ইল্মুল-কালাম ঈমান হইল অন্তরের বিশ্বীসের তোস্দীক বি'ল্-কাল্ব) নাম, অবশ্য মুখের স্বীকারোক্তি ও আমাল বি'ল-আরকান হইল ঈমানের শাখাসমূহ ; কবীরা গুনাহকারী সর্বদা জাহান্নামে অবস্থান করিবে না; সকল বান্দাকে জান্নাত অথবা জাহান্নামে প্রবেশ করান আল্লাহ্র জন্য জুলুম নহে ; সকল অদৃশ্য বস্তু, যেমন জান্নাত, জাহান্নাম, সিরাত' ইত্যাদি সত্য (হণ) ; ভাল ও মন্দ সব কিছু আল্লাহ্র ইচ্ছার সহিত সংশ্লিষ্ট ; কুরআন আল্লাহ্র কালাম ও গায়র মাখ্লুক (অসৃষ্ট) ; (পুণ্যকর্ম) ও আখলাক সাম“ইয়্যাত 1কু'রআন-হাদীছে' বর্ণিত, রাসূলুল্লাহ (স) হইতে শ্রুত বিষয়াদি]-এর অন্তর্ভুক্ত, 'আক্ল উক্ত বিষয়গুলিকে ওয়াজিব (অবশ্য কর্তব্য) বলিয়া গণ্য করিতে পারে না ; ইমামাত (খিলাফাত) ইখ্তিয়ার ও নির্বাচনের মাধ্যমে বাস্তবায়িত হইয়া থাকে। আশ'আরী আকীদা ও দর্শনসমূহের আরও বিস্তারিত বর্ণনা চক্ষু দ্বারা আল্লাহ্র দর্শন, নবীর শাফা“আত, কবর “আযাব হইল ইজমা" দ্র.) ও রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ্র ইচ্ছা ব্যতিরেকে কোন বস্তু অস্তিত্ব লাভ করিতে পারে না। আমরা কুরাআন ও সুন্নীতের অনুসরণ করিয়া থাকি এবং এ সকল বক্তব্য ও বর্ণনা ছারা প্রমাণ গ্রহণ করি যাহা সাহাবা-ই কিরাম, তাববিউন ও আ'ইন্মা-ই হাদীছ হইতে বর্ণিত। আল্লাহ্র চেহারা, চক্ষু ও হাত আছে, তবে উহার অবস্থা জানা নাই। আমরা আল্লাহ্র সিফাতকে অস্বীকার করি না । তাহার বাণী গায়র মাখলুক' অঅসৃষ্ট)। আমরা আল্লাহ্র তাকদীরের উপর বিশ্বীস স্থাপন করি__উহা ভাল হউক কিংবা মন্দ। আল্প:হ তাঁআলাকে কিয়ামতের দিন পূর্ণিমার চাদের ন্যায় দেখা যাইবে । আমপা গুনাহে লিপ্ত হওয়ার কারণে কিবলাপন্থথী (মুসলিম)-কে কাফির বলি না, কিন্তু যে ব্যক্তি হারামকে হালাল মনে করে সে কাফির । খুলাফা-ই রাশিদীন ছিলেন দীনের পথিকৃৎ এবং তীহাদের খিলাফাত ছিল নবুওয়াতের প্রতিনিধিত্ব । 'আশারা-ই মুবাশৃশীরা হইলেন জান্নাতী, আমরা সকল সাহাবীকে ভালবাসি এবং শ্রদ্ধা করি। আমরা ফিতনা ও বিশৃংখলার যুগে হত্যাযজ্ঞ পরিহারকে শ্রেয় মনে করি। দাজ্জালের আত্মপ্রকাশ, কবর “আযাব, মুনকার-নাকীর, নবী (স)-এর মি'রাজ ও ওয়ালীগণের কারামাতের উপর আমাদের ঈমান আছে। বক্তব্য হইল, বান্দা কোন কার্য সম্পাদনের শক্তি রাখে না। তবে “কাস্ব'-এর ক্ষমতা তাহাকে প্রদান করা হইয়াছে, এই 'কাস্ব* আল্লাহ তাহার মধ্যে সৃষ্টি করিয়াছেন। আশ“আরীদের কাস্ব ও ইকৃতিসাব দর্শনকে আমরা এইভাবে বর্ণনা করিতে পারি যে, আল্লাহ্ মানুষকে শক্তি প্রদান করিয়া থাকেন এবং তাহাকে পসন্দ ও নির্বাচনের ক্ষমতাও দান করিয়া থাকেন। অতঃপর উক্ত শক্তি ও যোগ্যতা অনুসারে সে কার্য সৃষ্টি করিয়া থাকে। এইভাবে কার্য মাখলুক-এর জন্য ইকতিসাবী হয় (ফালসাফা-ই ইসলাম, পৃ ১৮২)। আশ'আরীদের বক্তব্য এই যে, মানুষের কার্যাবলীর. মধ্যে এবং মানুষ.উহার সুকতাসিব (অর্জনকারী)। মু'তাধিলীগণ আল্লাহ্র দর্শন (দীদীর)-কে অস্বীকার করিয়াছে এবং কু'রআনের আয়াতের ব্যাখ্যা করিয়াছে। অপরদিকে মুশাব্বিহাদের বক্তব্য এই যে, আল্লাহ্ তা*আল্লাকে নির্দিষ্ট ও বিশেষ অবস্থায় দেখা যাইতে পারে। আল-আশ'আরী আখিরাতে আল্লাহ্র দীদারের “আকীদা সমর্থন করেন, তবে ইহা অস্বীকার করেন যে, তীহাকে নির্দিষ্ট ও বিশেষ অবস্থায় সকল ওয়াজিবাত, মাঁআরিফ . 0০017161715 ২২৩ 'ইল্মুল-কালাম দেখা যাইবে, মুতাযিলীদের “আকীদাসমূহ (সিফাত-ই বারী, “আদৃল, ওয়া"দ ওয়া ওয়া-ঈদ, কয়াতুল্লাহ ফি'ল-আখিরা, খাল্কুল-আফ্*আল) এবং উহাদের সম্পর্কে আশ'আরীদের মতপার্থক্য ও প্রত্যেকের দলীলসমূহের উপর বিস্তারিত আলোচনার জন্য দ্র. আহমাদ আমীন, জু'হরু'ল-ইসলাম, ৪খ, ৭৪-৮৩। ইমাম আশ'আরীর পর (আল-বাকিস্লানী ব্যতীত) তাহার মতবাদের বিস্তার ও তাহার দর্শনের প্রচারের ক্ষেত্রে দুইটি গুরুত্পূর্ণ নাম ইতিহাসে প্রসিদ্ধ হইয়া আছে অর্থাৎ আবু হামিদ আল-গাযালী ও ফাখ্রু"দ-দীন আর্-রাধী। আহ্লু'স-সুন্নাতের নিকট এই দুই ব্যক্তি খুবই মর্যাদার অধিকারী এবং তাহাদের রচনাবলীও সকল যুগে ব্যাপকভাবে স্বীকৃতি লাভ করে। ইমাম গাযালী রে) আশ'আরী পদ্ধতি অনুযায়ী কয়েকটি গ্রন্থ ও পুস্তিকা প্রণয়ন করেন। অতএব আশ'আরী মতবাদের প্রসারের ক্ষেত্রে তাহার অবদান খুবই গুরুত্পূর্ণ ৷ আর-রাধীও একজন প্রখ্যাত মুতাকাল্লিম ছিলেন। তিনি মু'তাধিলীদের সহিত কয়েকটি প্রবল বাকযুদ্ধে অবতীর্ণ হন এবং রাখিয়া গিয়াছেন। তিনিও আল-গাযালীর ন্যায় আশা“ইরা মতবাদের প্রতিবাদ করেন এবং নিজ মতবাদ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট চেষ্টা করেন। (8) মাতুরীদিয়া ৪ ই“তিকাদসমূহের জগতে আহনু*স-সুন্নাতের অন্য এক বৃহৎ চিন্তাগোষ্ঠী হইল মাতুরীদিয়্যাগণ, যাহা ইমাম আবূ মানসূর মুহাম্মাদ ইব্ন আহমাদ আল-মাতুরীদী আস-সামারকান্দী (মূ. ৩৩৩ হি.)-এর সহিত সম্পর্কিত করা হয় (দ্র. আল-মাতুরীদী)। ইমাম আবু মানসূর আল-মাতুরীদী একজন প্রখ্যাত হানাফী ফাকীহ্, আহলু*স-সুন্নাত ওয়া'ল-জামা“আতের একজন প্রসিদ্ধ মুতাকাল্লিম এবং মু'তাধিলীদের ঘোর বিরোধী ছিলেন। ইমাম মাতুরীদীর জীবন বৃত্তান্ত তেমন একটা জানা যায় না, তবে তাহার মতবাদের স্পষ্ট ধারণা তাহার নিজের প্রণীত গ্রস্থাবলী ও তাহার পরবর্তী কালের ভাষ্যকার ও লেখকদের পুস্তকসমূহ হইতে পাওয়া যায়। তীহার অনুসারীদের অধিকাংশ হইলেন হানাফী মতাবলম্বী । অপরপক্ষে ইমাম আশ'আরীর অনুসারীদের অধিকাংশ ছিলেন শাফি“ঈ মতাবলম্বী। সম্ভবত এই কারণে আহমাদ আমীন (জুহ্র"ল-ইসলাম, ৪খ.)-এর মত হইল, আল-আশ'আরী ও আল-মাতুরীদীর মধ্যে যে সামান্য মতপার্থক্য দেখা যায়__ উহা প্রকৃতপক্ষে ইমাম শাফি ও ইমাম আবু হানীফা (র)-র নীতির ফল। যাহা হউক, আশ“আরীর মতবাদ হইল আহলু'স-সুন্নাতের “ইল্মু'ল-কালামের ব্যাপকতর মতবাদ, উহার তুলনায় মাতুরীদীয়ার প্রসিদ্ধি কম হইয়াছে। ইহার কারণ সম্ভবত এই ছিল-যে, হানাফী “উলামা “ইল্ম কালাম বিষয়ে খুব কম গ্রন্থ প্রণয়ণ করিয়াছেন এবং এই বিষয়ে ষে সকল প্রসিদ্ধ ও আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থসমূহ আছে তাহা শাফি ঈদের প্রণীত যাহারা অধিকাংশ ছিলেন আশ'আরীপন্থী (শিবলী নুমানী, ইল্মু'ল-কালাম, পৃ. ৭৫)। মাতুরীদী মতবাদের যথেষ্ট প্রচার ও প্রসার না হওয়ার ফলে পরবর্তী কালে ও বর্তমানে অধিকাংশ হানাফী “আলিম আশ'আরীদের “আকীদা পোষণ করেন, অথচ তৎকালে কোন হানাফীর আশ'আরী মতাবলন্বী হওয়াকে খুবই বিশ্ময়ের দৃষ্টিতে দেখা হইত (পু. গ্র.)। এতদসত্তেও বলা যায় যে, আহ্নু'ল-ইল্ম-এর উপর আল-মাতুরীদীর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী । আল-'আকা*ইদু'ন- নাসাফিয়া, যাহাকে আল-মাতুরীদীর কিতাবু"ত-তাওহীদের নির্যাস মনে ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।