০0017161715 “ইল্মুল-কালাম প্রকৃতপক্ষে ঈমান ও কুফর-এর মধ্যবর্তী একটি স্থান। ইহা না কুফর-__না ঈমান; এইজন্য ফাসিক না মু'মিন__না কাফির, বরং তাহার স্থান উল্লিখিত স্থানদ্বয়ের মধ্যবর্তী । “মধ্যবর্তী স্থান'-এর দাবি করা সত্তেও মু'তাযিলীগণ বলে যে, কবীরা গুনাহকারীর জন্য মুসলিম শব্দ ব্যবহার করিতে হইবে, কিন্তু এই ব্যবহার সম্মান প্রদর্শনের উদ্দেশে নহে, বরং কেবল কাফির ও যিম্মীগণ হইতে পার্থক্য করিবার জন্য বলা হইবে। €৫) আম্র বি"ল-মা“রূফ ওয়া নাহী “আনি”ল-মুন্কার £ “ভাল কাজের নির্দেশ প্রদান এবং অন্যায় কাজ হইতে বিরত রাখা” ইহা সকল মুসলমানের জীবনের মূল লক্ষ্য। কিন্তু এই বিষয়েও মু'তাযিলীগণ এক বিশেষ দৃষ্টিভঙ্গী গ্রহণ করিয়াছেন, ভাল কাজের প্রসার এবং অন্যায় রোধের ক্ষেত্রে মু'তাধিলীগণ সরাসরি হস্তক্ষেপকে অপরিহার্য বরং প্রয়োজনে তরবারির ব্যবহারও বৈধ রাখিয়াছেন এবং বলিয়াছেন যে, ভুল পথ প্রদর্শনকারীদেরকে বাধা প্রদানের জন্য ও সত্য বিরোধীদের সত্য গ্রহণে বাধ্য করিবার জন্য শক্তি প্রয়োগ আবশ্যক তাহারা এই নীতিকে 'আব্বাসী শাসক আল-মা*মূন, আল-মু'তাসিম ও আল-ওয়াছি'ক-এর শাসনামলে যথারীতি বাস্তবায়িত করিয়াছিল। খাল্ক কুরআন বিষয়ে তাহারা রাষ্ট্রীয় সহযোগিতায় যেভাবে মুহাদ্দিছ ও ফাকীহদেরকে জোরপূর্বক তাহাদের মতানুসারী বানাইতে চাহিয়াছিল উহা তাহাদের আম্র বি'ল-মা“রূফ ওয়া নাহী “আনি'ল-মুন্ৃকার-এর এক জলন্ত দৃষ্টান্ত । €৬) সিফাতের অস্বীকৃতি ও খাল্ক কুরআনের মাসআলাঁ_ মু'তাধিলীদের তাওহীদ সংক্রান্ত “আকীদার উপর আলোচনা প্রসঙ্গে আমরা আল্লাহ্র সিফাত বিষয়ে ও উহার অধীন খালক্* কুরআনের বিতর্কের প্রতি ইঙ্গিত করিয়াছিলাম। মু'তাধিলীগণ আল্লাহ্র সিফাত অস্বীকার করে। যে সকল সিফাতের উল্লেখ কু'রআনে আসিয়াছে তাহারা উহার তা'বীল করিয়া বলিয়াছে যে, ইহা আল্লাহ্র যাতের নামসমূহ__সিফাত নহে। মূলত কুরআন মাজীদে “সি'ফাতুল্লাহ্'-র কোন উল্লেখ পাওয়া যায় না এবং ইহার পূর্বে এই বিষয়ে আলোচনাও হয় নাই। এই বিষয়টি স্বয়ং মু'তাঘিলীগণই উত্থাপন করেন এবং ইহাতে তাহারা এতদূর অগ্রসর হন যে, ইহা 'ইল্ম কালামের বিষয়সমূহের মধ্যে প্রথম সারির বিষয়ের রূপ নেয় (্র. আহমাদ আমীন, দু'হাল-ইসলাম, ৩খ, ২৯)। ইহা সত্য যে, কুরআন মাজীদে সিফাতুল্লাহ্র হুকুম নাই; তবে আল্লাহ্র গুণাবলীর (আওসাঁফ-ই ইলাহিয়্যা) উল্লেখ কুরআন ও হাদীছের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এই সকল সিফাত এমন যাহার সীমা নাই, কিন্তু কালাম সংক্রান্ত মাসা'ইল যাহার উপর আলোচনা করা হইয়া থাকে তাহা নিম্নরূপঃ “ইল্ম, হায়াত, ইরাদা, সাম“, বাসার, কালাম । মুজাস্সিমা ও মুশাব্বিহা আল্লাহ্র সিফাতকে হুবহু মাখলুকে'র সিফাত-এর অনুরূপ গণ্য করে, অন্যদিকে মু'আত্তিলা আল্লাহ্র সিফাতকে একেবারে অস্বীকার করে এবং বলে যে, আল্লাহ্ দেখেন না, শুনেনও না এবং তিনি কালাম করেন বলিয়াও প্রমাণ নাই ইত্যাদি। মু'তাধিলীগণ প্রশ্ন তুলিয়াছেন যে, এই সিফাত অথবা আওসাফ কী হুবহু আল্লাহ্র যাত না আল্লাহ্র যাতের অতিরিক্ত কিছু ? মুতীযিলীগণ তীহাদের বিশেষ ভঙ্গীতে আল্লাহ্র একত্রে এই ব্যাখ্যা প্রদান করিয়াছে যে, তীহার পবিত্র সত্তা অসংখ্য বস্তুর সমন্বয়ে গঠিত নহে। কেননা যদি উহা বন্তুসমূহের সমন্বয়ে গঠিত হয়, তাহা হইলে সেই সকল বস্তুর প্রতিটির পৃথক পৃথক অস্তিত্ব থাকা প্রয়োজন, ফলে প্রতিটি হইবে আলাদা বা ভিন্ন বন্তু। ২১৯ ইল্মূল-কালাম এমতাবস্থায় সেইগুলিকে যুক্ত করিবার প্রয়োজন । আর প্রয়োজনের অর্থই হইল উহা অপরের মুখাপেক্ষী হওয়া । নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা অপরের মুখাপেক্ষী হওয়া হইতে পবিত্র ও উর্ধ্বে। সুতরাং আল্লাহ্র সততায় কোন প্রকারেরই বহুত পীওয়া যাইতে পারে না, উহা পরিমাণগত হউক কিংবা অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত হউক । মু'তাধিলীগণ নিজেরাই এই সূক্ষ্ম দর্শনগত মাস'আলার সুচনা যাতবহির্ভূত কিছু এইরূপ জটিল সমস্যার উত্তব হয়। এখন মুতাষিলীগণ এই দর্শন স্থাপন করিতে বাধ্য হইয়াছেন যে, আল্লাহ্র যাত ও আল্লাহ্র সিফাত একই বস্তু অর্থাৎ আন্মাহ্ তাঁ"আলা তীহার যাত হিসাবে হাস্ধ্ু, “আলিম ও কাদির, এমন কোন সিফাতের ভিত্তিতে নহে যাহাকে ইল্ম অথবা হায়াত অথবা কুদরাত বলা যায় এবং যাহা আল্লাহ্র যাতের অতিরিক্ত হইবে । কেননা যদি তিনি “আলিম এই হিসাবে যে, ইল্ম তাহার যাত-এর বহির্ভূত একটি গুণ; তবে ইহা অপরিহার্য যে, বিশেষ্য ও বিশেষণ অর্থাৎ ধারক ও যাহা ধারণ করা হইয়াছে__. এই দুইটি বস্তু স্বীকার করিতে হইবে । কিন্তু এই অবস্থা কেবল দেহসমূহে পাওয়া যায় এবং আল্লাহ্ দেহগত কোন ব্যাপার হইতে মুক্ত ও পবিত্র । যদি আমরা বলি যে, প্রতিটি সিফাত সত্তাগতভাবে বিদ্যমান অর্থাৎ বিশেষত স্তা হইতে পৃথকীকৃত একটি সত্তা, তাহা হইলে অনেক অনন্ত (কাদীম) বস্তুর অন্তত স্বীকার করিতে হইবে এবং এইভাবে একাধিক আল্লাহ্র মতবাদ প্রতিষ্ঠা লাভ করিবে । সিফাত-অস্বীকার করার পরিণতিতে খাল্ক কুরআন মতবাদের জন্ম এবং এই মতবাদ এতদূর প্রসিদ্ধি লাভ করিয়াছে যে, “আকীদা সংক্রান্ত মতবাদসমূহের ইতিহাসে মু'তাধিলীগণ এই মাস'আলার ভিত্তিতেই সর্বাধিক পরিচিত। যখন তাহারা সিফাত অস্বীকার করিল এবং কালামও আল্লাহ্র সিফাতের অন্ততুক্ত, সিফাতের অস্বীকৃতির কারণে আল্লাহ্র মুতাকাল্লিম বেক্তা) হওয়ার অস্বীকৃতি অপরিহার্য হইয়া পড়ে। তাহাদের বক্তব্য হইল, কালাম আল্লাহ্র সৃষ্টিকৃত এবং কুরআন মাজীদ আল্লাহ্র (সৃষ্ট বস্তুসমূহের মধ্যে একটি) সৃষ্ট । উহা অনন্ত (কাদীম) নহে, বরং অনিত্য ও ধ্বংসশীল (হোদিছ)। তাহারা কু'রআনকে কণদীম বলা কুফর মনে করিত। আল-মা"মূনের যুগে মুঁতাধিলীগণ বিশেষ উন্নতি লাভ করে। আল-মা*মূন সরকারীভাবে তাহাদের পৃষ্ঠপোষকতা করেন এবং সাধারণত সু'তাষিলী 'আলিমগণই তাঁহার প্রিয় ও ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। ফলে তিনি ২১২ হি. সনে খাল্ক কুরআনের “আকীণীদার প্রকাশ্য ঘোষণা দেন এবং মু'তাধিলীগণ তাহাকে অনুপ্রাণিত করেন যাহাতে তিনি সর্বসাধারণকে এই আকাদা গ্রহণ করিতে বাধ্য করেন৷ আল-মামুন প্রশাসকগণকে এই মর্মে পত্র লিখেন যে, তাহারা যেন মুহাদ্দিছ' “আলিম, ফাকীহ ও কাদীদেরকে ডাকিয়া আমীরু'ল-মু'মিনীনের নির্দেশ জানাইয়া দেন যে, যে.কোন ব্যক্তি খাল্ক .কু'আনকে স্বীকার করিবে না আগামীতে তাহার সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে না। ইহা এঁতিহাসিকভাবে প্রমাণিত যে, আল- মা'মূন খাল্ক' কু'রআনের মাস'আলার ক্ষেত্রে অহেতুক বাড়াবাড়ি করিয়াছেন, এমন কি ইমাম আহমাদ ইব্ন হাম্বালসহ কয়েকজন প্রখ্যাত “আলিমকে বন্দী করিয়া জেলখানায় নিক্ষেপ করা হয় ।.ইমাম আহমাদ ইব্ন হাঁস্বালকে বেত্রাঘাত করা হয় । আল-মা"মূনের পর আল-মু'তাসিম এবং ওয়াছিক বিল্লাহও এই পদ্ধতি. অব্যাহত রাখেন । আল-ওয়াছিক'-এর ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।