Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 5
/ ৭৯৬
📝 লেখা 📖 পিডিএফ

001716115 'ইল্মুল-কালাম ন্যোয়বিচার) ও তাওহীদ (একত্ববাদ)-এর বিষয়; (২) আল্লাহ্‌র দর্শন, (৩) কু'রআন মাখ্লুক (সৃষ্ট) কিংবা গায়র মাখ্লুক' অেসৃষ্ট) হওয়া, (8) জাবুর (অদৃষ্টবাদ) ও ইখ্তিয়ার হিচ্ছার স্বাধীনতা), (৫) কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তির অবস্থা এবং কুফ্র-এর সংজ্ঞা ও শ্রেণীবিভাগ (এবং মানযিলাতুন বায়না'ল-মানযিলাতায়ন), (৬) আমূর বি'ল-মাঁবূফ (ভোল কাজে নির্দেশ) ও নাহী “আনি'ল-মুন্কার মন্দ কাজে নিষেধ), (৭) নবৃওয়াতের উদ্দেশ্য ও দায়িত, (৮) ইমামাত ও খিলাফাত প্রসঙ্গ সাধারণত মনে করা হয় যে, তা হার (বুদ্ধি)-এর প্রাধান্যের প্রবক্তা ছিলেন-_ ইহা ঠিক নহে। তাহাদের মধ্য হইতে কতক ব্যক্তি নিঃসন্দেহে এইরূপ ছিলেন, যেমন মু'তাধিরীদের কোন কোন দল, কিন্তু সামগ্রিকভাবে কালাম সংক্রান্ত 'আলিমগণ কুরআন ও সুন্নাতের প্রথম স্থান প্রদান করিয়া “আকা"ইদকে যুক্তিনির্ভর দলীলসমূহ দ্বারা প্রমাণ করিতেন। হইয়াছিল এবং কিছু কুরআন মাজীদের আয়াতসমূহ (আয়াত মুতাশাবিহাত) হইতে এবং কিছু থ্রীক দর্শনের উপর ভিত্তি করিয়া। সাধারণ পাঠকদের নিকট এই সকল আলোচনা গৌণ ও গুরুতৃহীন বলিয়া প্রতীয়মান হয়। কিন্তু প্রকৃতপক্ষে উহার অনেক কুফল অবশেষে দীনের বিধানের উপর আপতিত হয়।.এই কারণে মুহাদ্দিছুন, ফুকাহা" এবং পরবর্তী কালে আশ'আরীদেরকে উহার প্রতি দৃপ্নি দিতে হয়। অন্যথায় আশঙ্কা ছিল যে, দীনের 'আকীদাসমূহ, আল্লাহ্র যাত, নবৃওয়াত ও রিসালাত, কু'রআন আল্লাহ্‌র কালাম হওয়া এবং “আমাল ও প্রতিদানের বিষয় ও অনুরূপ মৌলিক বিষয়সমূহে বিশৃঙ্খলা দেখা দিত। উহার প্রভাবে সামাজিক ও নৈতিক নিয়ম-কাদুন এবং 'ইবাদত ও ই“তিকাণদ ব্যবস্থাপনায়ও ক্রুটি- বিচ্যুতি দেখা দিত। উহা ছাড়া উক্ত আলোচনাসমূহের মধ্য হইতে এমন অনেক বিষয়ও বাহির হইয়া পড়ে যাহা ইসলামী চিন্তার অন্ত্ভুক্ত। যেন আশ'আরীদের মাসআলা-ই জাওয়াহির, যাহার গুরুত্ব বিংশ শতাব্দীতে প্রকাশ পায়। সূচনাতে ইহা একটি সাধারণ প্রশ্ন ছিল, কিন্তু ধীরে ধীরে উহার শাখা-প্রশাখার, উদ্তব হয়, যাহার ফলে নিয়মতান্ত্রিক দল ও মতের ৃষ্টি হইতে থাকে. অতঃপর প্রতিটি দল :ও যত,হ্ইতে [ংখ্য শাখা- প্রশাখার উদ্ভব হইতে থাকে। আল-আশ'আরী “মাকালাতু'ল-ইসলামিয়ীন' থন্থে উক্ত দল ও মত ও শাখাসমূহের উন্মেখ করিয়াছেন। আল-বাগদাদী 'আল-কারকু' বায়না'ল-ফিরাক' গ্রন্থে এ সকল লোকদেরও চিহ্িত করিয়াছেন যাহারা সত্য পথে আছেন এবং তিনি -বাতিলপন্থীদের “আকীদাসমূহও বর্ণনা ' করিয়াছেন আরও দ্র. আশ-শাহ্রাস্তানী, কিতাবু'ল-মিলাল ওয়া*ন-নিহাল; ইব্‌ন হাষ্ম, কিতাবু'ল-ফসা'ল)। এই স্থানে উক্ত মতবাদসমূহের বর্ণনা লিপিবদ্ধ করা সম্ভব নহে। এখানে শুধু কিছু মৌলিক দল ও তাহাদের - উল্লেখযোগ্য প্রবক্তাদের ১45756558, “ইল্মুল-কালামের প্রসিদ্ধ দলসমূহ £ খিলাফাতে রাশিদা যুগের পর যখন মুসলমানদের মধ্যে রাজনৈতিক দন্দ্র প্রকট আকার ধারণ. করে (বিশেষ করিয়া খাওয়ারিজ, বানু, উমায়্যা ও শী'আদের ছন্দ), তখন স্বভাবত চিন্তা ও বিশ্বীসপত বাক-বিতপ্ডাও চরয়ে উঠে । যেই সকল বিষয়কে কেন্দ্র করিয়া উক্ত বাক-বিতণ্ডার সৃষ্টি হইয়াছিল তাহা নিম্নরূপ ঃ ২১৫ 'ইল্মুল-কালাম (১) জাব্র ওয়া ইখ্তিয়ার সংক্রান্ত মাস'আলা। €২) কবীরা গুনাহকারী ও শারী“আতে তাহার স্থান; (৩) খাল্ক' কুরআনের মাস'আলা। জাবরিয়া ও কাদরিয়্যাঃ কেহ কেহ বলেন যে, “জাবৃর” মাস'আলার. উদ্ভাবক ছিলেন জাদ ইব্‌ন দিরহাম এবং তিনি এই মত ফ়াহুদীদের নিকট হইতে গ্রহণ করেন। পারস্যবাসীদের নিকটও এই ধরনের মতের সন্ধান পাওয়া যায়। জা্দ ইব্‌ন দিরহাম হইতে এই “আকীদা জাহ্ম ইব্‌ন: সাফ্ওয়ান গ্রহণ করেন এবং তীহাকেই জাবৃরিয়্যা মায হাবের প্রতিষ্ঠাতা মনে করা হয়। তাহার মতে মানুষ সম্পূর্ণ অসহায় । তাহার না স্বাধীন কোন ইচ্ছা আছে এবং না তাহার কাজের উপর সে কোন ক্ষমতা রাখে। সে একটি খড়ের ন্যায় মাত্র, যাহা তীব্র বাতাসে উড়িয়া যায় অথবা একটি কাষ্ঠ খণ্ডের ন্যায় যাহার চলন ঢেউয়ের আঘাতের উপর নির্ভরশীল । ইহা ছিল জাব্রিয়্যাদের মৌলিক “আকীদা । জাহ্‌ম ইব্‌ন সাফওয়ান আরও কিছু “আকীদা পোষণ করিতেন, যেমন কোন বস্তু চিরস্থায়ী নহে এবং জান্নাত ও জাহান্নামও শেষ পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হইবে; ঈমান আল্লাহ সম্পর্কে অবগত হওয়ার নাম এবং কুফর হইল আল্লাহ সম্পর্কে অজ্ঞতার নাম (এই কারণে যে ব্যক্তি আল্লীহ্‌কে জানিল, অতঃপর মুখে অবজ্ঞা করিল, সে কাফির নহে)। তিনি এই মতও পোষণ করিতেন যে, আল্লাহ্র জ্ঞান অস্থায়ী এবং তিনি কোন জিনিস সৃষ্টির পূর্বে উহা জানেন না, আল্লাহ্‌র দর্শন সম্ভব নহে; তিনি আল্লাহ্‌র সিফাত অস্বীকারকারী এবং খাল্ক কুরআনের পক্ষে ছিলেন। তিনি আল্লাহ্‌র কালামকে কাদীম (চিরন্তন) না বলিয়া হাদিছ নেশ্বর) মনে করিতেন (এই ব্যাপারে মু'তািলীগণ তীহার.মত অবলম্বন করে)। জাহ্‌্ম ইবন সাফ্ওয়ান ১২৮ হিজরীতে নাস্র ইবন সায়্যার-এর বিরুদ্ধে বিদ্বোহে অংশগহণ করেন এবং নিহত হন। তীহার আন্দোলনের কেন্দ্র ছিল খুরাসান। পরবর্তী কালে তাহার অনুসারিগণ নিহাওয়ানদে আশ্রয় গ্রহণ করে। সাল্ফ সালিহীন (প্রাথমিক যুগের পুণ্যবান ব্যক্তিগণ), অধিকাংশ মুতাকাল্লিম, মুহাদ্দিছ' ও ফাকীহ জাব্‌র “আকীদাবিরোধী ছিলেন. এবং উক্ত মতবাদ খণ্ডন করিবার জন্য সচেষ্ট ছিলেন জোহম ইব্‌ন সাফওয়ান-এর মতসমূহের জন্য দ্র. আল-. বাগদাদী, পৃ. ১৯৯; আশৃ-শাহ্রাস্তানী, পৃ. ৬০১ প.)। অদৃষ্টবাদের ঠিক বিপরীতে কাদারিয়্যার অস্তিত্ব বিদ্যমান । এই মতবাদেও বাড়াবাড়ি রহিয়াছে এবং এই মতবাদ অনুসারে মানুষ সব কিছু নিজ ইচ্ছায় করিয়া থাকে, উতাঁর সহিত আল্লাহ্‌র কোন সম্পর্ক নাই। তাহারা স্পষ্টভাবে আন্মাহ্‌র তাক্দীরকে অস্বীকার করেন এবং বলেন যে, ঘটনাবলীর জ্ঞান আল্লাহ তা'আলা কেবল ভখনই লাভ করেন যখন উহা সংঘটিত হয়। তাহারা যেন এই কথাই প্রমাণ করিতে ঢাহেন যে, মানুষের কার্যাবলী সৃষ্টিকর্তার ক্ষমতাসীমার বাহিরে। ইহারা বানু মু উম্মায়্যার ঘোরতর বিরোধী এবং তাহাদের জীবন পদ্ধতির তীব্র সমালোচক ছিলেন। | “কাদারিয়্যাদের এই নামে আখ্যায়িত করিবার ব্যাপারে অনেকে বিম্মিত হইয়াছেন যে,..তাক্'দীর অস্বীকার করা সত্তেও তাহাদেরকে কাদারিয়্যা বলা হইয়াছে ।অনেকের মতে তাহাদেরকে কাদারিয়্যা নামে অভিহিত করিবার কারণ হইল, তাহারা তাক্দীরকে আল্লাহ তাআলা _ হইতে নির্বাসিত করিলেও মানুষের জন্য উহা বহাল রাখেন ।-প্রকৃতপক্ষে এই.নাম তাহাদের জন্যই ব্যবহার করা হইয়াছে যাহারা এই কথা বলিতেন যে, মানুষ তাহার কার্যাবলীর উপর এতদূর শক্তি রাখে যে, “কাদ্‌রণ - শৈক্তি) যেন স্বয়ং তাহারই সহিত. সংশ্লিষ্ট এবং প্রতিটি বস্তু তাহার ইচ্ছা

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।