মুকাল্লাফ ও আদিষ্ট-হয় না, বরং মুকাল্লাফ ও আদিষ্ট হওয়ার (অর্থাৎ: উৎকৃষ্ট কাজ সম্পাদন ও নিকৃষ্ট কাজ পরিহার) জন্য শারী“আতের নির্দেশ অপরিহার্য এবং আদেশ-নিষেধ (আমূর ওয়া নাহী) উহারই উপর নির্ভরশীল । (৩) আল্লাহ্র সকল কাজ কল্যাণের উপর ভিত্তিশীল £ বিষয়টি এইভাবেও পেশ করা যায় যে, আল্লাহ্র কার্যাবলী কি মু'আল্লাল (হেতুর সঙ্গে সম্পর্কিত)? মু'তাযিলাদের মতে আল্লাহ্র সকল কাজ মু'আল্লাল। কল্যাণ উহার ভিত্তিমূল এবং উহার কোন লক্ষ্য বা উদ্দেশ্য হইয়া থাকে। অতএব তাহাদের মতে আল্লাহ কোন অকল্যাণকর কাজের নির্দেশ প্রদান করিতে পারেন না, বরং কল্যাণকর কাজের আদেশ করা তাহার জন্য ওয়াজিব । আশ'আরীদের মতে আনল্মরাহ্্র কার্যাবলী গায়র মু'আল্লাল €হেতুনির্ভর নহে)। তিনি তাহার বান্দাদের সহিত যাহা খুশী করিতে পারেন। এই কারণে বান্দার কল্যাণের প্রতি দৃষ্টি রাখা তীহার উপর অপরিহার্য নহে। কেননা তীহাকে কাহারও সম্মুখে জওয়াবদিহি করিতে হইবে না। মাতুরীদীদের বক্তব্য হইল, আল্লাহ্র সকল কাজ হিকমাত ও কল্যাণের উপর ভিত্তি করিয়াই সংঘটিত হয় । কেননা তিনি সর্বজ্ঞানী ও সর্বজ্ঞ; তবে তিনি হিকমাত ও কল্যাণের ইচ্ছা ও কামনা করিতে বাধ্য নহেন। অতএব ইহা বলা ভূল যে, কল্যাণ সাধন করা তাহার জন্য অপরিহার্য । কেননা ইহাতে তাহার সীমাহীন ইচ্ছা ও পূর্ণ স্বাধীনতা রহিত হয়। তাহার জন্য কোন কাজ অপরিহার্য করা বৈধ নহে। (৪) বান্দাকে তাহার ,ক্ষমতার- বাহিরে কষ্ট দেওয়া প্রসঙ্গে £ আশ'আরীদের মতে আল্লাহ্র জন্য ইহা বৈধ যে, তিনি বান্দাদের জন্য এমন সকল কাজ নির্ধারণ করিয়া দিবেন যাহা সম্পাদন তাহাদের ক্ষমতার কাহাকেও বাধ্য করেন না। প্রকৃতপক্ষে এই মাস'আলাটি আল্লাহ্র কার্যাবলী মু'আল্লাল অথবা গায়র মু'আল্লাল হওয়ার মাস*আল হইতে উদ্ভূত। আশ'আরীদের মতে ইহা যুক্তিথ্রাহ্য যে, আল্লাহ্ তা“আলা তাহার অনুগত বান্দাদেরকে শাস্তি দিতে পারেন এবং পাপীকে পুরস্কৃত করিতে পারেন । কেননা ভাল কাজের প্রতিদান কেবল আল্লাহ্র দয়া ও অনুগ্রহ এবং পাপের শাস্তি প্রদান আল্রাহ্র ইচ্ছায় হয়। আশ'আরীদের মতে আল্লাহ্ তাহার হিকমাত পরিবর্তন করেন না এবং তাহার ওয়াদায়. কোনরূপ . পরিবর্তন সম্ভব নহে। ১8211781458 211 অর্থাৎ নিসন্দেহে আল্লাহ ওয়াদা খেলাফ করেন না (৩ ৪৯) (৫) আল্লাহ তা“আলার সিফাত £ মু'তাযিলা স্পষ্টভাবে আল্লাহ্র সিফাত অস্বীকার করিতেন । তাহাদের মতে আল্লাহ্র যত (সত্তা) ও তাহার সিফাত (গুণাবলী) এক জিনিস । যেমন আন্রাহ স্বয়ং “আলিম ও স্বয়ং কাদির, এমন কোন 'ইল্ম বা কুদরাতের ভিত্তিতে নহে যাহা তীহার যাতের অতিরিক্ত, কুরআন মাজীদে' যে সকল সিফাত (যেমন কু'দরাত, ইল্ম, সাম” বাসার)-এর উল্লেখ আছে মু'তাধিলীদের মতে উহার সমস্তই আল্লাহ্র যাতের নাম, তীহার সিফাত নহে। আশ'আরীগণ সিফাত প্রমাণের যুক্তি পেশ করিয়াছেন এবং বলিয়াছেন যে, কুরআন মাজীদে উল্লিখিত সিফাতসমূহ অবিনশ্বর এবং আল্লাহ্র যতের সহিত সম্পৃক্ত (দ্র. মাওলাকী মুহাম্মাদ 'আবদু'ল-আহাদ, শার্হ “আকা*ইদি'ন-নাসাফী, ই. বি ৫/২৯ ২২৫. ০0017161715 'ইল্মুল-কালাম টীকাসহ, লখনৌ ১২৯৪ হি.)। মাতুরীদীগণ সিফাত প্রমাণিত করিয়াছেন এবং এই মতবাদ গ্রহণ করিয়াছেন যে, আল্লাহ্ তাহার সকল গুণাবলী (সিফাত) দ্বারা গুণান্বিত, যাহা অবিনশ্বর, উক্ত সিফাত যাতী হউক কিংবা ফি'লী, তীহার এই সিফাত হইল লা “আয়ন ও লা গায়র লে! হুওয়া ওয়া লা গায়রুহ ₹ তিনি নিজে নহেন এবং তাহার ব্যতিরেকেও নহে)। তাহাদের নিকট আল্লাহ্র সকল সিফাত (সি ফাতু'ল-আফ'আলসহ, যেমন তাখলীক, তারযীক', ইহম্মা", 'আমানাত তাকবীন) হইল স্থায়ী এবং লা হুওয়া ওয়ালা গায়রুহু। সি'ফাতু'য-যাতি, মেযন “ইলম, সাম” বাসার ও কালাম সম্পর্কে তীহাদের মতবাদ একই । কুরআন মাজীদ সম্পর্কে তাহাদের বক্তব্য হইল, উহা আল্লাহ্র কালাম এবং গায়র মাখলুক (অসৃষ্ট)। আল্লাহ্র সিফাত, কালাম হইল অবিনশ্বর; তবে উহা হন্রফ ও মুখে পাঠ করা হয় এবং কর্ণ দ্বারা শ্রবণ করা হয় । উহা অর্থের দিক দিয়া স্থায়ী এবং আল্লাহ্র যাতের সহিত প্রতিষ্ঠিত। (৬) আল্লাহ্র দীদার দের্শন) লাভ £ মাতুরীদীগণও আশ'“আরীদের ন্যায় আখিরাতে আল্লাহ্র দর্শনে বিশ্বাসী, অপরদিকে . মু'তাযিলীগণ উহা অস্বীকার করেন। ইমাম মাতুরীদী আল্লাহ্র দর্শন সম্পর্কে বলেন যে, ইহা আল্লাহরই আছে এবং আমরা সেই অবস্থা সম্পর্কে জ্ঞাত নাই। . (৭) কাবীরা গুনাহগার £ খাওয়ারিজ ও মুতাযিলীদের মতের বিপরীত আশা“ইরা ও মাতুরীদীয়া “আমলকে ঈমানের অজ বলেন না। মোটকথা, আল-মাতুরীদীর নিকট কাবীরা গুনাহ্য় লিপ্ত কোন মুসলিম ব্যক্তি ঈমানের গপ্ডিবহির্তূীত নহে এবং সর্বদা জাহান্নামে অবস্থান করিবে না, যদিও সে তওবার পূর্বেই ইনতিকাল করে । যেহেতু ইমাম মাতুরীদীর মতবাদ অনুযায়ী আল্লাহ মানুষের উপর জুলুম করেন না এবং নিজ ওয়াঁদার খেলাফ করেন নাঁ_এই কারণে ইহা হিকমাত এবং আল্লাহ্র ন্যায় বিচারের নীতি মুতাবিক হইবে না যে, তিনি একজন কাফির. এবং একজন গুনাহগার মুমিনকে একইরূপ শাস্তি দিবেন। আল-মাতুরীদী বলেন যে, গুনাহগার মুমিনের ফায়সালা আল্লাহ্র উপর ঃ'ইচ্ছা করিলে তিনি তাহাকে নিজ দয়ায় ক্ষমা করিয়া দিবেন এবং ইচ্ছা করিলে তাহার পাপ অনুযায়ী শাস্তি প্রদান করিবেন । তবে তাহার চিরদিনের জন্য জাহান্নামী হওয়ার ধারণা ঠিক নহে। ঈমানদারগণ হইলেন ভীতি এবং আশার মধ্যবর্তী স্থলে । | (৮) জাব্র অেদৃষ্টবাদ) ও ইখতিয়ার (ইচ্ছার, স্বাধীনতা) £ এঁতিহাসিক দৃষ্টিকোণ হইতে জাব্র ও ইখতিয়ারের মাস'আলা-এর মুসলমানদের মধ্যে খিলাফাতে রাশিদার শেষে এবং বানু উমায়্যার প্রথম যুগে সূত্রপাত । জাবারিয়্যাঃ বলে যে, মানুষের মাঝে কার্য সম্পাদনের জন্য ইচ্ছা শক্তিরই অস্তিত্ব নাই এবং সে কার্য সম্পাদনের জন্য কেবল. বাধ্য (মোজবুর মাহাদ)। কাদারিয়্যা মতবাদ হইল: যে, মানুষ সকল কাজ নিজ ইচ্ছায় সম্পাদন করিয়া থাকে এবং তাহাব্র কার্ধের সহিত আল্লাহ্র কোন সম্পর্ক নাই। এই কারণে আআআহারা আল্লাহ্র তাকদীর অস্বীকার করিতেন। মু'তাষিলীরাও এই “আকীদা পোষণ করিতেন যে, মানুষ স্বয়ং তাহার কার্ধের সৃষ্টিকর্তা এবং আল্লাহ্ কার্যাবলীর সৃষ্টিকর্তা নহেন।. আশা“ইরা এই “আকীদায় বিশ্বীসী যে, আল্লাহ সকল বস্তুর সৃষ্টিকর্তা । অতএব, তিনি মানুষের সকল কার্ষেরও সৃষ্টিকর্তা এবং মানুষ কার্াবলীর সৃষ্টিকর্তা নহে, বরং উহা অর্জনকারী (মুকতাসিব)। মাতুরীদিয়ার ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।