর আলোচনা ও বিতর্কের দ্বার উন্মুক্ত করেন এবং দার্শনিক পদ্ধতি ও যুক্তির ভিত্তিতে কুরআন মাজীদ এবং হাদীছের আলোকে প্রমাণ পেশ করেন। বর্ণনা শক্তি আলোচনার উপকরণের দিক দিয়া দ্বিতীয় শতাব্দীর যুগ খুবই উর্বর ছিল; (৪) হিশাম ইব্নু'ল-হাকাম (মূ. আনুমানিক ২০০ হি.), যিনি প্রথম চিন্তাধারার উৎস বলা, যাইতে পারে ; অতঃপর জাবরিয়া গোত্রের প্রধান জাহ্‌ম ইব্‌ন সাফওয়ান-এর শিক্ষা লাভ করেন এবং তর্ক-বিতর্কের পদ্ধতি: আয়ত্ত করেন। অতঃপর তিনি শী“আ মতবাদ অবলম্বন করিয়া ইমাম জাঁফার আস-সাদিকের শিক্ষাচক্রে যোগদান করেন। রাওয়াকীদের ন্যায় হিশাম প্রতিটি বস্তুর শরীর নির্ধারণ এবং প্রতি অংশের বিভক্তির পক্ষপাতী ছিলেন। ইহা ছাড়া তিনি আল্লাহ্‌র সিফাতের মধ্যে তাখুলীক' (সৃষ্টি)-এর পূর্বে কোন অবস্থা ও ধারণার পক্ষপাতী ছিলেন না। এই দুইটি অভিব্যক্তি আদ-দাসানী ও ইব্‌ন জাহ্ম-এর প্রতিষ্ঠান হইতে গ্রহণ করা হইয়াছিল ইমাম জা“ফার আস-সাদিক' (র)-এর সহিত সম্পর্ক স্থাপনের পর তীহার চিস্তা উৎকর্ষ লাভ করে। তিনি ইমাম জাঁফার “আস-সাদিক' রে) ও ইমাম মুসা কাজি'ম (র) হইতে সূক্ষ্ম মাস'আলাসমূহ সম্পর্কে অবগত হন। এই সম্পর্কিত রিওয়ায়াতসমূহ আল-কুলায়নী আল- কাফীর তাওহীদ অধ্যায়ে এবং আস-সাদুক' কিতাবু'ত্-তাওহীদ গ্রন্থে সংরক্ষিত করিয়াছেন । “আবদুল্লাহ নামা স্বীয় গবেষণা গ্রন্থ হিশাম ইব্নু'ল- হাকাম ও ফালাসিফাতু'শ-শী'আ-তে হিশামের কালাম সম্পর্কিত শেষ মতামতের উপর বিস্তারিত আলোকপাত করেন। হিশাম ইব্‌ন হাকাম, “আম্র ইব্‌ন “উবায়দা, আবূ ইসহাক' আনৃ-নাজ্জাম, আবু*ল-হুযায়ল আল-আন্লাফ প্রমুখ মু'তাধিলীদের সঙ্গে তর্ক-বিতর্কে অবতীর্ণ হন (ফালাসিফাতুষ্শ-শী“আ, পৃ. ৫৬৬ ; হিশাম ইব্নু'ল-হাকাম, মুদ্রণ তেহরান) এবং ইল্ম কালাম বিষয়ে মূল্যবান গ্রন্থসমূহ রচনা করেন । যেমন. কিতাবু'ত-তাওহীদ, আর্-রাদ্দু “আলা আস্হাবি'ল-ইছায়ন, কিতাবৃ'ল-জাব্র ওয়া'ল-কাদার, কিতাবৃ'ল-ইসতিতা“আ, কিতাবু*ল- মারিফা, কিতাবু'ল-ইমামা, আর্-রাদ্দু “আলায-যানাদিকা ও আর্-রাদ্দ “আলা'ল-মু'তাধিলা (হিশাম ইব্নু*ল-হাকাম, পৃ. ১০৯-১১০; হায়াতু'ল- ইমাম মুসা, ২খ, ৩০৭) ; ৫৫) হিশাম ইবৃন সালিম আল-জাওয়ালিকী ; €৬) মুহাম্মাদ ইব্‌ন নু'মান ; (৭) যুমিন আত-তণক; ৮৮) “আলী ইব্‌ন : ইস্মা“ঈল ইব্‌ন শু'আয়ব ইব্‌ন মুছায়ন আত-তামার (মূ. ১৭৯ হি.) ;. (৯) আবু'ল-হাসান “আলী ইব্‌ন মান্সূর; (১০) আবু জা“ফার মুহাম্মাদ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।