“ইল্মুল-কালাম ও নিপীড়নের শিকার হইতে হয় এবং আহমাদ ইব্ন নাস্র খুযা“ঈকে শূলে চড়াইয়া হত্যা করা হয়। মোটকথা সত্যনিষ্ঠ 'আলিমগণ নিজেদের “আকীদায় দৃঢ় থাকেন। সুতরাং ওয়াছিক বিল্লাহ অবশেষে তাহার অত্যাচারমূলক কর্মতৎপরতা পরিত্যাগ করিতে বাধ্য হন এবং আল- মুতাওয়াক্কিল এই বিবাদ ও বিতর্কের পরিসমাপ্তি ঘটান খোল্ক কু'রআনের বিস্তারিত আলোচনার জন্য দ্র. আহমাদ আমীন, দুহণ*ল-ইসলাম, ৩খ, ৩৪-৪৪, ১৬১-২০২; মুহাম্মাদ আবু যুহরা, আল-মাফাহিবুল' ইসলামিয়্যা, খাল্ক কুরআন অধ্যায়; শিবলী, “ইল্মুল-কালাম, পৃ. ২৮, ৩০-৩১)। ইহার সঙ্গে সঙ্গে মু'তাধিলীদের পতনও আর্ত হয় । শেষ যুগে তাহাদের দুইটি পৃথক মতের সৃষ্টি হয় যাহা বসরা ও বাগদাদের সহিত সম্পর্কিত। বসরা মতাবলম্বিগণ আল্লাহ্র সিফাতের প্রতি অধিক দৃষ্টি দিত। উহার প্রখাত লেখক ছিলেন আবূ “আলী আল-জুব্বা'ঈ ও তদীয় পুত্র আবু হাশিম । আল-জুব্বা'ঈর ধারণামতে আল্লাহ্র সিফাত অস্থায়ী এবং উহা কেবল নাম; উহা হইতে কোন স্পষ্ট ধারণা লাভ সম্ভব হয় না। অনুরূপভাবে যে সকল সিফাতের দাবি করা হইয়া থাকে তাহা আওসাফও (গুণাবলী) নহে এবং হালাতও (অবস্থাদি) নহে। ইহা যাতের সহিত এমনভাবে সংযুক্ত যে, উহা হইতে পৃথক হইতে পারে না। বাগদাদ মতাবলব্বিগণ বেশীর ভাগ এই খাঁটি দর্শনগত বিষয়ে লিপ্ত থাকেন যে, বস্তু ' (৮০) কি? ইহা স্বীকার করা হইয়াছিল যে, বস্তু (৮) এমন এক কল্পনার ই 5৬4৮8 ৬ অবলম্বন হিসাবে কাজে আসিতে পারে । উহার অস্তিত্ব অপরিহার্য নহে। কেননা অস্তিত্ব হইল এমন সিফাত যাহা যাতের উপর অতিরিক্ত বলিয়া গণ্য করা হয়। এই অতিরিক্তের সহিত যাত বিদ্যমান থাকে এবং উহা ব্যতিরেকে. যাত অনুপস্থিত থাকে । ইহা ছাড়া উহাতে রহিয়াছে মূল বন্তু (জোওহার) ও আপতন (আরাদ), এই কারণে আল্লাহ্ তা'আলা অস্তিত্বের . একটি সিফাত বৃদ্ধি করিয়া সৃষ্টি করিয়া থাকেন (1. 0199, ফালসাফা- ই. ইসলাম, পৃ. ১১৬-১১৭)। আবু'ল-হুযায়ল আল-'আল্লাফ (মূ. ২২৭ হি.)-কে বসরা মতবাদের প্রতিষ্ঠাতা বলিয়া মনে করা হয় । তথাকার অন্য প্রখ্যাত মু'তাধিলী হইলেন মু'আম্মার ইব্ন “আব্বাস, ইব্রাহীম ইবৃন সায়্যার আন-নাজ্জাম (মূ. ২৩১ হি.) ও আল-জাহিজ' (মূ. ২৫৫ হি.)। বাগদাদ মতবাদের প্রসিদ্ধ মু'তাযিলী “আলিমদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন বিশ্র ইব্নু'ল-মু'তামির মু. ২১০ হি.), আব্ মূসা আল-সুরদার, ছুমামা ইব্বু'ল-আশরাস, 'আবু'ল-হুসায়ন আল-খায়্যাত' (কিতাবু'্ল-ইনতিসার-এর প্রণেতা), আল-কাঁবী মূ. ৩১৯ হি.) ও আহমাদ ইব্ন আবী দাউদ (দ্র. ২৪০ হি.)। উভয় মতবাদের মধ্যে পার্থক্য হইল, বসরার মু'তাধিলী মতবাদ তত্বনির্ভর একটি মতবাদ, আর বাগদাদ, মতবাদ অধিকতর বাস্তববাদী । শেষোক্তটি গ্রীক দর্শন দ্বারা অধিক প্রভাবিত । এই মতবাদ খাল্ক কুরআনের মাস'আলা অধিক প্রচার ও প্রসার ঘটায়। মু'তাধিলীদের প্রসিদ্ধ গরস্থাবলী ওয়াসিল ইব্ন 'আতা'র গ্রস্থসমূহের মধ্য হইতে কিতাবু আস্নাফি'ল-মুর্জি*আ, কিতাবৃ্ত্-তাওবা, কিতাবু'ল- মানযিলাত বায়না'ল-মানযিলাতায়ন, কিতাবু মা“আনি'ল-কুরআন, কিতাবু'ল-খুতাৰ ফি'ত্-তাওহীদ ওয়া'ল-'আদৃল, কিতাবু'স্-সাবীল ইলা মা'রিফাতি'ল-হাক্ক-এর নামসমূহ পাওয়া যায় । আন-নাজ্জাম কিতাবু'ন- 70017116115 ২২০ 'ইল্মুল-কালাম নুকাত ও কিতাবু'ল-জুযৃ* এবং আল-জাহিজ" আল-ই'তিয়াল ওয়া ফাদলুহু 'আলা'ল- ফাদলা, আল-ইসতিতা“আ ওয়া খালকু'ল-আ'“আল, খালকু'ল- কুরআন এবং ফাদীলাতু*ল-মুতাধিলা রচনা করেন। মুতাধিলী লেখকদের গ্ন্থাবলী সাধারণত ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। অতি সম্প্রতি য়ামানে ই“তিযাল এর রচনাবলী আল-মুগণী ফী আব্ওয়াবি'ত-তাওহীদ ওয়া'ল-“আদৃল, কিতাবু'ল-মাজমূ* ফি'ল-মুহীত বি“ত্-তাক্লীফ ; উদ্মু'ল-মানদাকুম €)- . এর রচনা শারহু 'ল-উসৃ-লি'ল-খামসা । মু'তাধিলাদের অন্যান্য কিছু “আকীদা £ তাহারা সাধারণত মু'জিযা বিশ্বাস করিত না, ওয়ালীগণের কারামাত অস্বীকার করিত, তাহসীন ও . তাকবীহ “আকলী-এর মাসআলা (অর্থাৎ ভাল ও মন্দের ধারণা কেবল বিবেক-বুদ্ধি দ্বারাই সম্ভব) ; নবী স)-এর হাদীছ গ্রন্থের ক্ষেত্রেও মু'তাযিলীরা “আকৃলকে বিচারক মানিত। শী'আ মু'ভাষিলাদের সম্পর্কে বর্ণনা শেষ করিবার পূর্বে আমরা শী'আ সম্প্রদায় সম্পর্কে কিছু লেখা প্রয়োজন মনে করি। যদিও শী“আ সম্প্রদায় প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক দল, হযরত “উছমান (রা) ও হযরত “আলী (রা)-র যুগের রাজনৈতিক গোলযোগের দরুন তাহাদের প্রকাশ ঘটিয়াছিল এবং এই কারণে শী'আদেরকে “ইল্মু'ল-কালামের আলোচনায় আনা হয় না। কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে শী'আদের বিভিন্ন দল ইতিকাদ সংক্রান্ত ব্যাপারে বিতর্কের সূচনা করে। আহ্লু'স- সুন্নাত ওয়া'ল-জামা'আতের সহিত তাহাদের সর্বাপেক্ষা বড় মতানৈক্য খিলাফাত বা ইমামাত সংক্রান্ত ব্যাপারে দেখা দেয়। তাহাদের বক্তব্য . এই যে, খিলাফাতের প্রকৃত হকদার ছিলেন “আলী রো) এবং তাহার পর . তাহার সন্তানগণ। এই কারণেই তীহারা 'আলী (রা)-র পূর্ববর্তী খলীফাগণ ও সাহাবীগণকে তিরস্কার করে। তাহাদের মতে ইমামগণও নবীদের ন্যায় নিষ্পাপ, কিন্তু আহ্লু'স-সুন্নাত কেবল নবীগণকে নিষ্পাপ বলিয়া থাকেন। তাহাদের মধ্য হইতে কেহ আবার ইমামগণ হইতে মুজিযা প্রকাশ ও তীহাদেরকে যাবতীয় জ্ঞানের অধিকারী বলিয়া মনে করিত। শীআ ই'তিকাদসমূহের মধ্যে “তাকি য্যা' হইল এক গুরুতপূর্ণ মাসআলা, যাহাকে তাহাদের নিকট দীনের এক গুরুতৃপূর্ণ রুক্ন মনে করা হইত । ইহার অর্থঃ মানুষ তাহার মান-মর্যাদা ও জান-মাল শত্রুর কবল হইতে রক্ষা করিবার উদ্দেশে যাহা কিছু অন্তরে আছে তাহার বিপরীত প্রকাশ করিবে । কুরআনের ব্যাখ্যার ব্যাপারেও আহ্লু*স-সুন্নাতের সহিত শী'আদের মতপার্থক্য রহিয়াছে। কোন কোন আয়াতের তা'বীলের ক্ষেত্রে তাহাদের বিশেষ পদ্ধতি আছে। কালামশান্ত্রের অধিকাংশ বিষয়ে শী“আগণ মু'তাধিলীদের মত পোষণ করে। যেমন আল্লাহ্র সিফাত হইল তীহার সম্ভাই, কুরআন সৃষ্ট, কালাম-ই নাফ্স তেস্তর্নিহিত ভাব)-এর অস্বীকৃতি; দুনিয়া ও আখিরাতে আল্লাহকে দেখিতে পাওয়ার অস্বীকৃতি; অনুরূপভাবে ভাল-মন্দের পরিচিতি. লাভ জ্ঞানবুদ্ধির দ্বারাই সম্ভব, অদৃষ্টবাদ ও ইচ্ছা স্বাতন্্য আল্লাহ্ তা*আলার কার্যাবলী উদ্দেশ্য ও ন্যায়পরায়ণতা দ্বারা নিয়ন্ত্রিত (মুআল্লাল বি-আগরাদ ওয়া “আদৃল) বলিয়া গণ্য করিবার ব্যাপারেও শী'আ ও মু'তাযিলীদের . মধ্যে মিল রহিয়াছে । আহ্মাদ আমীন (দুহা*ল-ইসলাম, তখ, ২৬৭) লিখিয়াছেন, আমি শী“আ ইমামিয়্যার এক কালামবিশারদ আবু ইসহাক ইব্রাহীম ইব্ন নাওবাখ্ত-এর গ্রন্থ কিতাবু'ল-য়াকৃত অধ্যয়নকালে অনুভব ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।