০0017161715 “ইল্মুল-কালাম - খায়্যাতিয়্যা, আল-কা'বিয়্যা, আল-জুবাইয়্যা ইত্যাদি), কিন্তু পঞ্চনীতি (ওয়াসিল ইব্ন “আতা" যাহার নাম আল-কাণওয়া*ইদ দিয়াছিলেন) এমন যাহা উল্লিখিত সকল দলের মধ্যে সম্মিলিত মূলনীতি হিসাবে মর্যাদা রাখিত এবং যাহা স্বীকার করা ব্যতীত কেহ যু'তাধিলী বলিবার অধিকার রাখিত না। নীতিগুলি এই £ (১) আত্-তাওহীদ; (২) আল-“আদৃল (মু'তাধিলীগণ নিজদের ন্যায়পরায়ণ তাওহীদবাদী বলিয়া দাবি করিতেন); (৩) আল-ওয়াঁদ ওয়া*ল-ওয়া”ঈদ; (৪) আল-মানযিলাতু বায়না*ল- মানযিলাতায়ন; (৫) আল-আম্র বি”ল-মারূফ ওয়া'নৃ-নাহী “আনি'ল্- মুনকার । মু'তাধিলীদের উল্লিখিত পঞ্চনীতির সংক্ষিপ্ত আলোচনা নিঙ্নে প্রদত্ত হইল ঃ . (১) তাওহীদ ৪ আল্লাহ্র একত্ববাদের মাস্*আলা ইসলামের একটি গুরুতৃপূর্ণ মৌলিক 'আকীদা এবং সকল মুসলমান আল্লাহ্র তাওহীদের 'আকীদায় বিশ্বীসী। সুতরাং ইহা সর্বজনবিদিত একটি বিষয়, কিন্তু মু'তাষিলীগণ নিজেদের দৃষ্টিকোণ. হইতে এই “আকীদার বিশেষ ব্যাখ্যা করিয়াছেন এবং উহার বিশ্লেষণ ও দার্শনিক ব্যাখ্যার ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হইয়াছেন, যাহার ফলে উহা হইতে অধিক বাক-বিতপ্তার সৃষ্টি হইয়াছে। এই কারণেই বলা হয়, “তাওহীদ” “আকীদা হিসাবে তাহাদের সঙ্গে সম্পর্কিত। কুরআন মাজীদে এমন অনেক আয়াত আছে যাহা আল্লাহ্র পবিত্রতা প্রমাণ করে, যেমন ২ «£_. € ০1 কিন্তু কিছু এমন আয়াতও আছে যাহা স্পষ্টত দৈহিক গঠনের প্রতি ইঙ্গিত করে, যেমন এ ১6:41 398 এ; অতঃপর এমন আয়াতও পাওয়া যায় যাহা দ্বারা প্রতীয়মান হয় যে, আল্লাহ্র জন্য কোন নির্দিষ্ট দিক নাই, যেমন 3১৯__.511 411 ১ | 4৯৩75 115 1-৯988 ০১৯/৬ আবার কিছু আয়াতে স্পষ্ট দিকের উল্লেখ পাওয়া যায়, যেমন ৬২১] ৬০ ৫১০ (3 এবং ৪-৮। ০৪১০০ ০০। মুসলিম “আলিমদের অনেকেই সেই যুগেও আল্লাহ্র পবিত্র যাতের বিস্তারিত আলোচনা ব্যতীত উহার প্রতি ঈমান রাখিতেন এবং যেই সকল আয়াত ছারা সাদৃশ্যের (তাশ্বীহ, তামহীল) প্রকাশ ঘটিয়া থাকে উহার আলোচনা ও পর্যালোচনা হইতে বিরত থাকিতেন। তাহাদের বক্তব্য হইল, “আমরা আল্লাহ্ ও তাহার একত্ববাদের প্রতি ঈমান রাখি এবং যাহা কিছু কুরআনে আছে উহার. অতিরিক্ত কিছু বলি না । কেননা উহার অতিরিক্ত জানা আমাদের উপর ওয়াজিব নহে। আমাদের জন্য. যাহা কুরআনে নাযিল হইয়াছে তাহা গ্রহণ করাই যথেষ্ট । যদি আমরা. উহার ব্যাখ্যা-বিশ্লেষণ করিতে যাই তাহা হইলে আমাদের বক্তব্য হইয়া যাইবে, . আল্লাহ্র উক্তি হইবে না।” এই সৃক্ষ্ষ বিষয়ে অনুসন্ধান করিতে গেলে ভুলের আশংকা দেখা দিবে, এই কারণে ইহা হইতে বাঁচিয়া থাকাই উত্তম । এই ব্যাপারে মু'তাযিলীগণ বিকল্প পথ অবলম্বন করিয়াছেন। তাহাদের বক্তব্য হইল, “আমরা পবিত্রতা সংক্রান্ত আয়াতসমূহের ব্যাখ্যা- বিশ্লেষণ করিয়া থাকি, কিন্তু সেই সকল আয়াত যাহাতে “আরশের উপর অবস্থান করা এবং চেহারা, হাঁত প্রভৃতির উল্লেখ আছে, উহার এমন তা'বীল করিয়া থাকি যাহাতে উহা আল্লাহ্র পবিত্রতার বিপরীত না হয়, ' বরং উহার সমর্থক হয়। যেহেতু-আন্রাহ্ খাটি তাওহীদ এবং তাহার যাতের পবিত্রতার প্রবক্তা ইসলাম-_ সেইহেতু. উহাতে আল্লাহ্র যাতের প্রতি নরত্বারোপের বিন্দুমাত্র অবকাশ নাই। এই কারণে যেই সকল আয়াতের বাহ্যত নরত্বারোপ এবং তৎ্সদূৃশ কোন. বিবরণ পাওয়া যায় উহার এইরূপ ব্যাখ্যা করিতে হইবে, যাহা খুবই স্পষ্ট ও সর্বসম্মত মত। ই. বি-_ ৫/২৮ ২১৭ 'ইল্মূল-কালাম শিবৃলী নু'মানী উক্ত মতবিরোধকে এইভাবে বর্ণনা করিয়াছেন, “আল্লাহ্ সম্পর্কে কুরআন মাজীদে এই প্রকারের যে সমস্ত শব্দের উল্লেখ আছে তাহার আগমন ইত্যাদি, এই ধরনের আয়াতের প্রকৃত অর্থ বা রূপক অর্থ গ্রহণ করা যাইতে পারে। ইহা লইয়া দুইটি ভিন্ন দলের জন্ম হইয়াছে। প্রকৃত অর্থ গ্রহ্ণকারিগণ হইলে মুহাদ্দিছুন ও আশ'আরীগণ, যাহাদের মধ্য হইতে ক্রমে ক্রমে মুজাস্সিমা (নরত্বারোপবাদী) ও মুশাব্বিহার উৎপত্তি হয়, যাহারা আল্লাহ্র হাত-পা আছে বলিয়া স্বীকার করিত। অপর সম্ভাবনার প্রবক্তা হইল মু'তাযিলা যাহাদের অপর নাম হইল মুন্কিবূন-ই সিফাত-_- আল্লাহ্র গুণাবলী অস্বীকারকারী (“ইল্মু*ল- কালাম, পৃ. ২৮)। ইমাম আশ'আরী “মাকালাতু'ল-ইসলামিয়টান” (১খ, ১৫৫)-এ মু'তাধিলাদের তাওহীদ ও পবিত্রতার “আকীদাকে এই ভাষায় বর্ণনা করিয়াছেন, “আল্লাহ্ এক । তীহার ন্যায় কোন বস্তু নাই । তাহার দেহ-শরীর, অবয়ব-আকৃতি, রক্ত-মাংস কিছু নাই। তিনি ব্যক্তি, জাওহার কিন্বা 'আরাদ নহেন। তীর কোন রং, স্বাদ কিংবা খোশবু নাই । তাহাকে স্পর্শ করা যায় না। তীহার না উষ্ণতা আছে এবং না শীতলতা, এমনিভাবে না আর্দ্রতা . আছে এবং'না শুষ্কতা । তাহার দৈর্ঘ্য বা গভীরতা নাই । তাহার মধ্যে মিলন বা বিচ্ছিন্নতা নাই । তিনি চলমানও নহেন এবং স্থিরও-নহেন। : তীহার কোন অঙ্গ-প্রত্যঙ্গ -নাই। তাহার কোন দিকও নাই। তীহার না ডান আছে না বাম, না সম্মুখ না পশ্চাৎ, না উর্ধ্ব বা নিশ্ন। কোন স্থান তীহাকে পরিবেষ্টন করে না, সময় ও কাল তাহার উপর প্রযোজ্য নহে। তিনি কোন স্থানে প্রবেশ করেন না। তাহাকে এমন কোন-বিশেষণে ভূষিত করা যায় না যাহা সৃষ্টিসমূহের মধ্যে পাওয়া যায় এবং উহার অস্থায়িত্বের পরিচয় বহন করে । তাহার এই সিফাতেরও বর্ণনা করা যায় না যে, তিনি শেষ সীমায় পদার্পণকারী কিংবা তাহাকে পরিমাপ করা যাইতে পারে অথবা তিনি সর্বাধিক ব্যাপৃত। তিনি সীমাবদ্ধও নহেন। তিনি কাহারও পিতা বা সন্তান নহেন। শক্তি তাহাকে পরিবেষ্টন করিতে এবং পর্দা তাহাকে লুকাইয়া রাখিতে পারে না । অনুভূতি তাহাকে উপলব্ধি : করিতে পারে না এবং মানুষের সঙ্গে তাহাকে তুলনা করা যায় না। সৃষ্টিসমূহের সহিত তাহার কোনরূপ সাদৃশ্য. নাই। দুর্যোগ ও বিপদ তাহাকে পররিবেষ্টন করিতে পারে না। তিনি অন্তরে উদিত চিন্তা এবং কল্পনায় আগত ধারণার সাদৃশ্য হইতেও মুক্ত। তিনি সর্বদা আছেন। তিনি অগ্, পশ্চাত ও সকল দুর্বিপাকের উর্ধবে। তিনি সকল সৃষ্টির পূর্বে বিদ্যমান ছিলেন। তিনি সর্বদা সর্বজ্ঞ, মহাপরাক্রমশীলী ও চিরঞ্জীব এবং সর্বদা এইরূপেই থাকিবেন। চক্ষু তাহাকে দেখিতে পারে না এবং দৃষ্টিশক্তি তাহাকে অনুভব করিতে পারে না। চিন্তী ও কল্পনা তাহাকে পরিবেষ্টন করিতে পারে না এবং কর্ণ দ্বারা তাহার কথা শ্রবণ করা যায় না। তিনি বস্তু, তবে অন্যান্য বস্তুর ন্যায় নহেন। তিনি “আলিম ও পরাক্রমশালী, তবে জীবিত ও শক্তিমান “আলিমদের ন্যায় নহেন। তিনিই কেবল অবিনশ্বর তিনি ব্যতীত কিছুই চিরস্থায়ী নহে এবং তিনি ছাড়া কোন _ ইলাহ নাই। তীহার রাজ্যে তাহার কোন শরীক নাই এবং উধ্ীরও নাই। তিনি যাহা কিছু তৈরি বা সৃষ্টি করেন উহাতে তাহার কোন সাহায্যকারী নাই। তিনি সৃষ্টিকুলকে কোন পূর্ব-নমুনা মুতাবিক সৃষ্টি করেন নাই। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।