0০017161715 না, সুতরাং তিনি মা'কুল এবং মাকুলের মধ্যে সময় সাধনের প্রয়োজনীয়তা” উপলব্ধি করেন, তীহাঁর নিকট হিকমাত ও. শারী“আত পরস্পরবিরোধী নহে। “ইল্মু'ল-কালামে মাস"আলাসমূহ প্রমাণিত করার সাধারণ প্রচলিত পদ্ধতি এই ছিল যে, যে সকল দলীল পেশ করা হইত তাহা “আলিমদের নিজন্ব গবেষণালন্ধ হইত এবং দর্শনমূলক আলোচনা হইতেও সাহায্য লওয়া হইত। ইবৃন কশৃদ আলোচনা মাস'আলাসমুহের উপর যে সকল দলীল-প্রমাণ পেশ করিয়াছেন উহা কুরআন মাজীদ হইতে গৃহীত (শিবলী রা 'ইল্মু'ল-কালাম, পৃ. ৮০)। তীহার দাবী এই যে, কুরআন মাজীদের দলীলসমূহ যেমন সম্বোধনমূলক সাস্তবনাদায়ক, (অর্থাৎ সাধারণ ব্যক্তি উহা দারা সান্তনা লাভ করে) তেমনি যুক্তনির্ভর ও প্রমাণভিত্তিকও বটে অর্থাৎ মানতিক-এর নীতিমালা ও মানদণ্ডের সহিত পূর্ণ সামঞ্জস্যশীল)। ইল্মুল-কালাম বিষয়ে ইবুন রুশৃদ-এর দুইটি গরস্থ আছে ৪ ০৮০৪] ০০ কস ৩ +০৪এ। 0 (২১:৪৩ 0001 45 0১) 50 4০0৪০ ৪ 215১ (৯(০ ০০ 4551 ৩) ফাস্লু'ল-মাকালে ইব্ন রুশ্দ ফাল্সাফা ও মান্তিক বিষয়ে জ্ঞান লাভ, যুক্তিগ্রাহ্য দলীল, কুরআনের আয়াতের তা*বীল ইত্যাদি অনুরূপ ... বিষয়সমূহের উপর আলোচনা করিয়াছেন এবং লিখিয়াছেন যে, তা'বীলের অনুমতি কেবল সংশিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের; সাধারণ লোকদের নাই। এই গ্রন্থে ইব্ন রুশ্দ আশা“ইরার “ইল্মু'ল-কালাম সম্পর্কেও আলোচনা করিয়াছেন এবং উক্ত বিষয়ে তীব্র সমালোচনা করিতে গিয়া প্রমাণের চেষ্টা করিয়াছেন যে, আশা“ইরার পদক্ষেপ না “আক্লী এবং না নাক্লী। নাকৃলী এইজন্য নহে যে, উহা শারঈ নুসূসের ক্ষেত্রে তাঁবীলের পক্ষপাতী এবং মুহাদ্দিছদের ন্যায় শব্দাবলী বাহ্যিক অর্থ গ্রহগ করেন না ও “আকলী এইজন্য নহে যে, তাহাদের গ্রন্থসমূহে যে পরিমাণ “আকলী দলীলসমূহের উল্লেখ আছে তাহা মানতিক' এবং ফালসাফার মানদণ্ডের সহিত সর্বতো সামঞ্জস্যপূর্ণ নহে। আল-কাশ্ফ “আন মানাহিজি'ল-আদিল্লা যদিও বিস্তারিত গ্রন্থ নহে, কিন্তু উহাতে ইব্ন রুশৃদ তীহার নিজস্ব প্রমাণপদ্ধতি প্রয়োগ করেন । উক্ত রিসালায় আশা“ইরা, মুতাধিলা ও বাতিনিয়্যা ইত্যাদি মতবাদ ও বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হইয়াছে এবং তীহাদের প্রমাণ পদ্ধতিকে ভুল প্রমাণ, তাওহীদ, হুদৃছ' “আলাম, নবী-রাসূলদের প্রেরণ, তাক দীর সংক্রান্ত আকলী ও নাকলী দলীলসমূহ পেশ করত বিস্তারিত বর্ণনা দিয়াছেন। উপমহাদেশে (পোক-ভারত-বাংলা) “ইল্যু*ল-কালাম ঃ দীনী ইল্মসমূহের উপর কলম ধারণ করা উপমহাদেশের “আলিমদের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই কারণে তাফসীর, হাদীছ, ফিকহ ও তাসাওউফ ছাড়াও “ইল্যু'ল-কালামের উপর লিখিত এই দেশের “আলিমদের প্রচ্থুর গ্রন্থ দেখা যায়, যেইগুলির গুরুত্ব অস্বীকার করা যায় না। এই গ্রন্থসমূহ এই উপমহাদেশের সক্রিয় ইসলামী দীনী জীবনধারা উপলব্ধির ক্ষেত্রে এক অত্যাবশ্যকীয় পটভূমিকার কাজই কেবল করে নাই, বরং উহার প্রভাব ও প্রতিপত্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য ইসলামী দেশেও অনুভূত হইয়াছে। সুতরাং উহার প্রণেতাদের নাম আজও ইসলামী দেশসমূহে অত্যন্ত মর্যাদার সহিত লওয়া হইয়া থাকে। যদিও ইসলামী ২২৭ _.. ইল্মুল-কালাম শিক্ষাসমূহের বিভিন্ন দিকের উপর শাহ ওয়ালিয্যুল্লাহ দিহলাকী (র) (মূ. ১১৭৬ হি.)-এর গ্রন্থসমূহ খুবই গুরুত্ব অধিকারী, কিন্তু “ইল্মু'ল-কালাম ও ইসলামী চিন্তা ও দর্শনের ইতিহাসের ক্ষেত্রে আমাদেরকে তীহার পূর্বের যুগেও যাইতে হইবে । ডক্টর যুবায়দ আহমাদ (আরবী আদাবিয়্যাত মে পাক ওয়া হিন্দ কা হিস্সী, পৃ. ১০) খালজী সুলতানদের যুগের একজন “আলিম শায়খ সাফিক্যু'্দ-দীন (মূ. ৭১৫ হি.)-এর উল্লেখ করিয়াছেন এবং তীহার সম্পর্কে লিখিয়াছেন যে, তিনি ভারতে প্রাথমিক যেখানে তিনি ইল্মু'ল-কালাম ও ফিক্হশীস্ত্রের একজন প্রখ্যাত “আলিম হিসাবে খ্যাতি লাভ করেন এবং বেশ কিছু গ্রন্থ রচনা করেন । উপমহাদেশে . “ইল্মু'ল-কালাম, মূনতিক: ও ফালসাফা প্রীচীন যুগ হইতে “আলিমদের মনোযোগ আকর্ষণ করিয়াছে । এইভাবেই তুগলাক' বংশের অন্যতম সুলতান মুহাম্মাদ তুগ্লাক তাহার যুগের একজন প্রসিদ্ধ “আলিম মুঈনুদ্দ-দীন “ইমরী দিহলাবীকে-_যিনি বেশ কয়েকটি গ্রন্থের গ্রণেতাও ছিলেন _শীরাযে প্রেরণ করিয়াছিলেন যেন তিনি “ইল্মু*ল-কালামের প্রসিদ্ধ গ্রন্থ আল-মাওয়াকিফ-এর খ্যাতনামা “আলিম কাদী “আদু দু'দ-দীনকে ভারত আগমনে উৎসাহিত করেন । অতঃপর মুগল সম্রাট আকবরের যুগে. ভারতে বিদ'আত ও অ-ইসলামী চিন্তা ও মতবাদের প্রচলন যেভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্বের আগমনের প্রয়োজন ছিল । সুতরাং এই কাজের দায়িত্বভার মুজাদ্দিদ-ই আলফ ছানী শায়খ আহমাদ সারহিন্দী (র) মূ. ১০৩৪ হি.] গ্রহণ করেন। তিনি অ-ইসলামী বিশ্বাস ও “আকীদা এবং দেশে বিরাজমান বিদ'আত ও কুসংস্কারের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলনের সূচনা করেন। ফলে অ-ইসলামী চিন্তাধারা ও কার্যক্রম স্তব্ধ হইয়া যায়। এই প্রসঙ্গে তাহার মাকতুবাত (৩ খণ্ডে), আল-মাবদা' ওয়া'ল-মা'আদ, রিসালাতু ফী ইছবাতি'ন-নুবৃওয়া ও রািরাগযাহিন: এর উল্লেখ বিশেষভাবে করা যাইতে পারে । মুজাদ্দিদ-ই আলৃফ ছানী রে)-র শী'আ ও সুন্নী 'আকা"ইদ সম্পর্কে লিখিত ফার্সী গ্রন্থের আরবী অনুবাদ করেন শাহ ওয়ালিয়্যুল্লাহ দিহলাবী এই নামে “আল-মুকাদ্দামাতু'স্-সুন্নিয়া ফী ইন্তিসারি'ল-ফির্কাতি*স- সুন্িয়া” এবং স্থান বিশেষে প্রয়োজনীয় ব্যাখ্যা ও সমালোচনামূলক টীকা সন্নিবেশিত করেন। শাহ সাহেবের পুত্র শাহ “আবদু'ল-“আযীয উক্ত “আরবী অনুবাদের আরও ব্যাখ্যা প্রদান করেন । ডক্টর যুবায়দ আহমাদ তাহার একটি হাশিয়া “আলা শারহি'ল-'আকা"ইদি'ল-জালালীর উল্লেখও করিয়াছেন। উপমহাদেশের “আলিমদের মধ্যে মুল্লা “আবদু'ল-হাকীম সিয়ালকোটী ইসলামী “আকা'ইদের প্রতি সবিশেষ দৃষ্টি দেন। আত্- তাফ্তাযানীর “শার্হু'ল-“আকা “ইদি'ন-নাসাফিয়্যা' ও আদৃ-দাওয়ানীর 'শার্হু'ল-আকণ'ইদি'ল-“আদুিয়্যা-র উপর লিখিত তাঁহার টীকাসমূহ “ইল্মু*ল-কালামের ছাত্রদের নিকট খুবই জনপ্রিয়। এই বিষয়ে ুল্লা “আবদু'ল-হাকীম সিয়ালকোটীর পৃথক গ্রন্থ আদ্-দুররাতুস্ছ-ছামীনা অথবা আর্-রিসালাতু*ল-খাকানিয়্যা ফী 'ইল্মি'ল-বারী তাআলা রহিয়াছে। ইহা মুগল সম্রাট শাহ জাহান-এর নির্দেশক্রমে লেখা হয় এবং ইরানের সাফাকী বাদশাহ্ দ্বিতীয় “আব্বাসের দরবারে প্রেরণ করা হয়। এই সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গুরুতততপূর্ণ গ্রন্থে লেখক আল্লাহ্ ভা“আলার ব্যাপক জ্ঞানের সমষ্টি ও ব্যষ্টি সম্পর্কে আলোনচা করিয়াছেন এবং ফালসাফা ও “ইল্মু'ল-কালামের ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।