ইল্মুল-কালাম মুকাদ্দামা দ্র., যাহাতে তিনি স্বীয় পদ্ধতির (মাস্লাক) ব্যাখ্যা প্রদান করিয়াছেন], কিন্তু তীহার চিন্তাধারা হাম্বালী মাযহাবে তেমন একটা প্রসিদ্ধি লাভ করিতে পারে নাই, বরং হাম্বলী মাযহাবে তাহার বিরোধীর সংখ্যা প্রচ্ুর। অবশ্য শাফি“ঈ মাযহাবে তীহারা চিন্তাধারা ব্যাপক মর্যাদা লাভ করে এবং হানাফী মাযহাবেও তীহার অনুসারী পাওয়া যায় (যেমন সায়্যিদ শীরীফ আল্-জুরজানী, মৃ. ৮১৬ হি.)। শাফি'ঈ মাযহাবের প্রসিদ্ধ আশ“আরী “উলামার নাম নিন্নে বর্ণিত হইল: আবূ সাহল আস- আবূ বাক্র আল-জুরজানী, আবু মুহাম্মাদ আত--তাবারী, আবু “আরদিল্লাহ আত-তণ"ঈ, আবু'ল-হাণসান আল-বাহিলী, আবু বাক্র আল-বাকিল্মানী, (র)-র শিক্ষক ইমামু'ল হারামায়ন ও “আল্লামা বায়দণবী। ইহা ছাড়া ইমাম বায়হাকী, আশৃ-শীহরাস্তানী, আল-ঈজী, আদ-দাওওয়ানী, ইমাম ফাখ্রুপ্দ-দীন রাধী এবং পরবর্তী 'আলিমদের মধ্যে আস্-সানৃসী, আত- তিলিমসানী, আল-বাজুরী সকলেই প্রসিদ্ধ আশ“আরী ছিলেন । প্রথমদিকে যদিও ইমাম গাযালী রে) আশ'আরী মতবাদের সমর্থন করেন, কিন্তু .. পরবর্তী কালে তিনি বিশেষ কোন মতবাদের অনুসরণ করেন নাই, বরং আশাইরা পদ্ধতি হইতে পৃথক বিশ্বাস ও চিন্তার ব্যাখ্যা প্রদান করেন, তথাপি তাহার ও আশা'ইরা মতবাদের মধ্যে তেমন একটি পার্থক্য পাওয়া যায় না। বাগদীদের বিশ্ববিখ্যাত. মাদ্রাসা নিজামিয়াতে “ইলমু'ল- কালামের শিক্ষা আশা ইরারই পদ্ধতিতে প্রদান করা হইত। চতুর্থ শতাব্দী হিজরীর শুরম্তে যখন মুতাযিলীদের প্রতাপ কমিয়া যায়, ইমাম আশ'আরী সম্মুখে অগ্রসর হন এবং সেই যুগে তাহাকে আহলু*স-সুন্নাতের “আকাইদের ক্ষেত্রে সর্বাপেক্ষা খ্যাতিমান ও শক্তিধর ইমাম মনে করা হয়। তিনি মুতাযিলীদের বিরুদ্ধে ক্ষিপ্রতার সহিত কলম ধরেন এবং খাঁটি সুন্নী দৃষ্টিকোণ হইতে দীনী "আকাইদের সমর্থন ও প্রচারের সূচনা করেন। এই কারণেই “ইল্মু'ল-কালামের ইতিহাসেও তাহার বিরাট মর্যাদা ও স্থান রহিয়াছে। তাহার অনুসারীদের সংখ্যা ছিল অগণিত। রাষ্ত্ীয় পর্যায়েও “তাহার হিতাকাজ্্ষী ও শুণগ্রাহীর অভাব ছিল না এবং তাঁহার প্রদর্শিত পথের অনুসারিগণ ইসলামী বিশ্বের দূর-দূরান্তে ছড়াইয়া. পড়ে । তাঁহার এই বিরাট খিদমতের স্বীকৃতিস্বরূপ তীহাকে “ইমামু আহ্লি'স-সুন্নাহ ওয়া'ল- জামা“আত” বলা হয়। আবূ বাক্র আল-বাকিল্লানী মৃ. ৪০৩ হি.) এই মতবাদের একজন প্রখ্যাত ব্যাখ্যাকারী বলিয়া স্বীকৃত। তিনি কেবল ইমাম আশ“আরীর মতামতের প্রবল সমর্থনই করেন নাই, বরং এতদূর বলিয়াছেন যে, আল-আশ'“আরী তীহার নির্ধারিত চিন্তাধারা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে যেই সকল ভূমিকার আশ্রয় লইয়াছেন, “আলিমদের জন্য সেই পর্যন্ত পৌছা ব্যতিরেকে নিস্তার নাই এবং উহার জ্ঞান অর্জন ছাড়া কেবল আশ'আরীর সিদ্ধান্তের দ্বারা দলীল গ্রহণ করা ঠিক হইবে না। যাহা হউক, ইসলামী আকাইদ ও চিন্তার ক্ষেত্রে আল-আশ'আরী যে খ্যাতি লাভ করেন উহা অন্যের ভাগ্যে খুব কমই জুটিয়াছে। যদিও তীহার বিরোধীদের (যেমন ইব্ন হায্ম যিনি বান্দার কার্যাবলী ও কাবীরা গুনাহকারীর ক্ষেত্রে আল- আশৃ'আরীকে জাবারিয়্যা ও মুরজিআর অনুসারী বলিয়াছেন) সন্ধান ইতিহাসে পাওয়া যায় এবং কেহ কেহ তাহার কয়েকটি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদও করিয়াছেন, তথাপি আশ'“আরী মতবাদে বেশ কিছু উল্লেখযোগ্য 0০017161715 ২২২ | | “ইল্মূল-কালাম ও স্বনামধন্য “উলামার সৃষ্টি হয়, যীহারা “আকৃলী ও নাক্লী জ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং যীহাদের আলোচনায় ইতিহাসের গ্রন্থসমূহ পরিপূর্ণ । সাল্লাহু'দ্-দীন আয্যুবীও এই পদ্ধতির প্রচারে বিরাট ভূমিকা গ্রহণ করেন। তীহার সন্তান ও তাহার তুকী ভৃত্যদের যুগে আশ'আরীদের বিপুল উন্নতি সাধিত হয় । আল-ম্লাগরিবে ইবৃন তুমার্তও এই পদ্ধতি ইমাম গাযালী (র) হইতে গ্রহণ করেন। ৃ “ইল্মু'ল-কালামের ইতিহাসে আমরা একদিকে মুতাযিলী দল এবং অন্যদিকে হাশ্বিয়া, মুজাস্সিমা. ও মুশাব্বিহা দলের উল্লেখ পাই। মু'তাধিলীগণ আল্লাহ্র সিফাত অস্বীকার করিত এবং হাশবিয়া ও মুজাস্সিমা আল্লাহ্র সিফাতকে সৃষ্টির সিফাতের অনুরূপ গণ্য করিত। ইমাম আশ'আরীর পদ্ধতি উল্লিখিত চরম পদ্থাদ্বয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তীহারা আল্লাহ্র সিফাতের “আকীদা গ্রহণপূর্বক বলিয়াছেন যে, উক্ত সিফাত হাওয়াদিছ ক্ষেণস্থায়ী) সদৃশ নহে, বরং আল্লাহ্র যাতের উপযোগী, যেমন তীহার মর্যাদা দাবি করে । ইমাম আশ'আরী মুহাদ্দিছ', ফাকীহ ও মু'তাধিলীদের মতবিরোধগত বিষয়সমূহে মুহাদ্দীছদের মত পোষণ করেন এবং বিদ“আতপন্থীদের হইতে দুরে থাকেন। এই ক্ষেত্রে আমরা বলিতে পারি যে, আশ'আরীগণ সিফাত সংক্রান্ত মাসআলায় প্রত্যাখ্যান ও সমর্থনের ক্ষেত্রে অতিরঞ্জন ও বাড়াবাড়ি হইতে নিবৃত্ত থাকিয়া এক মধ্যম পন্থা অবলম্বন করিয়াছেন এবং কম ও বেশী হইতে আত্মরক্ষা করিয়াছেন । তীহারা “আকীদাসমূহের ক্ষেত্রে 'আক্ল (বুদ্ধি-বিবেক) ও নাক্ল (কিতাব-সুন্নাহ) উভয়ের সাহায্য গ্রহণ করিয়াছেন, তথাপি “আক্লকে চিন্তা ও দর্শনের জগতে শাসক ও বিচারকের স্থান প্রদান করেন নাই, বরং উহাকে শারঈ নস্সসমূহের জন্য খাদিমরূপে ব্যবহার করিয়াছেন। আশ'“আরী “ইল্মু'ল-কালাম-এর নির্ভরযোগ্য অংশ সমাদর ছিল । শিবলী নু'মানী বলেন, “ইমাম আশ“আরীর নিজস্ব বিশেষ “আকীদাসমূহ অথবা যাহাকে তিনি ই“তিযাল ও সুন্নাতের মধ্যে সীমা নির্ধারণকারী বলিয়া গণ্য করিয়াছেন, তাহা এক বিশেষ দিক দিয়া পর্যালোচনার দাবি রাখে এই কারণে যে, উহা দ্বারা “ইল্মু'ল-কালামের এক নৃতন ইতিহাসের সূচনা হয়। ইমাম আশ“আরীর পূর্বে দুইটি দল ছিল ৪ আরবাব-ই “নাকৃল ও আরবাব-ই “আক্ল, ইমাম আশ'আরী মধ্যম পন্থা অবলম্বন করিবার প্রয়াস পান এবং এই কারণে এমন 18৮74527855 সহিত সম্পর্কিত (ইল্যু'ল-কালাম, পৃ. ৫৭)। - শিবলী নু'মানী বলেন যে, আশ'আরীদের “ইল্মু'ল-কালামে তিন প্রকারের মাস*আলা সম্পর্কে আলোচনা করা হইয়াছে ঃ (১) খাটি ফালসাফা সংক্রান্ত বিষয়সমূহ ; (২) ফালসাফার সেই সকল বিষয় যাহাকে মুতীকাল্লিমূন বিরোধী মতবাদ বলিয়া গণ্য করেন এবং €৩) খাটি ইসলামী মাস'আলাসমূহ। আল-ইবানা ও অন্যান্য উৎস (যেমন আশৃ-শাহ্রাস্তানী, আল-মিলাল ওয়া*ন-নিহাল, পৃ. ৬৫ প.) হইতে ইমাম আশ'“আরীর নিন্নবর্ণিত ই“তিকাদসমূহ বিস্তারিত জানা যাইতে পারে $ আল্লাহ্ তা'আলা “আলিম বি-ইল্ম, হায়্যি বি-হায়াত, মুরীদ বি-ইরাদা, মৃতাকাল্িম বি- কালাম, সামী" বি-সাম্*, বাসীর বি-বাস্বর অর্থাৎ জ্ঞান, অস্তিতু, ইচ্ছা, বাকশক্তি, শ্রবণ, দর্শন ইত্যাদি আল্লাহ্র সম্তাগত গুণাবলী; তাহার এই সিফাত অবিনশ্বর । আল্লাহ্র 'ইল্ম যাবতীয় জ্ঞানের সহিত সংশ্লিষ্ট; সকল বস্তু সম্পর্কে যথার্থভাবে বলা যায় যে, উহা দৃশ্যযোগ্য আর সেহেতু আল্লাহ্ বিদ্যমান, অতএব ইহাকে আখিরাতে স্বাভীবিকভাবে দেখা যাইবে। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।