Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

০0017161715 'ইল্মল-কালাম করিয়াছি যে, আমি যেন মু'তাধিলীদের কালামশান্ত্র সম্বন্ধে লিখিত কোন ন্থ পড়িতেছি। প্রশ্ন হইল, উক্ত মাস'আলাসমূহ কে কাহার নিকট হইতে গ্রহণ করিয়াছে? শী'আগণ মু'তাধিলীদের নিকট হইতে না মু'তাধিলীগণ শী'আদের নিকট হইতে? কোন কোন শী“আর দাবি হইল, মুতাষিলীগণ তাহাদের নিকট হইতে এই সকল মতবাদ গ্রহণ করিয়াছে । আহ্মাদ আমীনের মতে সঠিক হইল, শী“আগণ মুস্তাযিলীরে নিকট হইতে এই মতবাদ গ্রহণ করিয়াছে। শী“আ-ই যায়দিয়্যার প্রতিষ্ঠাতা যাষদ ইব্‌ন “আলী (ইমাম জা“ফারের চাচা) ওয়াসি ল ইব্ন 'আতা"র শিষ্য ছিলেন এবং ইমাম জা“ফারের তাহার চাচার সহিত যে সম্পর্ক ছিল তাহা বলার অপেক্ষা রাখে না । অনেক মু'তািলী শী“আদের তাশায়্যু' তোহাদের মূল “আকীদা) মতবাদের প্রবক্তা ছিলেন (আশ্‌-শাহ্রাস্তানীর বক্তব্য £ যায়দ ইব্‌ন “আলীর সকল সহচর মু'তািলী ছিলেন) শী'ঈ সাহিত্যের ক্ষেত্রে. .বানু বুওয়ায়হ-এর যুগের সাহিত্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বুওয়ায়হী যুগের গোটা সাহিত্যই শী"ঈ-মু'তাযিলী সাহিত্য (জুহ্রু'ল-ইসলাম, ৪খ, ১৪৫)। প্রখ্যাত শী'আ কালামবিদদের মধ্যে হিশাম ইব্নু'ল-হাকাম, শায়তানু"ত'-তাক, নাসীরস্দ-দীন তৃসী এবং পরবর্তী কালের উল্লেখযোগ্য ব্যক্তি হইলেন আল-হিন্লী, মুল্লা সাদরা ও মুল্লা বাকির দামাদ। খাওয়ারিজ £ শী“আদের আলোচনা করিতে গেলে খারিজীদের আলোচনা অপরিহার্য হইয়া পড়ে । খারিজীগণ এক চরম প্রকৃতির আরব বেদুঈন, যাহারা চিন্তা ও মতাদর্শের প্রতি নহে, বরং আইন-কানুন ও হুকুম-আহ কামের প্রতি অধিক উৎসাহী ছিল।-সিফ্ফীন যুদ্ধের পর ও “আলী (রা)-র তাহকীম (সালিশ) মানিয়া লওয়ার ফলশ্রুতিতে এই দলের উদ্ভব হয়। এই দল স্বয়ং “আলী (রা)-র অনুসারীদের মধ্য হইতে জন্ম নেয়। খারিজীদের সম্পর্ক অধিকতর রাজনীতির সহিত ছিল এবং তাহাদের চিন্তা ও আদর্শের প্রতি দৃষ্টিপাত করিলে তাহাদেরকে খুবই সাদাসিধা মনে হয়। ধীরে ধীরে তাহাদের মধ্যে অনেক দলের সৃষ্টি হয়, যাহাদের সকলেরই সর্বসম্মত “আকীদা এই ছিল যে, কবীরা গুনাহকারী ব্যক্তি কাফির। খারিজীদের মধ্য হইতে আযারিকার (নাফি' ইব্‌ন আযৃরাকের অনুসারিগণ, নিহত ৫৫ হি.) আলোচনা সর্বাধিক হয় । এখানে তাহাদের কিছু “আকীদার উল্লেখ করা যাইতেছেঃ কবীরা গুনাহ্‌তে লিপ্ত ব্যক্তি কাফির এবং সে মিল্লাত-ই ইসলামিয়া বহির্ভূত, সে চিরদিন জাহান্নামে . থাকিবে; যাহারা জামাল অথবা সিফ্ফীনের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছে তাহারা সকলেই কাফির; সেই সকল খারিজীও কাফির যাহারা (তাহারা মুসলিম হইলেও) শিশু ও স্ত্রীদের হত্যা করা বৈধ; তাকিয়্যা জা“ইয নহে, না কথায়, না কাজে । নিজেদের আদর্শ রক্ষার জন্য যুদ্ধবিগ্রহ বৈধ এবং এই কারণেই তাহারা “আলী (রা) ও বানু উমায়্যাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে। €৩) আশা“ইরা (আশ'আরিয়্যা) ৪ “আব্বাসী খলীফা আল- মুতাওয়ান্কিলের যুগ হইতে আহ্লু'স্-সুন্নাত ওয়া'ল-জামা“আত আবার একবার পুনর্াগরণের সুযোগ. লাভ করে। সরকারের পৃষ্ঠপোষকতায় মু'তাধিলীদের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া ছিল এক স্বাভাবিক ব্যাপার । আল-মুতাওয়ান্কিল “আলিম ও ফাকীহদেরকে তীহার নিকটবর্তী করেন এবং এক নৃতন যুগের সূচনা হয়, যাহার দায়িত্ব আবু'ল-হাসান “আলী ইব্‌ন ইসমাঈল আল-আশ'"আরী (২৬০-৩৩০ ২২১. -.. ইল্মুল-কালাম হি.)-এর উপর ন্যস্ত ছিল। তাহার মতবাদ যাহা আশ'আরিয়্যা নামে আখ্যায়িত, ৪র্থ হিজরী শতাব্দী হইতে আজ পর্যন্ত 'ইল্মু*ল-কালামের সর্ববৃহৎ ও প্রসিদ্ধতম মতবাদ হিসাবে চলিয়া আসিতেছে । ইমাম আশ'আরীর কয়েকটি গ্রন্থ ধ্বংসের হাত হইতে রক্ষা পাইয়াছে এবং তাহার মাকালাতু*ল-ইসলামিয়্টান আজও “ইল্মু*ল-কালামের প্রাচীন ও প্রথম দিককার মতবাদসমূহের ইতিহাসের গুরুতৃপূর্ণ উৎস বলিয়া মনে করা হয়। আবু'ল-হাসান আল-আশ'আরী প্রখ্যাত মু'তাষিলী “আবৃদু'ল- ওয়াহ্হাব আবু “আলী আল-জুব্বা”ঈর (মৃ. ৩০৩ হি.) শিষ্য ছিলেন এবং তীহার প্রাথমিক প্রশিক্ষণ তাহার তত্ত্বাবধানে হইয়াছিল । তিনি “ইল্মু'ল- কালাম ও ই'তিযাল মতবাদের শিক্ষা আল-জুব্বাঈ হইতে গ্ুহণ করেন, কিন্তু হিজরী ২৯৫ সনে অগ্রত্যাশিতভাবে একদিন বসরার জামি মসজিদের মিম্বারে দণ্ডায়মান হইয়া ই'তিযাল হইতে পৃথক হওয়ার ঘোষণা করিয়া নিজের পূর্ববর্তী বক্তব্যসমূহ হইতে তওবা করেন এবং মু'তাধিলীদের বিরুদ্ধে সর্বা্বক অভিযান শুরু করেন। প্রকৃতপক্ষে ইহা ছিল আহলু'স-সুন্নাহ ওয়া'ল-জামা'আতের এক নব দিগন্ত, যাহা দ্রুত ইসলামী দুনিয়ায় বিস্তার লাভ করে। এই মতবাদের বৈশিষ্ট্য এই যে, উহা তাহার প্রতিপক্ষ মু'তাযিলীদের মতাদর্শকে তাহাদেরই দলীল-প্রমাণ দ্বারা প্রত্যাখ্যান করে । যদিও সেই যুগে আহলু"স-সুন্নাতের দুইজন আরও প্রখ্যাত ফাকীহ_-আত'-তাহাবী ও আল-মাতুরীদীও “আকীদা ও চিন্তার জগতে প্রসিদ্ধি লাভ করিতেছিলেন (এই দুই -মনীষীর আলোচনা পরে আসিতেছে), কিন্তু এই ক্ষেত্রে আবু*্ল-হাসান আল-আশ'আরী মুখ্য ভূমিকা পালন করেন এবং তীহার প্রভাব অধিক ব্যাপক ও দীর্ঘস্থায়ী হয় । ইমাম আশ'আরীর জীবনে ই“তিযাল হইতে সুন্নীবাদের দিকে প্রত্যাবর্তন এবং আদর্শের ক্ষেত্রে এই আকনম্মিক বিপ্রব কিভাবে ও কোন্‌ কারণে সাধিত হয় সেই ব্যাপারে এঁতিহাসিক তথ্যের ভিত্তিতে কিছু বলা কঠিন । বাহ্যত প্রতীয়মান _ হয় যে, তিনি বাগদাদে যাতায়াত করিতেন এবং তথায় জামি“উ'ল- মানসূরের প্রসিদ্ধ শাফি'ই ফাকীহ আবু ইসহাক ইব্রাহীম ইব্ন আহমাদ আল-মারওয়ায়ীর মজলিসে উপবেশন করিতেন । সম্ভবত এই শিক্ষাবৈঠকে তাহার অন্তরে ই“তিযাল-এর প্রতি ঘৃণা ও মুহাদ্দিছ ও ফাকীহদের তরীকার প্রতি আগ্রহের সৃষ্টি হয় এবং তিনি ধীরে ধীরে ই“তিযাল হইতে দূরে ও সুন্নীবাদের নিকটবর্তী হইতে থাকেন, অথচ তিনি ইতোপূর্বে কখনও ফিকৃহ ও হাদীছে'র যথারীতি শিক্ষালাভ করেন নাই. এবং _ মুহাদ্দিছ'দের পদ্ধতি অনুযায়ী দীনি 'আকা'ইদের অধ্যয়নও করেন নাই । ই“তিযাল পরিত্যাগ করিবার পর ইমাম আশ'“আরী বসরা হইতে বাগদাদ চলিয়া যান এবং তথায় ৩৩০/৯৪২ সনে ইনতিকাল করেন। বাগদাদে থাকিয়া তিনি হাদীছ: ও ফিকৃহ বিষয়েও জ্ঞান লাভ করেন। ইমাম আশ'আরী একজন উচ্চ পর্যায়ের লেখক ছিলেন (কোন কোন বর্ণনা মুতাবিক তীহার রচনাবলীর সংখ্যা হাযার পর্যন্ত পৌছে)। মাকালাতু*ল-ইসলামিয়্টান ছাড়া তীহার অন্যান্য প্রসিদ্ধ গ্রন্থ হইল তাফসীরু'"ল-কুরআনি*ল-কারীম, তিরিশ খণ্ডে; কিতাবু'ল-লুমা) কিতাবু'ল-কিয়াস, কিতাবৃ'ল-ইজ্তিহাদ; আল-ইবানা “আন উসূলি"দ- দিয়ানা, রিসালা ফী ইস্তিহসানি*ল-খাওদি ফী “ইলমি*ল-কালাম এবং ইহা ছাড়া ভিন্ন দীন ও মাযহাবসমূহের প্রত্যাখ্যানে লিখিত অসংখ্য পুস্তিকা । যদিও ইমাম আশ'আরী নিজকে ইমাম আহমাদ ইবৃন হাম্বল €র)-এর পথের অনুসারী বলিয়া ঘোষণা করেন [কিতাবু'ল-ইবানার _ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।