Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

'ইল্মুল-কালাম প্রতি দৃষ্টি দেন। এই গ্রন্থে তিনি. ইসলামের নীতিমালাকে “আক্ল অনুযায়ী প্রমাণিত করিবার চেষ্টা করিয়াছেন এবং স্বীয় দলীল-প্রমাণকে যুরোপীয় এঁতিহাসিকগণ অপেক্ষা অধিক সমৃদ্ধ করেন। আল-কালামের বিশেষ বিষয়াবলী নিম্নরূপ £ আধুনিক 'উলুম ও মাযহাব, “আক্ল ও মায'হাব, নাস্তিকদের অভিযোগসমূহ ও উহার উত্তর, তাওহীদ, নুবৃওয়াত, অলৌকিকতা, নবী (আ)-দের শিক্ষা ও হিদায়াতের পদ্ধতি, মুহাম্মাদ (স)-এর নুবৃওয়াত, আল্লাহ্র. যাত ও সিফাত সংক্রান্ত “আকাইদ, ইবাদাত, শাস্তি ও পুরস্কার, মানুষের অধিকারসমূহ, ইসলামে নারীর অধিকারসমূহ, উত্তরাধিকারের পদ্ধতি, তা'বীলের রহস্য, আধ্যাত্মিকতা ও অতীন্দ্িয় বিষয়াদি, “আলামু'ল-মিছাল, ওয়াহ'য়ি ও ইলহাম, ইসলাম সংস্কৃতি ও প্রগতিবিরোধী নহে, বরং উহার সমর্থক, দীন ও দুনিয়ার পারস্পরিক সম্পর্ক। শিবৃলী ইহা স্বীকার করেন নাই যে, আধুনিক জান-বিজ্ঞান মাযহাবের ভিত্তিকে টলাইতে পারে ; কেননা মানুষ মাযহাব হইতে মুক্ত হইতেই পারে না। ইহা তাহার জন্য এক জন্মগত বস্তু । তিনি ইহাও প্রত্যাখ্যান করেন যে, মুসলমানদের ফাল্সাফা খ্রীক ফাল্সাফা হইতে গৃহীত । শিবলীর বক্তব্য এই যে, মুসলমানগণ শ্রীক ফাল্সাফা হইতে অবশ্যই ফায়দা হাসিল করিয়াছেন, তবে তীহারা ইহাতে প্রচুর সংযোজনও করিয়াছেন। 'ইল্ম কালামের এই অবদান সর্বদা স্মরণযোগ্য যে, ইহার কারণে গ্রীকগণ দাসত্ব হইতে মুক্তি লাভ করে, ফালসাফা দূরের কথা, মুসলমানগণ ্রীক মানতিকের তুলও প্রমাণিত করেন (ইলমু*ল-কালাম, পৃ. ১১৮)। সাম্প্রতিককালে মিসর ও উপমহাদেশের কয়েকজন “আলিম ইসলামী “আকীদা ও মতবাদের উপর কলম ধরেন। উনবিংশ শতাব্দীতে যুরোপীয় তাহফীবৰ-তামান্দুনের আক্রমণ খুবই তীব্র ছিল, মুসলিম দেশসমূহ পতনোন্ুখ ছিল এবং মুসলমানদের নব্য. বংশধরের শক্তি আধুনিক জ্ঞান- বিজ্ঞানের তুফানের মুকাবিলায় ক্ষীণ মনে হইতেছিল। যুরোপীয় জাতিসমূহ মাযহাব ও রাজনীতিকে দুইটি পৃথক ভাগে বিভক্ত করিয়াছিল। সর্বত্র বিজ্ঞান ও আধুনিক ফালসাফার জয় জয়াকার ছিল এবং বস্তু পৃূজারীর প্রাধান্য লক্ষ্য করা যাইতেছিল। এই অবস্থা যখন বিরাজ করিতেছিল মিসর হইতে তখন সায়্যিদ জামালু”দ-দীন আফগানী (মৃ. ১৮৯৭ খু.) সোচ্চার হন। “আকা+ইদ বিষয়ে সায়্যিদ জামালু'দ-দীনের দুইটি সংক্ষিপ্ত অথচ প্রসিদ্ধ গ্রন্থ রহিয়াছে ৪ আর্-রাদ্দু “আলা"দৃ-দাহ্রিয়টান (বৈরূত ১৮৮৬ খু.) ও আল-কাদা ওয়াল-কাদ্র (কায়রো ১৯২৩ খু.)। মুসলমানদের মাঝেও বস্তু পৃূজারীর প্রচারণা চলিতেছিল। আফগানী উহার ঘোর বিরোধী ছিলেন। বস্তু পূজারীদের (প্রকৃতির ধর্মে বিশ্বীসিগণ) বাতিল “আকীদাসমূহের প্রত্যাখ্যানে তিনি পূর্ণ লেখনী শক্তি ব্যয় করেন এবং সুস্পষ্টভাবে বর্ণনা করেন যে, মানুষের কল্যাণ ও মুক্তির জন্য ই“তিকাদ' (বিশ্বাস) খুবই প্রয়োজন । তিনি লিখিয়াছেন, নিঃসন্দেহে দীন সামাজিক কাঠামোর শৃংখলধারা । উহার অবর্তমানে সমাজ ও সংস্কৃতির ভিত্তি স্থির থাকিতে পারে না এবং এই বাতিল গোষ্ঠী এই শিক্ষাই দেয় যে, সকল দীনী “আকীদার ধ্বংস সাধন করিতে হইবে। আর্-রাদ্দু 'আলা"দ-দাহ্রিয়্টীন গুটি বস্তু পূজারীদের ভ্রান্ত ধারণার প্রত্যাখ্যান ও ইসলামী “আকীদাসমূহের সমর্থনের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী । মুহাম্মাদ 'আবৃদুহ্‌ এই গ্রন্থের ভূমিকায় লিখিয়াছেন যে, ভারতে অবস্থানকালে ইংরেজ সরকারের 0০017161715 ২৩০ “ইল্মুল-কালাম জুলুম ও গোমরাহী যাহা আফ্গানী প্রত্যক্ষ করিয়াছিলেন তাহার ফলে তাহার মনে এক দীনী অনুভূতির সৃষ্টি হয়। তাহারই ফলশ্রুতি তাহার এই .. খ্রন্থ। আফ্গানীর মতে সঠিক সংস্কৃতি হইল উহাই যাহার ভিত্তি 'ইল্ম, আখলাক ও মাযহাব, কেবল বস্তুগত উৎকর্ষ -নহে। কেবল বড় বড় শহরের নির্মীণ, ধরা পর্ব অথবা ধাংদ সাধলকারী রগ আব্বার সভ্যতা নহে । জারদানীজার নারীদার রিনার ভিন ডিনি কাঁদা কাদ্‌র ও জাব্র-এর মধ্যের পার্থক্য বর্ণনা করিয়াছেন । তাহার নিকট কাদা” ও কাদূর-এর “আকীদা মানুষের মধ্যে দৃঢ়তা ও সাহসিকতার গুণকে শক্তিশালী করে এবং চারিত্রিক মর্যাদা বৃদ্ধি করে, যেখানে জাব্র-এর মতবাদ কেবল বিদ'আত সায়্যি'আ খোরাপ নৃতন কাজ), যাহাকে মুসলিম সমাজে কেহ কেহ নিজ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করিবার নিমিত্ত ঢুকাইয়াছে। আফগানী মানুষের জ্ঞান ও অনুভূতির সুর প্রয়োগেরও সমর্থক ছিলেন এবং এই দিক দিয়া আমরা তাহাকে যুক্তিবাদীও বলিতে পারি । তীহার নিকট ইসলামই হইল একমাত্র মাযহাব যাহা মানুধকে বুদ্ধিমত্তা কাজে লাগাইবার শিক্ষা দেয় এবং মানসিক সুখ ও সমৃদ্ধি বুদ্ধির সঠিক ব্যবহারের মধ্যে নিহিত রহিয়াছে বলিয়া মত প্রকাশ করেন। , আফ্গানীর শাগরিদ মুহাম্মাদ “আবদুহ্‌ (মৃ. ১৯০৫ খু)-ও দীনী “আকা”ইদ ও মতবাদ সম্পর্কে আলোচনা করিয়াছেন। বর্তমান কালের সমস্যাবলীর সমাধানের জন্য তিনি ইজতিহাদের দরজা মুক্ত রাখার পক্ষপাতী ছিলেন। তাহার নিকট ইসলাম নিঃসন্দেহে চিন্তা ও গবেষণার মাযহাব। প্রাচীন ধর্মসমূহ মানুষের ইন্দ্রিয়ানুভূতির প্রতি. আবেদন জানাইয়াছে, অন্যদিকে: ইসলাম মানুষের বুদ্ধি ও. বিবেককে সম্বোধন করিয়াছে। মুহাম্মাদ “আবদুহ্‌ জাব্র-এর মুকাবিলায় মানুষের স্বাধীন ইচ্ছার. প্রবক্তা ছিলেন £ যদি মানুষের কর্ম স্বাধীনতা না থাকে, তবে আল্লাহ্‌র আদেশ-নিষেধ সংক্রান্ত আহকাম নিরর্থক প্রতিপন্ন হইবে। মানুষ.নিজের কাজের নিজেই অর্জনকারী কোসিব), অবশ্য আল্লাহ্‌র ক্ষমতা মানুষের ক্ষমতাকে বেষ্টন করিয়া রাখিয়াছে। মানুষের ক্ষমতা সীমিত, আল্লাহ্‌র ক্ষমতা অসীম ও পূর্ণ । ইসলাম জাব্র-এর ধর্ম নয়, মুহাম্মাদ 'আবদুহ-এর মতে ভাল-মন্দ বুদ্ধি দ্বারা নির্ণেয়। কিন্তু ইহা সত্তেও মানুষের জন্য পথ প্রদর্শক নবী ও রাসূলের প্রয়োজন। কেননা কোন্‌ কোন্‌ কাজে কি উপকার বা ক্ষতি সকল মানুষের পক্ষে শুধু বুদ্ধির সাহায্যে তাহা জানা সম্ভব নহে এবং এমন অনেক কাজ আছে যাহার উপকারিতা সম্পর্কে জি রা নুবৃওয়াতের প্রয়োজনীয়তা সুস্পষ্ট । | ডিজিজ রত্না ছার চরিত্রের পরিশুদ্ধি ছিল তাহার প্রধান উদ্দেশ্য । তাহার মতে মক্সুদ : হাসিলের ব্যাপারে একমাত্র মাযহাবই প্রধান ভূমিকা পালন করিতে পারে । . তিনি তাহার রচিত কুরআন মাজীদের তাফসীরে আল-কুরআনের শুধু শাব্দিক অর্থ গ্রহণ এবং নরত্বারোপবাদ মতবাদের বিরোধিতা করিয়াছেন । তিনি কুরআনের আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ জ্ঞান-বুদ্ধি প্রয়োগ ব্যতীত না। তাহার তাফসীরে বুদ্ধিবৃত্তির ব্যবহার এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত ্রহণের প্রতি প্রবণতা লক্ষ্য করা যায়। মুহাম্মাদ “আবদুহ ইসলামকে আধুনিক যুগের অবস্থাবলীর সহিত সামঞ্জস্য বিধানের সর্বাত্মক - চেষ্টা ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।