Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

'ইল্মুল-কালাম ও শক্তির অনুগত । কাদারিয়্যা সম্প্রদায়ের প্রসিদ্ধ নেতা ছিলেন ইরাকে মা'বাদ আল-জুহানী এবং সিরিয়াতে গায়লান আদ-দিমাশকী | পরবর্তী কালে মু'তাধিলীদেরও কাদারিয়্যা নামে অভিহিত করা হইয়াছে। কেননা তাহারাও এই মত পৌষণ করেন যে, মানুষের কার্যাবলী তাহাদের স্বীয় ইচ্ছা অনুযায়ী সম্পাদিত হয়। মা'বাদকে হাজ্জাজ ইব্‌ন যুসুফ ৮০ হিজরীতে বিদ্রোহের আহ্বায়ক চিহ্নিত করিয়া হত্যা করেন এবং গায়লান নিহত (১০৫ হি.) হন হিশাম ইব্‌ন “আব্দি'ল-মালিকের হাতে । তাহার সহিত ইমাম আওযা“ঈর তর্কযুদ্ধের ঘটনা প্রসিদ্ধ আছে। কাদারিয়্যাদের “আকীদা দীর্ঘদিন ধরিয়া বসরা এবং উহার পার্বতী এলাকায় ইহার প্রচার ও প্রসার হইতে থাকে । কেহ কেহ বলেন যে, কাদারিয়্যাদের 'আকা"ইদ পরবর্তী কালে দ্বিতীয় “আকা*ইদের রূপ পরিগ্রহ করে এবং অনেকের . মতে উহা মু'তাষিলীদের মধ্যে বিলীন হইয়া যায় অর্থাৎ মু'তাধিলীরাই কাদারিয়্যাদের ভূমিকা গ্রহণ করে। মুরজিআ $ এই পারিভাষিক নামটি তাহাদের জন্য ব্যবহার করা হইয়াছে যাহারা গুনাহ্গার ব্যক্তি সম্পর্কে ফায়সালা প্রদানের ব্যাপারে ইরজা' তো'জীল, বিলম্ব)-এর পক্ষে ছিলেন । মুসলমানদের মধ্যে কাবীরা . গুনাহ্‌কারীর ব্যাপারে মতভেদ সৃষ্টি হইলে কয়েকটি মতের উদ্ভব হয়। শী'আদের মতে সে ব্যক্তি মুমিন, তবে তাহার উপর হৃন্দ প্রয়োগ করিতে হইবে । খারিজীদের মত ছিল যে, সে কাফির এবং তাহাকে হত্যা করা ওয়াজিব। মু'তাধিলাগণ বলিতেন যে, সে মু'মিন নহে, কাফিরও নহে । তবে মুসলিম বলা যেতে পারে । মুরজিআ এই “আকীদা পোষণ করিতেন যে, কবীরা গুনাহ্কারী ব্যক্তির ব্যাপারটি আল্লাহ্‌র উপর (কিয়ামতের দিন পর্যন্ত) ছাড়িয়া দিতে হইবে, যিনি সর্বজ্ঞানী ও সর্বদ্রষ্টা এবং গোপন তথ্যাবলী সম্পর্কে পরিজ্ঞাত। তিনিই তাহাদের হিসাব লইবেন । মানুষের কাজ ইহা নহে যে, তাহারা অপরের কার্যাবলীর উপর হুকুম (ফায়সালা) প্রদান করিতে থাকিবে । কেহ আবার বলেন যে, মুরজি"আগণ বান্‌ উমায়্যাদের বিরুদ্ধে বিদ্রোহ করা হইতে বিরত থাকিবার জন্য এই দর্শন গ্রহণ করে দ্র. 'উমার ফার্রূখ, তা*রীখুল-ফিক্রি*ল-“আরাবী)। মুরজি'আগণ শী'আ ও খারিজীদের ন্যায় এই কথা স্বীকার করিতেন যে, য়াধীদ ও অন্য কয়েকজন ও হত্যাযজ্ঞের পক্ষে ছিলেন না। মু'তাধিলীগণ সেই ব্যক্তিকে মুরজি'আদের মধ্যে গণ্য করিতেন, যে কাবীরা গুনাহকারীকে চিরজাহান্নামী মনে না করে। এই কারণেই ইতিহাসের গ্রন্থ্‌সমূহে অনেক প্রসিদ্ধ ও প্রখ্যাত ফিকৃহ ও হাদীছের ইমামের নাম" পাওয়া যায় যাহাদেরকে মুরজি'আ বলা হইয়াছে। নিকৃষ্ট লোকেরা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এই “আকীদার আশ্রয় গ্রহণের চেষ্টা করিয়াছে দ্রে. ইব্‌ন হাষ্ম, _আল-ফিসাল ফি'ল-মিলাল ওয়া'ন-নিহাল, পৃ. ১১১ প.; মুরজি'আদের বিভিন্ন দল ও মতসমূহের জন্য দ্র. আশৃ-শাহারাস্তানী, আল-মিলাল ওয়া'ন-নিহাল)। কোন কোন “আলিম মুরজি'আকে অন্যভাবেও বিভক্ত করিয়াছেন অর্থাৎ মুর্জি'আ আস-সুন্নাহ ও মুরজি'আ আল-বিদ"আ। (১) মুর্জি'আ আস-সুন্নার দর্শন হইল যে, কবীরা গুনাহকারীকে তাহার পাপ অনুযায়ী অবশেষে শাস্তি প্রদান করা হইবে, তবে সে চিরজাহান্নামী নহে। সন্তাবনা আছে যে, আল্লাহ তাহাকে ক্ষমা করিয়া দিবেন এবং শাস্তি হইতেও সে বাঁচিয়া যাইবে । ফাকীহ ও মুহাদ্দিছদের. এক বিরাট দল এই ০0017161715 ২১৬ “ইল্মূল-কালাম মত পোষণ করেন (২) মুরজি'আ আল-বিদ“আর বক্তব্য হইল যে, ঈমানের সহিত পাপ ক্ষতিকর নহে, যেমনিভাবে কুফর-এর সহিত “ইবাদত ও বন্দেগী ফলদায়ক নহে এবং প্রকৃতপক্ষে ইহারাই হইলেন সেই সকল লোক যাহাদেরকে মুর্জি'আ বলা হয়। সু'তাধিলা ৪ বস্তুত মু'তাধিলীদের আবির্ভাব উম্যায়া যুগেই ঘটিয়াছিল, তবে "আব্বাসী যুগই তাহাদের উত্থানের কাল বলিতে হইবে । সাধারণত বলা হইয়া থাকে যে, এই মতের উদ্ভাবক হইলেন ওয়াসিল ইবৃন “আতা" (মূ. ১৩১ হি.)। তিনি ইমাম হাসান বাসবরী (র) আবু সা'ঈদ আল-হাসান ইব্‌ন য়াসার, মৃ. ১১০ হি.)-র শিষ্য ছিলেন। কবীরা গুনাহ্‌কারীদের সম্পর্কে তীহার ধারণা স্বীয় উস্তাদের মত হইতে পৃথক ছিল। তিনি বলেন যে, কবীরা গুনাহ্কারী সম্পূর্ণ মু'মিনও নহে এবং সম্পূর্ণ কাফিরও নহে অর্থাৎ প্রকৃত অর্থে সে মু'মিনও নহে এবং কাফিরও নহে, বরং তাহার স্থান হইল ঈমান ও কুফ্র-এর মধ্যবর্তী স্থলে । এই কথা বলিয়া তিনি হাসান বাসরীর মাহফিল হংতে__ যাহা বসরার মসজিদে অনুষ্ঠিত হইত__ উঠিয়া যান এবং নৃতন এক পৃথক শিক্ষা শিবির প্রতিষ্ঠিত করেন। ইহাতে হাসান বাসরী বলেন, “ই“তাযালা আন্না ওয়াসিলু” ওয়াসিল আমাদের হইতে পৃথক হইয়া গিয়াছে) এবং তখন হইতে তাহার অনুসারীদের নাম মু'তাধিলা হিসাবে প্রসিদ্ধ হইয়া যায়। অনেকে আবার বলেন যে, এই দলের উদ্ভব ওয়াসিল ইব্‌ন “আতা"র অনেক পূর্বেই ঘটিয়াছিল, বরং কিছু আহল বায়ত (যেমন যায়দ ইব্‌ন “আলী)-ও মু“তাযিলাপন্থী ছিলেন। অন্য এক দলের ধারণা হইল যে, . উহার সূচনা ইমাম হাসান ইব্‌ন “আলীর আমীর মু'আবিয়ার পক্ষে, খিলাফাত পরিত্যাগ করিবার সময় হইতে হয় যখন শী“আন-ই “আলীর মধ্য হইতে এক দল রাজনীতি হইতে সরিয়া গিয়া ইমাম হাসান (রা) ও আমীর মু'আবিয়া রো) উভয় হইতে পৃথক হইয়া যায়। তাহারা কেবল 'ইল্ম ও “ইবাদতের সহিত সম্পর্ক রাখেন এবং “'আকা'ইদ সংক্রান্ত বিষয়ে চিন্তা ও গবেষণা করিতে থাকেন। কোন কোন প্রাচ্যবিদের মত হইল যে, ইহাদের এইজন্য মু'তাষিলা বলা হইত যে, তীহারা খুবই মুত্তাকী ও পরহেযগার ছিলেন এবং পার্থিব জগত হইতে বিমুখ থাকিতেন। আহমাদ আমীন ফোজ্র"ল-ইসলাম, আল-খিতাত' লি'ল-মাক-রীযী-এর উদ্ধতিসহ) লিখিয়াছেন যে, য়াহুদীদের মধ্যে ফারশীম নামে এক গোত্র ছিল যাহার অর্থ হইল মু'তাযিলা। তাহাদের “আকাণ*ইদ মু'তাযিলা সম্প্রদায়ের 'আকা"ইদের সহিত মিল রাখে । সম্ভবত য়াহুদীদের মধ্য হইতে যাহারা ইসলাম গ্রহণ করিয়াছেন তাহারা 'আকা"ইদের ক্ষেত্রে সাদৃশ্যের দরুন মু'তাধিলাকে এই নাম দিয়া থাকিবেন। মুহাম্মাদ আবু যুহরা মনে করেন যে, ইসলামের মু'তাযিলা ও য়াহুদীবাদের মধ্যে যথেষ্ট মিল পাওয়া যায় । গাহুদীদের মু'তাষিলারা যুক্তি ও দর্শনের মোনতি'ক' এবং ফালসাফা) আলোকে “তাওরাত"-এর ব্যাখ্যা-বিশ্েষণ করিতেন। মুসলিম মু'তািলাগণও কুরআন ও আল্লাহ্‌র সিফাতের তাফসীর ও ব্যাখ্যা দর্শনের (ফালসাফা) আলোকে করিয়াছেন (দ্র. আল-মার্যাঁহিকু'ল- ইসলামিয়্যা)। ৪ ই“তিযাল-এর পঞ্চনীতি (উসৃল) £ যদিও মু'তাধিলীদের বড় বড় নেতার কিছু নির্দিষ্ট মতামত ও চিন্তাধারাও রহিয়াছে এবং এগুলির ভিত্তিতে মুতাধিলীরা কয়েকটি দলে বিভক্ত হইয়া গিয়াছে (যেমন আল-ওয়াসিলিয়্যা, আল-হুযায়লিয়্যা, আন্-নাজ্জামিয়্যা, আল-জাহিজিয়্যা, আল- ইসলামী বিশ্বকোষ |

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।