0০017161715 “ইল্মুল-কালাম নাসরানিয়্যা ওয়া'ল-য়াহুদিয়্যা; (৪৬) “আলী মুহাম্মাদ 'মৃ. ১২৩৬ হি.), মিনহাজু'ল-ইসলাম; (৪৭) এ লেখক, তাহযীবু'্ল-ইসলাম ; (৪৮) শাহ “আবদু'ল-“আযীয ইব্ন শাহ ওয়ালিষ্যুল্লাহ দিহলাবী (মৃ. ১২৩৯ হি.), মীযানু'ল-“আকা"ইদ; ইহা ছাড়া তিনি তীহার পিতার রচিত; (৪৯) “আল- মুকাদ্দামাতু'স-সুন্নিয়া-র টীকা লিখিয়াছেন ; (৫০১ এঁ লেখক, তুহফাতু * ইছনা “আশারিয়্যা (আরবী অনুবাদ, হাফিজ গুলাম মুহাম্মাদ, আত- তারজামাতু'ল-আবকারিয়্যা ওয়া"স-সাওলাতু'ল-হায়দারিয়্যা; (৫১) “আবদু'ল-“আযীয মুলতানী, আ-নিবরাস শারহু'ল-আকা*ইদি'ন- নাসাফিয়্যা ; (৫২) শাহ মুহাম্মাদ ইসমাঈল দিহলাবী (মৃ. ১২৪৬), ইরশাদু'ল-'ইবাদ ইলা সাবীলি'র-রাশাদ ; (৫৩) কাদী ইরতিদী “আলী গোপমাবী (মূ. ১২৫১ হি.), আল-আওহাম “আল মাস'আলাতি'ল-কালাম ; (৫৪) ওয়ালিযুযু্লাহ ফারাংগী মাহান্ত্ী (মূ. ১২৭০ হি.), “আল-হাশিয়া “আল্লা শারহি'ল-“আকা*ইদি'ল-আদু'দিয়্যা; (৫৫) সায়িযিদ হু সায়ন আবাদী (মূ. ১২৭৩ হি.), মানাহিজু'ত-তাদ্কীক' ওয়া মাঁ'আরিজু'ত-তাহ্কীক ; (৫৬) আবু সা'ঈদ জাহুরু'ল-হাৰক (মৃ. ১২৭৯ হি.), তাসবীলাতু'ল- ফালাসিফা ; (৫৭) হাজ্জী রাহমাতুল্লাহ দিহলাবী, ইজহার"ল-হাক্ক' ফী রাদ্দি'ন-নাসারা; ৫৮) মুল্লা আহমাদ পেশীওয়ারী, তুহফাতু'ল-ইখওয়া ফি*ত-তাফ্রিকাতি বায়না*ল-কুফ্রি ওয়া'ল-ঈমান ; ৫৫৯) নি“মাতুল্লাহ, আর-রিসালাতু ফী খালকি"'ল-আ'“মাল ; (৬০) ইব্ন সিরাজ, তাযকিরাতু'ল-মাযাহিব ; (৬১) ফাত্হ' মুহাম্মাদ, আর-রিসালাতু ফী তাহ'কী'ল-উজুদ; (৬২) যুসুফ আহমাদ আবাদী, “আকাসইদ। উপমহাদেশের লেখকদের আলোচনার ক্ষেত্রে আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সায়্যিদ আহমাদ খান (মৃ. ১৮৯৮ খু.)-এর সংক্ষিপ্ত উল্লেখ আবশ্যক । কেননা কাহারও কাহারও মতে তিনি হিন্দুস্থানে আধুনিক “ইল্ম কালামের ভিত্তি স্থাপন করেন এবং তীহার কোন কোন সঙ্গীও দীনী মাসা'ইল ও মতবাদের ক্ষেত্রে তাহার অনুকরণ করিয়াছেন (দ্র. শায়খ আহমাদ আকরাম, মাওজ-ই কাওছার, সুং লাহোর)। এই সময় ইংরেজ এই দেশে দ্রুত বিস্তার লাভ করিতেছিল। এই কারণে স্যার সায়্যিদ আহমাদ খান মনে করিতেন যে, এই যুগে এমন এক আধুনিক “ইল্ম কালামের প্রয়োজন যাহার মাধ্যমে যুরোপীয় আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ধর্মবিরোধী মাসা'ইলকে বাতিল প্রমাণিত অথবা ইহাকে সংশয়যুক্ত করা যাইতে পারে অথবা ইসলামী “আকা"ইদ ও চিন্তাধারাকে উহার অনুরূপ যুক্তি প্রমাণসহ পেশ করিতে হইবে । প্রকৃতপক্ষে স্যার সায়্যিদ এই “আকীদা পোষণ করিতেন যে, মাযহাব আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মূলের সহিত সামঞ্জস্যশীল হইবে এবং এই দিক দিয়া তাহার দৃষ্টিকোণ . উপমহাদেশের সেই সকল মনীষীর চিন্তাধারা হইতে পৃথক ছিল যীহাদের - উল্লেখ করা হইয়াছে। স্যার সায়্যিদ নৃতন দৃষ্টিভঙ্গীতে মাযহাবের পর্যালোচনা করেন এবং তীহার এই সমীক্ষায় আধুনিক কালের অনেক অনৈসলামিক প্রভাব কাজ করে। দীনী চিন্তাধারা ও “'আকা"ইদের ব্যাপারে তিনি কয়েকটি গ্রন্থ প্রণয়ন করেন, যেমন রিসালাহ তা“আম আহ্লি কিতাব, তাব্য়ীনু'ল-কালাম (বাইবেলের ব্যাখ্যা), রিসালা-ই ইবতাল . গুলামী, খুত্বাত-ই আহমাদিয়া এবং সর্বাপেক্ষা গুরুত্পূর্ণ হইল তাফসীরঞ্*ল-কুরআন যাহাতে রিওয়ায়াতের বিরোধিতা উহার শেষ সীমা িজিনিহিিলিযিন এরাও, স্যার সায়্িদ আহমাদ খান আওর ২২৯ ইল্মুল-কালাম উনকে রুফাকা', পৃ. ৩১)। এই তাফসীরে স্যার সায়্যিদ আহমাদ খান . কুরআন মাজীদের সকল বর্ণনাকে জ্ঞান-বিজ্ঞানসম্মত প্রমাণ করার চেষ্টা করিয়াছেন এবং যেইখানেই আধুনিক বিজ্ঞান ও কুরআন মাজীদের মাঝে (বাহ্যত) পার্থক্য পরিলক্ষিত হইয়াছে সেইখানেই মু'তাধিলীদের নীতি অনুযায়ী আয়াতের নৃতন তা'বীল ও ব্যাখ্যা করিয়া উক্ত পার্থক্য দূরীকরণের চেষ্টা করিয়াছেন। এই কারণে স্যার সায়্যিদকে “নব্য মু'তাধিলী'ও বলা হইয়াছে। তিনি মুজিযাত, মিরাজ নাবাবী, জিহাদ, সুদ, গুলামী (দোসত্), বিবাহের সংখ্যা, আদাম ('আ) ও ইব্লীসের ঘটনা, মাসীহ- (আ)-এর “উলামা” হইতে পৃথক মত প্রকাশ করিয়াছেন এবং হিসাব-নিকাশ, পরকালীন জীবন, মীষান, জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত সকল কুরআনী ঘোষণাকে উদাহরণ ও রূপক বলিয়াছেন । যেমন তাহার নিকট জিন্ন অর্থ হইল পাহাড় এবং জংগলে লোকচক্ষুর অন্তরালে বসবাসকারী মানুষ । . আধুনিক “ইল্ম কালামের ক্ষেত্রে সায়্যিদ আমীর “আলী (দ্র.)-র নামও লওয়া যাইতে পারে। দীনী চিন্তা ও মতবাদ সম্পর্কে উপমহাদেশের যে সকল “আলিম কলম ধরিয়াছেন তাহাদের মধ্যে মুহাম্মাদ শিবলী নু'মানী (মৃ. ১৯১৪ খু.) বিশেষভাবে উল্লেখযোগ্য । “আলীগড় প্রতিষ্ঠিত হওয়ার যুগে তীহার অন্তরে যুক্তিনির্ভর জ্ঞানের প্রতি আকর্ষণ সৃষ্টি'হয় এবং তিনি অনুধাবন করেন যে, প্রাচীন “উলুমকে নৃতনভাবে পেশ করা খুবই প্রয়োজন । “আক্লী “উলুম সম্পর্কে তাঁহার উৎসাহ শিক্ষার প্রাথমিক"কাল হইতে বর্তমান ছিল। সুতরাং তিনি, “ইল্মু*ল-কালামের প্রতি দৃষ্টি দেন ও এই বিষয়ে উর্দূ ভাষায় তিনি দুইটি প্রসিদ্ধ গ্রন্থ “ইল্মু'ল-কালাম' এবং “আল-কালাম' প্রণয়ন করেন । স্যার সায়্যিদ আহমাদ খানের অতিরঞ্জনের সহিত তাহার মতবিরোধ ছিল। যাহা হউক, তাঁহার অধিকাংশ লেখায় এই বিষয়ের উপর জোর দেন যে, ইসলামকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান.ও সংস্কৃতির সহিত সমবয় সাধন করিতে হইবে এবং আধুনিক ফালসাফার সেই সকল চিন্তাধারা ও মাস'আলাসমূহের ব্যাখ্যা প্রদান করিতে হইবে যাহা বাহ্যত মাযহাবপরিপন্থী বলিয়া পরিদৃষ্ট হয়। শিব্লীর দৃষ্টি প্রাচীন নীতিপদ্ধতির প্রতি ছিল না এবং তিনি আধুনিক ধ্যান-ধারণার তা*কীল এই পদ্ধতিতে করেন যাহাতে প্রাচীন “আকীদাসমূহের সমর্থন পাওয়া যায়। তিনি “ইল্মু'ল-কালাম ও আল-কালাম ব্যতীত “আকা "ইদ-এর উপর প্রচুর প্রবন্ধও রচনা করেন। “ইলমু'ল-কালাম. মুসলমানদের দীনী ফালসাফার ইতিহাস আর আল-কালাম শিবলীর "চিন্তা ও দর্শনের সমষ্টি। তিনি লিখিয়াছেন, “আমার দীর্ঘ দিনের কামনা ছিল যে, 'ইল্ম কালামকে প্রাচীন পদ্ধতি ও আধুনিক ভারধারা অনুযায়ী সাজাইতে হইবে , ,. কাডিকফষিত “ইল্ম কালামের বর্ণনা পদ্ধতি যাহাই হউক না কেন, পূর্ববর্তী মনীষীদের নির্ধারিত নিয়মনীতি অবশ্যই যেন হস্তচ্যুত না হয়” (ইল্মু'ল- কালাম, পৃ. ১৬)। এই দিক দিয়া লক্ষ করিলে দেখা যাইবে যে, শিবলী আধুনিক “ইল্ম কালামের ক্ষেত্রে স্যার সায়্যিদ আহমাদ হইতে ভিন্ন মত পোষণ করিয়াছেন । তিনি মাযৃহাব ও “আকৃলের পুরাতন সম্পর্কের ক্ষেত্রে প্রকৃতিগতভাবে আকুলের ব্যবহারকে আবশ্যক মনে করেন। আবশ্য রহস্য উদ্ঘাটনের এমন এক সীমানারও উদ্ভব হয় যেইখানে “আক্ল নিষ্ক্রিয় হইয়া পড়ে (স্যার সায়্যিদ আওর উনকে নামওয়ার রুফষাকা, টি নিরিহ নর ডিন্নি ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।